Dr azad

Dr azad this page is for advice and counseling parents about their babies by Dr. A K AZAD, MD(child medicine

this page is for advice and counseling parents about their babies by Dr. A K AZAD, MD(child medicine).

23/06/2024

রাসেলস ভাইপার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

16/06/2024

ঈদ উল আযহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।

নবজাতকের জন্ডিস।  শরীর হলুদ বা জন্ডিস হওয়া  নবজাতকের মধ্যে প্রায় দেখা যায়। এই জন্ডিস বড়দের জন্ডিস থেকে আলাদা। বেশীরভাগ ক...
19/09/2022

নবজাতকের জন্ডিস।

শরীর হলুদ বা জন্ডিস হওয়া নবজাতকের মধ্যে প্রায় দেখা যায়। এই জন্ডিস বড়দের জন্ডিস থেকে আলাদা। বেশীরভাগ ক্ষেত্রে এটি সাধারণ জন্ডিস এবং মারাত্মক নয়। ৮-১০ দিন পর আপনা আপনি সেরে যায়। অনেকে কবিরাজি চিকিৎসা বা রোদ লাগানো, এসব করে থাকেন। তবে এসবে কোন লাভ নেই, বরং ক্ষতি হতে পারে।
কখন ডাক্তার দেখাবেন ঃ
১- জন্মের ২৪ ঘন্টার মধ্যে জন্ডিস হলে
২- শিশুর হাত বা পায়ের তালু হলুদ হলে ( হাত-পায়ের তালুতে চাপ দিলে সাধারণত সাদা হয়ে যাবে। হলুদ হলে জন্ডিসের পরিমান বেশি।)
৩- জন্মের ১৪ দিন পরেও জন্ডিস ভাল না হলে।
এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করাতে হবে।

Found on Google from www.youtube.com

Hand-foot and mouth disease.ইদানিং শিশুদের মাঝে একধরনের ফুসকুড়ি জাতীয় রোগ দেখা যাচ্ছে। হাত, পা এবং মুখে এটি দেখা যায়। ৫ ...
14/09/2022

Hand-foot and mouth disease.

ইদানিং শিশুদের মাঝে একধরনের ফুসকুড়ি জাতীয় রোগ দেখা যাচ্ছে। হাত, পা এবং মুখে এটি দেখা যায়। ৫ থেকে ৭ বছরের শিশুরা বেশি আক্রান্ত হয়। এতে চুলকানি থাকেনা। মুখের ভিতরে হলে অনেক ব্যথা হয় এবং শিশু খাওয়া বন্ধ করে দেয়।
এটি অনেক ছোঁয়াছে। ভাইরাস জনিত রোগ। কোন চিকিৎসায় কাজ হয় না। ৭-৮ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। তবে খেতে না পারলে, জ্বর, পুঁজ হলে বা ১০ দিনেও ভালো না হলে ডাক্তার দেখাতে হবে।
অনেকে এটাকে জলবসন্ত বলে ভুল করেন।

04/09/2022

শিশুর জন্ম টিকা

প্রায়ই শুনা যায়, আমার বেবি কে জন্ম টিকা দেয়া হয় নাই বা দিয়েছে। এটি নিয়ে একটা ভুল ধারণা আছে। হাসপাতালে জন্মের পর এখন প্রায় বাচ্চাকে একটা ইনজেকশন দেয়া হয় – Inj Konakion/ K1. এটি মুখে ও খাওয়ানো যায়। এটি ভিটামিন ‘কে’ নামক একপ্রকার ভিটামিন, কোন টিকা নয়। এটির অভাবে অপরিপক্ক শিশুদের রক্তপাত হবার সম্ভাবনা থাকে।
স্বাভাবিক ওজনের সুস্থ শিশুকে এটি না দিলেও চলে। তবে জন্মের পর BCG, Polio, Hepatitis B (বিশেষ ক্ষেত্রে) এসব টিকা দেয়া যেতে পারে।

15/05/2022

এই ভ্যাপসা গরম, ঘাম তো আবার বিকেলে হঠাৎ একটু বৃষ্টির জলো হাওয়া। আবহাওয়ার পরিবর্তনে আমরা বড়রাই মাঝে মাঝে কাবু হয়ে পড়ি। সেখানে, বাচ্চাগুলোর বিপদ ভাবুন দেখি!তাই শক্তিশালী করুন বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা। জন্মের পর প্রথম ৬ মাস বুকের দুধ থেকেই ও পাবে সার্বিক পুষ্টি, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

Take good care of your child 👶

26/04/2021

ইউরোপের দেশ ইতালি'তে প্রথম যখন ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল

পাশের দেশ স্পেনের মানুষ তখন ভেবেছিল- এটা ইতালির সমস্যা, তাদের কিছু হবে না।

স্প্যানিশ'রা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল।

এরপর একটা সময় দেখা গেলো ইটালির চাইতে স্পেনের অবস্থাই বেশি খারাপ হয়েছে!

ফ্রান্স যখন তাদের নাগরিকদের হাসপাতালে জায়গা দিতে পারছিল না।
প্রতিদিন শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছিলো;

ঠিক তার পাশের দেশ ইংল্যান্ড তখন ভেবেছিল- এটা ফ্রান্সের সমস্যা। তাদের কিছু হবে না।

ওরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল কোন প্রস্তুতি ছাড়া!

এর ঠিক দুই সপ্তাহ পর ইংল্যান্ডের অবস্থা ফ্রান্সের চাইতেও খারাপ হয়েছে।

সেই ধাক্কা ইংল্যান্ড আজও কাটিয়ে উঠতে পারেনি।

অথচ সপ্তাহ দুয়েক আগে সতর্ক হয়ে যদি সঠিক প্রস্তুতি নিত; তাহলে হয়ত যেই পরিমাণ
মানুষ এইসব দেশে মারা গিয়েছে তার অর্ধেক'কে বাঁচানো সম্ভব হতো।

ভারতে প্রতিদিন মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। হাসপাতাল গুলো অক্সিজেন দিতে পারছে না।
দলে দলে মানুষ হাসপাতালের সামনে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।
এইসব ভিডিও পুরো পৃথিবীতে এখন ছড়িয়ে পড়েছে।

ভারতের পাশের দেশ হিসেবে আমরা বাংলাদেশিরা যদি ভেবে থাকি- আমাদের কিছু হবে না;

তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি।

আমেরিকার অবস্থা খারাপ হবার পর তার ঠিক পাশের দেশ মেক্সিকোর অবস্থা এখন এতোটাই খারাপ;

ওরা মানুষের শেষকৃত্য করার জায়গা পর্যন্ত দিতে পারছে না।

ভাইরাস পরিস্থিতি যে দেশে'ই অনেক খারাপ হয়েছে;

পরবর্তীতে তার পাশের দেশে এর প্রভাব হয়েছে তার চাইতেও ভয়াবহ। কারন তারা নিজেরা প্রস্তুত না হয়ে উল্টো অবহেলা করেছে!

সময় থাকতে প্রস্তুত হন। অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করার চেষ্টা করুন। দরকার হয়- আলাদা করে কিছু মানুষকে পরিস্থিতি সামাল দেয়ার জন্য তৈরি করে রাখুন।

এই ঢেউ যদি শেষ পর্যন্ত না আসে; তো বেশ ভালো।

কিন্তু যদি চলেই আসে? তার কি প্রস্তুতি নিচ্ছি? সীমান্ত বন্ধ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরী করছি।

দেশের ভিতরে সব খুলে দিচ্ছি।
মার্কেট শপিং মল খোলা রাখার সময় বাড়াচ্ছি।

তাই স্রেফ ধরে নিন- এই ঢেউ আসবেই আসবে। এখন কেবল অপেক্ষার পালা।

ভারত সরকারের গত ৭ বছরের উন্নয়নের ফিরিস্তি যেনো তাসের ঘরের মত ভেঙ্গে পড়ছে! নেই অক্সিজেন! নেই বেড! নেই সৎকারের ব্যবস্থা! যত্রতত্র মানুষ মরছে! এখনই সময় নিজেদের উন্নয়ন ধরে রাখা ও জন প্রয়োজনে দৃশ্যমান হওয়া ।
Collected.

13/11/2020
08/11/2020

Don’t use wet tissue paper to clean neonate. It makes the area wet. Excoriation and fungal infection occur.

Address

ULTRA ASSAY, KB Fazlul Quader Road, In Front Of Medical Staff Quarter
Chittagong

Opening Hours

Monday 18:00 - 09:00
Tuesday 18:00 - 09:00
Wednesday 18:00 - 09:00
Thursday 18:00 - 09:00
Saturday 18:00 - 09:00
Sunday 18:00 - 09:00

Telephone

+8801836712589

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr azad:

Share

Category