Dr. Robiul Hossen Chowdhury

Dr. Robiul Hossen Chowdhury নবজাতক,শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ;
মেডিসিন,বাতব্যথা,এলার্জি-চর্মরোগ অভিজ্ঞ।
রক্তপাতহীন ও ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করা হয়।

23/01/2026

এটা কোথায় কে বলতে পারেন?

23/01/2026
ইংল্যান্ডের সবচেয়ে জঘন্যতম জায়গা হচ্ছে হাসপাতালের ইমার্জেন্সি সেন্টার।  যেখানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার, সে অবস্থাতেও ...
12/01/2026

ইংল্যান্ডের সবচেয়ে জঘন্যতম জায়গা হচ্ছে হাসপাতালের ইমার্জেন্সি সেন্টার। যেখানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার, সে অবস্থাতেও ৬-৭ ঘন্টা বসায় রাখলো। বসায় যদি রাখবে তাহলে নাম আর্জেন্ট ট্রিটমেন্ট সেন্টার কেনো দেয়। দেখতেছে, শুনতেছে যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাও কোনো এ্যাকশন নাই।

বার বার বলছি আমাকে একটু আগে দেখেন, না তারা নিয়ম কানুন মেনে সিরিয়াল অনুযায়ী দেখবে। তারপর প্রায় ৭ ঘন্টা পর ইনহেলার দিয়েছে। যেটা বাংলাদেশ থেকে আমি আগেই এনেছি। আর এই ইনহেলার কিনতে আরেক কাহিনি। সিরিয়াল দিয়ে ওষুধ কিনতে হয়েছে তাও ১৭ নাম্বার সিরিয়াল, সেখানেও ১.৩০ ঘন্টা বসা।

সত্যি বলতে আর যাই হোক আমাদের বাংলাদেশের ডাক্তার,চিকিৎসা ব্যবস্থা হাজার গুণ ভাল আছে আমার মতে। আর কার সাথে কি হয় জানি না, কিন্তু আমি শেষ ৫ দিন অনেক ভুগলাম। এক পর্যায়ে ভাবছিলাম বাংলাদেশ গিয়ে ট্রিটমেন্ট করাই।

এই দেশে এক প্রেগ্ন্যাসির সময় (তাও তাদের ডিপার্টমেন্ট আলাদা), বাচ্চারা আর ৫০ বছরের উপরে যারা আছে তারাই প্রায়োরিটি পায়। মাঝের সবাই ধইন্নাপাতা।

I always respect my Country doctors, you guys are best for me

- Farhima Faruque Turna

08/01/2026

# #খাবার স্যালাইন নিয়ে কিছু কথা।।

#সাধারণত ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে খাবার স্যালাইন খেতে দেওয়া হয়।
#এটি শরীরের লবন ও পানির ঘাটতি পুরন করে।
#আধা লিটার পানিতে একটি স্যালাইন মিশাতে হয়।
#পানি কম বা বেশি হলে বাচ্চাদের খিচুনি এমকি মৃত্যু হতে পারে।
#অনেকে মনে করে কম পানিতে স্যালাইন মিশিয়ে খাওয়ালে ডায়রিয়া তাড়াতাড়ি ভাল হবে,এটি ভুল ধারনা।
#হিসাবের সুবিধার জন্য ৫০০মিলিলিটারের মিনারেল ওয়াটারের বোতল ব্যবহার করতে পারেন।
#স্যালাইন মেশানো পানি দশ থেকে বারঘন্টা খাওয়াতে পারবেন(গরমকালে দশঘন্টা,শীতকালে বারঘন্টা)।।
#বচ্চাদের পাতলা পায়খানার সমপরিমাণ খাবার স্যালাইন বা যতকেজি ওজন তত চামচ খাওয়াতে বলা হয়।
#বমি করলে চার-পাঁচ মিনিট পরপর একচামচ একচামচ করে খাওয়াবেন।।

08/01/2026

#ডায়রিয়ার_কারণে_শিশুর_পানিশূন্যতা_ও_তীব্রতা_কিভাবে_বুঝবেন

ডায়রিয়ার কারণে যখন কোনো শিশু এত বেশি পানি হারিয়ে ফেলে যে সে আর যথাযথভাবে তার দৈনন্দিন কর্মকাণ্ড করতে পারে না, তখন পানিশূন্যতা

