Karnafuli Blood Bank & Thalassemia Center

Karnafuli Blood Bank & Thalassemia Center কর্ণফুলী ব্লাড ব্যাঙ্ক এন্ড থ্যালাসেমিয়া সেন্টার একটি অত্যাধুনিক এবং ব্যতিক্রমী ব্লাড ব্যাংক

01/01/2023

ব্লাড ব্যাঙ্ক ফ্রিজ থেকে ব্লাড ব্যাগ করার কত সময় পর্যন্ত অপেক্ষা করা যায় বা ব্যবহার শুরু না হলে পুনরায় ফেরত পাঠাতে হয় এই নিয়ে অনেক আলোচনা রয়েছে। সেই সকল আলোচনা আমরা হয়ত অনেকেই জানি। নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনের বইতেও লেখা রয়েছে ৩০ মিনিটের অধিক সময় অপেক্ষা করা যাবেনা এবং সেই মোতাবেক রক্তের রিপোর্টের কাগজে লেখা থাকে এই সময়টাই।
৩০ মিনিটই কেন নির্ধারিত হলো?
১৯৭১ সালের একটি গবেষণায় নিউ জার্সি বিশ্ববিদ্যালয়ের দুই জন গবেষক দেখিয়েছিলেন, ব্লাড ব্যাগ যদি ফ্রিজ থেকে বাইরে রেখে দেওয়া হয় তাহলে ব্যাগের বাইরের পৃষ্ঠের তাপমাত্রা ১৫-৩০ মিনিটের মাঝে ১০ ডিগ্রি সেলসিয়াসে চলে যায় এবং ৪৫-৬০ মিনিটের মাঝে ভিতরের তাপমাত্রা ১০ ডিগ্রিতে পৌছায়। এই তাপমাত্রার উপরে গেলেই ব্যাগের ভিতরে জীবাণু পুনরায় সক্রিয় হয়ে পরে। সেই হিসাব করে গড় সময় তারা প্রস্তাব করেন ৩০ মিনিট এবং সেটিই কার্যকর হয় সমগ্র বিশ্বে।
সময় গড়িয়েছে অনেক। এই সময় একেবারে সুনির্দিষ্ট করে দেওয়াতে বিশ্বব্যাপী ব্লাড ব্যাগ ফেলে দেওয়ার হার বাড়তে থাকে। অপরদিকে বিশ্ব সাস্থ্য সংস্থাও নানা গবেশনার উপাত্তের প্রেক্ষিতে ব্যাগের ভিতরে জীবাণুর কলোনি ফরমিং ইউনিটের মাত্রার বিশয়ে ১৯৭১ সালের উপাত্ত থেকে সরে আসে।
গবেষণা চলতে থাকে কিভাবে ব্লাড ব্যাগ ফেলে দেওয়ার হার কমিয়ে আনা যায়। National Bacteriology Laboratory, NHS Blood and Transplant, London, UK এর কয়েকজন গবেষক ২০১৮ সালে ISBT এর জার্নালে একটি গবেষণা প্রকাশ করেন। সেখানে তারা দেখিয়েছেন, এই সময়টা ৬০ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা যায় কারন এতে জীবাণু বৃদ্ধির হারে খুব একটা প্রভাব নেই। যে প্রভাবটায় পার্থক্য দেখা যায় তা ৩৫ তম দিনের দিকে গিয়ে হয়। কাজেই সেটির কারনে গবেষণার ফলাফলে প্রভাব ফেলেনা। সেই মোতাবেক অনেক দেশই কিন্তু ৬০ মিনিটের সময়টা গ্রহন করে নিয়েছে ফলে তাদের ব্লাড ব্যাগের অপচয় কমে এসেছে।
আমাদের দেশে এই ধরনের গবেষণা হয়নি। আরও বড় কথা সময় নিয়ে আমরা খুব একটা মাথা ঘামায় না।কারন ব্লাড ব্যাগে যে জীবাণু পুনরায় সক্রিয় হয়ে রোগীর সমস্যা করতে পারে সেটিই অনেকের জানা নেই। তবে সময় বদলাচ্ছে। এখনকার প্রজন্ম এসব বিষয়ে সচেতন এবং তাদের কারনেই আশা করা যায় নানা গবেষণা সামনের দিনে হবে। সেই মোতাবেক আমরাও নিজেদের গবেষণার ফলাফল ব্যবহার করে একটি সঠিক Standard Operating Protocol অনুসরন করতে পারব।

আশরাফুল হক
ব্লাড ট্রান্সফিউশন স্পেশালিষ্ট।
ককনসালটেন্ট
কর্নফুলী ব্লাড ব্যাংক এন্ড থ্যালাসেমিয়া সেন্টার

04/05/2022

প্লাটিলেট যদি এফেরেসিস করে সংগ্রহ করলে শুধু ব্লাড গ্রুপ করলেই হয়,পজিটিভ না নেগেটিভ তা দেখার দরকার হয়না। কারন Rh এন্টিজেনের উপস্থিতি প্লাটিলেটে বলতে গেলে নেই।
গতানুগতিক ভাবে প্লাটিলেট সংগ্রহ করা হলে ব্লাডগ্রুপের সাথে পজিটিভ না নেগেটিভ দুটিই দেখতে হয় কারন তাতে RBC মিশে যাওয়ার সম্ভাবনাকে এড়ানো সম্ভব হয়না।

ডা. আশরাফুল হক
কনসালটেন্ট
কর্নফুলী ব্লাড ব্যাংক এন্ড থ্যালাসেমিয়া সেন্টার

08/08/2021

কোভিড ভেক্সিন পরবর্তীতে যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া যেমন- মাথা ব্যাথা, জ্বর আসা,গায়ে ব্যাথা এবং শীতশীত ভাব(কাঁপুনি) আসার ইতিহাস থাকে তাহলে সতর্কতা হিসাবে তিনি ২৮দিন রক্তদান করা থেকে বিরত থাকাটাই নিরাপদ।
তথ্যসূত্র-NHS Blood & Transplant.

@ডা. আশরাফুল হক
কনসালটেন্ট
কর্নফুলী ব্লাড ব্যাংক এন্ড থ্যালাসেমিয়া সেন্টার

10/07/2021

রুগীকে Platelet transfuse করেও বাঁচান গেলনা না Platelet transfuse করে মৃত্যু ডেকে আনা হলো, কোনটি?
গেলো সপ্তাহে কয়েকটি রক্তের চাহিদাপত্রে দেখলাম, রুগীর বয়স লেখা আছে কিন্তু ওজন লেখা নেই। চাহিদা Platelet,১ ইউনিট। বয়সের সাথে চাহিদা একেবারেই মিলছেনা।
Platelet সরাসরি শরীরের ওজন, চর্বির মাত্রা ইত্যাদির সাথে জড়িত। Inflammatory marker হিসাবে একে দেখা হয়। অনেক কিছুর রিস্ক ফ্যাক্টরও এটি। এসব হিসাব করেই
Neonates and small children
• Transfusion of 5-10 mL/kg should raise the platelet count by 50,000-100,000/uL
Children greater than 10 kg
• Transfusion of 1 unit of whole blood derived platelets per 10kg should raise the platelet count by 50,000/uL
এখন আমরা যদি ছোট বাচ্চার ক্ষেত্রেও ১ ইউনিট দিয়ে ফেলি তাহলে পরিনতি কি হতে পারে ভেবে দেখুন!!!! Inflammatory মার্কার অনেক কিছুই বেড়ে যাবে যা আমরা বুঝতেও পারবোনা।আমার দেখা কয়েকটি দুর্ঘটনাও দেখা হয়ে গেলো গেলো মাস জুড়ে।
একারনে বলা হয়ে থাকে- “Don’t use 2 when 1 will do”
সবিনয় নিবেদন, রক্তের চাহিদা নির্ধারণে রক্তরোগ বিশেষজ্ঞ(Hemaatologist)এর পরামর্ষ নিন দয়া করে। প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ।

ডা. আশরাফুল হক
সহকারী অধ্যাপক
ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
এবং
কনসালটেন্ট
কর্নফুলী ব্লাড ব্যাংক এন্ড থ্যালাসেমিয়া সেন্টার
চট্টগ্রাম।

https://www.facebook.com/1221194541342452/posts/3843876672407546/
27/05/2021

https://www.facebook.com/1221194541342452/posts/3843876672407546/

|| যদি হও রক্তদাতা, জয় করবো মানবতাকে ||

Congratulations Akbor Ali for your 12th time blood donation.

Blood Group: A (+) Positive
Number of donate : " Twelve Time"
Date : 26 - May - 2021
Units : 1 Whole Blood
Need For : Bloodlessness ( রক্তশূন্যতা )
Hospital name : Chittagong Medical College Hospital ( চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল )
Location : চট্টগ্রাম

যারা রক্তদানে বিভিন্ন অজুহাত দেখায় তাদের জন্য রক্তদাতার ছবি দিয়ে পোস্ট করা; আমাদের উদ্দেশ্য শুধু তাদের সচেতন করা রক্তদাতাকে দেখানো নয়।"

|| জাযাকাল্লাহু খাইরান || Thank You || ♥

রক্তের প্রয়োজনে রোগীর আত্মীয়কে কল সেন্টারে কল করতে বলুন। যোগাযোগ নাম্বারঃ ✆ 01818470651,
✆ 01818470656, ✆ 01818470658.

ধন্যবাদ হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরামকে...https://www.facebook.com/1221194541342452/posts/3774497569345457/
03/05/2021

ধন্যবাদ হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরামকে...

https://www.facebook.com/1221194541342452/posts/3774497569345457/

|| প্রতিবার রক্ত দিতে গিয়ে-একজন রক্তদাতা, বিনা খরচে যাচাই করতে পারে-সার্বিক সুস্থতা ||

Congratulations Asif Uz Zaman for your 8th time blood donation.

Blood Group: AB (+) Positive
Number of donate : " Eight Time"
Date : 03 - May - 2021
Units : 1 Whole Blood
Need For : Accident Patient ( এক্সিডেন্ট পেসেন্ট )
Hospital name : Karnafuli Blood Bank & Thalassemia Centre ( কর্ণফুলী ব্লাড ব্যাংক এন্ড থ্যালাসেমিয়া সেন্টার )
Location : চট্টগ্রাম

যারা রক্তদানে বিভিন্ন অজুহাত দেখায় তাদের জন্য রক্তদাতার ছবি দিয়ে পোস্ট করা; আমাদের উদ্দেশ্য শুধু তাদের সচেতন করা রক্তদাতাকে দেখানো নয়।"

|| জাযাকাল্লাহু খাইরান || Thank You || ♥

রক্তের প্রয়োজনে রোগীর আত্মীয়কে কল সেন্টারে কল করতে বলুন। যোগাযোগ নাম্বারঃ ✆ 01818470651,
✆ 01818470656, ✆ 01818470658.

12/04/2021

রোজা রেখে কি রক্তদান করা যাবে?
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কঠোরভাবে মানা নেই তবে নিতান্ত প্রয়োজনে দেওয়ার ব্যাপারে অনুপ্রানিত করা হয়েছে।

কি করা উচিৎ?

১। ইফতারের পর রক্তদান উপযুক্ত সময়। তবে খেয়াল রাখতে হবে ভারী ও তৈলাক্ত খাবার খেয়ে রক্তদান করা উচিৎ নয়।
২। রক্তদাতার কয়েকটি জিনিষ খেয়াল রাখতে হবে
রক্তচাপঃ বসিয়ে এবং দাড়িয়ে দুইভাবেই দেখা উচিৎ
জিহ্বা দেখে, শিরা-উপশিরায় হাল্কা চাপ প্রয়োগ করে কত সময়ে তা পুরন হচ্ছে জানা যায় রক্তদাতার পানিশূন্যতা রয়েছে কিনা।
পালস দেখা জরুরী
৩। রক্তদানের পর ১০ মিনিট বিশ্রাম নিতে হবে পরবর্তী জটিলতা এড়ানোর জন্য।
৪। রক্তদানের পর পানি খাওয়াটাই উত্তম- ফলের রস ও অন্য কিছু খাওয়ার চেয়ে।
৫। করোনাকালিন সময়ে যেহেতু মাস্ক পরে থাকাটা নিরাপত্তার অংশ তাই এই সময়ে পানিশূন্যতা খুবই স্বাভাবিক বিষয়। তাই রক্তদানের পূর্বে ও পড়ে স্বাভাবিকের চেয়ে বেশী পানি পান করা উচিৎ।
৬ কেউ যদি শাররিক ও মানুষিক ভাবে দৃঢ় থাকেন রোজা থেকে রক্ত দান করতে পারবেন তবে তিনি সেহরি খাওয়ার ৪ ঘণ্টার মাঝে দান করা উত্তম। কারন এরপর পানিশূন্যতার কারনে রক্তের নানা উপাদান পরকীকরণে সমস্যা তৈরি হয় এবং মানসম্মত রক্তের উপাদান সরবরাহ করা সম্ভব হয়না।

রক্তদান একটি মহৎ কাজ। রমজানে যেকোনো দান আল্লাহকে খুশি করার জন্যই বান্দা করে থাকেন। আর রক্তদান একটি মহতী দান। কাজেই রোজায় রক্তদানে সবাইকে অনুপ্রানিত করা উচিৎ।

আশরাফুল হক
সহকারী অধ্যাপক
ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট

16/03/2021

১. আপনার যদি শর্দি/কাশি/নাকবন্ধ ভাব থাকে তবে রক্তদান করা থেকে বিরত থাকুন।
২. আপনি যদি মুখে খাওয়ার এন্টিবায়োটিক সেবন করে থাকেন তবে শেষ করার ৭দিন পর রক্তদান করতে পারবেন(Ref:NHS).
৩. ইনজেকশন আকারে যদি এন্টিবায়োটিক নেওয়ার প্রয়োজন ছিল তবে শেষ হওয়ার ১০দিন পর রক্তদান করতে পারবেন(Ref.Redcross).
৪.ভেক্সিন দেওয়ার ৭দিন পরেই রক্তদান করা যায়।
৫. শ্বাসনালী আক্রান্ত করে এমন কোনও ভাইরাস রক্তের মাধ্যমে ছড়ায়না(Ref.WHO).
দয়া করে রক্তদান করা থেকে বিরত থাকার পূর্বে চিন্তা করুন যারা রক্তের উপর বেচে আছে তাদের কথা।

আশরাফুল হক
সহকারী অধ্যাপক
ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

03/03/2021

ব্লাড ট্রান্সফিউশন ও সিলনামা

রুগীকে ব্লাড দেওয়ার সময় আমরা বেশীরভাগ সময়েই BT seal ব্যবহার করি।দোষের কিছু নয় কারন নির্দেশিকা আলাদাভাবে লেখার প্রয়োজন হয়না।

তবে সমস্যা হলো, লক্ষন যাই থাকুক না কেন চিকিৎসা বা ব্যবস্থাপনা একই রকম বা পূর্ব নির্ধারিত। Avil+Oradexon দুটোই!!!

Acute transfusion reaction এর মাঝে সচারচর যা হয় তার মাঝে রয়েছে
-Simple allergic reaction
-Anaphylactic transfusion reaction
-Febrile non-hemolytic transfusion reaction
-Acute hemolytic transfusion reaction,ইত্যাদি।

তাহলে চিকিৎসা কোনটার সময় কি হবে?একই?

Simple allergic reaction এর লক্ষন হলো-
-rash
-itching
-hives
মানে মৃদু উপসর্গ।
এর কারন মূলত
1.The donor blood containing specific plasma proteins that the recipient’s blood sees as allergens,
2.The donor blood containing food allergens, such as peanut or gluten
antibodies in donor blood react with antibodies in the recipient’s blood.

চিকিৎসা বা ব্যবস্থাপন কি তাহলে?
-stopping the transfusion and
-taking an antihistamine to help treat an allergic reaction.

Anaphylactic transfusion reaction এর লক্ষন সমূহ হলো-
flushed skin
itching(moderate to severe)
hives(moderate to severe)
swelling
difficulty breathing
wheezing
blue lips
vomiting
diarrhea
low blood pressure.

এর কারন হলো- Anaphylactic reactions occur in those with immunoglobulin A (IgA) deficiencies and have IgA antibodies in their plasma.

চিকিৎসা কি?
-intravenous (IV) epinephrine
-IV steroids
-antihistamines
-bronchodilators.

Steroid দেওয়ার পর কি কি হতে পারে তা মোটামুটি সবারই জানা তবুও এই ক্ষেত্রে যা হয় তার মাঝে রয়েছে
-Face flushing
-Insomnia
-Temporary raised blood pressure
-High blood sugar
and most dangerous is,prone to infection.

অহেতুক বা অপ্রয়োজনীয় Steroid ব্যবহার থেকে নিরাপদ থাকাই ভালো কারন রুগী নিজের নিকটজনও হতে পারে এমনকি নিজেও হতে পারি যেকোনও সময়ে।

আশরাফুল হক
সহকারী অধ্যাপক
ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

28/01/2021

কোভিড ভেক্সিন ও ব্লাড ডোনেশান(রক্ত দান)
১। উপযুক্ত রক্ত দাতা যিনি অক্সফোর্ডের ভেক্সিন নিয়েছেন যা replicating defective virus দিয়ে তৈরি তিনি ১৪ দিন রক্ত দান করা থেকে বিরত থাকবেন।
২। উপযুক্ত রক্ত দাতা যিনি ফাইজারের ভেস্কিন নিয়েছেন inactivated or RNA based পদ্ধতিতে তৈরি তার রক্তদানে কোনও বাঁধা নেই।
৩। উপযুক্ত রক্ত দাতা যিনি জানেন না কোন ভেস্কিন উনি পেয়েছেন তিনি ২৮ দিন রক্তদান থেকে বিরত থাকবেন।
৪। ভেক্সিন নেওয়ার পর তিনি কোভিড চিকিৎসায় ব্যবহৃত Convalescent plasma দান করতে পারবেন না।
৫। যেদিন রক্তদান করবেন সেদিন উনি শাররিক ভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে।
তথ্য সুত্রঃ US-FDA.

@ডা. আশরাফুল হক
সহকারী অধ্যাপক
রক্ত পরিসঞ্চালন বিভাগ
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট

14/01/2021

ব্লাড ডোনেট করার পর অনেকেই ছবি দেন,সেগুলা দেখে ভালো লাগে।মানবতার কারনে এই দান অতুলনীয়।
সেইসকল ছবি দেখে অনেক তথ্য আসলে পাওয়া সম্ভব। ব্লাডব্যাংকের গুনগত মান যাচাই হয়ে যায় তা দিয়েই অনেকটা।
ব্লাডব্যাগের ভিতর যেসব Anticoagulant রয়েছে তা ব্লাডকে Lysis হওয়া থেকে রক্ষা করে। একেবারেই কি হয়না Lysis?
উত্তর: হয়।
USA standard হলো প্রাথমিক পর্যায়ে যে Hb থাকে ব্লাড সংগ্রহের পর ব্যাগের ভিতরে তা ব্লাডব্যাগের মেয়াদ শেষ হওয়ার সময় Supernatant হিসাবে ব্যাগের ভিতরে যা থাকে তা যদি ১% অতিক্রম করে তাহলে সেটা ব্যবহার অনুপযোগী(প্রাথমিক পর্যায়ে Hb যদি ১৬ হয়ে থাকে তাহলে তার ১% হিসাবে যা হয় তা)। ইউকে হিসাব আরও কড়া।
আমাদের দেশে আমরা দেখিই না,এটাই সত্য।
দেখার চেষ্টা করেছি শুধু কৌতূহল মিটানোর জন্য। ব্লাড কালেকশন করার উপর আসলে অনেকাংশে নির্ভর করে বলে মনে হয়েছে।যেমন:
১. ব্লাডব্যাগের ভিতরে যদি অতিরিক্ত বাতাস ঢুকে যায়,
২. ব্লাড কালেকশন মনিটর ব্যবহার না করে সংগ্রহ নিয়মিত করলে। ব্লাড কালেশকনের সময় আসলে সেটি বেশীরভাগ সময়ে কোনও একটি স্হানে ফেলে রাখা হয়।মাঝেমধ্যে চাপ দিয়ে দেখা হয় কতটুকু পূর্ন হয়েছে। কেউ সচেতন হয়ে মাঝেসাঝে নাড়াচাড়া করেন হাত দিয়ে। আসলে কমপক্ষে প্রতি ১০সেকেন্ড অন্তর ব্যাগ শেক করা একেবারে বাধ্যতামূলক। সেটাই করা হয়না।
৩. ব্লাডব্যাগ রাখার জন্য যে ব্যবস্থাপনা তা না মেনে একটির উপর আরেকটি ফেলে রাখা।

এগুলার কারনে সেই "১%" টার্গেটের অনেক উপরেই চলে যায় ৪৮ঘন্টা পার না হতে।

রিসোর্সের অভাব বলে আমরা অনেক কিছুই এড়িয়ে যেতে চাই কিন্তু তাতে কি আদৌ রুগীর লাভ হচ্ছে?

-- ডা. আশরাফুল হক
সহকারী অধ্যাপক
ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

Address

19, K B Fazlul Kader Road(Beside Meghna Lab)
Chittagong

Telephone

01812378076

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karnafuli Blood Bank & Thalassemia Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Karnafuli Blood Bank & Thalassemia Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category