Dr: Yeakub khan

Dr: Yeakub khan হোমেওপ্যাথি চিকিৎসা নিন জীবনি শক্তি সতেজ রাকুন।

🔴 হোমিওপ্যাথিক যেসব রেমিডি সাধারণত এক ডোজের বেশি দেওয়া ঠিক না-হোমিওপ্যাথিতে সত্যিই কিছু deep-acting / sensitive remedy আ...
25/01/2026

🔴 হোমিওপ্যাথিক যেসব রেমিডি সাধারণত এক ডোজের বেশি দেওয়া ঠিক না-

হোমিওপ্যাথিতে সত্যিই কিছু deep-acting / sensitive remedy আছে যেগুলো বারবার বা এক ডোজের বেশি দিলে ক্ষতি বা বিভ্রান্তিকর রিঅ্যাকশন হতে পারে। সাধারণত এগুলো single dose → observe নীতিতে দেওয়া হয়।

🔴 যেসব রেমিডি সাধারণত এক ডোজের বেশি দেওয়া ঠিক না

(বিশেষ করে 200C, 1M বা তার ওপরে)

🧠 গভীর মানসিক ও সাংবিধানিক-
2. Lycopodium.
3. Natrum Mur.
4. Calcarea Carbonica.
5. Silicea.
6. Phosphorus.

☠️ বারবার দিলে = proving / পুরোনো উপসর্গ জেগে ওঠে-

⚡ অত্যন্ত শক্তিশালী / শক টাইপ রেমিডি-

7. Carcinosin.
8. Tuberculinum.
9. Medorrhinum.
10. Syphilinum.
11. Psorinum.

👉 মায়াজমিক রেমিডি → এক ডোজ, দীর্ঘ অবজারভেশন-

12. Thuja (উচ্চ potency)
13. Lachesis.
14. Sepia.
15. Conium.
16. Graphites.

⚠️ ধাতব ও বিষজাত রেমিডি (High potency)

17. Arsenicum Album.
18. Mercurius.
19. Plumbum.
20. Cuprum Metallicum.

🟡 এক ডোজ যথেষ্ট-

রেমিডি কাজ শুরু করলে, vital force সক্রিয় হয়,
পুনরাবৃত্ত ডোজ দিলে natural healing disturb হয়,
proving symptom দেখা দিতে পারে।

✅ কখন এক ডোজের বেশি দেওয়া যেতে পারে?

১. Low potency (6X, 30)
২. Acute condition.
৩. Clear improvement না হলে।
৪. অভিজ্ঞ পর্যবেক্ষণে।

🧠 Golden Rule (Hahnemann)-

> “Never repeat a remedy while improvement is going on.”

🔹 শুধু নোজোডের তালিকা-
🔹 acute vs chronic repeat guide-
🔹 ভুল রিপিট করলে কী কী লক্ষণ আসে-

🔴 ১) নোজোডের তালিকা (সাধারণত Single Dose)

★ নোজোড = রোগজাত উপাদান থেকে প্রস্তুত শক্তিশালী deep-acting remedy-
👉 ২০০C বা তার ওপরে → এক ডোজ, তারপর অবজারভেশন।

🧬 মায়াজমিক নোজোড-

1. Psorinum – সোরা
2. Medorrhinum – সাইকোটিক
3. Syphilinum – সিফিলিটিক
4. Tuberculinum – টিউবারকুলার
5. Carcinosin – ক্যান্সার ডায়াথেসিস

🦠 রোগভিত্তিক নোজোড-

6. Bacillinum – TB প্রবণতা
7. Influenzinum – বারবার ফ্লু
8. Staphylococcinum
9. Streptococcinum
10. Diphtherinum
11. Pyrogenium

⚠️ Pyrogenium অনেক সময় acute sepsis-এ low potency রিপিট হয়, কিন্তু chronic এ নয়।

🛑 ২) রেমিডি ভুলভাবে রিপিট করলে কী লক্ষণ আসে-

🚨 Warning Signs (Stop signal)

আগের ভালো হওয়া উপসর্গ আবার ফিরে আসে।
নতুন অপ্রাসঙ্গিক উপসর্গ (proving) অস্থিরতা, irritability মাথাব্যথা, অদ্ভুত স্বপ্ন।
রোগী বলে: “ওষুধ খাওয়ার পর ঠিক লাগছে না”

👉 এই অবস্থায় করণীয়-
১. ওষুধ বন্ধ,
২. অবজারভেশন,
৩. প্রয়োজনে Camphor / Coffea antidote।

🟢 ৩) Acute বনাম Chronic – Repeat Guide (সহজ চার্ট)

⚡ Acute case (জ্বর, ডায়রিয়া, কাশি)-

Potency: 30 / 200

★ Repeat:-
২–৪ ঘন্টা পর পর, উন্নতি শুরু হলে → STOP
উদাহরণ: Aconite, Belladonna, Bryonia

🧠 Chronic case

Potency: 200 / 1M

★ Rule:-
এক ডোজ → ৭–৩০ দিন অবজারভেশন, উন্নতি চললে পুনরাবৃত্তি নয়।
উদাহরণ: Sulphur, Nat Mur, Lycopodium

🧬 Miasmatic / Nosode

Potency: 200 / 1M / 10M

Repeat: ❌
Observation: ১–৩ মাস

🏆 Master Rule (ক্লিনিক্যাল)

রোগ বাড়ছে → রিপিট নয়,
রোগ স্থির → অপেক্ষা,
রোগ কমছে → কখনোই রিপিট নয়।

📌 কোন রেমিডি কতদিন কাজ করে (duration list)
📌 এক ডোজে “সঠিক কাজ করছে” বোঝার ৭টি লক্ষণ
📌 রেমিডি স্টপ করার সঠিক সময়

এবার খুব ক্লিনিক্যাল + প্র্যাকটিক্যালভাবে দিচ্ছি—এগুলো মনে রাখলে ভুল রিপিট প্রায় হবে না।

🧭 ১) এক ডোজে রেমিডি “কাজ করছে” বোঝার ৭টি লক্ষণ

👉 এই লক্ষণগুলো থাকলে ওষুধ রিপিট নয়, শুধু অপেক্ষা-

1️⃣ রোগীর ভিতর থেকে ভালো লাগা→ “হালকা লাগছে”, “মনটা শান্ত”

2️⃣ ঘুম ভালো হওয়া→ গভীর ঘুম / স্বপ্ন কমে।

3️⃣ মানসিক উন্নতি আগে আসে→ ভয়, রাগ, অস্থিরতা কমে।

4️⃣ পুরোনো উপসর্গ অল্প সময়ের জন্য ফিরে আসা
→ Good sign (Hering’s law)

5️⃣ উপসর্গ উপর থেকে নিচে নামে→ মাথা→ বুক→ পা।

6️⃣ ক্ষুধা ও হজম উন্নত হয়।

7️⃣ রোগী নিজেই রিপিট চাইতে চায় না।

⛔ ২) কখন সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করতে হবে-

❌ এই ৫টি দেখলেই STOP

নতুন অদ্ভুত উপসর্গ।
অস্থিরতা / বিরক্তি।
মাথা ভারী, চাপ।
আগের ভালো হওয়া লক্ষণ হঠাৎ খারাপ
রোগী বলে: “এই ওষুধটা আমার সহ্য হচ্ছে না”

👉 করণীয়
১. ওষুধ বন্ধ
২. ৩–৭ দিন অবজারভেশন
৩. প্রয়োজনে antidote

⏳ ৩) কোন রেমিডি সাধারণত কতদিন কাজ করে (Guide)

🧠 Deep constitutional-

Sulphur → 15–30 দিন।
Nat Mur → 30–60 দিন।
Lycopodium → 21–45 দিন।
Calcarea Carb → 30–60 দিন।
Silicea → 45–90 দিন।

🧬 Nosode-

Psorinum → 1–3 মাস।
Tuberculinum → 1–2 মাস।
Carcinosin → 2–4 মাস।
Medorrhinum → 1–3 মাস

⚡ Acute remedies-

Aconite / Belladonna → ঘন্টা–দিন।
Bryonia → 1–3 দিন।
Rhus tox → 2–5 দিন।

🧠 ৪) ওষুধ রিপিট করার আগে নিজেকে ৫টা প্রশ্ন করো।

1️⃣ উন্নতি কি চলছে? → Yes = Stop
2️⃣ নতুন উপসর্গ এসেছে? → Stop
3️⃣ রোগী মানসিকভাবে ভালো? → Stop
4️⃣ রোগ একই আছে, খারাপ নয়? → Wait
5️⃣ স্পষ্ট উন্নতি নেই, সময় শেষ? → Then repeat / change

🏁 শেষ কথা (Clinical Pearl)

> “এক ডোজ ঠিকমতো দিলে, দ্বিতীয় ডোজ অনেক সময় সবচেয়ে বড় ভুল।” - ডা. স্যামুয়েল হ্যানিমেন।

অতিরিক্ত ডোজ, ভূল রেমিডি প্রয়োগ ক্ষতির কারণ হতে পারে। অতএব, আমরা চিকিৎসকগণ সাবধান।

03/05/2023

আল কুরআনে আল্লাহ কবিদের কে কেন জাহান্নমি বলেছেন??

14/11/2022

সত্য কে নিবিড় ভাবে ধরে থাকলে একদিন সম্মান এবং সাফল্য বয়ে আনে,
আর মিথ্যা কে নিবিড় ভাবে ধরে থাকলে এক দিন অপমান হয়ে ধংস হয়ে যায়।

শরতের আকাশে মেঘের আনাগোনা সাদা তুলার মত দেখতে ফেনা,আল্লাহর কি অপরুপ সৃষ্টির খেলা দিন চলে যায় দেখতে দেখতে সারাদিন সারা বে...
04/09/2022

শরতের আকাশে মেঘের আনাগোনা
সাদা তুলার মত দেখতে ফেনা,
আল্লাহর কি অপরুপ সৃষ্টির খেলা
দিন চলে যায় দেখতে দেখতে সারাদিন সারা বেলা।

পা'র্শ্ব প্রতিক্রি'য়াহীন  হোমিওপ্যাথিক চিকি'ৎসা গ্রহন করুন নিরা'পদ ও সু'স্থ থাকুন । আলহামদুলিল্লাহ দীর্ঘ ১বছর যাবত গ্যার...
04/08/2022

পা'র্শ্ব প্রতিক্রি'য়াহীন হোমিওপ্যাথিক চিকি'ৎসা গ্রহন করুন নিরা'পদ ও সু'স্থ থাকুন ।
আলহামদুলিল্লাহ দীর্ঘ ১বছর যাবত গ্যারা'ন্টিসহ সফলতার সাথে বিনা অপা'রেশ'নে নাকের পলি'পাসের স্থা'য়ী চিকি'ৎসা দিয়।
আমরা জানি নাকের পলি'পাস চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডি'সিন সবার আগে।
ইনশা-আল্লাহ আমাদের ঔ'ষধ সেবনে ৭-১০ দিনের মধ্যে যে পরিবর্তন গুলো পাবেনঃ-
*মাথা ব্যা'থা ভালো হয়ে যাবে।
* নাক দিয়ে পানি পড়া বন্ধ হবে।
* নাকের চুল'কানী ভালো হয়ে যাবে।
* নাকে অস্ব'স্থি ভাব দূর হবে।
এই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
ইনশা-আল্লাহ কোনো রকম অপা'রেশনের ঝামেলা ছাড়াই নিয়মিত ১ থেকে দেড় মাস ঔ'ষধ সেব'নে নাকের পলি'প বা মাং'স বৃদ্ধি রো'গটি থেকে স্থায়ী ভাবে মু'ক্তি লাভ করবেন।
চিকি'ৎসা সেবায় ,


ডাঃ ইয়াকুব আলী খান DHMS Dhaka
১ নং রাজনগর বগাবিলী খান বাড়ি রাংগুনিয়া চট্টগ্রাম
নিজ বাড়ি

#01840671199
আসুন নাকের পলি'পাস এর অপচি'কিৎসা পরিহার করি ও হোমিওপ্যাথিক চিকি'ৎসা গ্রহণ করি.

আপনার হজম শক্তি কম। হোমেও ডাক্তার কাছে যান টিক হয়ে যাবে। আর বেশি বেশি গ্যাসের ওষুধ খাওয়া থেকে দুরে থাকুন।
16/07/2022

আপনার হজম শক্তি কম। হোমেও ডাক্তার কাছে যান টিক হয়ে যাবে।
আর বেশি বেশি গ্যাসের ওষুধ খাওয়া থেকে দুরে থাকুন।

04/05/2022

♦হোমিওপ্যাথিতে টিউমারের চিকিৎসা
সানরাইজ৭১ এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করবো হোমিওপ্যাথিতে টিউমারের চিকিৎসা নিয়ে। টিউমারের চিকিৎসা সাধারণত হোমিওপ্যাথিতেই সবচেয়ে ভালো হয়। হোমিওপ্যাথির মাধ্যমেই সবচেয়ে বেশী রোগী টিউমার থেকে মুক্তি পায়। আর কথা নয় – সরাসরি মূল আলোচনায় যাচ্ছি।

টিউমার কিঃ
দেহ কোষের অস্বাভাবিক বৃদ্ধিকেই টিউমার বলা হয়। বিস্তারিতভাবে যদি বলি তাহলে বলা যায়, শরীরের যেকোন স্থানের (মাথা, হাত, বুক, পিঠ ইত্যাদি) কোষসমুহ যদি ধীরে ধীরে বা দ্রুততার সাথে অস্বাভাবিক (সাধারণত গোল আকৃতির) ও অসামঞ্জস্যভাবে বেড়ে ওঠে তাকে টিউমার বলা হয়।

টিউমারের প্রকারভেদঃ
টিউমারকে আমরা সাধারণত তিনভাগে ভাগ করতে পারি। যথাঃ (১) হিস্টোমা বা কানেকটিভ টিস্যু টিউমার, (২) সাইটোমা এবং (৩) টেরাটোমা বা মিক্সড সেল টিউমার।

হিস্টোমা টিউমারের প্রকারভেদঃ
হিস্টোমা টিউমার আবার দু’প্রকার। যথাঃ (১) বিনাইন ও (২) মালিগন্যান্ট

বিনাইন টিউমারঃ
এই টিউমারগুলো সাধারণত তুলতুলে ও নরম আকৃতির হয়। খুব একটা শক্ত হয় না। এর বৃদ্ধি ঘটে খুব আস্তে-ধীরে। উপরে কোনো বিশেষ আবরণ থাকে না। এই টিউমারের উপরের চামড়া বা চর্ম আলাদা বা পৃথক মনে হয়। টিউমারের পার্শ্বে অবস্থিত গ্রন্থিসমুহ আক্রান্ত হয় না। এই টিউমারে আঘাত করলে বা কিংবা চাপ প্রয়োগ করলে কোনো যন্ত্রণা অনুভূত হয় না।

ম্যালিগন্যান্ট টিউমারঃ
এই টিউমার নিরেট আকৃতির বা শক্ত হয়। খুব দ্রুত বেড়ে ওঠে। এই টিউমারের আবরণ থাকে। এটার উপরের চর্ম আলাদা মনে হয় না। এই টিউমার সংলগ্ন গ্রন্থিসমুহ আক্রান্ত হয়। টিউমারটিতে চাপ দিলে যন্ত্রণা অনুভূত হয়। এই টিউমারে আঘাত করলে কিংবা অপারেশন করা হলে ক্ষতি হয়। অপারেশন করলে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রায়ই ক্যান্সার হতে দেখা যায়।

শরীরের একেক স্থানের টিউমার যে নামে পরিচিতঃ
১। নাক, জরায়ু প্রভৃতি শ্লৈষ্মিক ঝিল্লির টিউমারের নাম প্যাপিলোমা।

২। জরায়ু ও পাকস্থলী প্রভৃতি স্থানের মাংস পেশির টিউমারের নাম মাইওমা।

৩। চর্মের উপরে যে টিউমার হয় তার নাম এপিথেলিওমা।

৪। পিঠ, কাঁধ প্রভৃতি স্থানে ফ্যাটি টিস্যু টিউমারের নাম লিপোমা।

৫। হাড়ের কার্টিলেজ এর টিউমারের নাম কনড্রমা।

৬। মাথার খুলি, মুখ-মণ্ডল ও নাসিকা গহ্বর প্রভৃতি স্থানে হাড়ের অস্থি টিউমারের নাম অস্টিওমা।

৭। মস্তিষ্ক কোষের টিউমারের নাম গ্লাইওমা।

৮। মস্তিষ্ক, লিভার প্রভৃতি স্থানের লসিকা নালীর টিউমারের নাম লিমফ্যানজিওমা। সাধারণত কম বয়সে সার্কোমা টিউমার দেখা দেয়। সাধারণত ৪০ বছর বয়সের পরে কার্সিনোমা টিউমার দেখা দেয়।

টিউমারের চিকিৎসাঃ
১। ব্যারাইটা কার্বঃ রোগী শীত কাতর, ঘাড়, গলা, বগল বা শরীরের কোন স্থানে নরম তুলতুলে টিউমার। সেটা বড় কিংবা ছোট হতে পারে। নবজাতক শিশুর মাথায় যদি নরম তুলতুলে টিউমার দেখা দেয় তাহলে ব্যারাইটা কার্ব অব্যর্থ।

২। ক্যালক্যারিয়া কার্বঃ মোটা, মেদপূর্ণ ও থলথলে মাংসল রোগীর মাথার ঘামে যদি বালিশ ভিজে যায় এবং সহজেই ঠাণ্ডা লাগে। এই লক্ষণের রোগীদের শরীরের বিভিন্ন স্থানে টিউমার হলে ক্যালক্যারিয়া কার্ব খুবই উপযোগী।

৩। কোনিয়ামঃ শক্ত টিউমার যেমন – পেটে, স্তনে কিংবা শরীরের যেকোন স্থানে হতে পারে। সুচ ফোটানোর মতো ব্যথা থাকতে পারে। কোন সময় যদি শরীরে আঘাত লাগে এবং এর ফলে টিউমার হয় ও তাতে ব্যথা থাকে তবে কোনিয়াম-ই সর্বশ্রেষ্ঠ ওষুধ।

৪। স্ট্যাফিসেগ্রিয়াঃ রোগী শীতকাতর, বদমেজাজী, অত্যন্ত কামুক, পোকা ধরা দাঁত, মেজাজ খিটেখিটে। এই ধাতুর রোগীদের চোখের পাতায় অঞ্জনি হওয়ার পরে ঐ স্থানে ছোট টিউমারের মতো হয়ে থাকে। এই অবস্থায় এটিই হলো উত্তম ওষুধ। উপরের লক্ষণাদি ছাড়াও চোখের পাতায় টিউমারের ক্ষেত্রে এই ওষুধ অব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে

৫। গ্রাফাইটিসঃ শীত কাতর, কোষ্ঠবদ্ধতার ধাতুর রোগীদের বর্ণ মোটা চামড়ার রোগীদের চোখের পাতায় টিউমারে অব্যর্থ ওষুধ।

৬। পালসেটিলাঃ নম্র ও ভদ্র প্রকৃতির, স্নেহশীল, মেজাজ কম, শান্ত স্বভাবের, গরম কাতর; এই ধাতুর রোগীদের চোখের নিচের পাতায় অঞ্জনি হবার পরে ঐ স্থানটি টিউমারের মতো হয়ে থাকলে পালসেটিলা আরোগ্য করতে পারে

৭। হেল্কা লাভাঃ ঘাড়ে যদি বড় ও শক্ত গ্ল্যাণ্ড টিউমার হয় তবে হেল্কালাভা খুবই উপকারী।

৮। রুটাঃ কব্জির মধ্যে যদি টিউমার হয় তবে এই ওষুধ অব্যর্থ।

৯। থুজাঃ কানের ভিতরে যদি টিউমার হয়। নাকের ভিতর যদি পলিপাস হয়। শরীরের বিভিন্ন স্থানে হওয়া টিউমার থুজায় আরোগ্য হয়। সাইকোটিক দোষযুক্ত রোগীদের বেলায় থুজা খুবই কার্যকরী।

পরিশেষে বলবো, টিউমারের চিকিৎসায় অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহৃত হয়। তবে লক্ষণ মিলিয়ে যদি একটি মাত্র (সঠিক) ওষুধ রোগীদের বেলায় প্রয়োগ করা যায় তবে রোগী দ্রুত আরোগ্য লাভ করতে পারে। যেহেতু টিউমার একটি জটিল রোগ তাই অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন।
Compilation:Homoeopathic Tips

18/11/2021

যৌন/সেক্স সমস্যা সমাধানে হোমিওপ্যাথি চিকিৎসা


বর্তমানে যৌন সমস্যা একটি মারাত্মক সমস্যা। দিন দিন এই রোগীর হার বেড়ে যাচ্ছে। এই সমস্ত রুগীদের চিকিৎসা নিয়ে আছে অনেক জটিলতা। দেশের আনাচে কানাচে গড়ে উঠেছে বিভিন্ন চমকপ্রদ চিকিৎসা প্রতিষ্ঠান। অনেকেই এসব রঙ-বেরঙ্গের প্রতিষ্ঠানের চিকিৎসা নিয়ে হচ্ছে প্রতারিত। আমার কাছে অনেক রুগীরা আসে। তাদের কথা শুনে মনে হচ্ছে অনেকেই এ রোগ নিয়ে মহাটেনশনে আছেন। অনেকেই এ সমস্যা নিয়ে বিচলিত। কোথায় গেলে ভাল চিকিৎসা পাবে তা কেউ বুঝতে পারছেন না।

আসলে যৌন সমস্যা কোন সমস্যাই নয়। একটু বুঝে চললে আর জীবনটাকে নিয়মের ভিতর আনলে এ রোগ কোন রোগই নয়। তবে জীবন চলার পথে কিছু সমস্যা থাকে। আমরা নিজেরাই কিছু সমস্যা নিজেদের শরীরে সৃষ্টি করি। যার ফলে আমরা হতাশায় ভুগি আর ভাবি হয়ত এ রোগের কোন চিকিৎসা নাই। কিন্তু এখনও যদি আমরা জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি আর সমস্যার কারনে ভাল ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হই আল্লাহর রহমাতে আমরা একটি সুন্দর সুখী নীড় তৈরী করতে পারব। আজকাল রাস্তাঘাটে চলাফেরা করলে দেখি বাহারি রঙের বাহারি সব চিকিৎসার পোস্টার বা সাইনবোর্ড।

বিশেষ করে যৌন সমস্যা নিয়ে। অনেক পোস্টার দেখা যায় যে তারা সাত দিনের ভিতর সব ঠিক করে দিবে। চ্যালেঞ্জ, গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত, জীবনের শেষ চিকিৎসা বিবিধ।

আসলে মুল কথা হল আমাদের দেশে বেশীর ভাগই পুরুষরা এ সমস্যাই ভুগছে। মেয়েদের ভিতর এ সমস্যা আছে তবে খুব কম। আমরা চিকিৎসা করার সময় দেখি মেয়েদের সংখ্যা অনেক কম। এক হিসেবে সেক্স সমস্যাটা কিছুই না। তবে বিশেষ কিছু কারনে সমস্যা হয়ে থাকে। মুলতঃ যে সব কারনে সমস্যা হয়ে থাকে সেগুলো হচ্ছে-

১- মানসিক দুঃচিন্তা, মানসিক হতাশা, মানসিক ভীতি।
২- অতিরিক্ত হস্তমৈথুন
৩- সময়মত বিবাহ না করা।
৪- যৌনশক্তি বাড়ানোর নামে অনটাইম মেডিসিন সেবন করা।
৫- অতিরিক্ত ধূমপান করা।
৬- নেশার জিনিষ সেবন করা।
৭- স্বামী-স্ত্রী মাঝে বহুদিন সম্পর্ক ছিন্ন থাকা।
৮- দীর্ঘদিন যাবত কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগা।
৯- সঙ্গ দোষ। অর্থাৎ খারাপ বন্ধুদের কারনে খারাপ কাজে সম্পৃক্ত হওয়া, পর্ণ মুভি দেখা, এ জাতীয় চিন্তা করা।
১০- অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া।
১১- ডায়াবেটিস হবার কারনে।
১২- মোটা হবার কারনে।
১৩- যারা কায়িক পরিশ্রম কম করে, মানে অলস যারা।
১৪- প্রেম করে বিয়ের আগেই অবাধ মেলামেশা করা।
১৫- পরিবারের উদাসীনতা।
১৬- ধর্মীয় অনুশাসন না মেনে চলা।

মূলতঃ এসব কর্মকাণ্ড-ই আরও সমস্যা আছে। তবে এ সমস্যাগুলো আমরা চিকিৎসা করার সময় রোগীদের মাঝে দেখি। যে সমস্যা থেকেই Impotence হোকনা কেন হোমিওপ্যাথিই পারে এর সমাধান। চিকিৎসা আমরা রোগের নয় রোগীর করে থাকি। সেদিক থেকে অনেক মেডিসিন আসে যেমন –

1-Acid Phos.
2-Agnus Cast.
3-Ashwagandha.
4-Caladium Segu.
5-Damiapalant.
6-Ginseng.
7-Muira Puama.
8- Nupher Luteum.
9-Salis Nig.
10-Selenium.
11-Trriubulas Terri.
12-Titanium.
13-Yohimbinum.

অসংখ্য মেডিসিন আছে হোমিওপ্যাথিতে। লক্ষনের সাথে মিল রেখে হোমিও নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করলে আল্লাহর রহমতে পুরো সুস্থতা সম্ভব। তবে এ সমস্যা হতে মুক্তি পাবার আগে যে বিষয়গুলি মাথায় রাখতে তা হল অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত অভিজ্ঞ ডাঃ কাছে যেতে হবে, যে মেডিসিন খাবেন তা অরিজিনাল হতে হবে, (এখন জার্মান ওইলমার শোয়েব কোম্পানির মেডিসিন নিঃসন্দেহে খুব ভালো)। একজন ভাল ডাঃ আপনার সমস্ত কথা শুনে মেডিসিন লিখে দিল কিন্তু আপনি ওরিজিনাল মেডিসিন পেলেননা লাভ কিছুই হলনা। সেই জন্য সব দিক খেয়াল রেখে চিকিৎসা নিন ভালো থাকবেন। হোমিওপ্যাথি চিকিৎসা কখনই অস্থায়ী নয়। এ চিকিৎসার পুরো কোর্স কমপ্লিট করলে স্থায়ী সমাধান অবশ্যই সম্ভব।

সবশেষে একটি কথা না বললেই নয়, যে সমস্ত ভাইয়েরা বাজারে প্রচলিত যেসব অনটাইম সেক্সুয়াল মেডিসিন পাওয়া যায় সেগুলো স্বাস্থ্যর জন্য খুবই ক্ষতিকর। এ বিষয়ে অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন। এসব মেডিসিন ক্ষতি ছাড়া কোন উপকার হয়না। তাই আমরা সচেতন থাকব। হোমিও চিকিৎসা নিন সুস্থ ও সজীব থাকুন।

আপনার চিকিৎসার জন্য যোগাযোগ করুন নিজ বাড়ি। হলুদিয়া টিলা খান বাড়ি বগাবিলী রাজনগর রাংগুনিয়া চট্টগ্রাম
ডাঃ ডিএইচএমএস (ঢাকা)
০১৮৪০৬৭১১৯৯

28/10/2020

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী আংশিক ক্রান্তীয় বৃষ্টি বলয় পুবালি ৩, এটি একটি ঝড় মুক্ত ক্রান্তীয় বৃষ্টি প্রবাহ।

ক্রান্তীয় বৃষ্টি বলয় পুবালি ৩ ( b 155 mm.) বেশি আক্রান্ত স্থানে।

সময়সূচি : ৩০ শে অক্টোবর রাত থেকে ৪ ই নভেম্বর ২০২০ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের অর্ধেক এলাকায়।

সর্বাধিক আক্রান্ত বিভাগ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়।

সবচেয়ে কম আক্রান্ত বিভাগ, রাজশাহী, রংপুর বিভাগের সকল এলাকা।

একটি লঘুচাপের জন্য এই বৃষ্টি বলয় চালু হতেযাচ্ছে।

বৃষ্টিবলয় পুবালি এর প্রধান বৈশিষ্ট হলো এই বৃষ্টিবলয় এর অধিকাংশ বৃষ্টিবাহি মেঘের অভিমুখ থাকবে পুর্ব থেকে পশ্চিম দিকে।

রোদ মেঘের ফাকে ফাকে বৃষ্টি, টানা বৃষ্টি সবই থাকছে পুবালি তে। তবে তা বেশি আক্রান্ত স্থানের জন্য প্রযোজ্য।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টিবলয় পুবালি ৩ চলাকালীন সময়ে আপনার এলাকায় কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম : বৃষ্টির পরিমাণ মিলিমিটার

ঢাকা ৮০
গোপালগঞ্জ, ৮৮
মাদারীপুর, ১০০
শরিয়তপুর, ১১০
মুন্সীগঞ্জ, ১২০
নারায়ণগঞ্জ, ১৩০
মানিকগঞ্জ, ৯০
রাজবাড়ী, ৩৫
ফরিদপুর, ৫০
নরসিংদী, ১৪০
টাঙ্গাইল, ৩০
জয়পুরহাট, ০৮
শেরপুর, ০৫
ময়মনসিংহ, ১৫
নেত্রকোনা, ২৫
কিশোরগঞ্জ, ৯০

চট্টগ্রাম : ১৩০
কক্সবাজার, ১২০
বান্দরবান, ৭০
রাঙ্গামাটি, ৬৮
খাগড়াছড়ি, ৯০
ফেণী, ১৪০
নোয়াখালী, ১৬০
লক্ষ্মীপুর, ১৭০
চাঁদপুর, ১৮০
কুমিল্লা, ১৮০
ব্রাম্মনবাড়িয়া, ১৫০

বরিশাল, ১৩০
বরগুনা, ১৫০
পটুয়াখালী, ১৪০
ঝালকাঠি, ১৪০
পিরোজপুর, ১২০
ভোলা, ১৭০

সিলেট, ১০০
সুনামগঞ্জ, ১১০
হবিগঞ্জ, ১৩০
মৌলভীবাজার, ১০০

খুলনা, ৪০ থেকে ১১০
সাতক্ষীরা, ৪০ থেকে ৯০
বাগেরহাট, ৫০ থেকে ১২০
যশোর, ৩০
নড়াইল, ৫০
মাগুরা, ৪০
ঝিনাইদহ, ২০
চুয়াডাঙ্গা, ১২
মেহেরপুর, ১০
কুষ্টিয়া, ০৭

রাজশাহী বিভাগ : ০১ থেকে ০৬ মিলিমিটার

রংপুর বিভাগ : ০১ থেকে ০৭ মিলিমিটার

কলকাতা, ১৫ মিলিমিটার
দক্ষিণ ২৪ পরগনা, ৪০
দীঘা, ২০

নোট, স্থানভেদে বৃষ্টির পরিমাণ বেশ কমবেশি হতেপারে, আর যেহেতু এটি আং‌শিক বৃষ্টি বলয়, সুতরাং এই বৃষ্টি বলয়ে সারাদেশে বৃষ্টি হবার সম্ভাবনা নেই।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় পুবালি ৩ এর সময়সূচি পরিবর্তন, ও এর শক্তি হ্রাস বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

সবচেয়ে ভালো আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা সরকারি আবহাওয়া অধিদপ্তর এর আবহাওয়ার বুলেটিন গুলো দেখুন।

ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা যশোর বাংলাদেশ।

চিত্র, ecmwf নমুনা পূর্বাভাস মডেল
ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা Bwot weather.
আপডেট : ২৭ শে অক্টোবর রাত ০৯ টা বেজে ০৮ মিনিটে।

Address

Chittagong

Telephone

+8801840671199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr: Yeakub khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category