Doctor's tell

Doctor's tell Doctor's tell,
A page based on medical advice, which discusses the symptoms and treatment of various

 #মাইগ্রেন' বর্তমান সময়ে সবার জন্যেই একটা আতঙ্কের নাম। মাইগ্রেনের ব্যথায় ভোগেন না এমন মানুষ পাওয়াটাও অনেক কঠিন। কিন্তু এ...
04/07/2022

#মাইগ্রেন' বর্তমান সময়ে সবার জন্যেই একটা আতঙ্কের নাম। মাইগ্রেনের ব্যথায় ভোগেন না এমন মানুষ পাওয়াটাও অনেক কঠিন। কিন্তু এই মাইগ্রেন হয় কেন?

মাইগ্রেন কেন হয় এটা নিয়ে অনেক থিওরি আছে। তবে হয় জেনেটিক এবং কিছু পারিপার্শ্বিক কারণ অনেকটাই দায়ী...

মাইগ্রেন বাড়ার বিভিন্ন কারণ রয়েছে। যেমনঃ
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

👉১. Height of Temperature : অতিরিক্ত গরমে থাকলে বা রোদ্রে হাটলে যেমন মাইগ্রেন হতে পারে, অতিরিক্ত ঠান্ডার কারণেও মাইগ্রেন হতে পারে

👉 ২. Height of Emotion : অত্যাধিক রেগে যাওয়া, অতিরিক্ত কান্নাকাটি করা, অট্টহাসি বা জোরে জোরে হাসার অভ্যাস থাকলে

👉 ৩. অতিরিক্ত পরিশ্রম বা রেস্ট না নেওয়া। ক্ষেত্রবিশেষে অত্যাধিক যৌনমিলনের কারণেও হতে পারে

👉 ৪. সারাদিন বাসায় থাকা বা অতিরিক্ত ঘুম বা এক্সারসাইজের অভাব এবং অলসতা থেকেও মাইগ্রেন হতে পারে

👉 ৫. রাত জেগে থাকা তো মাইগ্রেনের অন্যতম কারণ এবং এই রাত জেগে থাকার ফলে মাইগ্রেন দিনদিন বাড়তে পারে

👉 ৬. অধিক পড়াশুনা বা ব্রেনকে রেস্ট না দিলে মাইগ্রেন হতে পারে

👉 ৭. মাসিকের সময় মেয়েদের একটা মাইগ্রেন হয় এটাকে Menstrual Migraine বলে এবং Menopause এর পরে মাইগ্রেনের এ্যাটাক অনবরত হয়।

👉 ৮.জন্মনিরোধীকরণ পিল বা হরমোন থেরাপি নিলেও মাইগ্রেন বাড়তে পারে।

👉 ৯. খাদ্যবিশেষ যেমন চকলেট পিনাট মিস্টি অতিরিক্ত স্পাইসি বা লবণজাতীয় খাবার, দুধজাতীয় কিছু খাবার ইত্যাদি মাইগ্রেন বাড়াতে পারে।

👉 ১০. উচ্চ আলো এবং উচ্চ শব্দ মাইগ্রেন রোগীদের জন্য অসহনশীল

👉 ১১. চা কফি সাধারন মাইগ্রেন কমালেও অতিরিক্ত চা এবং কফি মাইগ্রেনের কারণ। সুতরাং সাবধান

মাইগ্রেনের ব্যথা হলে করণীয়ঃ
"""""""""""""""""""""""""""""""""""""""""""

🔵 ১. নিরিবিলি পরিবেশে থাকতে হবে যেখানে উচ্চ শব্দ বা আলো থাকবে না।

🔵 ২. ব্যথার জায়গা টিপে দিলে বা ম্যাসাজ করলে আরাম পাওয়া যায়।

🔵 ৩. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে।

#মাথা #জ্বালাপোড়া #ব্যাথা #চিকিৎসা #ডাক্তার #ঔষধ #হাসপাতাল #রোগ #রোগী #

28/06/2022

নিয়মিত চিকিৎসা বিষয়ক তথ্য ভিত্তিক ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল টি ভিজিট করুন।
ধন্যবাদ।

 #হার্টবার্ন বা  #বুক  #জ্বালাপোড়া!°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°এই রোগের কারণঃ""""""""""""""""""""""""""""👉 দেহের স্থু...
25/06/2022

#হার্টবার্ন বা #বুক #জ্বালাপোড়া!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

এই রোগের কারণঃ
""""""""""""""""""""""""""""
👉 দেহের স্থুলতা ও ওজনাধিক্য,
👉 গর্ভাবস্থায়,
👉 হায়াটাস হার্নিয়া,
👉 GERD
👉 ধূমপান, মদ্যপান;
👉 অনিদ্রা, অধিক রাত জাগা,
👉 খাওয়ার পরপরই শুয়ে পড়া,
👉কার্বোনেটেড কোমল পানীয়, চা, কফি, চকোলেট ;
👉কিছু কিছু ওষুধ - অ্যাসপিরিন, ব্যথা নাশক ওষুধ,
👉অতিরিক্ত ফাস্ট ফুড এবং বাজে তেল ও চর্বিযুক্ত খাবার।

রোগের লক্ষ্মণঃ
""""""""""""""""""""""
★ বুক জ্বালাপোড়া,
★ খাবার উপরের দিকে উঠে আসা,
★ বুকে ব্যথা অথবা পেটের উপরিভাগে ব্যথা,
★ বমি বমি ভাব,
★ মুখে অতিরিক্ত লালা আসা,
★ খাবার গিলতে সমস্যা,
★ মুখে দুর্গন্ধ,
★ দুর্গন্ধযুক্ত শ্বাস,
★ শুকনো কাশি হওয়া।

যেসব নিয়ামকের প্রভাবে বুক জ্বালাপোড়া হয়ঃ
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
🔴 পেঁয়াজ খাওয়ার পর,
🔴 টক জতীয় ফল খাওয়ার পর,
🔴 উচ্চ চর্বি জাতীয় খাবার,
🔴 টমেটো,
🔴 টমেটো দিয়ে তৈরি খাবার,
🔴 মদ্যপান,

সঠিক চিকিৎসা না করালে যা হতে পারেঃ
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
★ খাদ্য নালীতে প্রদাহ বা Oesophagitis,
★ খাদ্য নালীতে ক্ষত বা Erosion,
★ খাদ্য নালী সরু হয়ে যাওয়া,
★ দীর্ঘ মেয়াদে গলা ব্যথা
★ কন্ঠ স্বরের পরিবর্তন (কর্কশ কন্ঠ বা Hoarse voice),
★ শ্বাসকষ্ট,
★ দন্ত ক্ষয় এবং মাড়ির সমস্যা,
★ ঘুমের মধ্যে খাবার উপরে উঠে আসায় হঠাৎ ঘুম ভেঙে যাওয়া,
★ খাদ্য নালীতে ক্যান্সার।

রোগ নিরাময়ে করণীয়ঃ
"""""""""""""""""""""""""""""""""""
🟢 দৈহিক ওজন কাঙ্খিত মাত্রায় বজায় রাখা,
🟢 অত্যধিক আহার বা পেট পুরে খাওয়া বর্জন করা,
🟢 কিছুক্ষণ পরপর অল্প অল্প করে খাওয়ার অভ্যাস তৈরি করা,
🟢 একসাথে ভরপেট খাবার গ্রহণে বিরত থাকা,
🟢 পরিমিত বিশুদ্ধ ও সুষম খাবার গ্রহণ,
🟢 বিছানার মাথার দিকের অংশ উঁচু করে রাখা কিংবা একটি বালিশের বদলে দুটি বালিশ ব্যবহার করা,
🟢 ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘন্টা পূর্বে রাতের খাবার শেষ করার অভ্যাস তৈরি করা,
🟢 খাবার গ্রহণের পরপরই শুয়ে পড়ার অভ্যাস পরিহার করা,
🟢 ঢিলেঢালা পোশাক পরিধান করা,
🟢অতিরিক্ত ফাস্ট ফুড, গুরুপাক ও বাজে তেলে তৈরি খাবার পরিহার করা,
🟢 ধূমপান ও মদ্যপানের অভ্যাস পরিত্যাগ করা,
🟢 প্রত্যহ নিয়মিত শারীরিক ব্যায়াম করা ;
🟢 ধর্মীয় ও সৃজনশীল কাজ এবং পরহিতব্রতে নিয়োজিত থেকে হাসি খুশি ও সন্তুষ্ট চিত্তে জীবন যাপন
করা।

#হার্ড #বুক #জ্বালাপোড়া #গ্যাসক্টি #আলসার #ব্যাথা #চিকিৎসা #ডাক্তার #ঔষধ #হাসপাতাল #রোগ

আসসালামুয়ালাইকুম,Doctor's tell পেইজ টি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। নিয়মিত চিকিৎসা বিষয়ক তথ্য ভিত্তিক ভিডিও দেখতে ...
24/06/2022

আসসালামুয়ালাইকুম,
Doctor's tell পেইজ টি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। নিয়মিত চিকিৎসা বিষয়ক তথ্য ভিত্তিক ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল টি ভিজিট করুন।
ধন্যবাদ।

হৃদরোগ...উচ্চ  #রক্তচাপ থেকে সৃষ্টি হয় হৃদরোগ। ঠিক কী কারণে মানবদেহে এই সমস্যাটি দেখা দেয়, তা সঠিকভাবে আজও জানা যায়নি...
24/06/2022

হৃদরোগ...
উচ্চ #রক্তচাপ থেকে সৃষ্টি হয় হৃদরোগ। ঠিক কী কারণে মানবদেহে এই সমস্যাটি দেখা দেয়, তা সঠিকভাবে আজও জানা যায়নি। বলা হয় জেনেটিক কিংবা খাদ্যাভ্যাসই এ জন্য দায়ী। উচ্চ রক্তচাপ একবার ধরা পড়লে ব্যক্তিকে নিয়মিত পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। বিপদ এড়াতে বাদ দিতে হয় কিছু খাবার।

১। উচ্চ রক্তচাপে লবণ মারাত্মক ক্ষতিকর। পাতে #লবণ খাওয়াই যাবে না। লবণের হাই-সোডিয়াম লেভেল রক্তের চাপ বাড়িয়ে দেয়। হঠাৎ মৃত্যুঝুঁকি কমাতে হলে পাতে লবণ খাওয়া বাদ দিতেই হবে।

২। এড়িয়ে যেতে হবে চিনিও। #চিনি এমনিতে শরীরের জন্য ক্ষতিকর। পাশাপাশি এতে ক্যালরি বেশি থাকে। যদি কেউ মিষ্টি পছন্দ করে থাকেন, তবে ডার্ক চকলেট কিংবা তাজা ফল খেতে পারেন। তৈরি মিষ্টির পুষ্টিগুণ ওইভাবে নেই। বরং রক্তচাপের ক্ষতি করে।

৩। বেশিরভাগ আচারে প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয়। এ কারণে উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের #আচার খাওয়া থেকে বিরত থাকা উচিত।

৪। বেশি মাত্রায় #অ্যালকোহল পান করলে উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা ও বেড়ে যায়। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অ্যালকোহল পান থেকে বিরত থাকুন।

৫। যেসব খাবারে চর্বির পরিমাণ বেশি থাকে সেসব খাবার এড়িয়ে চলাই ভালো। মুরগির মাংসের চামড়ায় চর্বির মাত্রা বেশি থাকে যা রক্তচাপ প্রভাবিত করে। তা ছাড়া লাল মাংস এবং মাখন চর্বিতে পরিপূর্ণ যা রক্তচাপ রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।

৬। প্যাকেটের খাবার কিংবা রেডিমেড খাবার রক্তচাপ বাড়িয়ে দেয়। এসব খাবারে প্রচুর পরিমাণে চিনি, লবণ এবং সংরক্ষণ জাতীয় পদার্থ থাকে। এসব খাবারের মধ্যে মাংস থেকে শুরু করে সস, চিপস এবং কোমল পানীয় পর্যন্ত রয়েছে।

22/06/2022

Address

Comilla
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's tell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram