Ataur Jashim's Consultation Centre

Ataur Jashim's Consultation Centre A voluntary and integrated initiative to improve the health and medical services among the deserving

25/04/2024
সুহৃদ,বাঙালির জীবনের বৃহৎ দুটি উৎসব ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ এবার হাত ধরাধরি করে এসেছে।   রোজার সংযম, আত্মিক উন্নয়ন এবং...
14/04/2024

সুহৃদ,

বাঙালির জীবনের বৃহৎ দুটি উৎসব ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ এবার হাত ধরাধরি করে এসেছে।
রোজার সংযম, আত্মিক উন্নয়ন এবং ঈদের আনন্দ উদযাপন শেষে বাংলা নববর্ষের আনন্দ এবং সম্প্রীতির বন্ধন আমাদের জীবন-জুঁড়ে থাকুক সারাক্ষণ।

সবাইকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছাসহ,

ডা. মোঃ আতাউর রহমান জসীম,
সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ),কুমিল্লা।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি,ধান্যদৌল,ব্রাহ্মণপাড়া,কুমিল্লা।

শোক বার্তা :আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বুড়িচং আওয়ামী লী...
03/02/2024

শোক বার্তা :

আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বুড়িচং আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খাঁন গত ৩১ জানুয়ারি ২০২৪ সকাল ৫:১০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন।

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস,কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন এবং মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় আটষট্টি বৎসর। তিনি স্ত্রী, ব্যারিস্টার নাজিয়া ও কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের লেকচারার ডা.জিমামসহ চার কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন।

তিনি কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী হিসেবে কুমিল্লা বার-এ সভাপতি ও পিপিসহ বিভিন্ন দায়িত্ব পালনে করেন এবং বিচারক-উকিল-মক্কেল-কর্মকর্তা-কর্মচারীসহ সকলের কাছে সমাদৃত ছিলেন।

রণাঙ্গনের এ বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর পূর্ব পর্যন্ত ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন এবং বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আমরা জাতির এ শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং ব্যারিস্টার নাজিয়া ও ডা. জিমামসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক। আমিন।

ডা. মোঃ আতাউর রহমান জসীম , সাধারণ সম্পাদক , বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন( বিএমএ ), কুমিল্লা
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি, কুমিল্লা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন  ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ...
12/01/2024

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য  নির্বাচিত হওয়ায় বিজয়ী গর্বিত চিকিৎসকদের বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), কু...
08/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিজয়ী গর্বিত চিকিৎসকদের বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), কুমিল্লা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), কুমিল্লা এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

শুভেচ্ছাসহ,
ডা. আব্দুল বাকী আনিস
সভাপতি, বিএমএ ও স্বাচিপ, কুমিল্লা

ডা. মোঃ আতাউর রহমান জসীম
সাধারণ সম্পাদক ,বিএমএ,কুমিল্লা

ডা. মোরশেদুল আলম
সাধারণ সম্পাদক, স্বাচিপ,কুমিল্লা

বিজয়ী গর্বিত চিকিৎসকবৃন্দ:
১) অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক ( সাতক্ষীরা ৩)
২) অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত ( কুমিল্লা ৭)
৩) ডা.দিপু মনি ( চাঁদপুর ৩)
৪) অধ্যাপক ডা.মো. আব্দুল আজিজ ( সিরাজগঞ্জ ৩)
৫) ডা.মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ( নাটোর ৪)
৬) ডা.আনোয়ারুল আশরাফ খান দিলীপ ( নরসিংদী ২)
৭) ডা.মো. তৌহিদুজ্জামান তুহিন ( যশোর ২)
৮) ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল ( চাঁপাইনবাবগন্জ ১)
৯) ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি ( কিশোরগঞ্জ ১)
১০) ডা.মোস্তফা আলম নান্নু ( বগুড়া ৭)
১১) ডা.হামিদুল হক খন্দকার ( কুড়িগ্রাম ২)
১২) ডা.আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক ( মেহেরপুর ২)

কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডা. যোবায়দা হান্নানের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত।'ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্য...
25/11/2023

কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডা. যোবায়দা হান্নানের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত।

'ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন' এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ডা. যোবায়দা হান্নানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া গত
শুক্রবার ( ২৪ নভেম্বর ) রাতে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সায়েন্টিফিক পার্টনার হিসেবে মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম।

এড. আ.হ.ম তাইফুর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের সহধর্মিণী ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি জনাব মেহেরুন্নেছা বাহার ও কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।

এতে মূল আলোচক ছিলেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. মোঃ মহিউদ্দিন।
বিশেষজ্ঞ মতামত দেন ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ নাজমুস সাদাত পিলু, ময়নামতি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারী) ও ডায়াবেটিক ফুট সার্জন ডা. মাহবুব মোর্শেদ, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ লতিফ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক ডা.এম এ রব, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার ও কিডনি বিশেষজ্ঞ ডা. জহির উদ্দিন।

পরামর্শমূলক বক্তব্য রাখেন জাতীয় অন্ধকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ডা. একেএম আব্দুস সেলিম , এড.আব্দুল মমিন ফেরদৌস, এড. গোলাম ফারুক, প্রিন্সিপাল সৈয়দ আব্দুল কাইয়ূম, প্রিন্সিপাল নজরুল ইসলাম, প্রিন্সিপাল মোহাম্মদ আলী মানিক, সিপিবি’র সাবেক প্রেসিডিয়াম মেম্বার আব্দুল্লাহ আল ক্কাফি রতন ও উপাধ্যক্ষ মিজানুর রহমান। সায়েন্টিফিক পর্বে মডারেটর ছিলেন ডা. নজরুল ইসলাম শাহীন।
দোয়া পরিচালনা করেন ডা. জসীম উদ্দীন খন্দকার।

অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর আর এস এম মোঃ আশিকুর রহমান সকলকে ধন্যবাদ জানান।

বুড়িচং,ব্রাহ্মনপাড়া,কসবা,দেবিদ্বার ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহন করেন এবং সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি গোমতী উত্তর জনপদের মানুষের মিলনমেলায় রূপ লাভ করে।

সবার প্রানবন্ত উপস্তিতি আমাদের অনুপ্রাণিত করেছে। সবার কাছে আমি ও আমরা কৃতজ্ঞ ও ভালোবাসার ঋণে আবদ্ধ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের স্বাধীনতার রূপকার জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা...
03/11/2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের স্বাধীনতার রূপকার জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

' তোমার আলোয় আলোকিত বাংলাদেশ,    তুমি শতায়ু হলে সমৃদ্ধ হবে দেশ।'সুপ্রিয় চিকিৎসক ও সুধী, শুভেচ্ছা। জাতির জনক বঙ্গবন্ধুর স...
27/09/2021

' তোমার আলোয় আলোকিত বাংলাদেশ,
তুমি শতায়ু হলে সমৃদ্ধ হবে দেশ।'

সুপ্রিয় চিকিৎসক ও সুধী,
শুভেচ্ছা। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের যোগ্য কারিগর, ২০৪১ এর উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৫ তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, রাত ৯ টায় ভার্চুয়াল স্মৃতিচারণ, শুভেচ্ছা জ্ঞাপন ও দোয়া অনুষ্ঠানে নিম্নোক্ত জুম লিংকের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হওয়ার বিনীত অনুরোধ করছি।

মাননীয় প্রধানমন্ত্রীর কলেজ, বিশ্ববিদ্যালয় ও কাছ থেকে দেখা সহপাঠী ও বিশিষ্টজনরা অনেক অজানা স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন।

শুভেচ্ছা জানাবেন চিকিৎসক নেতৃবৃন্দ।

একটু ভিন্ন ধাঁচের এ অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত।

BMA & SWACHIP,Cumilla inviting you to a Zoom webinar on Sep 28, 2021 09:00 PM.
Topic: মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল স্মৃতিচারণ,শুভেচ্ছা জ্ঞাপন ও দোয়া

Please click the link below to join the webinar:
https://us02web.zoom.us/j/85812801190?pwd=S0dhSnc2T004SnBoMnJ2d2R0TEMyZz09
Passcode: beximco
Webinar ID: 858 1280 1190

বয়স্ক মানুষ অনেক কিছু ভুলে যায়, আবার কম বয়সেও স্মৃতি ঝাপসা হয়ে আসতে পারে , যার ফলে ব্যক্তি,পারিবারিক, সামাজিক জীবনের পাশ...
24/09/2021

বয়স্ক মানুষ অনেক কিছু ভুলে যায়, আবার কম বয়সেও স্মৃতি ঝাপসা হয়ে আসতে পারে , যার ফলে ব্যক্তি,পারিবারিক, সামাজিক জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রেও বিড়ম্বনার শিকার হতে হয়! তাই এ বিষয়ে

"ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) জানুন,
আলঝেইমার চিনুন।" শীর্ষক লাইভ প্রোগ্রাম টি দেখতে ও শুনতে চোখ রাখুন আমাদের পেইজে আজ রাত ৯ টায়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর ৩২ তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস ...
03/09/2021

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর ৩২ তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর, সোমবার রাত ৯ টায় ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা ও দোয়ায় নিম্নোক্ত জুম লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হওয়ার আমন্ত্রণ।

Zoom meeting link:

https://us02web.zoom.us/j/85249769487?pwd=Qm12N1pSYW9FQldwTTRaZm1obWgzQT09

or use following id password to join:

Meeting ID: 852 4976 9487
Passcode: beximco

06/08/2021

কুমিল্লার করোনা ডেডিকেটেড হাসপাতালের নাম্বারগুলো আপনাদের ডায়েরি বা মোবাইলে সেইভ করে রাখুন। জরুরি প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন।

1) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
এর পক্ষে জরুরী টেলিমেডিসিন সেবা
এবং COVID ইউনিটে যোগাযোগের জন্য
COVID CONTROL ROOM এর
পক্ষে নিম্নলিখিত মোবাইল নং এ
যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে
অনুরোধ করা হইল।

১)ডাঃ মুহাম্মদ আসিফ ইমরান।
+8801818991666
+8801717519745
+8801324402650

২) ডাঃ মুক্তা ভুইঞা।
01866481871

৩) ডাঃ জান্নাত
+8801674608136

৪) ডাঃ দীপা
+8801671990385

2) Cumilla General Hospital Covid unit, +880 1734-945405

3) Covid emergency,Eastern Medical College Hospital,Cumilla
01888042168

4) Covid unit , Mainamoti Medical College Hospital, Cumilla. 09639172671

5) Emergency, Central Medical College Hospital,Cumilla 01746357251

Address

Cumilla
3500

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Telephone

+8801711748183

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ataur Jashim's Consultation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ataur Jashim's Consultation Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram