Icon tour & Consultancy

Icon tour & Consultancy One stop service for medical,tourism & travel

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনল ভারতভারতে দীর্ঘ সময় অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য অভিবাসন সংক্রান্ত নিয়মে পরিবর্...
02/06/2026

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনল ভারত
ভারতে দীর্ঘ সময় অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য অভিবাসন সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সংশোধিত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫ অনুযায়ী, নির্ধারিত ভিসা মেয়াদের বাইরে ভারতে থাকতে চাইলে বিদেশিদের আগের তুলনায় আরও আগে নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্ন করতে হবে।

সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারী বিদেশি নাগরিকদের এখন ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগের নিয়মে ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ ছিল। কিন্তু নতুন সংশোধনে সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই পরিবর্তনের মাধ্যমে ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি আরো জোরদার করা হবে এবং অভিবাসন ব্যবস্থাপনা আরো কার্যকর হবে।

শুধু স্বল্পমেয়াদি ভিসাধারীরাই নন, ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসা থাকা সত্ত্বেও যাদের একটানা অবস্থান ১৮০ দিনের বেশি হতে পারে না, তারাও নতুন নিয়মের আওতায় পড়বেন।

এ ধরনের ভিসাধারীরা যদি কোনো একক সফরে অথবা একটি ক্যালেন্ডার বছরের মধ্যে মোট ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চান, তাহলে তাদেরও ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এছাড়া সরকার স্পষ্ট করেছে, বিশেষ জরুরি পরিস্থিতি ছাড়া ১৮০ দিনের বেশি অবস্থানের অনুমতি দেওয়া হবে না। ফলে অতিরিক্ত সময় থাকার অনুমোদন পাওয়ার সুযোগও আগের তুলনায় সীমিত হয়ে গেল।

এদিকে, আগে ভারতে কোনো বিদেশি নাগরিকের সন্তান জন্ম নিলে, বাবা-মাকে ৩০ দিনের মধ্যে নির্ধারিত অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিষয়টি নিবন্ধন কর্মকর্তাকে জানাতে হতো। নতুন ভিসা বা এক্সিট পারমিটসহ বিভিন্ন সেবা পেতে এই তথ্য প্রদান বাধ্যতামূলক ছিল।

তবে নতুন সংশোধিত নিয়মে বলা হয়েছে, যদি শিশুর বাবা বা মা দুজনের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে জন্মের পর বাধ্যতামূলক এই রিপোর্টিংয়ের প্রয়োজন হবে না।

তবে ভবিষ্যতে যদি ওই শিশু ভারতে অবস্থানরত অবস্থায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে বাবা বা মায়ের যেকোনো একজনকে ৩০ দিনের মধ্যে বিষয়টি নিবন্ধন কর্মকর্তাকে জানাতে হবে।

নতুন বিজ্ঞপ্তিতে হাসপাতাল, নার্সিং হোম এবং এমন চিকিৎসা প্রতিষ্ঠানের জন্যও কিছু প্রশাসনিক ও রিপোর্টিং নিয়ম সংশোধন করা হয়েছে, যেখানে চিকিৎসার পাশাপাশি রোগীদের থাকার ব্যবস্থা রয়েছে।

যদিও এসব প্রতিষ্ঠানের মূল দায়িত্বে বড় কোনো পরিবর্তন আনা হয়নি, তবে অভিবাসন ও বিদেশি নাগরিকদের তথ্য সংরক্ষণ এবং রিপোর্টিং সংক্রান্ত প্রক্রিয়া আরও হালনাগাদ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভারত সরকার বিদেশি নাগরিকদের অবস্থান আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চাইছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি অবস্থান, ভিসা নবায়ন এবং নাগরিকত্ব-সংক্রান্ত বিষয়গুলোতে প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে ভারতে অবস্থানরত বিদেশিদের ভিসার সময়সীমা শেষ হওয়ার অপেক্ষা না করে আগেভাগেই প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় পরবর্তীতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

ভারতীয় Tourist Visa করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র 📄ভারত ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা আবেদন করতে নিচের কাগজপত্রগুলো প্রস...
03/05/2026

ভারতীয় Tourist Visa করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র 📄

ভারত ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা আবেদন করতে নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখুনঃ

1️⃣ মূল পাসপোর্ট
▪️ পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ৮ মাস থাকতে হবে।

2️⃣ জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি

3️⃣ ২×২ ইঞ্চি রঙিন ছবি
▪️ সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে।

4️⃣ ইউটিলিটি বিলের ফটোকপি
▪️ বিদ্যুৎ/গ্যাস/পানি বিল গ্রহণযোগ্য।



💼 পেশা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র

🔹 চাকরিজীবী হলে — NOC (No Objection Certificate)
🔹 ব্যবসায়ী হলে — আপডেট ট্রেড লাইসেন্স
🔹 কৃষক হলে — জমির পর্চা
🔹 স্টুডেন্ট হলে — স্টুডেন্ট আইডি কার্ড



💳 আর্থিক সচ্ছলতার প্রমাণ

নিচের যেকোনো একটি প্রয়োজন হবেঃ

✔️ কমপক্ষে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
অথবা
✔️ মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ ডলার এন্ডোর্সমেন্ট / MTE
অথবা
✔️ SBI Travel Card



📑 অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র

🔸 পূর্বের ভারতীয় ভিসা থাকলে তার ফটোকপি
🔸 পাসপোর্ট হারিয়ে গেলে —
▪️ জিডি কপি
▪️ নোটারি
▪️ লস্ট সার্কুলেশন কপি
(আগারগাঁও পাসপোর্ট অফিস অথবা যেখান থেকে পাসপোর্ট করা হয়েছে সেখান থেকে সংগ্রহ করা যাবে)

🔸 পাসপোর্টে কোনো তথ্য পরিবর্তন করা হলে
(যেমন: নিজের নাম, বাবা/মায়ের নাম, বয়স ইত্যাদি)
▪️ কোর্ট এফিডেভিট প্রয়োজন হবে।
(যেকোনো এডভোকেটের মাধ্যমে করা যাবে)

⚠️ ভিসা আবেদন করার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিন।।

বিঃদ্রঃ এখনও টুরিস্ট ভিসা চালু হয়নি।

20/03/2026
সকল সম্মানিত শুভানুধ্যায়ীর প্রতি রইলো শুভ দোল পূর্নিমার শুভেচ্ছা 💐💐
03/03/2026

সকল সম্মানিত শুভানুধ্যায়ীর প্রতি রইলো শুভ দোল পূর্নিমার শুভেচ্ছা 💐💐

🔹ট্রিটমেন্ট এর জন্য ভারতে যেতে চান??কিন্তু ভিসা পেতে কষ্ট হচ্ছে? 💡ভারতীয় মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা...
01/03/2026

🔹ট্রিটমেন্ট এর জন্য ভারতে যেতে চান??
কিন্তু ভিসা পেতে কষ্ট হচ্ছে?

💡ভারতীয় মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা দ্রুত সময়ের মধ্যে পেতে আজই যোগাযোগ করুন - ০১৯৬৬৭৭২২৭৭, ০১৭৬৬৫৫৯৯১৯

🔹ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে করণীয় -

✅ ভিসা আবেদনকারীর মোবাইল নম্বর অবশ্যই তার নিজ নামে নিবন্ধিত হতে হবে (এনআইডি অনুযায়ী)।
✅ OTP ভেরিফিকেশনের জন্য এই নম্বর ব্যবহার হবে, যা ভিসা অফিসার চেক করতে পারেন।
✅ বাবা-মায়ের নামে নিবন্ধিত নম্বর ব্যবহার করলে কারণ জানতে চাওয়া হতে পারে, তবে এটি গ্রহণযোগ্য।

🔹 ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত নিয়ম:

✅ আবেদনকারীর ব্যাংক মেসেজ যাচাই করে ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করা হবে।
✅ ভিসা ফরমে অবশ্যই নিজের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
✅ IVAC গেটে প্রবেশের সময় কর্তৃপক্ষ একটি মেসেজ পাঠাবে, যা প্রদর্শন করতে না পারলে প্রবেশ করা যাবে না।

🔹 ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য:
✅ ১৮ বছরের কম বয়সী আবেদনকারীরা পিতা-মাতার নামে নিবন্ধিত নম্বর ব্যবহার করতে পারবে।

✅পাসপোর্ট + ভিসা+ টিকিট কিংবা মেডিকেল কনসাল্ট্যান্টের জন্য আজই যোগাযোগ করুন ০১৯৬৬৭৭২২৭৭, ০১৭৬৬৫৫৯৯১৯ ০১৯১৯০৪০৬০৫

চট্টগ্রাম থেকে ভিসা আবেদন কার্যক্রম শুরু ১২.০১.২০২৬ থেকে।ভারতীয় মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা পেতে আজই যোগা...
11/01/2026

চট্টগ্রাম থেকে ভিসা আবেদন কার্যক্রম শুরু ১২.০১.২০২৬ থেকে।
ভারতীয় মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা পেতে আজই যোগাযোগ করুন ০১৯৬৬৭৭২২৭৭, ০১৭৬৬৫৫৯৯১৯

Every year I come to Delhi as part of my professional work, to learn about the facilities of different hospitals and the...
26/08/2025

Every year I come to Delhi as part of my professional work, to learn about the facilities of different hospitals and the various aspects of advanced treatment.
As part of that, yesterday I visited Hospital, Delhi. I spent some beautiful moments and had discussions on business planning with . Monoj Kumar, Chief – International Marketing.

It’s worth mentioning that my younger sister, Niroj Chatterjee, Deputy Manager, would never let me leave without a lunch. So what could I do…
Even though my stomach wasn’t in great condition, I still had to manage the feast.


As soon as I arrived in Delhi, Dr. Vipender Sabherwal (Gold Medalist, DNB, MRCS–Edinburgh, UK, FISCS–USA), President of ...
22/08/2025

As soon as I arrived in Delhi, Dr. Vipender Sabherwal (Gold Medalist, DNB, MRCS–Edinburgh, UK, FISCS–USA), President of the Indian Medical Association (South Delhi Branch) and Managing Director of Jeewan Hospital, New Delhi, called me and said, “Where are you Dada? I’m sending a car for you.”
Out of courtesy I replied, “Why, brother?”
He said, “You have come from so far… today you are my guest.”

With no polite way to refuse, I accepted his invitation. When I reached, I found another distinguished doctor with him — Dr. Amit Ray, who is currently dedicating himself to medical research in the United States. Meeting these two compassionate doctors made me feel truly blessed.

It is worth mentioning that Dr. Sabherwal belongs to the fourth generation of his family devoted to the medical profession. His son too is a doctor. For generations, this family has been serving people at very minimal cost — something truly rare to see.
Thanks Dr. Sabherwal

Address

Paragon City , Andorkilla, Chittagong
Chittagong
4000

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801966772277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Icon tour & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share