Quranic Health

Quranic Health Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quranic Health, Alternative & holistic health service, Dhormopur moddho Choumohoni, Model Sadar, Cumilla.
(1)

✅জিনের আসর ✅ জাদুটোনা,ব্ল্যাক ম্যাজিক ✅বদনজর ✅হাসাদ ✅ওয়াসওয়াসা,ওসিডি এবং এগুলোর প্রভাবে সৃষ্ট অন্যান্য শারীরিক মানসিক সমস্যার নববী চিকিৎসা ও পরামর্শ প্রদান ✅ ইসলামিক কাউন্সিলিং ✅ ইসলামিক লাইফস্টাইল ✅ জীবনের নানান সমস্যার ইসলামিক সমাধান।

17/03/2026

ইনশাআল্লাহ ঈদের দুইদিন পর থেকেই আমাদের সেন্টার চালু হয়ে যাবে। সুতরাং যারা রুক‌ইয়াহ করাতে চান সিডিউল দিয়ে রাখুন।

08/03/2026

ভাইয়েরা ! যাদের পক্ষে সম্ভব একজন আল্লাহ‌ওয়ালার সোহবতে ইসলাহের নিয়তে ইতেকাফ করুন।একান্ত সমস্যা না থাকলে মিস ক‌ইরেন না।

04/03/2026

দোয়া কবুলের গল্প 👎

04/03/2026

এই নতুন দা-জ্জা-ল ও ঈমান চোর থেকে সতর্ক থাকবেন‌👎

বৃহস্পতিবার রুক‌ইয়াহ ম্যাস সেশন হবে ইনশাআল্লাহ ।  সকাল দশটা থেকে শুরু হয়ে একটানা চার ঘণ্টা রুক‌ইয়াহ চলবে। দুপুর দুইটা...
02/03/2026

বৃহস্পতিবার রুক‌ইয়াহ ম্যাস সেশন হবে ইনশাআল্লাহ । সকাল দশটা থেকে শুরু হয়ে একটানা চার ঘণ্টা রুক‌ইয়াহ চলবে। দুপুর দুইটায় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ
রোযা অবস্থায় দীর্ঘ চার ঘণ্টা ব্যাপী ম্যাস রুক‌ইয়াহ সেশন। অনেক উপকারী হবে ইনশাআল্লাহ।

28/02/2026

এই রামাদানে যদি জ্বীন-জাদুকে পরাজিত করতে না পারেন তবে কখন ? কঠিন সংকল্প নিয়ে আমল,দোয়া,রুক‌ইয়াহ করুন। প্রয়োজনে আমাদের হেল্প নিন

খাঁটি তওবার পথে ফিরে আসি অনেক বড় গুনাহ করে ফেলেছেন?আসমানসম গোনাহও আল্লাহর রহমতের কাছে কিছুই না।আজই, এখনই রবের দিকে ফিরে ...
26/02/2026

খাঁটি তওবার পথে ফিরে আসি
অনেক বড় গুনাহ করে ফেলেছেন?
আসমানসম গোনাহও আল্লাহর রহমতের কাছে কিছুই না।
আজই, এখনই রবের দিকে ফিরে আসি খাঁটি তওবার মাধ্যমে।
তওবা কাকে বলে?
তওবা মানে হলো,
অতীতের গুনাহের জন্য আন্তরিক অনুতাপ করা, তা ত্যাগ করা এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর কাছে ফিরে আসা।
তওবা শুধু মুখের কথা নয়; এটি হৃদয়ের কান্না, অন্তরের পরিবর্তন এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক ইবাদত।

বান্দার হক সম্পর্কিত গুনাহের তওবা
যদি কারো হক নষ্ট করে থাকি
শুধু “আস্তাগফিরুল্লাহ” বললে হবে না।

★ যার হক নষ্ট করেছি, তার কাছে মাফ চাইতে হবে।
★ তার প্রাপ্য ফিরিয়ে দিতে হবে।
★ সে মারা গেলে তার ওয়ারিশদের কাছে হক পৌঁছে দিতে হবে।
মনে রাখুন
আল্লাহ নিজের হক ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক আদায় ছাড়া মাফ হয় না।

আল্লাহ বলেনঃ
وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ
“মানুষের জিনিসপত্র কম দিয়ো না।”
(সূরা আল-আ‘রাফ ৮৫)
আমরা যেভাবে বান্দার হক নষ্ট করি
🔹 চুরি, ঘুষ, প্রতারণা
🔹 শ্রমিকের মজুরি না দেওয়া
🔹 অপবাদ, গিবত, মানহানি
🔹 পিতা-মাতার অবাধ্যতা
🔹 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা
🔹 মিথ্যা সাক্ষ্য
🔹 অন্যায় আচরণ, জুলুম
এসবই কিয়ামতের দিনে ভয়াবহ হিসাবের কারণ হতে পারে।

আল্লাহর হক সম্পর্কিত গুনাহের তওবা
আল্লাহর হক নষ্ট করলে তওবার ৪টি শর্ত পূরণ করতে হবে—
1. গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া
2. অন্তর থেকে লজ্জিত ও অনুতপ্ত হওয়া
3. ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প
4.ফরজ ইবাদত ছুটে গেলে কাযা/কাফফারা আদায় করা
এই চারটি শর্ত পূরণ হলে তওবা ইনশাআল্লাহ কবুল হবে।

আমরা যেভাবে আল্লাহর হক নষ্ট করি
🔸 নামাজ ছেড়ে দেওয়া
🔸 রমজানের রোজা না রাখা
🔸 যাকাত আদায় না করা
🔸 সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা
🔸 শিরক, অহংকার, সুদ, যিনা
🔸 লোক দেখানো ইবাদত
🔸 আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া
এসব থেকে ফিরে আসাই হলো খাঁটি তওবা।

তওবাকারীদের জন্য সুসংবাদ
আল্লাহ বলেনঃ

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ

“নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। (সূরা আল-বাকারা ২:২২২)

وَإِنِّي لَغَفَّارٌ لِمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا

“যে তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল।”
( সূরা ত্বহা ৮২)

রাসূল ﷺ বলেছেনঃ
“التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ”
“গুনাহ থেকে তওবাকারী এমন, যেন সে গুনাহই করেনি।”

কিছু শর্ত:
✔️ তওবার জন্য অযু ফরজ নয়, তবে অযু করলে মন প্রশান্ত হয়।
✔️ চাইলে দুই রাকাত সালাতুত তাওবা পড়া যায়।
✔️ নিজের ভাষায় কান্না করে আল্লাহর কাছে মাফ চাওয়া যায়।
✔️ তওবা শুধু একবারের আমল নয় এটি মুমিন জীবনের সারাজীবনের সঙ্গী।

এই রমজানে সবাই নিজের গুনাহ এর জন্য আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিজেকে সুধরে নিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন।
আমিন।

Quranic Health

রমাদানে জিন–জাদুর সমস্যা কেন বাড়ে?রমাদান কোরআন নাজিলের মাস, রহমত,মাগফিরাতের মাস, দোয়া কবুলের মাস।হাদিসে এসেছে, এই মাসে...
25/02/2026

রমাদানে জিন–জাদুর সমস্যা কেন বাড়ে?
রমাদান কোরআন নাজিলের মাস, রহমত,মাগফিরাতের মাস, দোয়া কবুলের মাস।
হাদিসে এসেছে, এই মাসে শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়।
তাহলে প্রশ্ন হলো
রমাদানেই কেন অনেক জিন–জাদু আক্রান্ত মানুষের সমস্যা বেড়ে যায়?

কারণটা কী?
রমাদান মানে শুধু রোজা নয়—
এটি আত্মিক জাগরণ, ইমানি শক্তি বৃদ্ধি ও নফসের পরিশুদ্ধির মাস।

✔️ ধারাবাহিক সিয়াম শরীরের ইমিউনিটি বাড়ায়
✔️ ইবাদাত আত্মিক শক্তিকে দৃঢ় করে
✔️ কোরআন তিলাওয়াত অন্তরকে আলোকিত করে
ফলে শরীর বা আত্মিক জগতে দীর্ঘদিন ধরে থাকা জাদুর ঘাঁটি দুর্বল হতে শুরু করে।
🔸 জিনের তৈরি গিঁট
🔸 সিহর (জাদু)
🔸 হুসুন (দুর্গ)
রমাদানের বরকতে নড়বড়ে হয়ে যায়।
অনেক সময় ভেতরে লুকিয়ে থাকা জাদুর প্রভাব প্রকাশ পায়।যা আমরা “সমস্যা বেড়ে যাওয়া” মনে করি।

তাহলে শয়তান বাঁধা থাকার বিষয়টি?
আমরা অনেকেই মনে করি, সব শয়তান পুরোপুরি আটকানো হয়।
বাস্তবে বড় ও প্রভাবশালী শয়তানদের সীমাবদ্ধ করা হলেও—
শয়তানের আদর্শে চলা অন্যান্য জিন ও মানুষ শয়তান তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।
তাই রমাদানে নিজেকে পুরোপুরি নিরাপদ ভাবা ভুল।
তাহলে করণীয় কী?
রমাদান শয়তানের জন্য যেমন চ্যালেঞ্জ
তেমনি একজন মুমিনের জন্যও এটি পুনর্জাগরণের সুযোগ।
✅ রমাদানের আগেই আত্মিক প্রস্তুতি
✅ নিয়মিত কোরআন তিলাওয়াত
✅ সকাল–সন্ধ্যার মাসনুন দোয়া
✅ নফল ইবাদাতে মনোযোগ
✅ রুকইয়াহ আমল নিয়মিত করা
🌟 রমাদান রুকইয়াহ জার্নি
এই রমাদান হোক
জাদু, নজর ও আত্মিক সমস্যার বিরুদ্ধে মুক্তির সংগ্রাম।
দৃঢ় সংকল্প নিন
“এই রমাদানেই মুক্তি চাই!”
রমাদান শুধু পরীক্ষার মাস নয়—
এটি জয়ের মাসও।

রুকাইয়া হল শরীয়ত সম্মত কোরআন এর চিকিৎসা।
রুক‌ইয়াহ বিষয়ক পরামর্শ পেতে আপনার সমস্যাগুলো বিস্তারিত ইনবক্সে লিখুন
অথবা কল করুন
+8801330418659

কুমিল্লা সেন্টার:
ধর্মপুর মধ্য চৌমুহনী,(ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ মোড়।) আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সামনে। কুমিল্লা শহর।

ঢাকা সেন্টার:
গিনি হাউজ, গোরান বাজার প্রি ক্যাডেট স্কুল গলি, খিলগাঁও, ঢাকা।

Quranic Health

স্বামীর প্রতি অকারণে বিরক্তি এর পেছনে কি অদৃশ্য কোনো কারণ আছে?অনেক নারী আছেন, যারা মনে মনে বলেন—“জানি না কেন, স্বামীর কো...
24/02/2026

স্বামীর প্রতি অকারণে বিরক্তি এর পেছনে কি অদৃশ্য কোনো কারণ আছে?

অনেক নারী আছেন, যারা মনে মনে বলেন—

“জানি না কেন, স্বামীর কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে সহ্য করতে পারি না।”

যে মানুষটাকে একসময় ভালো লাগত, আজ তার কথা, চেহারা বা উপস্থিতিই অস্থির করে তোলে।

সব সমস্যাই যে পারিবারিক কলহ বা মানসিক দুর্বলতার ফল তা কিন্তু সব সময় সত্য নয়।

ইসলাম আমাদের শেখায়, স্বামী–স্ত্রীর সম্পর্ক শুধু সামাজিক বন্ধন নয়; এটি আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। কোরআনে আল্লাহ বলেন,

তিনি স্বামী–স্ত্রীর মাঝে মহব্বত ও রহমত সৃষ্টি করেছেন।

আর যেখানে আল্লাহ ভালোবাসা দেন, সেখানেই শয়তান তা নষ্ট করার চেষ্টা করে।

শয়তানের অন্যতম লক্ষ্য হলো দাম্পত্য সম্পর্ক ভেঙে দেওয়া।

কোরআনে উল্লেখ আছে ,এমন কিছু শিখানো হয়, যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয়।

হাদিসে রাসূল ﷺ জানিয়েছেন, ইবলিসের কাছে সবচেয়ে সফল সেই শয়তান যে স্বামী–স্ত্রীর মাঝে ঝগড়া ও দূরত্ব সৃষ্টি করতে পারে।

রুকইয়াহ অভিজ্ঞতায় যেসব লক্ষণ গুরুত্ব দিয়ে দেখা হয়

★ স্বামীর ভালো আচরণেও অস্বস্তি লাগা

★অকারণে রাগ, বিরক্তি বা ঘৃণা তৈরি হওয়া

★ স্বামীর কাছে গেলে বুক ভার লাগা বা মাথা ঘোরা

★নামাজ ও কোরআনের প্রতি আগ্রহ হঠাৎ কমে যাওয়া

★ অকারণ কান্না, রাগ বা সন্দেহ বেড়ে যাওয়া

এগুলো যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে শুধু “মন খারাপ” বলে বিষয়টি এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়।

এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়:

সকালের ও সন্ধ্যায় নিয়মিত আমল করুন

আমল করতে নিচের লিংকে ক্লিক করুন

https://tinyurl.com/3v3zufpk

মুমিনের জন্য শিফার সবচেয়ে বড় উৎস আল্লাহর কালাম। কোরআন ও সহিহ সুন্নাহভিত্তিক রুকইয়াহ আল্লাহর অনুমতিতে অন্তরের বন্ধন, শয়তানি প্রভাব ও অদৃশ্য ক্ষতি থেকে মুক্তির মাধ্যম হতে পারে।।

রুক‌ইয়াহ বিষয়ক পরামর্শ পেতে আপনার সমস্যাগুলো বিস্তারিত ইনবক্সে লিখুন

অথবা কল করুন

+8801330418659

কুমিল্লা সেন্টার:

ধর্মপুর মধ্য চৌমুহনী,(ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ মোড়।) আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সামনে। কুমিল্লা শহর।

ঢাকা সেন্টার:

গিনি হাউজ, গোরান বাজার প্রি ক্যাডেট স্কুল গলি, খিলগাঁও, ঢাকা।

Quranic Health

23/02/2026

দীর্ঘ তিন বছর পর স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক হলো আলহামদুলিল্লাহ।
Nurul Hasan Abu Aminah

21/02/2026

ইদানিং লক্ষ্য করছি কিছু রুক‌ইয়াহ বিষয়ক পেইজ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। সোজা ব্লক করে দিন। খোঁজ নিলে দেখবেন ইলম কালাম নেই।

19/02/2026

আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হলো আজকের রুক‌ইয়াহ ম্যাস সেশন। লক্ষ্য করলাম,রামাদানের রুক‌ইয়াহ বেশি উপকারী। সামনের সেশন ৫‌ মার্চ

Address

Dhormopur Moddho Choumohoni, Model Sadar
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Quranic Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram