Chistia Medico

Chistia Medico Trusted Name

মাত্র দশ মিনিটেই মাথাব্যাথা দূর করুন ::মাথাব্যাথার সমস্যায় ভোগেনঅনেকেই। আবার অনেকেররয়েছে মাইগ্রেনের সমস্যা। মাথায়হঠাৎ কর...
22/07/2014

মাত্র দশ মিনিটেই মাথাব্যাথা দূর করুন ::
মাথাব্যাথার সমস্যায় ভোগেন
অনেকেই। আবার অনেকের
রয়েছে মাইগ্রেনের সমস্যা। মাথায়
হঠাৎ করেই শুরু হয় ব্যাথা।
ধীরে ধীরে তা তীব্র হয়ে ওঠে। কখনও
মাথার একপাশে আবার কখনো দুপাশেই
প্রচণ্ড চাপ বোধ হয়। মাইগ্রেনের
সমস্যা থেকে যে মাথাব্যাথা হয় তার
কোনো উপশম নেই। তবে ব্যথা শুরু
হলে তা উপশম করার জন্য বেশ কিছু উপায়
অবলম্বন করলে খুব সহজেই
ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়৷
মাথাব্যাথা উপশমে আদা অত্যন্ত
কার্যকরী। আদায়
রয়েছে প্রোস্টাগ্লাডিন সিনথেথিস্
যা ব্যথানাশক ওষুধে ব্যবহার করা হয়।
তাই মাথাব্যাথা শুরু
হলে আদা চিবোলে উপকার
পাওয়া যায়৷ এছাড়াও এককাপ
জলে সামান্য আদা ফুটিয়ে মধু
দিয়ে সেই জল খেতে পারেন৷
এতে অনেক
তাড়াতাড়ি ব্যাথা থেকে উপশম
পাবেন৷
বাজারে পিপারমিন্ট অয়েল
কিনতে পাওয়া যায়৷
যারা মাথা ব্যথা সংক্রান্ত সমস্যায়
ভুগছেন তারা এই তেল
কপালে মাখলে উপকার পাবেন৷
বাড়িতে বসেও পিপারমেন্ট অয়েল
তৈরি করতে পারেন৷ কিছু
তাজা পুদিনা পাতা ভাল
করে ধুয়ে শুকিয়ে নিয়ে একটি পরিষ্কার
পাত্রে সামান্য পিষে নিন৷ এরপর
এককাপ অলিভ অয়েল বা আমন্ড
অয়েলের মধ্যে দিয়ে ২৪
ঘন্টা রেখে দিন৷ এরপর
পুদিনা পাতা ছেঁকে আলা করে নিন৷
এভাবে ওই একই তেলে আরও দুই
থেকে তিনবার একই পদ্ধতি পালন করুন৷
পিপারমেন্ট ওয়েল তৈরি হয়ে যাবে৷
এই তেল মাথায় ম্যাসাজ করলে খুব দ্রুত
উপকার পাবেন৷
বেশিরভাগ
মানুষে মাথা যন্ত্রণা কমাতে
ব্যাথানাশক ওষুধ ব্যবহার করেন৷ এই
ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক
বেশি ক্ষতিকর৷ তাঅ ওষুধ
না খেয়ে বামাদ খাওয়া অভ্যেস করুন৷
অনেক সময়ে মানসিক অবসাদ থেকেও
মাথাব্যাথা হতে পারে৷ তাই
ব্যাথা কমাতে কাঠবাদামও
খেতে পারেন৷
কাঠবাদামে রয়েছে স্যালিসিন
যা ব্যাথা উপশম করতে সাহায্য করে৷

25/02/2014

শিশুর জন্মের পরে প্রায়
প্রতি মা বলেন, আমার বাচ্চা বুকের
দুধ পায় না।
কিভাবে বুঝবেন শিশু ঠিকমত বুকের দুধ
পাচ্ছে কিনা?
১। খেয়াল করুন শিশু ২৪ ঘণ্টায় ৬ বার
বা তার বেশিবার প্রস্রাব
করে কিনা?
২। শিশুর ওজন প্রতিদিন ১০ থেকে ২০
গ্রাম বাড়ছে কিনা?
উত্তর হ্যাঁ হলে দুঃচিন্তা ত্যাগ
করে শিশুর বয়স ৬ মাস পর্যন্ত শুধুমাত্র
বুকের দুধ খাওয়ান।

When you cough germs can travel about 3 metres if you do not put your hand or a handkerchief over your nose and mouth.
23/12/2013

When you cough germs can travel about 3 metres if you do not put your hand or a handkerchief over your nose and mouth.

21/12/2013

-কালজিরার গুণাগুণ--
਀ ১৫/১৬ টি কলোজিরা ছোট
১টি পেয়াজ ও ২ চামচ মধুসহ বিকালে/
রাত্রে খেলে চির যৌবন রক্ষা হয়.
਀ সকালে খালিপেটে ১২/১৫
ফোঁটা কালজিরার তেল ও ১৪/১৫
ফোঁটা মধু খেলে ডায়াবেটিসের
উপকার হয়.
਀ ১০/১২ ফোঁটা কালজিরার তেল গরম
পানিতে মিশিয়ে খেলে বাত
রোগের উপকার হয়.

21/12/2013

মেডিসিনের
সাহায্যে নারীদের সুন্দর
হওয়া কি জায়েয?
#উত্তর : যে কোন বৈধ বস্ত্ত ব্যবহার
করে নারীরা সুন্দরী হওয়ার
চেষ্টা করতে পারে। রাসূলুল্লাহ
(ছাঃ) বলেন, পুরুষের
সুগন্ধি হচ্ছে যার গন্ধ প্রকাশ পায়
কিন্তু রং গোপন থাকে। আর
নারীদের সৌন্দর্য হচ্ছে যার
রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধি গোপন
থাকে (নাসাঈ, মিশকাত হা/৪৪৪৩)।
তবে সৃষ্টির পরিবর্তন
ঘটাতে পারবে না। যেমন ভ্রূ
তোলা যাবে না, দাঁত চিকন
করা যাবে না, সাদা চুল ও
দাড়ি কালো করা যাবে না ইত্যাদ
কেননা এতে সৃষ্টির ও আকৃতির
পরিবর্তন ঘটে, যা হারাম (মুসলিম,
মিশকাত হা/৪৪৩১)।

15/12/2013
শীতের সকালে ঘুমকাটানোর ১০টি কৌশল!★★★শীতকালযে এসেই গেছে তা বোঝার জন্যথার্মোমিটার ব্যবহারকরা লাগবে না, সকাল বেলারহিমশীতল ব...
14/12/2013

শীতের সকালে ঘুম
কাটানোর ১০
টি কৌশল!
★★★
শীতকাল
যে এসেই গেছে তা বোঝার জন্য
থার্মোমিটার ব্যবহার
করা লাগবে না, সকাল বেলার
হিমশীতল বাতাসে একদণ্ড
দাঁড়ালেই হয়! সকাল বেলাতেই
শীতের দাপট বোঝা যায়
সবচাইতে বেশি। আর শীত যত
বাড়বে, সকাল বেলায় ঘুম
থেকে ওঠা ততই মুশকিল
হয়ে দাঁড়াবে। কিন্তু শীতকাল
বলেই তো আর সারা সকাল
বিছানায় পড়ে পড়ে ঘুমানো যায়
না! ঘুম থেকে উঠতেই হয় আর শীতের
সকালে নিতান্তই ইচ্ছার বিরুদ্ধে ঘুম
থেকে উঠতে গিয়ে অনেকের
সকালটাই মাটি হয়ে যায়। আসুন
দেখে নেওয়া যাক এমন
কয়েকটি উপায় যাতে শীতকালেও
আপনি একেবারে সকাল সকালই ঘুম
থেকে উঠতে পারবেন আর ঘুম
থেকে ওঠার পরে থাকবেন
একেবারে তরতাজা!
পানি পান করুন
সকালে ঘুম থেকে ওঠার পর পরই ঘুম
কাটানোর জন্য এক গ্লাস
পানি পান করুন। শরীরকে সক্রিয়
করে তুলতে আপনাকে সাহায্য
করবে এই তরল। আর ঘুম কাটাতেও
এটা কার্যকরী। আপনার বিছানার
পাশের টেবিলেই রাখুন এই পানির
গ্লাস যাতে ঘুম ভেঙে যাবার
সাথে সাথেই এর দিকে হাত
বাড়াতে পারেন।
চা/কফি পান করুন
সম্ভব হলে ঘুম থেকে উঠেই চা/
কফি বানাতে লেগে পড়ুন। চুলার
কাছে গেলে শরীর যেমন গরম হবে,
তেমনি এসব ধোঁয়া ওঠা পানীয়ের
গন্ধে আপনার ঘুম পালিয়ে যাবে।
বাড়িতে যদি আপনার আগে কারও
ঘুম থেকে ওঠার অভ্যাস
থাকে তাহলে তাকে অনুরধ
করতে পারেন যেন তিনি আপনার
ঘুম ভাঙ্গিয়েই এক কাপ
চা হাতে ধরিয়ে দেন। বিছানায়
বসে চা পান করাতে ক্ষতির কিছু
নেই, কারণ এতে আপনার ঘুম চলেই
যাবে।
ঘুমানোর আগে কিছু পান করুন
ঘুমানোর আগে কিছু পান
করলে (পানি বা জুস)
সেটা শরীরের কাজেও
লাগবে আবার আরেকটা কাজও
করবে। সকাল সকালই আপনার প্রকৃতির
ডাকে সাড়া দিতে হবে আর ঘুমও
ভেঙে যাবে।
বিছানা থেকে একবার উঠে পড়ার
পর আবার
ঘুমাতে যেতে ইচ্ছে করবে না।
নিজের সাথে কোনও সমঝোতায়
যাবেন না
আর একটু পরেই উঠবো। আর পাঁচ মিনিট
ঘুমিয়ে নেই। নিজের মনকে এই
জাতীয় কথা বলে আরও কিছুক্ষণ
বিছানায় থাকার অভ্যাসটা ত্যাগ
করুন। যত কষ্টই হোক না কেন,
অ্যালার্ম ঘড়ি বেজে ওঠার
সাথে সাথে বিছানা থেকে উঠে পড়ার
অভ্যাস করুন। আরও কিছুক্ষণ ঘুমানোর
সুযোগ থাকলেও
সেটা নিয়ে চিন্তা করবেন না।
সকাল সকাল ঘুম
থেকে উঠে যদি দেখেন আপনার
হাতে বেশ কিছুক্ষণ সময়
আছে তবে হালকা ব্যায়াম
করে নিন। নিমিষেই শরীর এবং মন
ফুরফুরে হয়ে উঠবে।
ভালো কিছুর প্রত্যাশা রাখুন
এমন কোনও কাজ ঠিক করে রাখুন যার
জন্য আপনি আগ্রহী।
সেটা হতে পারে আপনার
ভালোলাগার কোনও কাজ।
যেমনমজার কোনও ব্রেকফাস্ট
খাওয়া, প্রিয় সুগন্ধি সাবান
দিয়ে গোসল করা, অথবা ঘুম
থেকে উঠে নতুন
একটা ম্যাগাজিনের
পাতা ওলটানো। নিজেকে পুরস্কৃত
করারও অভ্যাস গড়ে তুলতে পারেন।
যেমন নিজেকে বলতে পারেন,
আগামীকাল সময়মত ঘুম
থেকে উঠতে পারলে আপনি ওই
উপন্যাসটির আরেকটি অধ্যায়
পড়ে রাখবেন, অথবা অন্যদিনের
চাইতে একটু বেশি মজার
নাস্তা করবেন। যেটাই হোক
না কেন, সকালে উঠেই যেন
মনটা ভালো হয়ে যায় এমন কাজ
করার চেষ্টা করুন।
অ্যালার্ম বাজার আগেই ঘুম
ভেঙে গেলে বিছানায় থাকবেন
না
ঘুম ভেঙে যাবার পরে আবার
অ্যালার্ম বাজার অপেক্ষায়
ঘুমিয়ে পড়লে আপনার শরীর আরও
ম্যাজম্যাজ করবে এবং পরে আর
ঘুমের ভাব কাটবে না। ঘুম
ভেঙে গেলে নিজের শরীরের
কথা শুনুন এবং উঠে পড়ুন। অ্যালার্ম
বন্ধ করে দিন এবং দিন শুরু করুন।
সক্রিয় থাকুন
সকাল বেলাতেই একেবারে কোমর
বেঁধে লম্বা সময় ধরে ব্যায়াম করার
সময় হয়ত পাবেন না আপনি। কিন্তু
যেভাবেই হোক, শরীরকে চালু
রাখুন। নয়তো সকাল সকাল
শরীরে ঠাণ্ডা জেঁকে বসবে।
বিছানায় শুয়েই কিছুক্ষণ
স্ট্রেচিং করুন, যোগ ব্যায়াম
করতে পারেন। একটা চটুল সুরের গান
ছেড়ে দিয়ে নিজের
মতো করে নাচতেও পারেন, মনটাও
ভালো হয়ে যাবে। সম্ভব
হলে কিছুক্ষণ জগিং করে নিন।
ঘুম থেকে উঠেই গোসল করুন
হালকা গরম পানি দিয়ে গোসল
করলে শরীরে রক্ত চলাচল
হবে ভালো। সতেজ সুবাসের কোনও
সাবান ব্যবহার করুন।
এতে মাথা থেকে ঘুমের রেশ
কেটে যাবে জলদি।
নিজের কাজের কথা মনে করুন
অনেকে রাতের বেলাতেই
আগামি দিনের কাজের
কথা মাথায় রেখে ঘুমাতে যান।
এতে কিন্তু দুশ্চিন্তা হয় আর ঘুমেরও
সমস্যা হতে পারে। এর
চাইতে সকালে ঘুম ভাঙ্গার পর
একটা একটা করে কাজের
কথা মনে করুন আর চিন্তা করুন
এগুলো যত দ্রুত করে ফেলা যায় তত
ভালো। দরকার হলে একটা ছোট
নোটবইতে কাজের
তালিকা করে সেটা বিছানার
পাশের টেবিলে রেখে দিন।
এই কৌশলগুলোর কোনটাই যদি কাজ
না করে তবে কি করবেন? অ্যালার্ম
ঘড়িটার শব্দ বেশ বাড়িয়ে দিন
এবং তাকে রাখুন
বিছানা থেকে বেশ দূরে, ঘরের
একেবারে অপর
প্রান্তে যাতে সেটা বন্ধ
করতে আপনাকে বিছানা থেকে উঠতেই
হয়! শীতের
সকালে ঘুমিয়ে না থেকে উঠে পড়ুন
আর দেখুন, মিষ্টি রোদ
ছড়িয়ে সূর্যটা আপনাকেই শুভ সকাল
জানাচ্ছে!

10/12/2013

ঠোঁটের যত্ন: শীতে ঠোঁট ফাটার
প্রবণতা দেখা যায়। এ সময় ঠোঁট কখনও
জিভ
দিয়ে ভেজাবেন না। এতে আরও শুষ্ক
হয়ে পড়বে। ঠোঁট নরম
করতে সর্বদা লিপ বাম ব্যবহার করুন।
ফেটে গেলে ঠোঁটে মাখন
লাগিয়ে কিছুক্ষণ পর নরম ও
ভেজা কাপড়
দিয়ে ঘষে মরা চামড়া তুলে ফেলুন।
তারপর মধু ও গিল্গসারিন
লাগান। কুসুম গরম পানিতে পরিষ্কার
একটি কাপড়
ভিজিয়ে নিয়ে ঠোঁটে হালকা করে ৩-৪
বার চাপ দিন। তারপর
ভেসলিন বা গ্লিসারিন
পাতলা করে লাগিয়ে নিন।
ভালো কোনো চ্যাপস্টিক ও
দিনে তিন-চারবার
লাগাতে পারেন। কমলার রস
মেখে কিছুক্ষণ রাখতে পারেন।
অথবা গোলাপের
পাপড়ির সঙ্গে দুধের সর
মিশিয়ে ঠোঁটে মাখাতে পারেন।
দাগ
তো কমবেই, ঠোঁট নরমও থাকবে। ঠোঁট
নরম
রাখতে কোকো বাটারযুক্ত লিপবাম
ব্যবহার করতে পারেন।

07/12/2013

সেবা দেয়ার মন মানসিকতা নিয়ে এই পেইজটি খুললাম। সবার সাপোর্ট একান্ত কামনা করছি।

Address

Jalalabad
Chittagong
4214

Telephone

+8801813679087

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chistia Medico posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram