Darus Shifa: Hijama & Ruqyah Centre

Darus Shifa: Hijama & Ruqyah Centre We are a renowned Hijama Cupping & Ruqyah Centre in Comilla, Bangladesh.
(1)

জিনের আসর, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা এবং এগুলোর প্রভাবে সৃষ্টি হওয়া অন্যান্য শারীরিক মানসিক সমস্যার নববী চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। ইসলামিক কাউন্সিলিং, ইসলামিক লাইফস্টাইল এবং জীবনের নানান সমস্যার ইসলামিক সমাধান দেয়া হয়। We have services of Hijama Cupping therapy, and we have also treatment of Jinn Possession, Black magic and Evil Eye according to shariyah.

☎️ Mobile: +88 01612967889

30/04/2026

আপনি কি জানেন.? মাইগ্রেন জনিত মাথা ব্যথার জন্য হিজামা কতটা উপকারী.?
#হিজামা

30/04/2026

আলহামদুলিল্লাহ। দারুস শিফা রুকইয়াহ সেন্টার " আপনাদের আস্থার জায়গা হয়ে উঠছে ধীরে ধীরে।

28/04/2026

ঘন ঘন জ্বর হওয়া, ঠান্ডা লেগে থাকা, বদ-নজরের কমন সমস্যা।

27/04/2026

হিজামা দ্বারা ৪০ বছরের ব্যথা নিরাময়। আলহামদুলিল্লাহ

26/04/2026

মনে রাখবেন দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো শান্তি, ভালোবাসা, দয়া। এই তিনটি জিনিসের কোনো একটির অভাব হলেই দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়।

🟢এ ছাড়াও অনেক সময় পরিবারে একের পর এক ঝামেলা ও অশান্তি, বিয়ে বন্ধ, বিচ্ছেদের জা‘দুর সমস্যা, অর্থনৈতিক ঝামেলা, পড়াশোনা, কিংবা ক্যারিয়ার সব জায়গায় অদৃশ্য একটি বাঁধা তৈরি হয়।

🟢এমন সমস্যার সমাধানে গেলে দেখা যায় রোগী একজন না৷ পুরো পরিবারের কোন না কোন সূত্র ধরে জি‘ন-জা‘দু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা ইত্যাদি সমস্যায় ইফেক্টেড।

🟢তাদের রুক‘ইয়াহ ডায়গনোসিস' এরমাধ্যমে বেড়িয়ে আসে পরিবারের কার কতটুকু সম‘স্যা। এবং মুক্তির উপায়ও জানা যায় রুক‘ইয়াহ এবং কনসালটেন্ট এর মাধ্যমে আলহামদুলিল্লাহ।

✅ তাই নিজে এবং নিজের পরিবারের সুস্থতার কথা চিন্তা করে এখনই আমাদেরকে আপনার সমস্যা গুলো নির্দ্বিধায় বলতে পারেন ইনশাআল্লাহ।

☎ মোবাইল : 0161 296 7889
.✍️ Hafiz Salmin Hasan
Raqi & Consultant - Darus Shifa: Hijama & Ruqyah Centre
সুস্থতার পথে অন্যকে সহায়তা করতে সদাকায়ে জারিয়ার নিয়তে এই পোস্টটি শেয়ার করুন।

25/04/2026

ইনশাআল্লাহ " আগামী বুধবার ঢাকা সেন্টারে থাকবো। রুকইয়াহ সিডিউল নিতে কল করুন : 01612-967889

25/04/2026

দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো শান্তি (সুকুন), ভালোবাসা (মাওয়াদ্দাহ) এবং রহমত (দয়া)। এই তিনটি জিনিসের কোনো একটির অভাব হলেই কলহ সৃষ্টি হয়।

22/04/2026

পেশেন্ট ৪০ বছর আগে এক্সিডেন্ট করে ডান পায়ে ব্যথা পায়, তারপর ঔষধ সেবন সাময়িক সময় ভালো অনুভব করে। কিন্তু ৪০ বছর পরে সেই আগের ব্যথা আবার শুরু হয়, সেই পুরনো ব্যথা নিরাময় করতে হিজামা কাপিং থেরাপি চলছে ইনশাআল্লাহ।

21/04/2026

#খাওয়ানো_জাদু

21/04/2026

ইনশাআল্লাহ। পুরো দিন আজ "ঢাকা সেন্টারে থাকবো।

অদৃশ্য সমস্যার দুর্বলতা এবং মুক্তির উপায়।১. আশেক জিন (عاشق): এটি কেবল একটি নাম, আপনি জানলে অবাক হবেন। বাস্তবে এর কোনো ক্...
20/04/2026

অদৃশ্য সমস্যার দুর্বলতা এবং মুক্তির উপায়।
১. আশেক জিন (عاشق): এটি কেবল একটি নাম, আপনি জানলে অবাক হবেন। বাস্তবে এর কোনো ক্ষমতা নেই।
♦️আশিক জিনের দুর্বল পয়েন্ট:
আবেগীয় আসক্তি ত্যাগ করা এবং কুপ্রবৃত্তির দরজা বন্ধ করা।
♦️আশিক জিনের খাদ্য/শক্তি:
এটি আক্রান্ত ব্যক্তির একাকীত্ব, মানসিক শূন্যতা এবং যৌন কল্পনা থেকে শক্তি পায়।
✅ প্রতিকার:
দাম্পত্য জীবনে কোলাহল সৃষ্টি না করা, রোজা রাখা, দৃষ্টি অবনত রাখা, আজান ও উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করা। আশিক জিন" সর্বদা পবিত্র (অজু অবস্থায়) থাকা ব্যক্তিকে ভয় পায়।
মোটকথা" সে আপনার উপর প্রভাব বিস্তারকারী নয়, বরং আপনার প্রতি আসক্ত, এই আসক্তি কেটে গেলে সেও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।

২. সাধারণ জিনের আছর (مس/تابع):
♦️জিনের দুর্বল পয়েন্ট:
অটল বিশ্বাস, সাহস এবং ভয় না পাওয়া।
♦️জিনের খাদ্য/শক্তি :
এর মূল শক্তি হলো আক্রান্ত ব্যক্তিকে ভয় দেখানো।
✅ প্রতিকার:
সকাল-সন্ধ্যার জিকির করা, প্রতিদিন সূরা বাকারা পাঠ করা এবং উপসর্গ নিয়ে পড়ে না থাকা। দান-সদকা এবং তাহাজ্জুদ নামাজ পড়া, কারন তাহাজ্জুদে জিন শ্বাসরুদ্ধ অনুভব করে। কাজেই তাহাজ্জুদ জারি রাখা।

৩. বিচ্ছেদ বা দূরত্বের জাদু (سحر التفريق):
♦️ বিচ্ছেদের জাদুর দুর্বল পয়েন্ট:
ভুল বোঝাবুঝি দূর করা, এবং কুধারণা ত্যাগ করা।
♦️ বিচ্ছেদের জাদুর খাদ্য/শক্তি :
ছোট সমস্যাকে বড় করে দেখা, অহেতুক সন্দেহের উপর টিকে থাকা।
✅ প্রতিকার:
শান্তভাবে কথা বলা, যে কোনো বিষয় খোলামেলা আলোচনা করা, ঘরে বসে বেশি বেশি ইস্তেগফার ও প্রতিদিন কুরআন তিলাওয়াত করা। এটি ৭০% ক্ষেত্রে একটি মানসিক জাদু।

৪. নজরদারি বা মারসুদ জাদু (سحر المرصود):
♦️নজরদারি জাদুর দুর্বল পয়েন্ট:
ভয় পাওয়া বন্ধ করা এবং নিয়মিত দৈনিক রুটিন পরিবর্তন করা।
♦️নাজরদারি জাদুর খাদ্য:
এটি নির্দিষ্ট স্থানে যাওয়া এবং ভয় পাওয়ার মাধ্যমে পুনরায় সক্রিয় হয়।
✅প্রতিকার:
তওবা, ইস্তেগফার এবং প্রতিদিন সূরা বাকারা চালানো। এটি রাগ ও উত্তেজনার সুযোগ নেয়।

৫. খাওয়ানো বা পান করানো জাদু (المأكول والمشروب):
♦️খাওয়ানোর জাদুর দুর্বল পয়েন্ট:
ভেতর থেকে পরিষ্কার হওয়া।
✅ প্রতিকার:
হিজামা (কাপিং) , রুকইয়াহ করা পানি পান করা, আজুয়া খেজুর খাওয়া, মধু ও কালোজিরা সেবন করা। রুকইয়াহর সময় বমি বা পাতলা পায়খানা হওয়া এর দুর্বলতার লক্ষণ।

৬. বদনজর ও হিংসা (العين والحسد):
♦️বদনজরের দুর্বল পয়েন্ট:
নেয়ামত গোপন রাখা এবং মাশা-আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলা।
✅প্রতিকার:
সকাল-সন্ধ্যার জিকির, ৩ বার করে মু'আবিজাতাইন (সূরা ফালাক ও নাস) পাঠ এবং মুসিবত দূর করার নিয়তে সদকা করা। সঠিক আমল করলে দ্রুত সেরেও যায়। ( ভালো কোন রাকীর পরামর্শও নিতে পারেন)

৭. পুঁতে রাখা জাদু (السحر المدفون):
♦️দুর্বল পয়েন্ট:
জাদুকরের সাথে শাইত্বানের চুক্তি ছিন্ন করা।
✅প্রতিকার:
তওবা করা, মৌখিকভাবে সকল কুফরি চুক্তি বাতিলের ঘোষণা দেওয়া, 'হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল' বেশি বেশি পড়া। এটি আক্রান্ত ব্যক্তির ইচ্ছাশক্তির চেয়ে শক্তিশালী নয়।

৮. কাজ বা বিয়েতে বাধা সৃষ্টির জাদু (سحر التعطيل):
♦️দুর্বল পয়েন্ট:
অলসতা ত্যাগ করে কর্মতৎপর হওয়া।
♦️বিয়েতে বাধা সৃষ্টির জাদুর খাদ্য :
এটি কাজ পিছিয়ে দেওয়া এবং মানুষের অলসতার উপর নির্ভর করে।
✅প্রতিকার:
প্রতিদিনের নির্দিষ্ট রুটিন মেনে চলা এবং জামায়াতে ফজরের নামাজ পড়া। এটি আপনার সামর্থ্য নয়, বরং ইচ্ছাশক্তিকে বাধা দেয়।

৯. অসুস্থতার জাদু (سحر المرض):
♦️এ জাদুর দুর্বল পয়েন্ট:
চিকিৎসা এবং রুকইয়াহ একসাথে চালানো।
♦️অসুস্থতার জাদুর খাদ্য :
সুস্থ হওয়ার আশা ছেড়ে দেয়া", হতাশা থেকে এটি শক্তি পায়।
✅প্রতিকার:
ব্যথার স্থানে হাত রেখে রুকইয়াহ করা, দোয়া কবুলের সময়ে দোয়া করা, এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। এটি নিরাশায় বাড়ে" এবং সন্তুষ্টিতে কমে।

১০. ওয়াসওয়াসা বা কুমন্ত্রণার জাদু (سحر الوسواس):
♦️ওয়াসওয়াসার দুর্বল পয়েন্ট:
মনের ভেতরের চিন্তায় সাড়া না দেওয়া।
♦️এর খাদ্য:
এটি অভ্যন্তরীণ তর্কের মাধ্যমে বেঁচে থাকে।
✅প্রতিকার:
পুরোপুরি উপেক্ষা করা (ignore), 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠ করা এবং কাজে ব্যস্ত থাকা। এটি কোনো শক্তিশালী চিন্তা নয়, কেবল একটি বারবার ফিরে আসা চিন্তা।

১১. বন্ধ্যাত্ব বা বিবাহে বিলম্বের জাদু:
♦️এ জাদুর দুর্বল পয়েন্ট:
তাকদিরের উপর সন্তুষ্ট থেকে চেষ্টা চালিয়ে যাওয়া।
✅প্রতিকার:
সূরা মরিয়ম তিলাওয়াত, তাহাজ্জুদে দোয়া, ইস্তেগফার এবং আল্লাহর প্রতি সুধারণা রাখা। মনে রাখবেন, রিজিক ছিনিয়ে নেওয়া হয় না, বরং হিকমতের কারণে দেরি হয়।

১২. নবায়নকৃত জাদু (السحر المتجدد):
♦️নবায়নকৃত জাদুর দুর্বল পয়েন্ট:
অবিচল থাকা এবং আমল বন্ধ না করা।
♦️এ জাদুর খাদ্য:
এটি আপনার ক্লান্তি এবং আমলের অনিয়মের সুযোগ নেয়।
✅ প্রতিকার:
বিরতিহীনভাবে সূরা বাকারা পাঠ এবং এক সপ্তাহ টানা তাহাজ্জুদ নামাজ। এটি নতুন জাদু নয়, আপনার অলসতার সুযোগ মাত্র।

১৩. বংশগত বা পারিবারিক জাদু (السحر الموروث):
♦️এ জাদুর দুর্বল পয়েন্ট:
পূর্বপুরুষদের শিরকি কাজ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা।
✅প্রতিকার:
'বংশগত ধারা ছিন্ন করার' নিয়তে রুকইয়াহ করা, সূরা আস-সাফফাত তিলাওয়াত এবং ইস্তেগফার। এটি কোনো জিনগত সমস্যা নয়, বরং একটি চুক্তির ধারা যা ভেঙে দিলেই শেষ হয়ে যায়।

১৪. জ্যোতিষশাস্ত্রীয় বা নক্ষত্র সংশ্লিষ্ট জাদু (الفلكي):
♦️ এ জাদুর দুর্বল পয়েন্ট:
সময়ের ভীতি ত্যাগ করা।
✅প্রতিকার:
রুটিন পরিবর্তন করা এবং অসময়ে তাহাজ্জুদ পড়া। নক্ষত্র নয়, বরং আপনার নির্দিষ্ট সময়ের ভয় একে শক্তিশালী করে।

🟢খুলাসা কথা হলো।
যেকোনো আধ্যাত্মিক সমস্যা তার নাম যাই হোক না কেন, ততক্ষণ কাজ করবে না যতক্ষণ আপনি:
১. অনবরত ভয় পাবেন। ২. তওবা ছাড়া গোনাহ করতে থাকবেন। ৩. সারাক্ষণ এই সমস্যা নিয়ে চিন্তা করবেন। "এই তিনটি শিকল ভেঙে ফেলুন, ভয়কে তাওয়াক্কুলে, গোনাহকে তওবায় এবং দুশ্চিন্তাকে আমলে পরিণত করুন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।

__✍️ Raqi. Hafiz Salmin Hasan
Senior Raqi & Consultant - Darus Shifa: Hijama & Ruqyah Centre
সুস্থতার পথে অন্যকে সহায়তা করতে সদাকায়ে জারিয়ার নিয়তে এই পোস্টটি শেয়ার করুন ইনশাআল্লাহ।

☎ মোবাইল : 0161 296 7889

🏠 আমাদের ঠিকানা :
আকাবা হাউজ, মডার্ন হসপিটালের পূর্ব পাশে, মধ্যম আশরাফ পুর, লাকসাম রোড, কুমিল্লা।

Google Maps:
https://maps.app.goo.gl/8sNXgxPUZic53KYC8

#অদৃশ্য_শক্তি #বিশ্বাস ​ #অদৃশ্য_জগত ​ #অজানাকে_জানা ​ #অদৃশ্য_বন্ধন #অদৃশ্য_কষ্ট
#মানসিক_স্বাস্থ্য #অদৃশ্য_লড়াই #একাকীত্ব #ভেতরের_মানুষ #অদৃশ্য_রহস্য ​ #অজানা_তত্ত্ব #ব্ল্যাক_হোল ​ #গোপন_সত্য ​ #রহস্যময়_পৃথিবী ​ #অদৃশ্য_শত্রু

19/04/2026

মাহরাম কাছে আসলেই অস্থিরতা, মেজাজ খিটখিটে থাকা, কোন কারণ ছাড়াই হাজবেন্ডের প্রতি ঘৃণা জমা। আশিক জিনের লক্ষণ।

Address

Aqaba House, Flat 1, East Side Of Modern Hospital, Middle Ashraf Pur, Laksahm Road
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Darus Shifa: Hijama & Ruqyah Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Darus Shifa: Hijama & Ruqyah Centre:

Share