Hijama Avenue : Cupping & Ruqyah Center

Hijama Avenue : Cupping & Ruqyah Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hijama Avenue : Cupping & Ruqyah Center, Mental Health Service, Chowdhury House, 623/1019, Poshchimpar Askardighi, Chattogram. (Opppsite to Chattagram Ansar VDP Zila Commandant Office), Chittagong.

হিজামা এবং রুকিয়াহ হলো হারিয়ে যাওয়া সুন্নাহ যা শারীরিক এবং মানসিক চিকিৎসার জন্য উপকারী।
রুকিয়াহ আল্লাহর রাসূল (সা:) প্রয়োগ করা হয় সেহের/জাদুর কারণে।
আমাদের ক্লিনিক ডা:, মাও:, হাফিজ এর তত্ত্বাবধানে পরিচালিত (২০১৭)।
মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট আছেন।

হিজামা এর পাশাপাশি রুকিয়াহটা করে নিলে এইসব সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে সমাধান হয়,আলহামদুলিল্লাহ ।এমন সমস্যায় ভুগেন অগনিত ...
29/03/2026

হিজামা এর পাশাপাশি রুকিয়াহটা করে নিলে এইসব সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে সমাধান হয়,আলহামদুলিল্লাহ ।
এমন সমস্যায় ভুগেন অগনিত মানুষ ।

01612445262

Treatment For Migraine Patient.Hijama/cupping Therapy01612445262
29/03/2026

Treatment For Migraine Patient.
Hijama/cupping Therapy

01612445262

Patient Review01612445262
29/03/2026

Patient Review

01612445262

Patient review
29/03/2026

Patient review

পহেলা শাওয়াল। চারদিকে ঈদের আনন্দ। হাসিখুশির ধুম পড়েছে। ঘরে ঘরে ফিরনি-পায়েসের ছড়াছড়ি। ঈদের নামাজান্তে আমিরুল মুমিনিনকে দে...
21/03/2026

পহেলা শাওয়াল। চারদিকে ঈদের আনন্দ। হাসিখুশির ধুম পড়েছে। ঘরে ঘরে ফিরনি-পায়েসের ছড়াছড়ি। ঈদের নামাজান্তে আমিরুল মুমিনিনকে দেখা যাচ্ছে না।

আবু হুরায়রা (রা.) বলেন— ‘আমি খুঁজতে খুঁজতে উমরের বাড়িতে গেলাম।

আবদ্ধ একটি কক্ষ থেকে খলিফার কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমি দরজায় করাঘাত করছিলাম।

কিছুক্ষণ পর তিনি দরজা খুলে দিলে আমি অশ্রুসিক্ত উমরকে দেখে বললাম— ‘হে আমিরুল মুমিনিন, আজ ঈদের এই খুশির দিনে আপনি এভাবে কেন কাঁদছেন? কীসে আপনাকে কাঁদাচ্ছে?’

সাইয়িদুনা উমর ফারুক (রা.) বললেন— ‘যারা খুশির খবর পেয়েছে, তাদেরকে আনন্দ করতে দাও। হে আবু হুরায়রা, রমজানের বদৌলতে যার জীবন থেকে গুনাহের কালিমা মুছে গেছে, তার তো আজ আনন্দেরই দিন। আর রমজান বিদায় হওয়ার পরও যার জীবন পাপমুক্ত হতে পারেনি, তার জন্য আজ কান্নার দিন। আমার জানা নাই, আমি কী আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছি নাকি আমি বিতাড়িতদের অন্তর্ভুক্ত।’..
ঈদ আনন্দের, তবে রমাদান শেষ হয়ে যাওয়া কষ্টের৷ আর গুনাহমুক্ত হয়ে ঈদগাহে যেতে না পারলে, ঈদ আনন্দের না। আল্লাহ আমাদের ক্ষমা করুন।

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْঅর্থঃ আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন। ঈদ মোবারক ♥️
20/03/2026

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ

অর্থঃ আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন।

ঈদ মোবারক ♥️

20/03/2026

আজ শেষ জুমাবার এই রামাদানের.. দেখতে দেখতে কত দ্রুত চলে গেলো একটা রমাদান.. আজ আসরের পর দোআ কবুলের উত্তম মুহূর্ত.. 🙂

গত রাতে বিদায় নিলো তারাবি নামাজ..
ভোর রাতে বিদায় নিলো সেহেরি..
আজ সন্ধ্যায় বিদায় নিবে ইফতার... 😔

আল্লাহ তায়ালা যেনো এই রামাদানের উসিলায় সবাইকে ক্ষমা করে দেন, আগামী রামাদান পর্যন্ত পৌঁছোনোর তৌফিক দান করেন। আমীন।।

আলহামদুলিল্লাহ আজকে ঈদের আগে লাস্ট জিকির রিং এর  ডেলিভারি ডান.. ✅আজ থেকে সকল কনফার্ম করা অর্ডারসমূহ ঈদের পর ইনশাআল্লাহ ড...
17/03/2026

আলহামদুলিল্লাহ আজকে ঈদের আগে লাস্ট জিকির রিং এর ডেলিভারি ডান.. ✅

আজ থেকে সকল কনফার্ম করা অর্ডারসমূহ ঈদের পর ইনশাআল্লাহ ডেলিভারি হবে.. সবার সার্ভিক সহোযোগিতা কাম্য.. 🙂

আপুদের জন্য আনা 18mm সাইজটি stock out.. অনলি ১টি সবুজ 18mm (জান্নাতী রং) রয়েছে.. কোনো আপুর রিং সাইজটি কনফার্ম হলে বুকড রাখা যাবে ইনশাআল্লাহ.. 💌

আপনাদের জিকির জার্নি বরকতময় হোক, আমাদেরকে দোআ তে মনে রাখবেন.. ♥️

13/03/2026

অনলাইনে কিনবেন, কিন্তু ভরসা পাচ্ছেন না??

আজকাল অনলাইনে অর্ডার করতে গেলে মনে হয় — "ছবিতে যা দেখাচ্ছে, আসলে কি সেটাই পাবো?"

এই সন্দেহটা স্বাভাবিক এবং আমরা সেটা বুঝি।
তাই আমরা লুকাই না।

✅ রিয়েল প্রোডাক্ট ভিডিও আছে — পেইজ/ওয়েবসাইটে দেখুন
✅ রিয়েল কাস্টমার রিভিউ আছে — পড়ুন, যাচাই করুন
✅ ডেলিভারির আগেই সাইজ কনফার্ম করা হয়
✅ পণ্য পেয়ে সমস্যা হলে — আমরা সমাধান দিই

Sukun Smart Tasbeeh Ring — একটি রিং যা আপনার জিকিরের প্রতিটি গণনা নিজেই রাখে। ভুল হওয়ার সুযোগ নেই। মনোযোগ নষ্ট হওয়ার সুযোগ নেই।

শুধু পড়তে থাকুন — বাকিটা রিং সামলাবে। 📿
~~১,২৯৯ টাকা~~ → এখন মাত্র ৯৯৯ টাকা
অফার সীমিত সময়ের জন্য — আজই অর্ডার করুন 👇

ভরসার সাথে কিনুন Sukun Smart Tasbeeh Ring।

আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এই সংক্ষিপ্ত জীবনে হাজার বছরের ইবাদত করা মানুষের পক্ষে প্রায়...
12/03/2026

আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এই সংক্ষিপ্ত জীবনে হাজার বছরের ইবাদত করা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু তাঁর অসীম দয়া ও রহমতের কারণে তিনি আমাদের এমন একটি মহামূল্যবান রাত উপহার দিয়েছেন—যে রাতের কয়েক ঘণ্টার ইবাদত আমাদের আমলনামায় ৮৩ বছর ৪ মাসেরও বেশি ইবাদতের সওয়াব লিখে দিতে পারে।

একটু গভীরভাবে ভেবে দেখুন—আমাদের জীবনের এত ভুল, গুনাহ আর ক্লান্তি মুছে ফেলার জন্য এর চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে?
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন—

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

অর্থাৎ, কদরের রাত এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।
— [সূরা আল-কদর: ৩]

এই মহিমান্বিত রাতের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

مَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

অর্থ: যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতে দাঁড়াবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।
— [সহিহ বুখারি: ১৯০১]

আরেকটি হাদিসে নবীজি ﷺ এই রাতের গুরুত্ব বোঝাতে বলেছেন—

مَنْ حُرِمَهَا فَقَدْ حُرِمَ الْخَيْرَ كُلَّهُ، وَلَا يُحْرَمُ خَيْرَهَا إِلَّا مَحْرُومٌ

অর্থ: যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে যেন সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। আর কেবল হতভাগাই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে।
— [সুনানে ইবনে মাজাহ: ১৬৪৪]

তাই আমাদের উচিত নয় শুধু একটি নির্দিষ্ট তারিখের অপেক্ষায় বসে থাকা। রাসূল ﷺ আমাদের শিক্ষা দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি বেজোড় রাতে লাইলাতুল কদর খুঁজতে।

এই রাতে ইবাদতের জন্য বড় কোনো আয়োজন, মানুষের ভিড় বা মাইকের শব্দের প্রয়োজন নেই। বরং রাতের নিস্তব্ধতায় জায়নামাজে বসে নিজের সব কষ্ট, ভুল আর গুনাহের কথা মন খুলে আল্লাহর কাছে বলুন।
আর বেশি বেশি পড়ুন সেই দোয়া, যা নবীজি ﷺ আমাদের শিখিয়ে গেছেন—

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন; তাই আমাকে ক্ষমা করুন।
হয়তো এই নিঝুম রাতের কোনো এক সিজদাহতেই আপনার জীবনের সব অন্ধকার দূর হয়ে যাবে। হয়তো আল্লাহ আপনাকে দান করবেন নতুন এক সুন্দর শুরু।

সময় শেষ হওয়ার আগেই আল্লাহর এই মহামূল্যবান উপহারটি লুফে নিন।

11/03/2026

তাহাজ্জুদ এমন একটি ইবাদত যা একজন মুমিনকে সরাসরি তাঁর রবের সাথে যুক্ত করে। বছরের অন্যান্য সময়ে ঘুমের মায়া ত্যাগ করে ওঠা আমাদের জন্য কিছুটা কঠিন হলেও, রমজানে এই আমলটি করা অনেক সহজ। যেহেতু সেহরি খাওয়ার জন্য আমরা রাত থাকতেই জেগে উঠি, তাই এই সময়ে মাত্র ১০-১৫ মিনিট আগে উঠে কয়েক রাকাত নামাজ আদায় করলেই এই বিশেষ মর্যাদা পাওয়া সম্ভব।

রমজানে প্রতিটি নেক আমলের সওয়াব মহান আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেন। হাদিসে এসেছে— "যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করল, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসের ৭০টি ফরজ আদায় করল।
[সহিহ ইবনে খুজাইমাহ: ১৮৮৭]

এই বরকতময় সময়ে আমাদের মনের যত চাওয়া আর প্রয়োজন আছে, সব রবের সামনে নির্দ্বিধায় তুলে ধরি। আমাদের জীবনের ছোট-বড় সব হাজত পূরণের এটাই শ্রেষ্ঠ সময়। আমাদের আগামীর স্বপ্ন আর মনের না-বলা আকুতিগুলো আজ সিজদায় গিয়ে রবের কাছে চেয়ে নেই। আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস আর প্রার্থনা যেন আল্লাহর বিশেষ অনুগ্রহ পাওয়ার মাধ্যম হয়।

আসুন, রমজানের এই মূল্যবান রাতগুলোকে রবের সাথে সুসম্পর্ক গড়ার হাতিয়ার বানাই। কে জানে, হয়তো আজকের রাতের একটি দোয়াই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে।

শুরু হয়ে গিয়েছে হিজামার সুন্নাহ তারিখ সমূহ‼️প্রতি আরবি মাসের ৩ দিন অর্থাৎ ১৭, ১৯ ও ২১ তারিখ হলো সুন্নাহ তারিখ। সুন্নাহ ত...
07/03/2026

শুরু হয়ে গিয়েছে হিজামার সুন্নাহ তারিখ সমূহ‼️
প্রতি আরবি মাসের ৩ দিন অর্থাৎ ১৭, ১৯ ও ২১ তারিখ হলো সুন্নাহ তারিখ।

সুন্নাহ তারিখ সমূহ: ৭ই মার্চ, ৯ই মার্চ, ১১ই মার্চ ইনশাআল্লাহ।

♦️কেন সুন্নাহ তারিখে হিজামা করাবেন?
হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
"রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।"
(জামে তিরমিযীঃ ২০৫১)

💠 "Chowdhury House"
623/1019, Poshchimpar Askardighi, Chattagram.
(Opppsite Of Chattagram Ansar VDP Zila Commandant Office )
এপয়েন্টমেন্টঃ +88.01841.445262

Google Location:
https://g.page/r/CYy2nib_n3mGEA0

Address

Chowdhury House, 623/1019, Poshchimpar Askardighi, Chattogram. (Opppsite To Chattagram Ansar VDP Zila Commandant Office)
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801612445262

Website

https://hijamaavenue.com/

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Avenue : Cupping & Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Avenue : Cupping & Ruqyah Center:

Share