Patient Aid

Patient Aid Welcome to Patient Aid.

This Channel are related about Patient Treatment, Such as First Aid Treatment, Dressing, Eating medicine, Eating Foods, Drug, Vaccination, Family Planning etc.

শিশুদের ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ ও প্রতিকার। চিকিৎসা কি?https://youtu.be/bJEKpaU6LD4বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ড...
25/08/2019

শিশুদের ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ ও প্রতিকার। চিকিৎসা কি?
https://youtu.be/bJEKpaU6LD4
বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগে আক্রান্তদের একটি বড় অংশই শিশু। শিশুরা সাধারণত তাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে সচেতন বা সতর্ক না হওয়ার কারণে তাদের ওপর এই রোগের প্রভাব বড়দের চাইতে আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা থাকে।

শিশুর ডেঙ্গু রোগের লক্ষণঃ
সাধারণত ডেঙ্গুবাহী এডিস মশা কামড় দেয়ার পর সুস্থ ব্যক্তির শরীরে ডেঙ্গুর ভাইরাস ছড়িয়ে পড়ে। এবং এই ভাইরাস শরীরে প্রবেশের চার থেকে ১০ দিনের মধ্যে নানা ধরণের উপসর্গ দেখা দেয়।a
তবে শিশুর জ্বর মানেই যে সেটা ডেঙ্গু এমনটা ভাবার কোন কারণ নেই।
ডেঙ্গু রোগের প্রাথমিক কিছু লক্ষণঃ
১.ডেঙ্গু হলে শিশু স্বাভাবিক চঞ্চলতা ভুলে প্রচুর কান্নাকাটি করে থাকে।
২. শিশুর মধ্যে স্বাভাবিক চঞ্চলতা থাকে না - শিশু নিস্তেজ হয়ে পড়ে এবং ঝিমাতে থাকে। অযথা কান্নাকাটি করে।
৩. শিশুর মধ্যে প্রচণ্ড ক্ষুধামন্দা দেখা দেয়, কিছুই খেতে চায় না। বমি বমি ভাব হয় বা কিছু খেলেই বমি করে দেয়।
৪. ৬-৮ ঘণ্টার মধ্যে শিশুর প্রস্রাব না হওয়া ডেঙ্গুর মারাত্মক লক্ষণগুলোর মধ্যে একটি।

৫. শরীরে লালচে র‍্যাশ দেখা দিতে পারে।

৬. মাথাব্যথা, শরীর ব্যথা, পেটে ব্যথা হতে পারে।

৭. হতে পারে পানি শূন্যতা এবং পাতলা পায়খানাও।

৮. চোখ লাল হয়ে যাওয়া, কাশি বা শ্বাসকষ্ট হওয়া। এটা মূলত অ্যাফেব্রাইল স্তরে বেশি হয়ে থাকে।

৯. পরিস্থিতি গুরুতর হলে অর্থাৎ ডেঙ্গুর কারণে শিশুর শকে যাওয়ার অবস্থা হলে তার পেট ফুলে যেতে পারে বা শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হতে পারে। যেমন রক্তবমি, পায়খানার সাথে রক্ত যাওয়া ইত্যাদি।
জ্বরের প্রকারভেদঃ
ডেঙ্গু যেহেতু ভাইরাসজনিত রোগ, তাই এই রোগে জ্বরের তাপমাত্রা সাধারণত ১০১, ১০২ ও ১০৩ ডিগ্রী ফারেনহাইট হতে পারে। তবে ডেঙ্গু হলেই যে তীব্র জ্বর থাকবে, এমনটা নয়। জ্বর ১০০ এর নীচে থাকা অবস্থাতেও অনেক শিশুর ডেঙ্গু শনাক্ত হয়েছে।
মূলত ডেঙ্গুর এই জ্বরকে তিনটি ভাগে ভাগ করা হয়।
প্রথমত ফেব্রাইল ফেজঃ - শিশুর ডেঙ্গু জ্বর ২ থেকে ৩ দিন বা তার চাইতে বেশি স্থায়ী হলে।
দ্বিতীয়ত অ্যাফেব্রাইল ফেজঃ - এসময় বাচ্চার আর জ্বর থাকে না। সাধারণত এর সময়কাল থাকে ২-৩ দিন।
তৃতীয়ত কনভালিসেন্ট ফেজঃ - যখন শিশুর শরীরে র‍্যাশ দেখা যায়। এর সময়কাল থাকে ৪-৫ দিন।
অ্যাফেব্রাইল ফেজে অভিভাবকদের সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন। কেননা, এই ক্রিটিকাল ফেজে শিশুর জ্বর বা শরীরের তাপমাত্রা কমে যাওয়ার পর রোগটি সংকটপূর্ণ অবস্থায় চলে যেতে পারে। এই সময়ে রোগীর শরীরে প্লাজমা লিকেজ হয়ে বিভিন্ন অংশে জমা হয়ে থাকে।এ কারণে রোগীর পেট ফুলে যায় বা রক্তক্ষরণের মতো সমস্যা দেখা দেয় এবং যার কারণে শিশুদের শক সিনড্রোম হতে পারে।তাই জ্বর সেরে যাওয়ার দুই থেকে তিন দিন শিশুকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা প্রয়োজন।
পরামর্শঃ-
১. প্রথম পরামর্শ হলো, এডিস মশার উৎস ধ্বংস করতে হবে। এডিস মশা সাধারণত গৃহস্থালির পরিষ্কার স্থির পানিতে জন্মে থাকে - যেমন ফুলের টব, গাড়ির টায়ার বা ডাবের খোলে বৃষ্টির জমা পানি ইত্যাদি। তাই এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে সেগুলো নষ্ট করে ফেলতে হবে। বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২. শিশুদের দিনে ও রাতে মশারির ভেতরে রাখতে হবে। বিশেষ করে নবজাতক শিশুকে সার্বক্ষণিক মশারির ভেতরে রাখা জরুরি। এছাড়া হাসপাতালে কোন শিশু যদি অন্য রোগের চিকিৎসাও নিতে আসে, তাহলে তাকেও মশারির ভেতরে রাখতে হবে। কেননা ডেঙ্গু আক্রান্ত কাউকে এডিস মশা কামড়ে পরে কোন শিশুকে কামড়ালে তার শরীরেও ডেঙ্গুর ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

৩. শিশুরা যে সময়টায় বাইরে ছুটোছুটি বা খেলাধুলা করে, সে সময়টায় তাদের শরীরে মসকুইটো রেপেলেন্ট অর্থাৎ মশা নিরোধীকরণ স্প্রে, ক্রিম বা জেল ব্যবহার করা যেতে পারে। এবং কয়েক ঘণ্টা অন্তর পুনরায় এই রেপেলেন্ট প্রয়োগ করতে হবে।

৪. শিশু যদি অনেক ছোট হয় বা তাদের শরীরে ক্রিম বা স্প্রে ব্যবহার করা না যায়, তাহলে তাদের হাতে মসকুইটো রেপেলেন্ট বেল্ট বা পোশাকে প্যাচ ব্যবহার করা যেতে পারে।

৫. মশার কামড় প্রতিরোধে আরেকটি সতর্কতামূলক ব্যবস্থা হতে পারে শিশুদের ফুল হাতা ও ফুল প্যান্ট পরিয়ে রাখা।
৬. তবে মশা প্রতিরোধ অ্যারোসল, মশার কয়েল বা ফাস্ট কার্ড শিশু থেকে শুরু করে সবার জন্যই ক্ষতিকর হতে পারে। এর পরিবর্তে মসকুইটো কিলার বাল্ব, ইলেকট্রিক কিলার ল্যাম্প, ইলেকট্রিক কয়েল, মসকুইটো কিলার ব্যাট, মসকুইটো রেপেলার মেশিন, মসকুইটো কিলার ট্র্যাপ ইত্যাদির সাহায্যে নিরাপদে মশা ঠেকানো যেতে পারে। তবে এক্ষেত্রে এই সরঞ্জামগুলো যেন শিশুর নাগালের বাইরে থাকে, সে বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।