বা Dehydration বলে। ডায়রিয়া ছাড়াও অতিরিক্ত বমি, জ্বর বা পানি কম খাওয়ার কারণেও পানিশূন্যতা হতে পারে।

পানিশূন্যতার পরিমাণ যদি তীব্র হয়ে যায় তাহলে শুধু পানি বা তরল খেয়ে সেটিকে ঠিক করা সম্ভব হয় না, এসব ক্ষেত্রে অবশ্যই শিশুকে হাসপাতালে নিতে হবে।

তাই ডায়রিয়ার রোগী পানিশূন্যতায় আক্রান্ত হয়ে যাচ্ছে কি না সেটি ধরতে পারা জরুরি।

পানিশূন্যতার শুরুর দিকে তেমন কোনো লক্ষণ দেখা যায় না, তাই ধরতে পারাটা কঠিন। তবে মুখ শুকিয়ে যাওয়া এবং পিপাসা বেড়ে যাচ্ছে কি না সেদিকে

খেয়াল রাখলে বুঝে ফেলা যায়। পানিশূন্যতা বাড়ার সাথে সাথে অন্যান্য লক্ষণ ও উপসর্গও বৃদ্ধি পায়।

#অল্প_মাত্রার_পানিশূন্যতার_লক্ষণ–

চেহারা লাল হয়ে যাওয়া,

অতিরিক্ত তৃষ্ণা,

শুষ্ক, উষ্ণ চামড়া,

প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
(১ মাসের কম বয়সিদের ক্ষেত্রে ছয়বারের কম ডায়াপার বা কাঁথা ভেজানো, এবং এর বেশি বয়সিদের ক্ষেত্রেআট ঘণ্টার ভিতরে একবারও কাঁথা না ভেজানো বা প্রস্রাব না করা ),

শুষ্ক জিহ্বা এবং ঠোঁট,

কান্নার সময় চোখের পানি বের হবে না।

#মধ্যম_থেকে_তীব্র_পানিশূন্যতার_লক্ষণ–

নির্জীব হয়ে পড়া,

খিঁচুনি,

পেট ফেঁপে থাকা,

বাচ্চার মাথায় দেবে যাওয়া নরম স্থান তৈরি হওয়া,

হার্ট ফেইল,

দেবে যাওয়া চোখ,

চামড়া কুঁচকে যাওয়া,

খানিক চামড়া ধরে টেনে ছেড়ে দিলে আবার আগের অবস্থানে ফিরে যেতে অনেক সময় লেগে যাওয়া,

দীর্ঘ এবং ঘন শ্বাস,

পালস দ্রুত কিন্তু দুর্বল হয়ে পড়া।

#তীব্র_পানিশূন্যতার_লক্ষণ–

ওপরের সকল লক্ষণগুলোই আরও অনেক বৃদ্ধি পাওয়া,

হাইপোভলিউমিক শকের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে, যেমন–

চেতনা কমে যাওয়া,

প্রস্রাবের পরিমাণ আরও কমে যাওয়া,

শীতল হাত পা,

আরও দুর্বল পালস (কবজিতে টের নাও পাওয়া যেতে পারে),

রক্ত চাপও না পাওয়া যেতে পারে,

হাত পা নীল হয়ে যাবে।

ডায়রিয়ার রোগী মারা যাওয়ার মূল কারণ হলো পানিশূন্যতার ফলে রোগী হাইপোভলিউমিক শকে চলে গিয়ে, সেখান থেকে কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ফেইলরের কারণে।

তাই এই পানিশূন্যতার লক্ষণগুলো চিনে রাখা উচিত সবারই, যেন দ্রুত ব্যবস্থা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো

16/12/2025

আজকে রাউজান চেম্বার সন্ধ্যা ৭:৩০টা থেকে ইনশাআল্লাহ।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2025

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

15/12/2025

শিক্ষিত/অশিক্ষিত,
ম্যাক্সিমাম মা-বাবাই প্রেসক্রিপশন পড়েনা।
এত সময়/ধৈর্য বাবা/মায়েদের নেই।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Robiul Hossen Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category