22/02/2026
রোগী কথন:
আজ এক রোগী এসে বলল, স্যার আপনার মেয়েটা অনেক ভালো আছে, ওতো ওর ভাই বোনের জান এখন।
বিস্মিত হয়ে চিন্তা করলাম, বোরকা পরা মহিলা, চিনতে পারতেছি না কে? বলতেছে আমার মেয়েটা ভালো আছে। ব্যাপারটা কি। পরে বললাম, বুঝলাম না আসলে?
তখন নাঙ্গলকোটে প্রথম প্রথম যাচ্ছিলাম, আজ থেকে আট বছর আগের কথা।
জেনারেল প্র্যাকটিস করতাম, সাথে আল্ট্রাসনোগ্রাম। একদিন এক রোগী আসলো মধ্য বয়সী মহিলা, বয়স ৪০ হবে, পেটে ব্যথা করে আর ফোলা ফোলা ভাব। ultra এর প্রোব পেটে দিয়েই দেখলাম, একটা বাচ্চা খেলতেছে। বললাম যে, আপনার বাচ্চা তো ভালো আছে। সাথে সাথে মনে হল যে,রোগীর মাথায় আকাশ ভেঙ্গে পড়ল।
বলল স্যার কি বলেন? আমার তো ছেলে মেয়ে সবাই বড় বড়, মেয়ে বিয়ে দিয়ে ফেলেছি। আর আমি তো পদ্ধতি ব্যবহার করি,আরেকবার একটু দেখেন। আমি বললাম, যা দেখলাম তা তো আপনার সামনেই, বাচ্চা পাঁচ মাস বয়স হয়ে গিয়েছে। তাই পেট ফোলা ফোলা লাগছে।
রোগীর কান্না তে রুম ভারি হয়ে আসলো, বলল স্যার আমাকে বাঁচান। এই লজ্জা আমি কোথায় নিয়ে বাঁচবো। আপনি একটা ব্যবস্থা করে দিন স্যার, এই বাচ্চা আমি রাখবো না।
প্রথমে এমন রাগ হলো, বলার বাহিরে। তারপর চিন্তা করে দেখলাম একটু বুঝিয়ে দেখি, যদি বুঝতে পারে তাহলে আল্লাহ যদি সহায় হোন।
উনিসহ উনার পুরো পরিবারকে কাউন্সিলিং করলাম, বুঝলাম যে, আপনারা নিজেদের উপর দোষ নিতেছেন যেটা আল্লাহর প্রদত্ত একটা উপহার।
একটা বাচ্চাকে আপনারা কিভাবে দোষ বলে দায় মুক্তি চান, আমাকে দিয়ে দিয়েন আমি পালবো।
বুঝালাম যে, বাসায় যদি কেউ না বুঝে আমার কাছে পাঠায় দিবেন, আমি বুঝিয়ে দিবো ইনশাল্লাহ। কত মানুষ একটা বাচ্চার জন্য সারাটা জীবন আহাজারী করে, আর আপনারা এত বড় একটা বাচ্চা বিনা কারণে নষ্ট করলে আল্লাহ আপনাদের কখনোই ক্ষমা করবেন না।
এরপর থেকে উনারা কি করেছেন আমার আর খেয়ালে নেই। মহিলা বোরকা পড়ার কারণে অনেক সময় আমার কাছে নিজের এবং নিজের ফ্যামিলির অন্যান্য মেম্বারের চিকিৎসা নিয়েছেন, অনেক সময় উনার ছেলেকে নিয়ে আমার হসপিটালে ভর্তি ও থেকেছেনকিন্তু বাচ্চার কথা আর না বলায় আমিও ভুলে গিয়েছি।
পরে আজ যখন শুনলাম, বাচ্চাটার বয়স আট বছর, এতো ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না😊। বাচ্চাকে নাকি বাচ্চার ফ্যামিলির সবাই অনেক আদর করে, বললাম যে পরেরবার আসতে আমার জন্য বাচ্চাটিকে নিয়ে আসবেন ,আমি একটু দেখব।
ব্যক্তিগত জীবনে অনেক সময় অনেক বিপদে পড়েছি, আল্লাহর কৃপায় সবসময়ই পরিত্রান পেয়েছি।
আজ মহিলার কথায় আমার একটা শিক্ষা হলো, ভালো কাজ কখনো বৃথা যায় না, আল্লাহ দুনিয়া অথবা আখিরাতে এর পুরস্কার দেন ই।
দোয়া করি,বাচ্চাটিকে আল্লাহ সুস্থ রাখুক। চেম্বারে আনলে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাটিকে।