07/08/2024
এই যে দেখো আসলো আরেক দাদীর ঘরের পুত
বিলাইয়ের মুখে বাঘের ডাক, আরে কি অদ্ভুত!
খাম্বা যতো ছিলো দেশে করে বগল দাবা,
পালিয়েছিলেন বিদেশ তিনি মহান খাম্বা বাবা!
ঈদের পরে শক্ত হাতে হাল ধরবেন বলে,
চোরার মুখে নীতিবাক্য, এসব কি আর চলে?
বছর দশেক আয়েশ করে পশ্চিমাতে বাস,
এবার যাবেন করতে দেশে সোনার ধানের চাষ!
ধানে ধানে ভরিয়ে দিবেন দেশের সকল জেলা,
সোনাটুকুই রইবে বাকি, সোনা নিয়েই খেলা!
খাম্বা বাবা, এদিক আসেন, শুনেন একটু বলি,
ফুল খেয়েছেন অনেক আগেই, আবার ফুটছে কলি!
শান্ত হয়ে বসুন জনাব, স্বভাব পাল্টে নিন
এদেশ এখন আগেরটা নেই, পাল্টে গেছে দিন!
গলাবাজি করলে পরে গলাটাই না হারান,
ধীরে সুস্থে সামনে যাবেন, ধীরে দু'পা বাড়ান!
কেমন আপনি বীর বাহাদুর খুব হয়েছে দেখা,
আসুন, দেখুন, শিখুন! আছে, অনেক বাকি শেখা!
অন্ধকারের যুগ পেরিয়ে আশার আলোয় দেশ,
সুযোগ দেখে ঝাপ দিলে ভাই, পুরোই হবেন শেষ!
মানুষ নেতা চাইছেনা আর, মানুষ চাইছে ছাত্র,
আপনি তো ভাই নেতাও নন, নেতার এক লেজ মাত্র!
হাতি-ঘোড়া ভেসেই গেলো, দেশপ্রেমেরই জলে,
আপনি গাধা, নাচতে আসেন, কোন সে নতুন বলে?
লিখবো আবার, বলবো কথা, ভাঙবো নিরবতা,
শত লাশের উপর লিখা "আমার স্বাধীনতা!"
#আমার_স্বাধীনতা
মিজানুল আজম
০৭/০৮/২০২৪