Dr.Jabed Hossain

Dr.Jabed Hossain Dr.Jabed Hossain
MBBS(DU),BCS(Health)
FCPS (Medicine -FP)
CCD(Birdem),DMUD(DU)
Dhaka Medical College Hospital, Dhaka.

Xanthelasma (জ্যান্থেলাজমা) হলো চোখের পাতার আশেপাশে হলুদাভ, নরম, চ্যাপ্টা চর্বিযুক্ত প্লাক (fatty deposits), যা সাধারণত ...
07/04/2026

Xanthelasma (জ্যান্থেলাজমা) হলো চোখের পাতার আশেপাশে হলুদাভ, নরম, চ্যাপ্টা চর্বিযুক্ত প্লাক (fatty deposits), যা সাধারণত ত্বকের নিচে জমা হয়।
🔍 বৈশিষ্ট্য=

√ সাধারণত উপরের চোখের পাতা (upper eyelid)-এ বেশি দেখা যায়
√ রং: হলুদ বা হালকা কমলা
√ ব্যথাহীন, চুলকানি থাকে না
√ ধীরে ধীরে আকার বড় হতে পারে
√ এক বা একাধিক হতে পারে

⚠️ কারণ=

Xanthelasma সাধারণত লিপিড (cholesterol) জমার কারণে হয়।
তবে সব ক্ষেত্রে cholesterol বেশি থাকে না।
সম্পর্কিত অবস্থা:
√ Hyperlipidemia (রক্তে চর্বি বেশি)

√ Familial hypercholesterolemia

√ Diabetes mellitus

√Hypothyroidism

কিছু ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ ব্যক্তিতেও হতে পারে

🧪 পরীক্ষা=

যেহেতু এটি lipid disorder-এর সাথে সম্পর্কিত হতে পারে, তাই:
Lipid profile (TC, LDL, HDL, TG)
Blood sugar
Thyroid function test

💊 চিকিৎসা
Xanthelasma নিজে ক্ষতিকর নয়, কিন্তু cosmetic concern হতে পারে।
চিকিৎসার অপশন:
Surgical excision
Laser therapy
Chemical cauterization (TCA)
Electrocautery
⚠️ তবে:
আবার ফিরে আসতে পারে (recurrence common)
মূল কারণ (যেমন hyperlipidemia) থাকলে সেটি নিয়ন্ত্রণ করা জরুরি

🩺 গুরুত্বপূর্ণ কথা
এটি হার্টের রোগের ঝুঁকির একটি সূচক হতে পারে (especially younger patients)

তাই শুধু cosmetic সমস্যা ভেবে এড়িয়ে না গিয়ে underlying cause খুঁজে দেখা উচিত।

তার জন্য নিকটস্থ মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন।

ডা.জাবেদ হোসেন
ইনডোর মেডিকেল অফিসার
মেডিসিন বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

🧪  #দেশের_সর্বনিম্ন_মূল্যে সকল ধরনের টেস্ট 🧪 রক্ত পরীক্ষা – ৩০ টাকা 🧪 মূত্র পরীক্ষা – ২০ টাকা 🩻 এক্স-রে – ১৫০ টাকা  🩻 আল...
27/03/2026

🧪 #দেশের_সর্বনিম্ন_মূল্যে সকল ধরনের টেস্ট 🧪 রক্ত পরীক্ষা – ৩০ টাকা 🧪 মূত্র পরীক্ষা – ২০ টাকা 🩻 এক্স-রে – ১৫০ টাকা 🩻 আল্ট্রাসাউন্ড – ১১০ টাকা থেকে শুরু

❤️ ECG – **৮০ টাকা**
🧠 TSH – **২০০ টাকা**
🧬 FT3 / FT4 – **২৫০ টাকা**
🧪 SGPT / SGOT – **৮০ টাকা**
🧪 Urine / Stool R/E – **৭০ টাকা**

⏰ **স্যাম্পল কালেকশন:** সকাল **৮টা – ১২টা**
📄 **রিপোর্ট ডেলিভারি:** দুপুর **১২টা – ২:৩০টা**
🏢 **অফিস টাইম:** সকাল **৮টা – ২:৩০টা**

🖨️কম্পিউটারাইজড রিপোর্ট ও অনলাইন রিপোর্ট সুবিধা

📍 ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, আগারগাঁও, ঢাকা

👉👉জাতীয় পঙ্গু হাসপাতালের উল্টো দিকে / জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালের পাশের রোড থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরে সামনের রাস্তায় মাত্র ৮মিনিটে পায়ে হাঁটা / ২-৩ মিনিটে রিকশার দূরত্ব.....

বিশ্বস্ত রিপোর্ট, সাশ্রয়ী মূল্য 💙 সরকারি প্রতিষ্ঠান










#ডায়াগনস্টিকসার্ভিস #স্বল্পমূল্যটেস্ট #রক্তপরীক্ষা #এক্সরে #আল্ট্রাসাউন্ড
#আগারগাঁও

টাইফয়েড একটি মারাত্মক রোগ, যা আমাদের শরীরের সব সিস্টেমকেই আক্রান্ত করে।এটি মূলত একটি পানি বাহিত রোগ।
26/08/2025

টাইফয়েড একটি মারাত্মক রোগ, যা আমাদের শরীরের সব সিস্টেমকেই আক্রান্ত করে।এটি মূলত একটি পানি বাহিত রোগ।

 #নোয়াখালীতে সদর হাসপাতালে থাকা অবস্থায় রোগীর বুকে বা পেটে বিভিন্ন রোগের কারণে জমা অতিরিক্ত পানি প্রায় বের করে দিতাম এবং...
28/03/2025

#নোয়াখালীতে সদর হাসপাতালে থাকা অবস্থায় রোগীর বুকে বা পেটে বিভিন্ন রোগের কারণে জমা অতিরিক্ত পানি প্রায় বের করে দিতাম এবং তা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাতাম। #ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও এই কাজগুলো করা হয়।নোয়াখালীতে এখন যেহেতু #বৃহস্পতিবার ও #শুক্রবার থাকা হয় তাই এই কাজগুলো এখন আমার #চেম্বারে করি।আজ চৌমুহনী #চৌরাস্তায় " #এপেক্স #কেয়ার #হাসপাতালে" একজন মধ্যবয়সী রোগীর বুকের পানি বের করে দিলাম।
(ছবি রোগীর অনুমতি সাপেক্ষে)

20/03/2025

🔘নিকটাত্মীয় থেকে রক্ত নেওয়ার ভয়াবহতা🔘
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
নিকটাত্মীয় থেকে রক্ত নেয়া থেকে বিরত থাকুন। নিকটাত্মীয়ের রক্ত মৃত্যুর কারণ হতে পারে। এতে GVHD -Graft versus host disease হয়।সাধারনত Blood Transfusion এর ২ দিন থেকে ৩০ দিন পর এই সমস্যা দেখা দিতে পারে। Immunocompromised গ্রহীতার ক্ষেত্রে রিস্ক সবচেয়ে বেশি থাকে, তবে দৃশ্যত সুস্থ গ্রহীতার ক্ষেত্রেও Rarely এমনটা ঘটে থাকে।

এর বিস্তারিত ব্যাখা দিতে গিলে অনেক বড় হয়ে যাবে লেখা। সংক্ষেপে বললে, নিকটাত্মীয়ের সাথে আপনার HLA matching থাকায় আপনার রক্তে থাকা T cell(প্রতিরক্ষা কোষ) ডোনারের রক্তে থাকা T cell কে নিজের/Self হিসেবে মনে করবে, তাই তাকে কিছু করবে না। কিন্তু ডোনারের T cell আপনার শরীরে প্রবেশের পর আপনার দেহ কোষগুলো কে Non self/Foreign হিসেবে মনে করবে এবং বিভিন্ন অঙ্গের কোষ গুলো ধ্বংস করতে শুরু করবে। যাতে মৃত্যুর সম্ভাবনা উন্নত বিশ্বেই ৯০% এর বেশি। তবে মাত্র ১% এরও কম কেইসে এটা ঘটে থাকে, অর্থাৎ খুব রেয়ার। কিন্তু হলে যেহেতু রক্ষা নেই, তাই নিকটাত্মীয়ের রক্ত এভয়েড করাই যুক্তিযুক্ত।

বোঝার সুবিধার্থে সাধারন ভাষায় বললে,
বাইরের রাষ্ট্রের কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে গেলে বিজিবি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু ধরুন বাংলাদেশ বিজিবির পোশাক পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের সৈনিকরা এদেশে প্রবেশ করল এবং বাংলাদেশ বিজিবি ঐ সকল সৈনিক কে নিজেদের লোক মনে করে কিছুই করল না। এই সুযোগে ঐ সৈনিকরা এদেশে বংশবৃদ্ধি করলো এবং বাংলাদেশের সাধারন মানুষ দের মারতে থাকলো। ঠিক এটাই ঘটে TA-GVHD তে।
*বিজিবি= গ্রহীতার রক্তের T cell(প্রতিরক্ষা কোষ)
*সৈনিক= দাতার রক্তের T cell(প্রতিরক্ষা কোষ)

♦বিশেষ করে আপন ভাই/বোন, বাবা /মা, ছেলে/ মেয়ে, ভাতিজা/ভাতিজি, ভাগিনা/ভাগিনী থেকে রক্ত নেয়া থেকে বিরত থাকুন। আপন ভাতিজা থেকে রক্ত নিয়ে TA-GVHD হয়ে মারা গেছেন এমন কেইসও আছে।

♣যদি ইমার্জেন্সি সিচুয়েশনে কোনো ডোনার খুঁজে না পাওয়া যায় তখন নিকটাত্মীয় থেকেও বাধ্য হয়ে ব্লাড নিতে হয়, তবে সেক্ষেত্রে ডোনারের ব্লাড Irradiation করে গ্রহীতার শরীরে দেওয়া হয়।

©

আজ ১৫ ই মার্চ ২০২৫ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সময় - সকাল ৮থেকে বিকাল ৪ টা পর্যন্ত
15/03/2025

আজ ১৫ ই মার্চ ২০২৫ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।
সময় - সকাল ৮থেকে বিকাল ৪ টা পর্যন্ত

21/08/2024
 #বিষাক্ত  #সাপে  #কাটা রোগী  #অভিজ্ঞতা -০৩:কুলসুম, ৪০ বছর বয়স, চরএলাহি, কোম্পানিগঞ্জ , নোয়াখালী। গতকাল রাত ০৬:০০ টায়...
26/06/2024

#বিষাক্ত #সাপে #কাটা রোগী
#অভিজ্ঞতা -০৩:
কুলসুম, ৪০ বছর বয়স, চরএলাহি, কোম্পানিগঞ্জ , নোয়াখালী। গতকাল রাত ০৬:০০ টায় রোগী তার বাড়িতে রান্না ঘরে লাকড়ি নেওয়ার সময় তার হাতে সাপে কামড় দেয়। রোগীর লোক তার হাত দড়ি দিয়ে বেঁধে দ্রুত ওঝার কাছে নিয়ে যায়। ওঝা দীর্ঘক্ষণ তার ওখানে রেখে চিকিৎসা করে যা রোগীর জন্য ক্ষতিকর হয়। রোগীর অবস্থা খারাপ দেখে রোগীর লোক প্রথমে কোম্পানিগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালীতে নিয়ে আসে। তারা আমাদের কাছে ১৭ ঘন্টা পর আসে।
আমরা যখন রোগীকে দেখি তখন রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা শুরুতে রোগীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করি। তখন দেখি রোগীর চোখের পাতা পড়ে যাচ্ছে,ঘাঁড় সোজা রাখতে পারছে না, রোগীর কথা নাকে লেগে যাচ্ছিল, ঢোক গিলতে পারছিল না। এমনকি রোগী আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছিল।
আমরা তখন রোগিকে বিষাক্ত সাপে কামড়িয়েছে শিউর হয়ে যাই। তখনই রোগীর শরীরে প্রাথমিক ওষুধ প্রয়োগ করি এবং পরবর্তীতে রোগীকে এন্টিভেনম প্রদান করি।
আলহামদুলিল্লাহ, এন্টিভেনম শরীরে যাওয়ার কিছুক্ষণ পর থেকে রোগী আস্তে আস্তে সাড়া দিতে থাকে এবং একটা সময় রোগী উঠে বসে।
#সাপে কামড়ালে কেউ ভয় পাবেন না।
#দ্রুত সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করবেন।
#কোনো অবস্থায় ওঝার কাছে যাবেন না।
#দঁড়ি বা কাপড় দিয়ে শক্ত করে হাত বা পা বাঁধবেন না তাতে ঔ জায়গা পরবর্তীতে ইনফেকশন হয়ে যায়।
ধন্যবাদ #২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, #নোয়াখালীর #মেডিসিন বিভাগের সকল সদস্যকে সুন্দর একটি টিম ওয়ার্কের জন্য। বিশেষভাবে ডা. #ইমরান ভাই, ডা. #ফাহিমা আপু,ডা. #মোমিন, ডা. #আরমান, সকল #ইন্টার্ণ, #নার্স এবং ওয়ার্ডবয়দের।
(রোগীর স্বজনদের অনুমতি নিয়ে ছবি তোলা)।

রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোড়া বা উলুবোড়া। বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে এটি একটি। রাসেল...
19/06/2024

রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোড়া বা উলুবোড়া। বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে এটি একটি। রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবোয়ইয়া রাসেলি, যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এ সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি।এই সাপটি আগে বাংলাদেশে কম অঞ্চলে পাওয়া গেলেও ইদানীং তা সারাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। যা খুবই বিপদজনক। এই বৃষ্টির সময়ে সবাই সতর্ক থাকবেন। বাসার আশেপাশে পরিষ্কার রাখবেন। কাউকে সাপে কাটলে এদিক ঔদিক না ছুটে সরাসরি সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করবেন।
নিজে সর্তক হোন, অন্যকে সর্তক করুন।

ডা.জাবেদ হোসেন
মেডিকেল অফিসার
মেডিসিন বিভাগ
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নোয়াখালী।

31/05/2024

১ জুন, ২০২৪ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান: জাতীয় পুষ্টিসেবা, ডিজিএইচএস

হিট স্ট্রোক প্রতিরোধের উপায় কী?গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায়। এগুলো হলো—(১) হ...
21/04/2024

হিট স্ট্রোক প্রতিরোধের উপায় কী?
গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায়। এগুলো হলো—
(১) হালকা, ঢিলেঢালা পোশাক পরুন। কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে। সুতি কাপড় হলে ভালো।
(২) যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন।
(৩) বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন।
(৪) বাইরে যাঁরা কাজকর্মে নিয়োজিত থাকেন, তাঁরা মাথায় ছাতা বা মাথা ঢাকার জন্য কাপড়জাতীয় কিছু ব্যবহার করতে পারেন।
(৫) প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়। তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন-খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদিও পান করতে হবে। পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে।
(৬) তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন-চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।
(৭) রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন। এসব কাজ সম্ভব হলে রাতে বা খুব সকালে করুন। যদি দিনে করতেই হয়, তবে কিছুক্ষণ পরপর রোদ থেকে সরে গিয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে, প্রচুর লবণযুক্ত পানি ও স্যালাইন পান করতে হবে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jabed Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Jabed Hossain:

Share