Marufa physiotherapy point, Cumilla

Marufa physiotherapy point, Cumilla Best physiotherapy center in cumilla 01312106487
We treat female pt only.
(1)

Expert female physios| Highest privacy |Manual therapy | Dry needle| Cupping | electrotherapy| Gynecology| Orthopedic| Neuro physiotherapy| Back pain, neck pain, stroke, paralysis.

20/04/2026

এতো ডাক্তার দেখাইতেসি এতো বছর! কেউতো আমাকে ফিজিওথেরাপিতে রেফার করলো না!?

১০ বছরের কোমর ব্যথার রোগী খুব আফসোস নিয়ে এই কথা গুলো বললো। ফাইলের পর ফাইল। এক্সরে, এম আর আই ৪ বার করেও করলাম। কেউ কিছুই ধরতে পারলো না! শুধু ওষুধ আর ওষুধ! ব্যথার ওষুধ যতো আছে দেশে সব খাওয়া শেষ! বাতের সব ওষুধ খাওয়া শেষ কিন্তু কোনো লাভ দেখি না।

এই কথা গুলো আমার না! আমার রোগীদের মুখের কথা। তাও যদি এক জন দুইজন হতো সেটাও মেনে নিতাম। আমার Marufa physiotherapy point, Cumilla তে সব রোগীই ৯০ ভাগ রোগীর মন্তব্য এইটা। আর বাকি যে দশ ভাগের কথা বলছি ওদের মাঝে ফ্যামিলিতে কেউ না কেউ ফিজিওথেরাপি নিয়ে সুস্থ হয়েছে কিংবা নিজের পরিবারের খুব নিকট আত্মীয় ডাক্তার। যারা রোগীদের ফিজিওথেরাপিতে রেফার করে না কিন্তু নিজেদের পরিবারের কেউ হলে ব্যথার ওষুধ খেতে দেয় না। তখন ফিজিওথেরাপিতে পাঠায়৷ এর মাঝে কিছু রোগী আছে অনেক যায়গায় চিকিৎসা নিয়েও কোনো কাজ হচ্ছে না তখন আমাদের কাছে আসে। আমাদের ম্যাক্সিমাম রোগীর গল্প চিত্রটাই এমন৷ এনাদের কাউন্সিলিং করতে হয় শুরুতে না হলেও ৪০ মিনিট। এরপর চিকিৎসা শুরু করলেও সপ্তাহ খানিক ট্রিটমেন্ট চলাকালীন কাউন্সেলিং করে ভরসা দিতে হয়।

ফিজিওথেরাপি হচ্ছে এক্সিলেন্ট চিকিৎসা পদ্ধতি। আপনি আমি নিজেও জানি না এর মাঝে কতো কিছুর পরিবর্তন আনা সম্ভব। ব্যথার ওষুধ সহ আরো অনেক ওষুধ বাদ দেয়া সম্ভব। ওষুধ ইঞ্জেকশনের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনা সম্ভব। অনেকক্ষেত্রে অপারেশন থেকেও ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু রোগীরা জানে না। রোগীদের কষ্ট দেখে ভালো লাগে না। ওরা ব্যথা কমাতে কি না করে! কতো টাকা নষ্ট করে, কতো সময় নষ্ট করে, শরীরের কতো ক্ষতি করে তা নিজেও জানে না।

আপাত দৃষ্টিতে ফিজিওথেরাপি একটু কস্টলি মনে হলেও এই চিকিৎসা পদ্ধতি বৈপ্লবিক চিকিৎসা পদ্ধতি। আপনি এখানে যে খরচটা বেশি মনে করছেন এই চিকিৎসা সাইডে রেখে আপনি খেয়াল করে দেইখেন এর চেয়ে বেশি টাকা আপনি এই চিকিৎসা বাবদ খরচ করে ফেলেছেন।

শুধু একটা উদাহরণ দেই। আমাদের এক রোগী ইন্ডিয়া থেকে ১০-১৩ লাখ টাকা দিয়ে অপারেশন করিয়ে এসেছিলো কোমরের। কয়েক বছরের মাথায় দ্বিগুন আকারে ফিরে আসে। তখন আমাদের সেন্টারে চিকিৎসা বাবদ ওনার খরচ হয়েছিলো মাত্র ২১ হাজার।

একটু চোখ কান খোলা রেখে সবকিছু জেনে বুঝে ডিসিশন নিন আপনার চিকিৎসা আপনি কিভাবে করবেন আর সেভিং কিসে হয়!

18/04/2026

নারীদের নিয়ে কাজ করতে গিয়ে মাঝে মাঝে খুব খারাপ লাগে। কেনো জানেন?
বেশিরভাগ রোগী ঘাড় ব্যথা, কোমর ব্যথা সহ সারা শরীর ব্যথা নিয়ে হাজির হন। সবার কিন্তু বাত রোগ না। বেশিরভাগ রোগীর ব্যথার মূল কারণ তার লাইফস্টাইল। সংসার, বাচ্চা কাচ্চা, চাকরীজীবি দের ক্ষেত্রে তাদের ডিউটি সব মিলিয়ে একটা হেকটিক লাইফ লিড করেন। নারীদের চিকিৎসার ক্ষেত্রে কতো যে অনিহা! ব্যথার ওষুধ খেতে খেতে যখন কাজ করা বন্ধ করে দেয় তখন নাজেহাল অবস্থায় আসে ফিজিওথেরাপিতে।

আমরা যখন বলি রেস্ট এ থেকে ট্রিটমেন্ট নিলে রেজাল্ট ভালো পাবেন তখন মুখটা মলীন হয়ে যায়। রোগী বলে ম্যাম সারাদিন রান্না বান্না, সংসার, বাচ্চা সামলে এক ফাকে এসে থেরাপি নিয়ে যাবো। রেস্ট আর হবে না। যা হয় হবে।

দিন শেষে এই ধরনের রোগীদের উন্নতি যারা রেস্টে থেকে ট্রিটমেন্ট নেয় তাদের চেয়ে স্লো হয়।

অপরদিকে পুরুষ রোগীরা চিকিৎসা নিলে খুব রিল্যাক্স এ ট্রিটমেন্ট নেয়। অফিস থেকে ছুটি পেলে তো কথাই নাই। চিকিৎসার খরচ করতে কারপন্য নাই, কাজের প্যারা নাই, যত্ন নিয়ার জন্য কেউ আছেন। এক কথায় খুব রিল্যাক্স এ ট্রিটমেন্ট নিতে পারেন। এনাদের ক্ষেত্রে উন্নতি খুব ভালো হয়।

একটা কথা মাথায় রাখবেন, শুধু টাকা দিলেই মানুষ সুস্থ হয় না, মানুষ সুস্থ হয় যত্নে, আদরে, ভালোবাসায়। চিকিৎসা শুধু উসিলা মাত্র!

Today Dr. Anup mandal (pediatric physiotherapist) founder of Shohay Foundation visited our center. We are glad to his vi...
17/04/2026

Today Dr. Anup mandal (pediatric physiotherapist) founder of Shohay Foundation visited our center. We are glad to his visit. He is working on CP, Autism, Neurodevelopmental Disorders and so on.
Lots of dua for him.

নব বর্ষ হোক ব্যথাহীন শুভ নববর্ষ ১৪৩৩
14/04/2026

নব বর্ষ হোক ব্যথাহীন
শুভ নববর্ষ ১৪৩৩

ঠিক এই কারনে আমরা কোনো প্রেস্ক্রিপশন এলাউ করি না। এমন ভুলে ভরা প্রেস্ক্রিপশন এর কারনে রোগীর ক্ষতি হয়। SWD এর মতো ডিপ হিট...
01/04/2026

ঠিক এই কারনে আমরা কোনো প্রেস্ক্রিপশন এলাউ করি না। এমন ভুলে ভরা প্রেস্ক্রিপশন এর কারনে রোগীর ক্ষতি হয়। SWD এর মতো ডিপ হিট সাজেস্ট করেছে স্ট্রোকের রোগীকে! যেটা রোগীকে যেকোনো সময় পুরে যেতে সাহায্য করবে। বাহিরের দেশেতো এই মেশিনকে বাতিল মেশিনের মাঝে রাখা হয়। এই মেশিন ডিপ এরিয়ার মাংশপেশী ব্যথা কমাতে পারলেও রিস্ক থেকে যায়।

আমরা অন্য কোনো স্পেশালিষ্ট এমনকি ফিজিওথেরাপিস্টের প্রেস্ক্রিপশনও এলাউ করি না। এর মূল কারণ অন্য স্পেশালিষ্টের ফিজিওথেরাপির গভীর জ্ঞান থাকে না।

আর ফিজিওথেরাপিস্টের প্রেস্ক্রিপশন এলাউ না করার কারণ যিনি প্রথমে প্ল্যান করেছে আমাদের সেন্টারে আসতে আসতে রোগীর অবস্থার পরিবর্তন হয় এবং আমরা সেই অবস্থা থেকে নতুন ট্রিটমেন্ট প্ল্যান করি এমনকি টাইম টু টাইম ইম্প্রুভমেন্ট এর সাথে সাথে ট্রিটমেন্ট মোডিফাই করতে হয় না হয় দিন শেষে রোগী কোনো উপকারই পায় না।

01/04/2026

মাত্র (০৫) দিনেই বাহু ব্যথা থেকে মুক্তি পেলেন যেভাবে

25/03/2026
ইদ হোক ব্যথাহীন!  ঈদ মোবারক। দেশ ও বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীকে মারুফা ফিজিওথেরাপিস্ট কুমিল্লা এর পক্ষ থেকে পবিত্র ইদের শু...
20/03/2026

ইদ হোক ব্যথাহীন! ঈদ মোবারক। দেশ ও বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীকে মারুফা ফিজিওথেরাপিস্ট কুমিল্লা এর পক্ষ থেকে পবিত্র ইদের শুভেচ্ছা। ইদ হোক ব্যথাহীন ও আনন্দময়! 🙏

মেহেদীর রঙে রাঙাতে চলে আসুন Marufa physiotherapy point, Cumilla 'এআমাদের পক্ষ থেকে  আয়োজন করা হয়েছে বিশেষ মেহেদী উৎসব।আম...
19/03/2026

মেহেদীর রঙে রাঙাতে চলে আসুন Marufa physiotherapy point, Cumilla 'এ
আমাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিশেষ মেহেদী উৎসব।
আমাদের সকল প্রিয় রোগীদের জানাই আন্তরিক আমন্ত্রণ—আসুন, আনন্দ ভাগাভাগি করি একসাথে 💚

16/03/2026

সব ব্যথার সমাধান যখন মারুফা ফিজিওথেরাপি পয়েন্ট!
৩০% ডিস্কাউন্টের কথা মনে আছে তো?

15/03/2026

ফ্রোজেন শোল্ডার এর রোগী সুস্থ হয়ে কি বললেন আমাদের সম্পর্কে!!!

Address

Shawkat Villa 27(kha), Rammala Road, Tomsom Bridge Cumilla. Behind Cumilla Central Hospital Pvt. Ltd, Near Sel Aysha Garden
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Marufa physiotherapy point, Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Marufa physiotherapy point, Cumilla:

Share