CTG BLOOD BANK

CTG BLOOD BANK DONATE BLOOD SAVE LIFE SHARE SMILE

লাইক দিয়ে এক্টিভ থাকুন আমাদের অফিসিয়াল পেইজে।
(420)

ত্যাগের এই উৎসব ছড়িয়ে দিক মানবতার আলো,ঈদের আনন্দ হোক প্রতিটি হৃদয়ের অধিকার!ঈদ মুবারক💞
27/05/2026

ত্যাগের এই উৎসব ছড়িয়ে দিক মানবতার আলো,
ঈদের আনন্দ হোক প্রতিটি হৃদয়ের অধিকার!
ঈদ মুবারক💞


15/05/2026


"চট্টগ্রামের আন্দরকিল্লায়" থ্যালাসেমিয়া আক্রান্ত
এক ছোট বোনের জন্য আজ (১৫/০৫/২৬ইং)
দুপুর ১টার মধ্যে ১ব্যাগ #বি_পজেটিভ
[B+VE] রক্তের প্রয়োজন।

স্থান: আন্দরকিল্লা রেড ক্রিসেন্ট সেন্টার।
(বহিঃ বিভাগ)
মোবা: 01781806700 (রোগীর ভাই)
#রেফারেন্স Ashraf Bhuiyan Farhad

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ ৮ মে নগরীতে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন CTG BLOOD ...
08/05/2026

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ ৮ মে নগরীতে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন CTG BLOOD BANK, সহযোগিতায় ছিল Beacon Pharmaceuticals।

আর নয় রক্তচোষা থ্যালাসেমিয়া” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর রেডিসন ব্লু হোটেল এর সামনে থেকে র‌্যালি শুরু হয়ে সি.আর.বি শিরিষতলা প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

CBB FOUNDATION এর সভাপতি আরমান শরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটিজি ব্লাড ব্যাংকের এডমিন ফরহাদ মাহমুদ কাওসার, ইমরান ইমু ও ইমাম হোসাইন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও Thalassemia Prevention Campaign এর চিফ অ্যাডভাইজর অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন Beacon Pharmaceuticals এর এরিয়া ম্যানেজার নাসিম উদ্দিন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন - বোয়ালখালী কল্যাণে আমরা, হাটহাজারী ব্লাড ব্যাংক, স্মাইল বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ, রক্তের সন্ধানে বাঁশখালী, মানুষ যে সংগঠনসহ আরও স্বেচ্ছায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবীবৃন্দ।

সবার আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা ও ভালোবাসায় অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের সকলের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।



08/05/2026

৮ ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সিবিবি ফাউন্ডেশন এর উদ্যোগে র‍্যালি এবং আলোচনা অনুষ্ঠান

08/05/2026

৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস
থ্যালাসেমিয়া থেকে চাইলে রক্ষা।
বিয়ের আগে করুন রক্তপরীক্ষা।

আসতেছেনতো আপনি? প্রিয় রক্তদাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, দেখা হবে ইন শা আল্লাহবিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপল...
08/05/2026

আসতেছেনতো আপনি? প্রিয় রক্তদাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, দেখা হবে ইন শা আল্লাহ

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতন হয় সবাই

🩸সচেতনতার আহ্বান🩸“০৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস” উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থ্...
06/05/2026

🩸সচেতনতার আহ্বান🩸
“০৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস” উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে আমাদের সম্মিলিত অংশগ্রহণই পারে একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে।

📅 তারিখ: ০৮ মে ২০২৬
⏰ সময়: বিকাল ৩টা
📍 স্থান: সি.আর.বি শিরিষতলা

আপনাদের মূল্যবান উপস্থিতি এই আয়োজনকে করবে আরও অর্থবহ ও সফল। আসুন, মানবতার পাশে দাঁড়াই একসাথে সচেতনতা ছড়িয়ে দিই।

🤝 আয়োজনে: CBB Foundation - CTG BLOOD BANK

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।CTG BLOOD BANK এর সম্মানিত সহ কার্যকরী সদস্য  Iqbal Hossain Ibrahim  এর শ্রদ্ধেয় ম...
02/05/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

CTG BLOOD BANK এর সম্মানিত সহ কার্যকরী সদস্য Iqbal Hossain Ibrahim এর শ্রদ্ধেয় মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি।
— CTG BLOOD BANK

ঘামে ভেজা প্রতিটি দিন, ক্লান্ত হাতে গড়া প্রতিটি স্বপ্নএই পৃথিবীর প্রতিটি অগ্রগতির পেছনে রয়েছে এক একজন শ্রমিকের নীরব অবদা...
01/05/2026

ঘামে ভেজা প্রতিটি দিন, ক্লান্ত হাতে গড়া প্রতিটি স্বপ্ন
এই পৃথিবীর প্রতিটি অগ্রগতির পেছনে রয়েছে এক একজন শ্রমিকের নীরব অবদান।

মে দিবস শুধু একটি দিন নয়, এটি সংগ্রাম, অধিকার আর সম্মানের প্রতীক।
যারা নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের জীবনে স্বস্তি এনে দেন, তাদের প্রতি CTG BLOOD BANK জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস✊

- CTG BLOOD BANK

CTG BLOOD BANK এর যেকোনো আয়োজন যেন এক অঘোষিত নিয়মেই সম্পূর্ণ হয় চশমা পয়েন্ট এর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে।শুধু একটি প্রতিষ...
25/04/2026

CTG BLOOD BANK এর যেকোনো আয়োজন যেন এক অঘোষিত নিয়মেই সম্পূর্ণ হয় চশমা পয়েন্ট এর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে।

শুধু একটি প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং ভালোবাসা আর আন্তরিকতার বন্ধনে চশমা পয়েন্ট ও MD Delwar Hossain ভাই আজ CTG BLOOD BANK পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।

নিঃস্বার্থ সহযোগিতা, আন্তরিকতা আর প্রতিটি আয়োজনে পাশে থাকার জন্য চশমা পয়েন্ট তথা দেলোয়ার ভাইয়ের প্রতি রইলো আমাদের হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।

মানুষের পাশে দাঁড়ানোর এই বন্ধন এমনই অটুট থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।

24/04/2026

CBB CRICKET TOURNAMENT 2026 Season - 1

Address

Nasirabad
Chittagong
4500

Alerts

Be the first to know and let us send you an email when CTG BLOOD BANK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CTG BLOOD BANK:

Share