Runy The

Runy The Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Runy The, Medical and health, দক্ষিণ হাজীপাড়া সদর, কক্সবাজার, Cox's Bazar.

চিয়া সিড খাওয়ার নিয়ম, পুষ্টিগুণ ও উপকারিতা :-চিয়া সিড পুষ্টিকর খাবার। এতে আছে দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চ...
15/04/2023

চিয়া সিড খাওয়ার নিয়ম, পুষ্টিগুণ ও উপকারিতা :-

চিয়া সিড পুষ্টিকর খাবার। এতে আছে দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি, পালংশাকের চেয়ে ৩ গুণ বেশি আয়রন, কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, মুরগির ডিম থেকে ৩ গুণ বেশি প্রোটিন, স্যামন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩।
মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে চিয়া নামে এক ধরনের গাছ জন্মায়। পুদিনা পরিবারের ছোট এই গাছটির বীজ হচ্ছে চিয়া সিড। সাদা, কালো ও বাদামি রঙের চিয়া সিডগুলো আকারে খুবই ছোট, অনেকটা তিলের মতো। পানিতে ভেজালে চিয়া সিড ফুলে উঠে ১২ গুণ পর্যন্ত বড় হতে পারে।

প্রাচীনকাল থেকে চিয়া সিড মানুষের রসনা তৃপ্ত করে আসছে। অ্যাজটেক এবং মায়ান সভ্যতার সময়ে চিয়া সিড খাবার প্রচলন ছিল বলে প্রমাণ পাওয়া যায়। ক্ষুধা মেটানোর পাশাপাশি চিয়া সিড রূপচর্চা করতে ব্যবহার করা হতো। এর অনেক ঔষধিগুণ আছে বলে বিশ্বাস করত অ্যাজটেক ও মায়ান আদিবাসীরা। সে কারণে সাধারণ অসুখে চিয়া সিড খাবার প্রচলন ছিল তাদের মধ্যে।

★ চিয়া সিডের পুষ্টিগুণ
পুষ্টিবিদরা চিয়া সিডকে সুপারফুড নামে ডাকতে ভালোবাসেন। কারণ এতে আছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, কোয়েরসেটিন, কেম্পফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টি-অক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ।

★ চিয়া সিড দেখতে অনেকটা তিলের বীজের মতো।

চিয়া সিড পুষ্টিকর খাবার। এতে আছে দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে ৩ গুণ বেশি আয়রন, কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, মুরগির ডিম থেকে ৩ গুণ বেশি প্রোটিন, স্যামন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩।

পুষ্টিকর এই খাবারটি সপ্তাহের সাত দিনই খাওয়া যায়। তবে ৩-৪ দিন খেলেও শরীরে উপকারে আসে।

★ চিয়া সিড খাওয়ার উপকারিতা
পুষ্টিবিদরা জানান, চিয়া সিডে থাকা ওমেগা-৩ হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে কাজ করে। দিনে দুই চা চামচ চিয়া সিড শরীরের শক্তি দেয় এবং কর্মক্ষমতা বাড়ায়।

প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে। মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে। এটি রক্তে চিনির প্রবাহ স্বাভাবিক রাখে বলে ডায়বেটিসের ঝুঁকি কমে।

হাড়ের স্বাস্থ্য রক্ষায় চিয়া সিড দারুণ কাজ করে। কারণ এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। চিয়া সিড কোলন পরিষ্কার রাখতে কাজ করে বলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে।

চিয়া সিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনে। দূর করে অ্যাসিডিটির সমস্যা।

চিয়া সিড ভালো ঘুম হতেও সাহায্য করে বলে বিশ্বাস করেন চিকিৎসকরা। শুধু কি তাই! হাঁটু ও জয়েন্টের ব্যথা কমায়। সুন্দর রাখে ত্বক, চুল ও নখ।

★ চিয়া সিড খাওয়ার নিয়ম
চিয়া সিড স্বাদ ও গন্ধবিহীন একটি খাবার। এটা খাওয়ার জন্য রান্না করারও দরকার হয় না। পানিতে ভিজিয়ে সহজেই খাওয়া যায় চিয়া সিড। চাইলে ওটস, পুডিং, জুস, স্মুথি ইত্যাদির সঙ্গে মিশিয়ে খেয়ে নেয়া যায়। এ ছাড়া কেউ চাইলে টকদই, সিরিয়াল, রান্না করা সবজি বা সালাদের ওপরে ছড়িয়েও খেতে পারেন।

চিয়া সিড কুসুম গরম পানিতে ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে চিয়া সিডসহ পানীয়টি পান করুন।

★ ফ্রুট সালাদের সঙ্গে খাওয়া যায় চিয়া সিড।

চাইলে স্মুথি বানিয়ে খাওয়া যায়। টক দই, চিয়া সিড ও শসা দিয়ে স্মুথি বানিয়ে বিকেলে নাশতা হিসেবে খাওয়া যেতে পারে সুপারফুডটি।

২ কাপ নারকেলের পানির সঙ্গে পছন্দের ফলের রসের সঙ্গে ২ থেকে ৩ টেবিল চামচ চিয়া বীজ দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। প্রয়োজনে পানিও যোগ করতে পারেন। ২০ থেকে ৩০ মিনিট রেখে খেয়ে নিন।

চিয়া সীট নিতে চাইলে ইনবক্স করুন অথবা কল করুন 01580363274

আলহামদুলিল্লাহ আজকে আরো ১০ পিছ ওয়েস্টার মাশরুম এর বীজ/স্পন সেল হলো। 🥰🖤ধন্যবাদ প্রিয় গ্রাহক বায়েজিদ ভাইকে (কক্সবাজার মাশর...
13/04/2023

আলহামদুলিল্লাহ আজকে আরো ১০ পিছ ওয়েস্টার মাশরুম এর বীজ/স্পন সেল হলো। 🥰🖤

ধন্যবাদ প্রিয় গ্রাহক বায়েজিদ ভাইকে (কক্সবাজার মাশরুম বিক্রয় এবং উন্নয়ন কেন্দ্র) পেইজটির উপর ভরসা রাখার জন্য ❤️
AbAbdul BayezidaAbdul Bayezidaii

লোকেশন : কক্সবাজার সদর উপজেলা, কক্সবাজার

আলহামদুলিল্লাহ আজকে ০৮/০৪/২০২৩ তারিখে ৩০ পিছ মাশরুম স্পন/ বীজ ডেলিভারি দিলাম। 😇🖤লোকেশন চট্টগ্রাম আনোয়ারা। ধন্যবাদ সম্মান...
08/04/2023

আলহামদুলিল্লাহ আজকে ০৮/০৪/২০২৩ তারিখে ৩০ পিছ মাশরুম স্পন/ বীজ ডেলিভারি দিলাম। 😇🖤
লোকেশন চট্টগ্রাম আনোয়ারা।
ধন্যবাদ সম্মানিত গ্রাহকে বিশ্বাস করে অর্ডার দেওয়ার জন্য 🥰🙏

আসসালামু আলাইকুম, সকল গ্রাহকদের জানায় কক্সবাজার মাশরুম বিক্রয় এবং উন্নয়ন কেন্দ্র  এর পক্ষ থেকে সুখবর সুখবর 🗣️আমাদের কাছে...
06/04/2023

আসসালামু আলাইকুম,
সকল গ্রাহকদের জানায় কক্সবাজার মাশরুম বিক্রয় এবং উন্নয়ন কেন্দ্র এর পক্ষ থেকে সুখবর সুখবর 🗣️
আমাদের কাছে এখন ওয়েস্টার ও মিল্ক মাশরুম এর পর্য়াপ্ত স্পন/চারা স্টক আছে। সাথে কাঁচা মাশরুম ও কেজি হিসেবে বিক্রি হয় তাই যারা এতোদিন আমাদের থেকে পর্য়াপ্ত সার্ভিস পাননি ইনশাআল্লাহ এখন থেকে পাবেন।

19/08/2021
চীজি মাশরুম স্যুপ (Cheesy Mushroom soup recipe in Bengali)***উপাদানগুলি***★ ২০০ গ্রাম মাশরুম★২ চা চামচ রসুন কুচি★ ১ টি প...
15/08/2021

চীজি মাশরুম স্যুপ (Cheesy Mushroom soup recipe in Bengali)

***উপাদানগুলি***

★ ২০০ গ্রাম মাশরুম

★২ চা চামচ রসুন কুচি

★ ১ টি পেঁয়াজ কুচি

★স্বাদ অনুসারে লবণ

★পরিমাণ মতো (৩-৪ চা চামচ মতো) বাটার

★২ চা চামচ ময়দা

★ ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

★২ টেবিল চামচ স্যুইট কর্ন

★২ চা চামচ গোলমরিচ গুঁড়ো

★২ টি চীজ কিউব

★ ২ বাটি ভেজিটেবল স্টক (প্রয়োজনে বেশি ব্যাবহার করা যাবে)

ধাপগুলি

1. প্রথমে মাশরুম ভালোকরে ধুয়ে স্লাইজ করে কেটে নিতে হবে।



2. এরপর ধিমী আঁচে প্যানে বাটার গরম করে রসুন কুচি দিয়ে নাড়তে হবে। কাঁচাগন্ধ চলে গেলে পিয়াঁজ কুচি গুলো দিয়ে ট্রান্সপারেন্ট করে ভাজতে হবে।



3. তারপর সুইট কর্ন গুলো দিয়ে এক মিনিট নেড়ে মাশরুম গুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ খুব কম পরিমাণ দিতে হবে, কারণ চিজের মধ্যে যথেষ্ঠ পরিমানে লবণ থাকে। একসাথে বেশি লবণ দিলে স্যুপ খুব বেশি নোনতা হয়ে যাবে।



4. এরপর ঢাকা দিয়ে কম আঁচে মিনিট ৩-৪ রান্না করতে হবে। তারপর গোলমরিচ গুঁড়ো যোগ করে ময়দা টাও দিয়ে দিতে হবে।এবং এক মিনিট মতো নাড়তে হবে।



5. এরপর ভেজিটেবল স্টক টা মিশিয়ে নিতে হবে। এবং ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ১৫-২০ রান্না করতে হবে। যখন মাশরুম ভালো সিদ্ধ হয়ে আসবে সেই সময় চিজের কিউব গুলো টুকরো করে দিয়ে দিতে হবে। এবং ফ্রেসক্রিম দিয়ে আরো একটু ফোটাতে হবে। স্যুপ ঘনো হয়ে এলে নামিয়ে নিতে হবে। এবং গরম গরম বোল এ স্যুপ নিয়ে আগে থেকে বাটারে ভেজে রাখা সুইট কর্ন গার্নিস করে পরিবেশন করতে হবে।



ব্রেকিং নিউজ...আপনাদের প্রিয় পর্যটক নগরী  কক্সবাজারেএখন প্রতিদিন ফ্রেশ মাশরুম পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি inbox করুন 👈👈👈Oster ...
03/02/2021

ব্রেকিং নিউজ...
আপনাদের প্রিয় পর্যটক নগরী কক্সবাজারে
এখন প্রতিদিন ফ্রেশ মাশরুম পাওয়া যাচ্ছে

তাড়াতাড়ি inbox করুন 👈👈👈

Oster Mushrooms sales center

সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে পাঠানো হয়🚕

সৌজন্যে : কক্সবাজার মাশরুম বিক্রয় এবং উন্নয়ন কেন্দ্র

★★★COOKING METHED★★★পদক্ষেপ 1) একটি প্যানে তেল গরম করে তাতে দারচিনি স্টিক, এলাচ এবং জিরা দিন, কয়েক সেকেন্ড পরে কাটা পেঁ...
28/09/2020

★★★COOKING METHED★★★
পদক্ষেপ 1) একটি প্যানে তেল গরম করে তাতে দারচিনি স্টিক, এলাচ এবং জিরা দিন, কয়েক সেকেন্ড পরে কাটা পেঁয়াজ, নুন এবং সোনালি হওয়া পর্যন্ত কষান।

দ্বিতীয় পদক্ষেপ) পেঁয়াজ সোনালি হয়ে এলে এতে মশলা মিশ্রণ দিন - আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, ধনিয়া গুঁড়ো, লাল মরিচ, সবুজ মরিচ এবং তরকারি পাতা। সমস্ত উপকরণ ভালভাবে মিশ্রিত করুন এবং তারপরে কাটা টমেটো, অল্প অল্প জল যোগ করুন এবং রান্না করুন রান্না করুন যতক্ষণ না সবকিছু নরম হয়ে যায় (5 - 6 মিনিট) খুব মসৃণ গ্রেভি পেতে আপনি টমেটো পেস্টও যুক্ত করতে পারেন।

পদক্ষেপ 3) একবার তেল আলাদা হতে শুরু করে, পরিষ্কার এবং কাটা মাশরুম যোগ করুন এবং এটি মশলা মিশ্রণের সাথে ভালভাবে মিশ্রিত করুন এবং 3 - 4 মিনিটের জন্য রান্না করুন। তারপরে প্রয়োজনীয় জল যোগ করুন এবং মাশরুমগুলি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রান্না করুন।

ধাপ ৪) অবশেষে কাটা ধনিয়া পাতা দিয়ে সাজাবেন এবং আঁচ বন্ধ করুন। স্বাদ বাড়াতে আপনি উপরে এক চামচ ঘি যোগ করতে পারেন

এইবার গরম গরম পরিবেশন করুন ধন্যবাদ

চিলি গারলিক মাশরুমপ্যানে মাখন বা তেল দিন। এরপর দিয়ে দিন রসুন মিহি কুচি। একটু গন্ধ ছড়ালে পেঁয়াজ পাপড়ি, কাঁচামরিচ, পছন্দের...
17/09/2020

চিলি গারলিক মাশরুম
প্যানে মাখন বা তেল দিন। এরপর দিয়ে দিন রসুন মিহি কুচি। একটু গন্ধ ছড়ালে পেঁয়াজ পাপড়ি, কাঁচামরিচ, পছন্দের কয়েকটি সবজি দিয়ে দিন। মাশরুম যোগ করুন। মাঝারি আঁচে ভাজুন কিছুক্ষণ। এতে দিন সয়াসস, লবণ, চিলি সস ও টমেটো সস। ভালো করে নেড়ে নেড়ে ভাজুন। অল্প একটু সিরকা, সামান্য চিনি ও গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন ফ্রাইড রাইসের সাথে।

আমরা সারা বাংলাদেশে মাশরুম পাঠিয়ে থাকি আপনার যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যয় স্বরণ করবেন। আমরা আছি আপনার পাশে প্রয়োজনে কল:০১...
20/07/2020

আমরা সারা বাংলাদেশে মাশরুম পাঠিয়ে থাকি
আপনার যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যয় স্বরণ করবেন।
আমরা আছি আপনার পাশে
প্রয়োজনে কল:০১৮৫৮২০৮১৩৯

মাশরুম কেন খাবেন? জেনে নিন মাশরুম খাওয়ার উপকারিতা। বিশ্বব্যাপী মাশরুম খুবই জনপ্রিয় খাবার৷ এটি স্নায়বিক রোগ প্রতিরোধে খুব...
11/07/2020

মাশরুম কেন খাবেন? জেনে নিন মাশরুম খাওয়ার উপকারিতা।

বিশ্বব্যাপী মাশরুম খুবই জনপ্রিয় খাবার৷ এটি স্নায়বিক রোগ প্রতিরোধে খুবই উপকারী। মাশরুমের মধ্যে রয়েছে বায়োঅ্যাকটিভ যৌগ যা মস্তিষ্কে স্নায়ুর বৃদ্ধি বাড়ায় ও নিউরোটক্সিক স্টিমিউলি কমাতে সাহায্য করে। ফলে ডিমেনশিয়া বা অ্যালঝেইমার্সের মতো নিউরোডিজেনেরেটিভ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। তাই মাশরুম খাওয়া খুবই উপকারী।

চলুন জেনে নেয়া যাক মাশরুম খাওয়ার উপকারিতাঃ

১। শিশুদের দাঁত ও হাড় গঠনে মাশরুম অত্যন্ত কার্যকরী। কারন এতে আছে ক্যালসিয়াম,ফসফরাস ও ভিটামিন ডি।

২। ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করতে মাশরুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩। হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করে। রক্তস্বল্পতা থেকে রেহাই পাওয়া যায়।

৪। মাশরুম নিয়মিত খেলে খাদ্য হজম করতে সাহায্য করে।

৫। আমাশয় নিরাময় করতে মাশরুমের উপকারিতা রয়েছে।

৬। মাশরুমে সোডিয়ামের পরিমাণ কম থাকায় কিডনি রোগ ও এলার্জি রোগের প্রতিরোধক।

৭। মাশরুম খেলে হাইপার টেনশন দূর হয়। এতে স্ফিংগলিপিড এবং ভিটামিন।

৮। মাশরুমের খনিজ লবণ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক।

৯। মাশরুমে কোলেস্টরেল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন, লোভাষ্টটিন, এনটাডেনিন, কিটিন এবং ভিটামিন বি, সি ও ডি থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিরাময় হয়।।

Address

দক্ষিণ হাজীপাড়া সদর, কক্সবাজার
Cox's Bazar
৪৭০০

Alerts

Be the first to know and let us send you an email when Runy The posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Runy The:

Share