Bright Dental Checkup

Bright Dental Checkup A unique space for safe and sound ORAL Health & DENTAL care.....

29/05/2020

সুস্থ দাঁত ও হাড় গঠনে ভিটামিন ডি এর গুরুত্ব:

মানুষের দাঁত এবং হাড় এর অন্যতম প্রধান উপাদান ক্যালসিয়াম এবং ফসফরাস। এই উপাদানের ঘাটতির কারণে হয়ে উঠতে পারে দুর্বল দাঁতের গঠন। মানুষের দেহের ক্যালসিয়াম এবং ফসফরাস এর মাত্রা নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি। এই ভিটামিন ডি এর অভাবে মানুষের দেহের দাঁত এবং হাড় এর অনেক সমস্যা দেখা যায়। শিশুদের দাঁতের গঠন শুরু হয় মায়ের পেটে থাকা অবস্থা থেকে। শিশুর বয়স যখন ৪-৬ সপ্তাহ (মায়ের পেটে) তখন থেকেই শুরু হয়ে যায় দাঁত তৈরী হওয়া। প্রথমে দুধ দাঁত, তারপরে স্থায়ী দাঁত এবং সবার শেষে আক্কেল দাঁত- এ প্রক্রিয়া চলতে থাকে অনেক বৎসর। তাই সুস্থ দাঁত ও হাড় গঠনে পর্যাপ্ত পরিমাণ ভিটামিনের ডি এর উপস্থিতি অত্যাবশক।

ভিটামিন ডি এর অভাবে কি হয়:

ভিটামিন ডি এর অভাবে শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা কমে যায়, যার ফলে দাঁত এবং হাড়ের গঠন দুর্বল হয়ে পড়ে। পর্যাপ্ত পরিমান ভিটামিন ডি এর প্রভাব দাঁতের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের দুর্বল দাঁতের কারণে খুব দ্রুত দন্তক্ষয় দ্বারা আক্রান্ত হয় এবং একবার আক্রান্ত হয়ে গেলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। যার ফলে খুব দ্রুত দাঁত সম্পূর্ণ ক্ষয় হয়ে যায় এবং পরবর্তীতে ব্যথা, মাড়ির ইনফেকশন, অসময়ে দাঁত পড়ে যাওয়াসহ বিভিন্ন জটিলতার সৃস্টি হয়। প্রাপ্তবয়স্কদের দাঁতেও বিভিন্ন লক্ষণ- দন্তক্ষয়, দাঁত নড়ে যাওয়া, ভেঙে ভেঙে পড়াসহ অন্যান্য উপসর্গও দেখা যায়।

কি করে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি এর পর্যাপ্ত চাহিদা পূরণ করতে পারি:
ভিটামিন ডি মানুষের দেহের বিকাশ ও বৃদ্ধির একটি অন্যতম উপাদান যা দেহে উৎপন্ন হয়। এজন্য সূর্যরশ্মির উপস্থিতি আবশ্যক। যখন শরীর সূর্যরশ্মির নিকটে আসে তখন ত্বক সূর্যরশ্মি শোষণ করে নেয় যা ভিটামিন ডি উৎপাদনে সহায়তা করে। সকালের সূর্যরশ্মি খুবই উপকারী পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি তৈরী হওয়ার জন্য। এজন্য শিশুদের অবশ্যই অল্প সময়ের জন্য হলে ও প্রতিদিন সূর্যরশ্মির নিচে অবস্থান করানো জরুরি। এছাড়াও সকালের সূর্যরশ্মি দেহের অন্যান্য উপাদান বিকাশে ও সাহায্য করে।

আমরা বিভিন্ন রকমের খাদ্য থেকেও ভিটামিন ডি পেয়ে থাকি যেমন- সামুদ্রিক মাছ, ডিমের কুসুম ইত্যাদি। নিম্নোক্ত ভিটামিন ডি সম্পূর্ণ খাদ্যতালিকার একটি সংক্ষিপ্ত তালিকা দেয়া হলো-
১. সামুদ্রিক মাছ- টুনা, কোরাল, স্যালমন ইত্যাদি
২. মাছের ডিম্
৩. ডিমের কুসুম
৪. দুধ
৫. দুগ্ধজাত সামগ্রী- মাখন, চিজ, দই
৬. মাশরুম
৭. প্রক্রিয়াজাত কমলার জুস
৮. সিরিয়াল ইত্যাদি

এসকল খাদ্যতালিকার মধ্যে কমপক্ষে একটি উপাদান প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা প্রয়োজনীয়। এছাড়াও বিভিন্ন ভিটামিন ডি সম্পূর্ণ ঔষধ রয়েছে যা শুধু মাত্র ডাক্তারের পরামর্শের মাদ্ধমেই খাওয়া যেতে পারে।

উপসংহার :
বিভিন্ন গবেষণায় এটি স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে যে ভিটামিন ডি এর অভাবে দাঁতে অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। ভিটামিন ডি অসম্পূর্ণ মানুষের দাঁত ও হাড় ভিটামিন ডি সম্পূর্ণ মানুষের দাঁত ও হাড় থেকে অনেকাংশে দুর্বল হয়ে থাকে। সচেতনতা এবং পর্যাপ্ত পরিমানে পুষ্টিকর আহার দিতে পারে শক্তিশালী দাঁত এবং সুস্থ মাড়ি।
আপনার শিশুকে প্রতি ৬ মাস পর পর দন্তচিকিৎসক দ্বারা পরীক্ষা করান, দন্তক্ষয় রোধ করুন।
Dentist Rana Sen
Dentistry...

11/08/2018
  Christmas to all of my clients & wellwishers!! Have A Good Day!!
25/12/2017

Christmas to all of my clients & wellwishers!!
Have A Good Day!!

12/09/2017

স্কেলিং ( Scalling) কি???

স্কেলিং দাঁতের এক বিশেষ পরিষ্কার পদ্ধতি যা আপনার দাঁতের গোঁড়ায় জমে থাকা প্লাক ক্যালকুলাস(দাঁতের চারপাশে জমা পাথর) এক বিশেষ যন্ত্রের মাধ্যমে দূর করে। দীর্ঘদিন এরকম জমে থাকা প্লাক ক্যালকুলাস যদি দূর করা না যায় তবে তা দাঁতে সংক্রমণের সৃষ্টি করে ফলে মাড়ি নরম হয়ে যায় যার পরিনতিতে জিনজিভাইটিস পেরিওডনটাইটিস(Periodontytis) রোগ দেখা দেয় এমনকি দাঁত পড়েও যেতে পারে।

#নিয়মিত স্কেলিং কেন প্রয়োজনীয়??

আমরা প্রতিদিন যে খাবার খাই তা দাঁতের চারপাশে জমা হয়। যদি আমরা সঠিক পদ্ধতিতে ও নিয়মিতভাবে দাঁত পরিষ্কার না করি তাহলে এসব খাদ্যকনাগুলো দাঁতের আবরন “পেরিওডেনটাল মেমব্রেনের” উপর শক্ত হয়ে জমে থাকে।এভাবে জমে জমে একসময় পাথরের মতো সৃষ্টি করে।একে ডেন্টাল সাইন্সে ক্যালকুলাস বলে।এইসব পাথর দীর্ঘদিন জমে থাকলে তা একসময় দাঁতের মেমব্রেনটিকে নষ্ট করে ফেলে এবং দাঁত ও মাড়ির বিভিন্ন রোগ যেমন জিনজিভাইটিস পেরিওডনটাইটিস, মাড়ি হতে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, দাঁত শিরশির সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। দীর্ঘদিন যদি এই জমে থাকা ক্যালকুলাস প্ল্যাক রিমুভ না করা হয় তাহলে একসময় ঐ দাঁতে ক্যারিজ হয়ে যায়। তাই এই ক্যালকুলাস রিমুভ করার জন্যে প্রতি ছয় মাস পরপর একজন অভিজ্ঞ ডেন্টিস্ট এর পরামর্শ নেওয়া আবশ্যক। তিনি আপনার দাঁত পরীক্ষা করে বলবে আপনার দাঁত স্কেলিং করা দরকার কিনা? এছাড়াও আমাদের দেশে অনেকে তামাক জাতীয় দ্রব্য যেমন বিড়ি সিগারেট পান সাদা পাতা জর্দা গুল সেবন করে যার ফলে দাঁতে বিশেষ করে সামনের দাঁতে কালো বা বাদামি দাগ পড়ে। প্রাথমিক অবস্থায় এইসব দাগ দূর করার জন্যে স্কেলিং খুবই আবশ্যক। সুতরাং স্কেলিং করলে দাঁত দুর্বল হয় না বরং তা মাড়ির রোগকে প্রতিরোধ করে যাতে মাড়ি হতে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, দাঁত শিরশির করা ইত্যাদি সবই ঠিক হয়ে যায়।

#ক্যালকুলাস (Calculus) কিভাবে গঠিত হয়???

প্লাক হচ্ছে আঠালো, নরম ব্যাকটেরিয়া ও খাদ্যকণার সমষ্টি যা দাঁতের উপর ক্রমাগত তৈরী হতে থাকে। ব্যাক্টিরিয়া ওখানে অবস্থান নেয় এবং দ্রুত বংশ বৃদ্ধি করে এবং মাড়িতে সংক্রমণ করে, ফলে মাড়ি নরম হয়। যদি দাঁতের প্লাক ১০ থেকে ১৪ ঘণ্টার মধ্যে ব্রাশ করে পরিষ্কার না করা হয় ওগুলো জমে ক্যালকুলাস বা পাথরে পরিণত হয়। ক্যালকুলাস কখনো সাধারণ ব্রাশ এর মাধ্যমে রিমুভ করা সম্ভব নয়। একমাত্র স্কেলিং এর মাধ্যমে এই ক্যালকুলাস রিমুভ করা যায়।

#ঠাণ্ডা গরম বা মিষ্টি জাতীয় খাবারে কখন আপনার দাঁত শিরশির করে উঠে?????

আমাদের দাঁতের সর্ববহিঃস্থ আবরন এনামেল সম্পূর্ণ সংবেদনহীন।কিন্তু এনামেলের নীচের আবরনগুলো বেশ সংবেদনশীল। আমরা যে খাবার খাই তা যদি নিয়মিত পরিষ্কার না করা হয় তাহলে একসময় দাঁতে প্ল্যাক, ক্যারিজ, পাথর জমে এনামেলের আবরন টিকে দুর্বল করে ফেলে। ফলে সংবেদনশীল অংশ গুলো বের হয়ে আসে। উপরোক্ত সমস্যার কারনে আমরা ঠাণ্ডা গরম বা মিষ্টি জাতীয় খাবারে দাঁত বেশ শিরশির করতে থাকে। তাই দাঁত প্রতিদিন দুইবার সঠিক নিয়মে ব্রাশের পাশাপাশি ছয় মাস পরপর একজন অভিজ্ঞ ডেন্টিস্ট এর পরামর্ষে স্কেলিং করে নেওয়া উচিৎ।নুতবা অবহেলায় হয়তো দাঁত নষ্ট হওয়া ছাড়াও মুখের ক্যান্সার দেখা দিতে পারে।

#স্কেলিং নিয়ে সাধারণ মানুষের কিছু ভ্রান্ত ধারনা????

স্কেলিং করলে দাঁত ফাঁক হয়ে যায় বা যাবে কিনা??মুলত দীর্ঘদিন ধরে দাঁতের চারপাশে প্রচুর পরিমাণে পাথর জমার ফলে রোগী অনেক সময় ভুলেই যায় স্বাভাবিক অবস্থায় তার দাঁত কেমন ছিল। দুই দাঁতের মাঝে স্বাভাবিক যে স্পেস থাকে তাও রোগী অনেক সময় বুঝতে চায় না। সে কারণে স্কেলিং করার পর যখন পাথর অপসারিত হয় তখন রোগীদের মাঝে কেউ কেউ হয়তো বলে থাকেন স্কেলিং করার পর তার দাঁত ফাঁক হয়ে গেছে।
স্কেলিং করার কারণে দাঁত পাতলা হয়ে যায় কিনা??আসলে স্কেলিং করার পর পাথর যখন অপসারিত হয় তখন সব রোগীই মুখে সজীবতা অনুভব করেন আবার পাথর থাকার কারণে মুখে যে ভারি ভারি ভাব থাকত তা চলে গিয়ে রোগী হালকা অনুভব করতে থাকেন। এই অনুভূতিকেই অনেক রোগী বলে থাকেন তাঁর দাঁত পাতলা হয়ে গেছে।

$স্কেলিং করার ফলে দাঁতের এনামেলের ক্ষতি হয় কিনা??

স্কেলিং এর সময় দাঁতের উপরের থাকা দাগ, দাঁতের মাঝে জমে থাকা পাথর গুলো বিশেষ আলট্রাসাউন্ড যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করা হয়।সুতরাং এনামেলের ক্ষতির কোন প্রশ্নই আসে না।

সুতরাং দাঁতের রোগ প্রতিরোধে দাঁতের স্কেলিংয়ে সবার সচেতন হওয়া জরুরী।

12/09/2017

দাঁত ও মুখের যত্নে সাতটি পরামর্শ যা প্রতিদিনই মনে করা উচিত

মুখের অভ্যন্তরের স্বাস্থ্য ঠিক রাখতে এবং বাজে দুর্গন্ধকে দূরে রাখতে বেশ কয়েকটি উপায় রয়েছে। এগুলোকে প্রতিদিনের কাজে হিসেবে অভ্যাস বানিয়ে নিতে হবে। তাই মুখের ভেতরের সমস্যা নিয়ে দুশ্চিন্তাকে দূরে রাখতে এখানে দেখে নিন সাতটি কার্যকর উপায়।

১. দিনে অন্তত দুইবার ব্রাশ করুন : মুখের হাইজিন ধরে রাখার অন্যতম উপায় দিনে দুইবার ব্রাশ করা। বাচ্চাদের এ অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দিতে পারেন বাবা-মায়েরা। প্রতিদিন খাওয়ার পর সকাল ও রাতে অন্তত দুইবার ব্রাশ করুন। আর সঠিক উপায়ে ব্রাশ করার পদ্ধতি অহরহ টেলিভিশনের বিজ্ঞাপনে শিখিয়ে দেওয়া হয়।

২. অন্তত তিন মিনিট ব্রাশ করুন : ব্রাশ করার সময়টি বেশ গুরুত্বপূর্ণ বিষয়। দাঁতের আনাচে-কানাচে অন্তত তিন মিনিট ব্রাশ করাটা জরুরি। তাই অল্প সময়ের কাজটি কয়েকবার ঘড়ি ধরে করলেই পরে সময়জ্ঞান হয়ে যাবে।

৩. অভ্যাসে পরিণত করুন : প্রতিদিন ব্রাশ করাটা অভ্যাসে পরিণত করুন। সকাল বা বিকেলে বা রাতে শেষবারের মতো খাওয়ার পর সাধারণত ব্রাশ করা সবচেয়ে উপকারী। বেশ কয়েক দিন চালিয়ে গেলে অভ্যাসে পরিণত হয়ে যাবে।

৪. মাউথ ওয়াশ করুন : এ কাজটি দাঁত মাজার মতোই গুরুত্বপূর্ণ। মুখের দুর্গন্ধ দূর করতে কাজ দেবে মাউথ ওয়াশ, নিঃশ্বাস হবে সজীব। তা ছাড়া মুখের মধ্যে এক দারুণ পরিচ্ছন্ন অনুভূতি এনে দেবে মাউথওয়াশ।

৫. পানির সাহায্যে ফ্লস করা : মাউথওয়াশের মাধ্যমে ফ্লসের কাজটা সারা যায়। প্রতি দাঁতের মধ্যে যে ফাঁকা অংশ থাকে তার মাঝে খাবার আটকে থাকে। এগুলো পরিষ্কার করাই ফ্লস। মাঝে মধ্যে পানির সাহায্যে এ কাজটি সারতে পারেন। প্রতি সপ্তাহে এক বা দুইবার এটি করা উচিত।

৬. বেভারেজ এবং এসিডপূর্ণ খাদ্য এড়িয়ে চলা : বাজারের যেকোনো বেভারেজ দারুণ ক্ষতিকর দাঁতের জন্য। তাই এটি পরিহার করুন। তা ছাড়া অ্যালকোহলপূর্ণ পানীয় এবং এসিড রয়েছে এমন খাবার এড়িয়ে চললে দাঁতের ক্ষতির হাত থেকে বাঁচবেন।

৭. ব্যবহৃত পানির বিষয়ে সাবধান : যে পানি দিয়ে দাঁত পরিষ্কার করছেন বা দাঁত মেজে মুখ পরিষ্কার করছেন তা যদি দূষিত হয়, তবে মুখে এবং দাঁতে ব্যাপক সমস্যা দেখা দেবে। তাই পরিষ্কার পানি দিয়ে নিয়মিত দাঁত ও মুখ পরিষ্কারের কাজটি করুন।
With Thanks.....
Dr.Rana Sen.

12/09/2017

দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ(Dental Caries) ঃ

দাঁতের রোগ গুলোর মধ্যে অন্যতম হল দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। খাদ্যভাস এবং যথাযথ ভাবে দাঁতের যত্ন না নেওয়ার কারনে আপনার অজান্তেই দাঁতের ক্ষয় হতে শুরু করে। দাঁতের ক্ষয় বা ক্যরিজের প্রাথমিক পর্যায়ে ফিলিং করিয়ে নিলে এই সমস্যা গুলোর সমাধান হয়ে যায় কিন্তু অধিকাংশ রুগীর ধারনা দাঁতের ব্যথা না হওয়া পর্যন্ত দাঁতের কোন সমস্যাই হয়নি। সামান্য ডেন্টাল ক্যরিজ বা দাঁতের ছোট-খাট গর্ত অবহেলার কারনে আপনি চিরদিনের জন্য হারাতে পারেন আপনার মূল্যবান দাঁত গুলি। দাঁত না থাকলে বা ফেলে দিলে রুগি সর্ব প্রকারের খাবার সুষম ভাবে গ্রহন করতে পারেন না জার কারনে ধীরে ধীরে বিভিন্ন রোগে আক্সান্ত হয়ে থাকেন। দাঁত ফেলে দেওয়ার কারনে অনেক সময় মুখের স্বাভাবিক গঠন ও সৌন্দর্য বিনষ্ট হয় । শুরুতে চিকিৎসা না করার ফলে এমন খারাপ অবস্থা নিয়ে রুগিরা আমাদের কাছে আসেন, তখন আপ্রান চেষ্টা করেও আর দাঁতটিকে টিকিয়ে রাখা সম্ভব হয় না। দন্ত ক্ষয়য়ের প্রথমিক পর্যায়ে ফিলিং না করার কারনে ধীরে ধীরে দন্ত ক্ষয় দন্তমজ্জা পর্যন্ত প্রসারিত হয়। যে কারনে দন্তমজ্জা আক্রন্ত হয়ে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভূত হয়ে থাকে। তখন আক্রান্ত দাঁত, অনেক সময় ফিলিং করেও রাখা সম্ভব হয় না। তাই দাঁতের ছোট-খাট সমস্যা গুলো ঠিক করিয়ে নিতে হবে যেন অকালে দাঁত হারিয়ে ফেলতে না হয়। তাই আমি বলছি, আপনার দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। শত ব্যাস্থতার মাঝেও একটু সময় বের করে একজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা ডেন্টাল চেক আপ করিয়ে নিন এবং সামান্য ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ছোট গর্ত গুলো প্রথমিক অবস্থাতেই ফিলিং করিয়ে নিন।

প্রতিকারঃ
১) নিয়মিত এবং সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে ।
২) সুষম এবং ভিটামিন সি যুক্ত খাবার গ্রহন করতে হবে ।
৩) মিষ্টি জাতীয় খাবার পরীহার করতে হবে ।
৪) খাদ্য গ্রহনের পর ভাল করে কুলি করতে হবে যাতে খাদ্য কনা দাঁতে লেগে না থাকতে পারে ।

৫) রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে ।
৬) দাঁত ব্রাশের পর আঙ্গুল দিয়ে মাড়ি ম্যাসেজ করতে হবে ।
৭) বছরে অন্তত দুইবার একজন ডেন্টিষ্টের পরামর্শ নিন এবং ভাল থাকুন, সুস্থ থাকুন ।
Thanking u..
Dentist Rana Sen.
Bright Dental Checkup..

15/08/2017

দাঁত তুললে চোখের ক্ষতি !?

আমরা দন্ত চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই যে, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা। এটি একেবারেই অমূলক এবং ভ্রান্ত একটি ধারণা। দাঁত প্রদাহ হলে ব্যথাটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে চোখে। পালপাইটিস (Pulpitis) নামক দাঁতের এই রোগটিই মূলত ভীতির কারণ হয়ে দাঁড়ায় রোগীদের নিকট। কেননা ব্যথাটি তখন অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা সে পাশে চোখের দিকে। আর এতেই অধিকাংশ ভুক্তভোগী রোগীগণ মনে করেন দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে। এছাড়াও উপরের দাঁতের শিকড়গুলো (Roots) চোখের কাছাকাছি অবস্থান-তাই এটিও রোগীদের দুর্ভাবনার অন্যতম একটি কারণ।

এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। কেননা দাঁত এবং চোখ দুটি আলাদা আলাদা স্নায়ুতন্ত্রের সাথে জড়িত। এদের স্নায়ুপ্রবাহ এবং রক্তপ্রবাহ দুটিই স্বতন্ত্র।

চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। রক্ত প্রবাহিত হয় অপথালমিক এবং ল্যাক্রিমাল আর্টারি দ্বারা। অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেয় অ্যান্টিরিয়র, পোস্টিরিয়র এবং মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ যাহা ম্যান্ডিবুলার নার্ভের একটি শাখা।

সুতরাং দেখা যাচ্ছে যে, দাঁত এবং চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত-যার একটির সাথে অপরটির কোন সম্পর্ক নেই।

Post টি ভাল লাগলে Like দিন ও সবার সাথে Share করুন।
সচেতনতা তৈরী আমাদের লক্ষ....
With thanks to all.../Dentist Rana..

26/05/2017
02/05/2017

Teeth eruption sequence...

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801636235743

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bright Dental Checkup posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram