Dr. Younus Noor

Dr. Younus Noor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Younus Noor, Doctor, Nhilla, Teknaf, Cox's Bazar.

বিশেষ কারণবশত আগামীকাল বুধবার চেম্বার বন্ধ থাকবে পরিবর্তে আগামী ১৪,১৫ তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮ট...
12/05/2026

বিশেষ কারণবশত আগামীকাল বুধবার চেম্বার বন্ধ থাকবে পরিবর্তে আগামী ১৪,১৫ তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আপনাদের সেবাই থাকব হ্নীলা আলিফ মেডিকেল সেন্টারে ইনশাআল্লাহ।

কৃমির সমস্যাকে অনেকে সাধারণ মনে করলেও, সঠিক সময়ে চিকিৎসা বা ওষুধ গ্রহণ না করলে এটি শরীরের জন্য বেশ বড় ঝুঁকির কারণ হতে পা...
27/04/2026

কৃমির সমস্যাকে অনেকে সাধারণ মনে করলেও, সঠিক সময়ে চিকিৎসা বা ওষুধ গ্রহণ না করলে এটি শরীরের জন্য বেশ বড় ঝুঁকির কারণ হতে পারে। নিয়মিত কৃমিনাশক ওষুধ না খেলে বা সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে যেসব সমস্যা হতে পারে:

১. মারাত্মক পুষ্টিহীনতা ও রক্তস্বল্পতা
কৃমি মানুষের অন্ত্রে বসবাস করে এবং শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন শোষণ করে নেয়। এর ফলে:

শরীরে আয়রনের অভাব দেখা দেয়, যা থেকে রক্তস্বল্পতা (Anemia) হতে পারে।

শরীরে ভিটামিন ও প্রোটিনের ঘাটতি তৈরি হয়, ফলে মানুষ দ্রুত দুর্বল হয়ে পড়ে।

২. শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হওয়া
শিশুদের ক্ষেত্রে কৃমি অত্যন্ত ক্ষতিকর। এটি তাদের স্বাভাবিক বেড়ে ওঠায় বাধা দেয়। দীর্ঘদিনের সংক্রমণের ফলে শিশুদের উচ্চতা ও ওজন কমে যেতে পারে এবং তাদের শেখার ক্ষমতা বা বুদ্ধির বিকাশও বাধাগ্রস্ত হতে পারে।

৩. অন্ত্রে জটিলতা (Intestinal Blockage)
শরীরে কৃমির পরিমাণ অনেক বেড়ে গেলে সেগুলো দলা পাকিয়ে অন্ত্রের পথ বন্ধ করে দিতে পারে। একে 'ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন' বলা হয়। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক সময় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের (Surgery) প্রয়োজন হয়।

৪. অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়া
কিছু কিছু কৃমি অন্ত্র থেকে রক্ত বা লসিকার মাধ্যমে শরীরের অন্যান্য অংশে চলে যেতে পারে:

ফুসফুস: কৃমি ফুসফুসে প্রবেশ করলে শ্বাসকষ্ট বা কাশির সমস্যা তৈরি করতে পারে।

লিভার বা পিত্তথলি: এখানে কৃমি প্রবেশ করলে জন্ডিস বা ইনফেকশন হতে পারে।

মস্তিষ্ক: ফিতা কৃমির লার্ভা মস্তিষ্কে পৌঁছালে খিঁচুনি বা স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
দীর্ঘদিন কৃমির সংক্রমণ থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে অন্য যেকোনো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

পরামর্শ:

#চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর (সাধারণত ৬ মাস) পরিবারের সবাইকে কৃমিনাশক ওষুধ খাওয়া উচিত।

#খাবার আগে হাত ধোয়া এবং বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে এই সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

#আপনার যদি নিয়মিত পেটে ব্যথা, বদহজম বা অতিরিক্ত ক্লান্তিবোধের মতো লক্ষণ থাকে, তবে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নেয়া সবচেয়ে নিরাপদ।
@©️

👨‍⚕️ডা. ইউনুছ নুর
এমবিবিএস, পিজিটি (মেডিসিন)
সিসিডি (ডায়াবেটিস) বারডেম
এফসিপিএস (গ্যাস্ট্রোএন্টারোলজি) F.P
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

🕒 রোগী দেখার সময়ঃ প্রতি বুধবার সকাল ১০টা–রাত ৮টা।
আলিফ মেডিকেল সেন্টার
এম সোলাইমান মার্কেট, হ্নীলা, টেকনাফ
#শিশুস্বাস্থ্য #কৃমি #পারিবারিকস্বাস্থ্য #সচেতনতামূলকপোস্ট #হাইজিন #মা_ও_শিশু

আগামীকাল বুধবার ও প্রতি বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আপনাদের যেকোন ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শের জন্য আছ...
21/04/2026

আগামীকাল বুধবার ও প্রতি বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আপনাদের যেকোন ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শের জন্য আছি আলিফ মেডিকেল সেন্টার হ্নীলায়।
সিরিয়ালের জন্য ০১৮৪৬৭২৭৯৭২

সু-খবর সু-খবর সু-খবর
আগামী বুধবার চেম্বার করবেন আপনাদের সুপরিচিত ডাক্তার ও এলাকার কৃতি সন্তান _

#মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজী
#ডাক্তার ইউনুছ নুর
সময়:সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সিরিয়ালের জন্য দ্রুত যোগাযোগ করুন হ্নীলা আলিফ মেডিকেল সেন্টার এ। 01846727972

বিশ্ব লিভার দিবস উপলক্ষে আসুন লিভারের যত্নে আজই সচেতন হই। সুস্থ লিভার মানেই সুস্থ জীবন।সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়...
19/04/2026

বিশ্ব লিভার দিবস উপলক্ষে আসুন লিভারের যত্নে আজই সচেতন হই। সুস্থ লিভার মানেই সুস্থ জীবন।

সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত শাকসবজি ও মৌসুমি ফল খাওয়া, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়াম এই সহজ অভ্যাসগুলোই লিভারকে রাখে সুরক্ষিত ও কার্যকর। ছোট অবহেলাই বড় জটিলতার কারণ হতে পারে। তাই লিভারের যে কোন জটিলতায় অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

হাম সম্পর্কে বিস্তারিত জানতে ফটোকার্ড গুলা ভালোমতো পড়ুন, জানুন ও সতর্ক থাকুন।
16/04/2026

হাম সম্পর্কে বিস্তারিত জানতে ফটোকার্ড গুলা ভালোমতো পড়ুন, জানুন ও সতর্ক থাকুন।

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸মাছেভাতে বাঙালির প্রাণ,পহেলা বৈশাখ আমাদের ঐতিহান—আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ।শুভ নববর্ষ! 🎉🎆
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
মাছেভাতে বাঙালির প্রাণ,
পহেলা বৈশাখ আমাদের ঐতিহান—
আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ।
শুভ নববর্ষ! 🎉🎆

প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইনশাল্লাহ।  আপনাদের সব ধরনের স্বাস্থ্যসেবা ও পরামর্শের জন্য চলে আসুন আলিফ ...
07/04/2026

প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইনশাল্লাহ। আপনাদের সব ধরনের স্বাস্থ্যসেবা ও পরামর্শের জন্য চলে আসুন আলিফ মেডিকেল সেন্টার, হ্নীলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ডাক্তার ও এলাকার কৃতি সন্তান _
#ডাক্তার ইউনুছ নুর চেম্বার করবেন।
প্রতি বুধবার ও নিয়মিত বুধবার
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আমার নিয়মিত রোগী ও যারা মেডিসিন, ডায়াবেটিস, গ্যাস্ট্রো-লিভার,বাত ব্যথা,হাপানী-শ্বাসকষ্ট রোগে চিকিৎসা পরামর্শ নিতে চান তা...
30/03/2026

আমার নিয়মিত রোগী ও যারা মেডিসিন, ডায়াবেটিস, গ্যাস্ট্রো-লিভার,বাত ব্যথা,হাপানী-শ্বাসকষ্ট রোগে চিকিৎসা পরামর্শ নিতে চান তাদের জন্য ইনশাআল্লাহ আগামী ১ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখব।
#মেডিসিন_ডায়াবেটিস_গ্যাস্ট্রোলিভার_বাতব্যথা_হাপানীশ্বাসকষ্ট।
যোগাযোগ Alif Medical Centre হ্নীলায়।
সিরিয়াল- ০১৮৪৬-৭২৭৯৭২

রমজান মাস এমন একটি সময়, যখন খাবারের নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। এই সময় সুস্থ, প্রাণবন্ত ও ফিট থাকতে সচেতনভাবে খাব...
10/03/2026

রমজান মাস এমন একটি সময়, যখন খাবারের নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। এই সময় সুস্থ, প্রাণবন্ত ও ফিট থাকতে সচেতনভাবে খাবার খাওয়া এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানকে আরও স্বাস্থ্যকর করতে নিচে ১০টি Golden Rule দেওয়া হলোঃ
১. পানি দিয়ে ইফতার শুরু করার পর স্যুপ গ্রহণ করুন। খাওয়ার পর ৫–১০ মিনিট বিরতি নিন, যাতে খাবারের পর ঘুম ঘুম ভাব, পেট ফাঁপা, বদহজম এবং রক্তে শর্করার ওঠানামা এড়ানো যায়।
২. ধীরে ধীরে খান এবং খাবার ভালোভাবে চিবিয়ে খান।
৩. ভাজা বা অতিরিক্ত তেলযুক্ত খাবারের পরিবর্তে সেদ্ধ, গ্রিল বা বেক করা খাবার বেছে নিন।
৪. রমজানে কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা। এটি প্রতিরোধ করতে ইফতারে রঙিন সবজি দিয়ে তৈরি সালাদ রাখুন। ইফতার থেকে সেহরির মধ্যে পর্যাপ্ত পানি পান করুন।
৫. কার্বোহাইড্রেটজাতীয় খাবার ওজন বাড়াতে পারে। তাই পাস্তা, ভাত, পাউরুটি ইত্যাদি পরিমিত পরিমাণে খান। যদি কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খান, তাহলে রুটি এড়িয়ে চলুন বা সীমিত করুন।
৬. রমজানের খাবার সাধারণত কার্বোহাইড্রেট ও চর্বিতে বেশি হয়। তাই ইফতারের পর মিষ্টি খেতে চাইলে দুধভিত্তিক কম-ক্যালরিযুক্ত ডেজার্ট বেছে নিন। সপ্তাহে ১–২ দিনের বেশি মিষ্টি খাবেন না।
৭. ইফতার ও সেহরির মাঝখানে ফল, বাদাম, দুধ বা দই দিয়ে হালকা নাস্তা করতে পারেন।
৮. ইফতারের পর সক্রিয় থাকার চেষ্টা করুন। ঘরের ভেতরে বা বাইরে হালকা হাঁটাহাঁটি করুন।
৯. সারাদিন শক্তি বজায় রাখতে অবশ্যই সেহরি করুন।
১০. সেহরিতে ভারী ও তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, যাতে হজমে চাপ না পড়ে। দীর্ঘ সময় পেট ভরা রাখতে প্রোটিনসমৃদ্ধ নাস্তা গ্রহণ করুন। সারাদিন তৃষ্ণা এড়াতে জলপাই ও পনির কম লবণ দিয়ে খেতে পারেন।

ডায়াবেটিস রোগীদের সুস্থ ও নিরাপদ রোজা পালনের জন্য জরুরি পরামর্শ।
16/02/2026

ডায়াবেটিস রোগীদের সুস্থ ও নিরাপদ রোজা পালনের জন্য জরুরি পরামর্শ।

নির্বাচনী ডামাডোল শেষ,  হার জিত ও শেষ, বিজয়ীদে অভিনন্দন ও শুভেচ্ছা।এই নির্বাচনে পরাজিত ও বিজয়ী কর্মী সমর্থক যারা অতিরিক্...
12/02/2026

নির্বাচনী ডামাডোল শেষ, হার জিত ও শেষ, বিজয়ীদে অভিনন্দন ও শুভেচ্ছা।
এই নির্বাচনে পরাজিত ও বিজয়ী কর্মী সমর্থক যারা অতিরিক্ত টেনশনে অসুস্থ হয়ে গেছেন, প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, শ্বাসকষ্টে ভুগতেছেন, অসুস্থতা অনুভব করতেছেন সবাই চলে আসুন আলিফ মেডিকেল সেন্টারে, আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা আমি আছি আপনাদের সেবা দিতে ইনশাআল্লাহ। 🙃😀

Address

Nhilla, Teknaf
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Younus Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category