চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব

চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব " করলে তুমি রক্ত দান, বাঁচবে অনেক তাজা প্রাণ"
চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব

আসসালামু আলাইকুমচকবাজার ব্লাড ডোনার'স ক্লাব পরিবার এর পক্ষ থেকে সকল রক্তযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের জানাই নতুন বছরের শুভেচ্...
31/12/2025

আসসালামু আলাইকুম
চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব পরিবার এর পক্ষ থেকে সকল রক্তযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সকল পরিশ্রম দুঃখ-কষ্ট ভুলে গিয়ে চলুন আবার সবাই একসাথে পথ হাটি।

Happy New Year(2026)
https://www.facebook.com/share/p/15wadbxbz6/

🩸 সুপ্রিয় গ্রুপের সকল মেম্বারগন আসসালামু আলাইকুম, আশাকরি ভাল এবং নিরাপদে আছেন। আমরা চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব পরিবারে ...
24/12/2025

🩸 সুপ্রিয় গ্রুপের সকল মেম্বারগন আসসালামু আলাইকুম, আশাকরি ভাল এবং নিরাপদে আছেন। আমরা চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব পরিবারে পক্ষ থেকে গরীব - অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ হাতে নিয়েছি ইনশাআল্লাহ।

আপনিও চাইলে আমাদের সাথে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন। হয়ত আমাদেরকে কম্বল কিনে দিতে পারেন বা শীতের জামা কিনে পারেন। এছাড়াও নগদ টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন।
অনুদান সংগ্রহের শেষ তারিখ: ১০ জানুয়ারী ২০২৬

এছাড়া সাধারণ নিয়মেও অংশগ্রহণ করতে পারেন।

বিকাশ-০১৭৮৪০০০২০২ (পারসোনাল)
নগদ- ০১৬১৭৭২৫৪৬৪ ( পারসোনাল)

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!হাদি ভাই আমাদের মাঝে আর নাই😭আল্লাহর সকল সৃষ্টি নিশ্চয় তাঁর কাছেই ফিরে যাবে। (ইন্...
18/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
হাদি ভাই আমাদের মাঝে আর নাই😭

আল্লাহর সকল সৃষ্টি নিশ্চয় তাঁর কাছেই ফিরে যাবে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!)
ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র বীর শহীদ শরীফ ওসমান হাদী আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে।
হে আল্লাহ তুমি আমাদের হাদীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুণ আমিন🤲

শোকজ্ঞাপনেঃ চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব

🇧🇩 আজ মহান ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৫৪তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্ম...
15/12/2025

🇧🇩 আজ মহান ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৫৪তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

🇧🇩 ১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগ পাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

শ্রদ্ধাজ্ঞাপনে: চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব

13/12/2025

💁রোগীর সমস্যাঃ- পেটে অপারেশন (এক্সিডেন্টের রেগী) খুব জরুরি

🔴রক্তের গ্রুপঃ-AB+

💉রক্তের পরিমাণঃ- ১ ব্যাগ

📆রক্তদানের তারিখ: আজ রাতে ১৩/১২/২০২৫

⌚রক্তদানের সময়: এখন

🏥রক্তদানের স্থানঃ চট্টগ্রাম মেডিকেল

☎যোগাযোগ নংঃ 01332-829580
কেউ দিতে পারলে নাম্বার টাতে কল করুন আর আপডেট জানাইয়েন🤍অগ্রিম ধন্যবাদ

আজ ৫ই ডিসেম্বর,"আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস""মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"হ্যাঁ, মানবতার শ্রেষ্ঠ উদাহরন হলেন এ...
04/12/2025

আজ ৫ই ডিসেম্বর,
"আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস"
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"
হ্যাঁ, মানবতার শ্রেষ্ঠ উদাহরন হলেন এই স্বেচ্ছাসেবীরা।
নিজের ব্যাক্তিগত মূল্যবান সময় খরচ করে স্রোতের বিপরীতে গিয়ে দেশ,অসহায় মানুষদের জন্য কিছু করা এদের পেশা নয় নেশা হয়ে দাঁড়িয়েছে
বিনিময়ে কিছু পাবার আশায় নয়, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে।
-স্যালুট সকল স্বেচ্ছাসেবীদের কে->
সকল স্বেচ্ছাসেবীদের কে জানাই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসের শুভেচ্ছা ।
মানুষ হোক মানুষের জন্য।

শুভকামনায়- চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব (CBDC)

সামান্য জ্বর নিয়ে ডাক্তারের কাছে গেলেই ধরিয়ে দেন হরেক রকমের টেস্ট!বাংলাদেশে সামান্য অসুস্থতায়ও ডাক্তাররা রোগীর কথা না শু...
20/11/2025

সামান্য জ্বর নিয়ে ডাক্তারের কাছে গেলেই ধরিয়ে দেন হরেক রকমের টেস্ট!

বাংলাদেশে সামান্য অসুস্থতায়ও ডাক্তাররা রোগীর কথা না শুনে প্রেসক্রিপশনে ভরিয়ে দেন নানা টেস্ট। প্রাইভেট হাসপাতালে চলছে বাণিজ্যিক চিকিৎসা, সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা। সুচিকিৎসার আশায় সাধারণ মানুষ আজ নিঃস্ব।
বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এখন অহেতুক টেস্টের বোঝা রোগীদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রোগী সামান্য জ্বর বা অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলেই শুরু হয় নানারকম টেস্টের পরামর্শ। অনেক চিকিৎসক রোগীর পুরো সমস্যাই মনোযোগ দিয়ে শোনেন না, বরং প্রথমেই ধরিয়ে দেন একের পর এক ব্যয়বহুল পরীক্ষা।

বেশিরভাগ রোগী এবং তাদের স্বজনরা ডাক্তারদের এই অযৌক্তিক টেস্ট দেওয়ার অভিযোগ করেছেন।

সরকারি হাসপাতাল থাকলেও গরিব রোগীরা সঠিক চিকিৎসা পান না। অধিকাংশ ডাক্তার সরকারি হাসপাতালে রোগী দেখার সময় না দিয়ে নিজেদের প্রাইভেট চেম্বার বা হাসপাতালে পাঠান। সেখানে রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। অনেক সময় সঠিক চিকিৎসা না পেয়ে প্রাণও হারাতে হয় রোগীদের।

অনেক রোগী অভিযোগ করেছেন, কিছু ডাক্তার তাদের এমনভাবে ভয় দেখান যে রোগীর অসুস্থতা আরও বেড়ে যায়। অনেকে আবার এমন আচরণ করেন যেন তারা দায়িত্বে নয়, ব্যবসায়িক লেনদেনে এসেছেন। এভাবে চিকিৎসার নামে চলছে বাণিজ্য, যেখানে মূল লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন, রোগীর সেবা নয়।

মফস্বল শহরে চিকিৎসকের ফিও হু হু করে বাড়ছে। যেখানে দুই বছর আগে ফি ছিল ৫০০ টাকা, এখন তা দাঁড়িয়েছে ৭০০ থেকে ৮০০ টাকা। আগামী এক-দুই বছরের মধ্যে তা হাজার টাকায় পৌঁছাবে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। অথচ কয়েক মিনিটের সাক্ষাতেই ডাক্তাররা রোগীকে নানা টেস্ট করিয়ে দেন, কিন্তু রোগীর সমস্যার সঠিক সমাধান মেলে না।

গ্রামীণ পর্যায়ের হাতুড়ি মার্কা ডাক্তারদের প্রসঙ্গ টেনে স্থানীয়রা বলছেন, তারা অন্তত রোগীর অবস্থা বোঝার চেষ্টা করেন এবং প্রয়োজনে শহরে পাঠান। অথচ বড় ডাক্তাররা রোগীর কথা না শুনেই মেশিননির্ভর চিকিৎসায় ঝুঁকে পড়ছেন।

অহেতুক টেস্টের চাপে সাধারণ মানুষের ওষুধ কেনার মতো অর্থও থাকে না। শেষমেশ চিকিৎসা না পেয়ে হাসপাতালে বেডে কষ্টে মৃত্যুর কাছে হার মানতে হয় অসংখ্য মানুষকে।

সাধারণ মানুষ মনে করছেন, স্বাস্থ্য খাতের এই অব্যবস্থাপনা ও অনিয়ম বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় চিকিৎসার নামে বাণিজ্যিক শোষণ আরও বেড়ে যাবে, আর নিঃস্ব হতে থাকবে সাধারণ মানুষ।

চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব (CBDC)

🟥 আপনি যদি স্বে*চ্ছায় র*ক্ত দিয়ে মানুষের পাশে দাড়াতে চান তাহলে  সঠিক তথ্য দিয়ে ফ*র্মটি পূরণ করে মানবিক কাজে সহ*যোগিতা কর...
03/11/2025

🟥 আপনি যদি স্বে*চ্ছায় র*ক্ত দিয়ে মানুষের পাশে দাড়াতে চান তাহলে সঠিক তথ্য দিয়ে ফ*র্মটি পূরণ করে মানবিক কাজে সহ*যোগিতা করুন প্লিজ 🟥

https://forms.gle/uAmoJdqYJ6RCVxEw7

লিংকটি শেয়ার করুন প্লিজ।
চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব (CBDC)

আপনার সঠিক তথ্য দিন

- ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস❤️- আজ জাতীয় রক্তদান দিবস।। দেশের সকল রক্তদাতা ভাইবোন এবং রক্ত সংগ্রহ কারী ভাইবো...
02/11/2025

- ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস❤️

- আজ জাতীয় রক্তদান দিবস।।
দেশের সকল রক্তদাতা ভাইবোন এবং রক্ত সংগ্রহ কারী ভাইবোন দের কে জানাই স্যালুট।
মন থেকে অফুরন্ত ভালবাসা রইলো তাঁদের সবার জন্য...।🖤

চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব (CBDC)

🟥 আপনি যদি স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষের পাশে দাড়াতে চান তাহলে  সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে মানবিক কাজে সহযোগিতা করুন প...
29/10/2025

🟥 আপনি যদি স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষের পাশে দাড়াতে চান তাহলে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে মানবিক কাজে সহযোগিতা করুন প্লিজ 🟥

https://forms.gle/uAmoJdqYJ6RCVxEw7

চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব (CBDC)

আপনার সঠিক তথ্য দিন

21/10/2025
স্মৃতি🩸♥️✌️👉  চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব (CBDC)
05/09/2025

স্মৃতি🩸♥️✌️
👉 চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব (CBDC)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব:

Share

Category