03/02/2026
বর্তমানে রোগীদের কাছে চর্মরোগের সব সমস্যার একটা কমন নাম হয়ে গেছে—
“এলার্জি”।
চুলকানি হলেই এলার্জি,
লাল দাগ উঠলেই এলার্জি,
সাদা খোসা পড়লেই এলার্জি,
ছোট ছোট ফুসকুড়ি হলেই এলার্জি,
এমনকি দীর্ঘদিনের ফাঙ্গাল ইনফেকশনও—এলার্জি।
কিন্তু বাস্তবে চর্মরোগ মানেই এলার্জি না।
চামড়ার রোগ হতে পারে—
🔹স্ক্যাবিস
🔹ফাঙ্গাল ইনফেকশন
🔹ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন
🔹একজিমা
🔹সোরিয়াসিস
🔹অটোইমিউন রোগ
🔹হরমোনাল বা মেটাবলিক সমস্যাজনিত পরিবর্তন
প্রতিটা রোগের চিকিৎসা আলাদা।
একটার ওষুধ আরেকটায় কাজ তো করেই না, বরং ক্ষতি করে।
চামড়ার সমস্যা হলে রোগের নাম জানা জরুরি।
সব চুলকানি এলার্জি না,
সব দাগ এলার্জি না।
✍️
ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