৭. যদি শিশুর মা ডেঙ্গু রোগে আক্রান্ত হন, তাহলে সেই ভাইরাসের কোন প্রভাব মায়ের বুকের দুধে পড়ে না। কাজেই আক্রান্ত অবস্থায় মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে। চারিদিকে যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব তাই এই সময়ে শিশুর জ্বর এলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

শিশুর ডেঙ্গু শনাক্ত হলে বারবার তরল খাবার খাওয়াতে হবে।
চিকিৎসাঃ
শিশুদের ডেঙ্গু রোগের চিকিৎসা কেমন হয়ে থাকে
মেডিকেল পরীক্ষায় যদি শিশুর ডেঙ্গু ধরা পড়ে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে ডেঙ্গু হলেই যে শিশুকে হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে বিষয়টা এমন নয়।শিশুর মধ্যে যদি বিপদ চিহ্ন দেখা দেয়, তাহলে চিকিৎসকরাই তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেবেন।

শিশুর মধ্যে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকরা সাধারণত কয়েক ধরণের রক্তের পরীক্ষা দিয়ে থাকেন - এগুলো হল কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি), এনএস ওয়ান অ্যান্টিজেন, এফজিপিটি এবং এফজিওটি।

এসব পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে প্রতিদিন একবার সিবিসি পরীক্ষার মাধ্যমে পরিস্থিতি উন্নতি নাকি অবনতি হচ্ছে, তা পর্যবেক্ষণ করা হবে।

১. শিশুর শরীরে যদি জ্বর থাকে, তাহলে পানি দিয়ে শরীর বার বার স্পঞ্জ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে।

২. শিশুকে পানি ও মায়ের বুকের দুধের পাশাপাশি বেশি পরিমাণে তরল খাবার, বিশেষ করে খাওয়ার স্যালাইন, ডাবের পানি, ফলের শরবত, স্যুপ ইত্যাদি খাওয়াতে হবে।

৩. ডেঙ্গুর ধরণ বুঝে চিকিৎসকরা শিশুদের প্যারাসিটামল অথবা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকেন।

৪. রক্তচাপ অস্বাভাবিক থাকলে স্যালাইন দিয়ে তা নিয়ন্ত্রণে রাখা হয়

শিশুদের ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ ও প্রতিকার। চিকিৎসা কি? বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগে আক্রান্....

কোমর ব্যথার কারণ, লক্ষণ এবং প্রতিকার,Back Pain.
28/06/2019

কোমর ব্যথার কারণ, লক্ষণ এবং প্রতিকার,Back Pain.

কোমর ব্যথার কারণ, লক্ষণ এবং প্রতিকার CONTENTS কোমর ব্যথার কারণ কোমর ব্যথার লক্ষণ কোমর ব্যথার প্রতিকার দৈনন্দিন কাজে সত...

চিকেনপক্স বা জলবসন্ত হলে করণীয় কি? chicken Pox.
27/06/2019

চিকেনপক্স বা জলবসন্ত হলে করণীয় কি? chicken Pox.

চিকেনপক্স বা জলবসন্ত হলে করণীয় কি? Chicken Pox. চিকেনপক্স বা জলবসন্ত ও প্রাথমিক চিকিৎসা চিকেনপক্স বা জলবসন্ত ছোট-বড় সব.....

মুখে দূর্গন্ধ নিয়ে বিব্রত, সমাধান খুঁজছেন? মুখের দূগর্ন্ধ দুর করার উপায়।
26/06/2019

মুখে দূর্গন্ধ নিয়ে বিব্রত, সমাধান খুঁজছেন? মুখের দূগর্ন্ধ দুর করার উপায়।

মুখে দূর্গন্ধ নিয়ে বিব্রত, সমাধান খুঁজছেন? মুখের দূগর্ন্ধ দুর করার উপায়। ১. মুখ ও দাঁতের স্বাস্থ্যকর যত্নঃ- দাঁত...

পোকামাকড়ের কামড়ে করণীয় কি? ঘরে বসেই করুন পোকামাকড়ের কামড়ের চিকিৎসা!
25/06/2019

পোকামাকড়ের কামড়ে করণীয় কি? ঘরে বসেই করুন পোকামাকড়ের কামড়ের চিকিৎসা!

পোকামাকড়ের কামড়ে করণীয় কি? ঘরে বসেই করুন পোকামাকড়ের কামড়ের চিকিৎসা! ঘরে বসেই করুন পোকামাকড়ের কামড়ের চিকি....

চর্ম রোগের চিকিৎসা। ও ত্বকের সমস্যা।
24/06/2019

চর্ম রোগের চিকিৎসা। ও ত্বকের সমস্যা।

চর্ম রোগের চিকিৎসা, ও ত্বকের সমস্যা। চর্ম রোগের চিকিৎসা। ও ত্বকের সমস্যা। চর্ম রোগ , ত্বকের সমস্যা ও প্রাথমিক চিকি...

কুকুরের কামড়ে প্রাথমিক চিকিৎসা, জলাতঙ্কের লক্ষণ ও প্রতিরোধ।
23/06/2019

কুকুরের কামড়ে প্রাথমিক চিকিৎসা, জলাতঙ্কের লক্ষণ ও প্রতিরোধ।

কুকুরের কামড়ে প্রাথমিক চিকিৎসা। জলাতঙ্কের লক্ষণ ও প্রতিরোধ। Dog Bite কুকুরের কামড়ে প্রাথমিক চিকিৎসা, জলাতঙ্কের লক....

সাপের কামড়ে কি কি করনীয়, নিজে জানুন অনেকে জানান।
22/06/2019

সাপের কামড়ে কি কি করনীয়, নিজে জানুন অনেকে জানান।

সাপের কামড়ে কি কি করনীয়, নিজে জানুন ও অন্যকে জানান।Snake Bite. সাপে কাটলে কি করবেন? সাপে কামড় দিলে প্রাথমিক চিকিৎসা পা....

মাইগ্রেন কি? লক্ষণ কি, কেন হয় ও মাথা ব্যাথায় চিকিৎসা। করণীয় কি।
21/06/2019

মাইগ্রেন কি? লক্ষণ কি, কেন হয় ও মাথা ব্যাথায় চিকিৎসা। করণীয় কি।

মাইগ্রেন কি? লক্ষণ কি, কেন হয় ও মাথা ব্যাথায় চিকিৎসা। করণীয় কি। মাইগ্রেন কিঃ- মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথা ব্যথ.....

পেটে গ্যাসের সমস্যা ! লক্ষণ ও উপসর্গ? গ্যাস হলে কি করবেন.
20/06/2019

পেটে গ্যাসের সমস্যা ! লক্ষণ ও উপসর্গ? গ্যাস হলে কি করবেন.

পেটে গ্যাসের সমস্যা ! লক্ষণ ও উপসর্গ? গ্যাস হলে কি করবেন? লক্ষণ ও উপসর্গ ১. দুর্গন্ধযুক্ত বা গন্ধহীন ঢেকুর ওঠা | ২. পে.....

বুকের ব্যাথা মানেই Heart এর ব্যাথা নয়! কিভাবে বুঝবেন?
19/06/2019

বুকের ব্যাথা মানেই Heart এর ব্যাথা নয়! কিভাবে বুঝবেন?

বুকের ব্যাথা মানেই Heart এর ব্যাথা নয়! কিভাবে বুঝবেন? Chest Pain. বুকের ব্যাথা মানেই Heart এর ব্যাথা নয়! কিভাবে বুঝবেন? এর উপায়...

ডায়রিয়া কি?কেন হয়?প্রতিরোধ ,চিকিৎসা কি?জানলে অবাক হবেন। What is Diarrhoea. Types of Diarrhoea.
18/06/2019

ডায়রিয়া কি?কেন হয়?প্রতিরোধ ,চিকিৎসা কি?জানলে অবাক হবেন। What is Diarrhoea. Types of Diarrhoea.

ডায়রিয়া কি?কেন হয়?প্রতিরোধ ,চিকিৎসা কি?জানলে অবাক হবেন। What is Diarrhoea. Types of Diarrhoea. ডায়রিয়া কি?কেন হয়?প্রতিরোধ ,চিকিৎসা ক...

Address

Badarkhali, Chakaria, Cox’s Bazar

4742

Alerts

Be the first to know and let us send you an email when Patient Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram