Mamata

Mamata Mamata was established in the year 1983 with the initiative and drive of a group of dedicated social workers of Chittagong city.

শুভ নববর্ষের শুভেচ্ছা
13/04/2026

শুভ নববর্ষের শুভেচ্ছা

নিয়মিত মাঠ পরিদর্শণের অংশ হিসেবে মমতার প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলহাজ্ব রফিক আহামদ মমতার সঞ্চয় ও ঋণদা...
12/04/2026

নিয়মিত মাঠ পরিদর্শণের অংশ হিসেবে মমতার প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলহাজ্ব রফিক আহামদ মমতার সঞ্চয় ও ঋণদান কর্মসূচির মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি মমতার সঞ্চয় ও ঋণদান কর্মসূচির সুয়াগাজি শাখা ( কুমিল্লা-দক্ষিন সদর) পরিদর্শণ করেন। এসময় তিনি শাখার কার্যক্রমের সার্বিক তদারকি ও মাঠকর্মীদের খোঁজখবর নেন। এসময় উপ-প্রধান নির্বাহী মো. ফারুক সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণে আমাদের অঙ্গীকার! 💧✨সম্প্রতি 'মমতা'-এর আয়োজনে ওয়াটার ক্রেডিট অ্যাডাপশন প্রোগ্রাম-এর ...
11/04/2026

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণে আমাদের অঙ্গীকার! 💧✨

সম্প্রতি 'মমতা'-এর আয়োজনে ওয়াটার ক্রেডিট অ্যাডাপশন প্রোগ্রাম-এর আওতায় নিরাপদ পানি, স্যানিটেশন ও আচরণ পরিবর্তন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার প্রসারে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পানি ও স্যানিটেশন বিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।

🤝 সহযোগিতায়: Water.org ও TMSS 📍 স্থান: এনকে এগ্রো নার্সারি, গাছবাড়ীয়া, চন্দনাইশ, চট্টগ্রাম।

🚀 Empowering the Future: RISE Respect Project Kick-off at Brandix BangladeshWe are proud to announce the official kick-o...
09/04/2026

🚀 Empowering the Future: RISE Respect Project Kick-off at Brandix Bangladesh
We are proud to announce the official kick-off of the RISE Respect project at Brandix Bangladesh Limited, held on April 8, 2026. This initiative marks a significant step toward enhancing workplace harmony, safety, and the overall quality of life for factory workers.
The inaugural meeting brought together leadership from across the industry to align on our mission of Workplace System Strengthening.

🤝 Notable Delegates in Attendance:
From Brandix Bangladesh & VS&Co:
• Sanuja Hearth – Country Head Bangladesh (COO)
• Udana Chandrasiri – GM Operations
• Muntakim Husain – DGM HR & Admin
• Dana Nwadike – Director, Vendor Compliance, IPS VS&Co (Joined online)
• Molintha Mannanayaka – Manager, Compliance (IPS) VS&Co

From the RISE Team:

• Shukrana Ahmed – Bangladesh Country Coordinator
• Shahidul Islam – Manager, Compliance
• Kazi Khandoker – Manager, HR
Representing MAMATA:

• Rafique Ahamed – Chief Executive
• Md. Faruque – Deputy Chief Executive
• Mohammad Shahariar – Assistant Chief Executive
• Rumi Barua – Project Manager (RISE) Along with other Senior Training Officers

🌟 Engaging the Change Makers
The launch wasn't just for management! We conducted two high-energy sessions for 153 Worker Change Makers. Through interactive mini-games and an introduction to the RISE Respect framework, these workers are now equipped to lead their peers toward a better, more respectful workplace environment.
MAMATA is honored to serve as the implementing partner for this project, providing digital tools and educational resources (including flipbooks and banners) to ensure every worker is reached.

Together, we are fostering a culture of respect and growth! ✊✨

আজকের পত্রিকায় প্রকাশিত (দৈনিক আজাদী,পূর্বকোণ, সুপ্রভাত ও কর্ণফুলি, পূর্বদেশ)
08/04/2026

আজকের পত্রিকায় প্রকাশিত (দৈনিক আজাদী,পূর্বকোণ, সুপ্রভাত ও কর্ণফুলি, পূর্বদেশ)

মমতা’র এসআরএইচআর প্রকল্পের বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’- এই প্রতিপাদ্যে ‘হেল্...
07/04/2026

মমতা’র এসআরএইচআর প্রকল্পের বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’- এই প্রতিপাদ্যে ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ - প্রকল্পের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জল অফিসে ৭ই এপ্রিল মঙ্গলবার সকালে এ অনুষ্ঠান আয়োজিত হয়। কানাডিয়ান প্রতিষ্ঠান হেল্থ ব্রিজ ফাউন্ডেশন এর সহায়তায় মমতা, বাপসা ও ইপসার যৌথ আয়োজনে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, বাপসা-র কো-অর্ডিনেটর ডা. সাফায়াত হালিম, ইপসা প্রতিনিধি ফারহানা ইদ্রিস। এছাড়াও উপস্থিত ছিলেন মমতার সহকারী পরিচালক প্রবীর কুমার দাশ, প্রকল্প ব্যবস্থাপক তাজমুন নাহার হামিদ, ও অন্যান্য সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমুহের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন অনুষ্ঠানে মমতা’র স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা-কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় বক্তারা বলেন- মৌলিক নাগরিক অধিকার হিসেবে প্রান্তিক পর্যায়ে ও কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবার কার্যক্রম পৌছাতে হবে এবং এর জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বিত বাস্তবায়ন জরুরি। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সমুহের সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে সক্ষম হলে এ-খাতে কাঙিক্ষত অবস্থা পরিলক্ষিত হবে।

মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় কক্সবাজার, বাংলাবাজার, ঈদগাহ, হারবাং, চকরিয়া, রামু, ও উখিয়া শাখার কর্মকর্তাদের অংশগ্র...
06/04/2026

মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় কক্সবাজার, বাংলাবাজার, ঈদগাহ, হারবাং, চকরিয়া, রামু, ও উখিয়া শাখার কর্মকর্তাদের অংশগ্রহনে এক সমন্বয় সভা গত ০৫ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলহাজ্ব রফিক আহামদ। এসময় মমতার সহকারী প্রধান নির্বাহী, পরিচালক অর্থ ও অডিট, পরিচালক মনিটরিং উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় উক্ত শাখা সমুহের সহকারী পরিচালক, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপকগন অংশহগ্রহণ করেন।

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম এর সেবাপক্ষ (১-১৫ এপ্রিল) উদযাপন করছে মমতা। সেবাপক্ষ কার্যক্রম পরিদ...
05/04/2026

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম এর সেবাপক্ষ (১-১৫ এপ্রিল) উদযাপন করছে মমতা। সেবাপক্ষ কার্যক্রম পরিদর্শণ করেন মমতার প্রধান নির্বাহী, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলহাজ্ব রফিক আহামদ। এসময় তিনি মমতার স্বাস্থ্যসেবা কেন্দ্র সমুহের কার্যক্রমের তদারকি ও সেবার মান অব্যহত রাখার উপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে মমতার স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Special Program–Development (Agriculture) কার্যক্রমের আওতায় গত ০৩/০৪/২০২৬ তারিখে মমতা’র প্রাণিসম্পদ খাতভুক্ত ৬ জন খামারী...
04/04/2026

Special Program–Development (Agriculture) কার্যক্রমের আওতায় গত ০৩/০৪/২০২৬ তারিখে মমতা’র প্রাণিসম্পদ খাতভুক্ত ৬ জন খামারীর মাঝে “নিরাপদ আমিষের চাহিদা পূরণে লেয়ার মুরগী পালন বিষয়ক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সহায়তা” কার্যক্রমের অংশ হিসেবে উন্নত জাতের লেয়ার মুরগী বিতরণ করা হয়। অধিক ডিম উৎপাদনশীল এই হাইব্রিড লেয়ার মুরগী পালনের মাধ্যমে খামারীরা একদিকে স্থানীয় পর্যায়ে নিরাপদ আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে| খামার ব্যবস্থাপনায় গুণগত মান নিশ্চিত করতে মমতা’র প্রাণিসম্পদ খাত নিয়মিত খামার পরিদর্শন, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সঠিক জৈব নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে খামারীদের সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে মমতার সংশ্লিষ্ট কর্মকর্তাগন। পিকেএসএফ এর সহায়তা এ কার্যক্রম বাস্তবায়ন করছে মমতা।

মমতা পরিবার গভীরভাবে শোকাহত
02/04/2026

মমতা পরিবার গভীরভাবে শোকাহত

মমতা পরিবার গভীরভাবে শোকাহত
31/03/2026

মমতা পরিবার গভীরভাবে শোকাহত

::: জরুরি ঘোষণা :::
30/03/2026

::: জরুরি ঘোষণা :::

Address

House# 13, Road# 01, Lane# 01, Block/L, Halishahar Housing Estate, Chittagong , Chittagong
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88031727295

Alerts

Be the first to know and let us send you an email when Mamata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mamata:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram