29/04/2026
ওভারিতে সিস্ট ধরা পড়েছে? আতঙ্কিত না হয়ে এই ৫টি কাজ এখনই করুন!
✅ প্রথম কাজ - আতঙ্কিত হবেন না, বুঝুন কোন ধরনের সিস্ট।
সিস্ট মানেই ক্যান্সার নয়। সিস্টের দুটো প্রধান ধরন আছে। ফাংশনাল সিস্ট এবং প্যাথলজিক্যাল সিস্ট।
👉 ফাংশনাল সিস্ট হলো সবচেয়ে সাধারণ ধরন। প্রতি মাসে ওভারি থেকে ডিম্বাণু বের হওয়ার স্বাভাবিক প্রক্রিয়ায় এটা হয়। অনেক সময় ডিম্বাণু বের না হয়ে ফলিকলটাই বড় হয়ে সিস্ট হয়ে যায়। এটা একদম স্বাভাবিক ব্যাপার। কোনো চিকিৎসা ছাড়াই দুই-তিন মাসে নিজে নিজে সেরে যায়। ব্যথা বা কোনো সমস্যাও করে না বেশিরভাগ সময়।
👉 প্যাথলজিক্যাল সিস্ট একটু ভিন্ন। এটা হরমোনের সমস্যা, এন্ডোমেট্রিওসিস বা অন্যান্য কারণে হয়। এগুলো নিজে থেকে সারে না, চিকিৎসা লাগে। তবে এগুলোও বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার নয়।
👉 আপনার রিপোর্টে যদি লেখা থাকে "সিম্পল সিস্ট" বা "ফলিকুলার সিস্ট" তাহলে এটা ফাংশনাল। চিন্তার কিছু নেই। যদি লেখা থাকে "কমপ্লেক্স সিস্ট" বা "হেমোরেজিক সিস্ট" তাহলে আরও পরীক্ষা লাগবে।
✅ দ্বিতীয় কাজ - সাইজ দেখুন এবং ডাক্তারের পরামর্শ নিন:
👉 সিস্টের সাইজ খুব গুরুত্বপূর্ণ। দুই থেকে তিন সেন্টিমিটার সিস্ট একদম স্বাভাবিক। এগুলো সাধারণত নিজে থেকেই সেরে যায়। চার থেকে পাঁচ সেন্টিমিটার হলে নজর রাখতে হবে। পাঁচ সেন্টিমিটারের বেশি হলে চিকিৎসা লাগতে পারে।
✅ তৃতীয় কাজ - তিন মাস অপেক্ষা করুন এবং ফলো-আপ করুন:
বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার প্রথমেই অপারেশনের কথা বলবেন না। বলবেন কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে। এই তিন মাসে দুই থেকে তিনবার আল্ট্রাসাউন্ড করতে হবে দেখার জন্য সিস্ট বাড়ছে না কমছে।
👉 প্রথম মাসে একবার আল্ট্রাসাউন্ড করুন। দ্বিতীয় মাসে আরেকবার। তৃতীয় মাসে আবার। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সিস্ট ছোট হয়ে যাচ্ছে বা একদম সেরে যাচ্ছে।
👉 এই তিন মাস কোনো ভারী কাজ করবেন না। খুব টাইট জিন্স বা প্যান্ট পরবেন না। তলপেটে চাপ পড়ে এমন ব্যায়াম করবেন না। সহ//বাস করার সময় সাবধান থাকবেন।
✅ চতুর্থ কাজ - লাইফস্টাইল এবং খাবারে পরিবর্তন আনুন:
সিস্ট থাকলে কিছু খাবার এড়িয়ে চলা ভালো। প্রসেসড ফুড, ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি, রিফাইন্ড কার্বোহাইড্রেট এগুলো ইনফ্লামেশন বাড়ায়। সিস্ট বাড়তে পারে।
পরিবর্তে তাজা শাকসবজি, ফলমূল, মাছ, বাদাম খান। গ্রিন টি পান করুন। হলুদ, আদা এগুলো প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লামেটরি। সিস্ট কমাতে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন হরমোনের ভারসাম্য নষ্ট করে। সিস্ট বাড়ার সম্ভাবনা থাকে। নিয়মিত হাঁটাহাঁটি করুন। যোগব্যায়াম করতে পারেন। তবে পেটে চাপ পড়ে এমন ব্যায়াম এড়িয়ে চলুন।
পর্যাপ্ত ঘুমান। স্ট্রেস কমান। স্ট্রেস হরমোনের উপর খারাপ প্রভাব ফেলে। সিস্ট বাড়তে পারে।
✅ পঞ্চম কাজ - জরুরি লক্ষণ চিনুন এবং দ্রুত ডাক্তার দেখান:
বেশিরভাগ সিস্ট নিরীহ কিন্তু কিছু জরুরি লক্ষণ আছে যেগুলো দেখা মাত্র দেরি না করে ডাক্তার দেখাতে হবে।
👉 হঠাৎ তীব্র পেট ব্যথা শুরু হলে সাবধান। এটা সিস্ট ফেটে যাওয়ার বা পেঁচিয়ে যাওয়ার লক্ষণ হতে পারে। এটা ইমার্জেন্সি। দেরি করলে বিপদ হতে পারে।
👉 পিরিয়ড ছাড়া অস্বাভাবিক রক্তপাত হলে দ্রুত ডাক্তার দেখান। জ্বর আসলে বা পেট ফুলে গেলেও সাবধান। প্রস্রাব বা পায়খানায় সমস্যা হলে জানাতে হবে।
👉 এই লক্ষণগুলো না থাকলে চিন্তার কিছু নেই। স্বাভাবিক জীবনযাপন করুন। শুধু নিয়মিত ফলো-আপ করুন।
কখন অপারেশন লাগবে?
তিন মাস পর যদি সিস্ট না কমে বা বড় হতে থাকে তাহলে চিকিৎসা লাগবে। পাঁচ সেন্টিমিটারের বেশি হলে অপারেশনের কথা আসতে পারে।
অনেক সময় ওষুধ দিয়েও চিকিৎসা করা যায়। জন্মনিয়ন্ত্রণ পিল সহ কিছু সাপ্লিমেন্ট দিয়ে সিস্ট নিয়ন্ত্রণ করা যায়। ডাক্তার সিদ্ধান্ত নেবেন কোনটা দরকার।
আপনার কি সিস্ট আছে? সাইজ কত? কমেন্টে জানান।
এই পোস্ট শেয়ার করুন।
কপিরাইট
নোমান