Chattagram Metropolitan Hashpatal Limited

Chattagram Metropolitan Hashpatal Limited 698/752,O.R. Nijam Road ,Chittagong

Chattagram Metropolitan Hashpatal was established in Chittagong on September 15th 1989 to provide the people of Chittagong the highest level of medical services with the most comprehensive diagnostic and medical treatment center.

ঐতিহ্য, মানবসেবা ও সুস্থ জীবনের প্রত্যয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “শতায়ু অঙ্গন” এবং আধুনিক স্বাস্থ্যসেবার অন...
22/05/2026

ঐতিহ্য, মানবসেবা ও সুস্থ জীবনের প্রত্যয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “শতায়ু অঙ্গন” এবং আধুনিক স্বাস্থ্যসেবার অন্যতম আস্থার নাম “চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড”-এর যৌথ উদ্যোগে আজ ২২ শে মে রোজ জুমাবার বাটালী হিলের শতায়ু অঙ্গন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “সমঝোতা স্মারক চুক্তি ও স্বাস্থ্য সচেতনতামূলক ফ্রি মেডিকেল ক্যাম্প”।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত শতায়ু অঙ্গন দীর্ঘদিন ধরে সুস্থ শরীর ও মন নিয়ে শত বছর বাঁচার প্রত্যয়ে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যদিকে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড বেসরকারি খাতে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দুই প্রতিষ্ঠানের ঐতিহ্য ও মানবকল্যাণমূলক দর্শনের সমন্বয়ে আয়োজিত এ উদ্যোগটি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক।
কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডের চীফ কার্ডিয়াক সার্জন ডা. সারওয়ার কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি কিউ এম ডিরেক্টর ডা. জান্নাতুন নাঈম হক, পুষ্টিবিদ সাইফুল্লাহ ফারুকী এবং ডিজিএম এন্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আমান উল্লাহ আমান।

আয়োজনে সভাপতিত্ব করেন শতায়ু অঙ্গনের সম্মানিত সভাপতি মোহাম্মদ সালাহউদ্দীন। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূর আহমেদ মোস্তফা।

শতায়ু অঙ্গনের পক্ষে বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ হুমায়ুন কবির ও প্রফেসর জসীমউদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য শহীদউদ্দিন মোহাম্মদ আলমগীর, সাবেক সেক্রেটারি বদরুল হুদা মুরাদ ও মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ সানাউল করিম, রাজীব কুমার ঘোষ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আলমগীর কবির, মোহাম্মদ শাহাদাত এসিস্ট্যান্ট ম্যানেজার, চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড সহ আরও অনেকে।

এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মানবিক চিকিৎসা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী ক্লাবের নবীন প্রবীন সদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান।

21/05/2026

চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত " ভ্যাকসিন সেন্টার" এর যাত্রা শুরু।

শুক্রবারের ছুটির দিনে আপনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা।সিরিয়ালের জন্য যোগাযোগ...
21/05/2026

শুক্রবারের ছুটির দিনে আপনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন -
০১৮১০০৩০৯৯৮
০১৮১০০৩০৯৯৯

✨ শুভ উদ্বোধন ✨আজ ২১ মে ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের সর্বাধুনিক স্বাস্থ্যসেবার নতুন সংযোজন“চট্টগ্রাম মেট্ট...
21/05/2026

✨ শুভ উদ্বোধন ✨

আজ ২১ মে ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের সর্বাধুনিক স্বাস্থ্যসেবার নতুন সংযোজন
“চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল ভ্যাকসিন সেন্টার” এর জমকালো শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন
চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর
ডা. এ কে এম ফজলুল হক।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত বোর্ড অফ ডিরেক্টরস সদস্যবৃন্দ —
মিসেস আমেনা শাহীন,
ডা. শফিউল হাসান,
ডা. আব্দুলাহ খান,
লায়ন নুরুল আবছার,
ডা. জান্নাতুন নাঈম হক।

এছাড়াও উপস্থিত ছিলেন —
প্রফেসর ডা. দিদারুল ইসলাম (শিশু রোগ বিশেষজ্ঞ),
ডা. সারওয়ার কামাল (চীফ কার্ডিয়াক সার্জন),
ডা. কামরুন নাহার লুনা (শিশু রোগ বিশেষজ্ঞ),
ডা. হাসিনা নাসরীন (মেডিসিন বিশেষজ্ঞ),এম এ হাশেম (ল্যাব ডিরেক্টর), শামীম উল ইসলাম (রিজিওনাল সেলস ম্যানেজার, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস) এবং উর্ধতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
ডিজিএম ও হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট
মোহাম্মদ আমান উল্লাহ আমান।

বর্তমান বিশ্বে সংক্রামক রোগ প্রতিরোধে ভ্যাকসিন সবচেয়ে কার্যকর ও নিরাপদ প্রতিরক্ষা ব্যবস্থা। শিশু থেকে প্রাপ্তবয়স্ক— সবার সুস্থ ও নিরাপদ জীবনের জন্য সময়মতো টিকাগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই লক্ষ্যকে সামনে রেখে “চট্টগ্রাম মেট্টোপলিটন ভ্যাকসিন সেন্টার”-এ এখন থেকে সরকারি ও বেসরকারি সকল ধরনের ভ্যাকসিন সেবা প্রদান করা হবে অত্যন্ত যত্ন, নিরাপত্তা ও বিশ্বস্ততার সাথে।

সুস্থ পরিবার, নিরাপদ আগামী এবং সচেতন সমাজ গঠনে
চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। 💙

 #আলহামদুলিল্লাহ্‌ !!নিয়মিত হার্ট সার্জারীর ধারাবাহিকতায় ২০২৬ সালের  #এপ্রিল মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন হার্ট এন্ড ভাস্ক...
20/05/2026

#আলহামদুলিল্লাহ্‌ !!
নিয়মিত হার্ট সার্জারীর ধারাবাহিকতায় ২০২৬ সালের #এপ্রিল মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন হার্ট এন্ড ভাস্কুলার সেন্টারে বিটিং হার্ট ও এম আই সি এস পদ্ধতিতে (বুকের হাড় না কেটে) হার্টের বাইপাস ও জন্মগত হৃদরোগ (ASD,VSD & PS), এওট বাইফিমোরাল বাইপাস সার্জারি #১৯টি সহ #৬১টি সফল অপারেশন সম্পন্ন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল ও কার্ডিয়াক সার্জারী টীম।
হার্টের রোগ সংক্রান্ত যেকোন সেবার জন্য কল করুনঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড কার্ডিয়াক সেন্টার-
☎️০১৮১৪ ৬৫ ১০ ৭৩
☎️০১৯৩৩ ৬৬ ২২ ৩৩
☎️০৯৬৪৩৪৪৪৯৯৯
More info visit www.ctgmhpl.com

  "Break the stigma, spread awareness"
19/05/2026


"Break the stigma, spread awareness"

17/05/2026

17/05/2026

17th May 2026
"World Hypertension Day"

আজ ১৬ মে ২০২৬, রোজ শনিবার সকাল ১০:০০ টায় কক্সবাজারের রয়েল বিচ রিসোর্টে সফলভাবে সম্পন্ন হলো চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতা...
16/05/2026

আজ ১৬ মে ২০২৬, রোজ শনিবার সকাল ১০:০০ টায় কক্সবাজারের রয়েল বিচ রিসোর্টে সফলভাবে সম্পন্ন হলো চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডের উদ্যোগে ও কক্সবাজার আর এম পি এসোসিয়েশনের চিকিৎসকদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী “সায়েন্টিফিক সেমিনার ও দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠান”।

“Cardiovascular Procedure in Bangladesh” বিষয়ক এই গুরুত্বপূর্ণ সেমিনারে আধুনিক হৃদরোগ চিকিৎসা, উন্নত কার্ডিওভাসকুলার প্রসিডিউর এবং রোগী ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন
ডা. সারওয়ার কামাল
এমবিবিএস (রামেক), এমএস (সিভিটি) এনআইসিভিডি
চিফ কার্ডিয়াক সার্জন, চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড।

এবং

ডা. মোঃ আব্দুল মোত্তালিব
এমবিবিএস, এমডি (কার্ডিওলজি)
হৃদরোগ, মেডিসিন ও বাতজ্বর বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (অবঃ), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চিফ কনসালটেন্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
পল্লী ডা. মো. নুরুল ইসলাম
সভাপতি, কক্সবাজার আর এম পি এসোসিয়েশন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডা. জান্নাতুন নাঈম হক
টি কিইউ এম ডিরেক্টর, চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড।

সঞ্চালনায় ছিলেন
জনাব মোহাম্মদ আমান উল্লাহ আমান
ডিজিএম – হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কো-অর্ডিনেটর।

এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে কক্সবাজার আর এম পি এসোসিয়েশনের সদস্যবৃন্দ উন্নত চিকিৎসা পরামর্শ, বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সমন্বয়, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা ও রোগী রেফারেল সেবায় আরও কার্যকর সহযোগিতা পাবেন। পাশাপাশি চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও নিয়মিত বৈজ্ঞানিক কার্যক্রমে অংশগ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হবে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মানবিক চিকিৎসা সেবার অঙ্গীকারে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড সবসময় পাশে আছে।

আগামীকাল শুক্রবার পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডাঃ এস কে এ রাজ্জাক চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল -এ রোগী দেখবেন।সিরিয়ালের ...
14/05/2026

আগামীকাল শুক্রবার পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডাঃ এস কে এ রাজ্জাক চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল -এ রোগী দেখবেন।

সিরিয়ালের জন্য যোগাযোগঃ
০১৯৩৩-৬৬২২৩৩
০১৮১৪-৬৫১০৭৩

14/05/2026

“Immunization Awareness Programme & Free Child Health Check-Up” Organised by Chattogram Metropolitan Hashpatal limited in Chittagong Ideal High School.

Address

698/752, O. R. Nizam Road
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Chattagram Metropolitan Hashpatal Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chattagram Metropolitan Hashpatal Limited:

Share

Category