05/04/2026
★ চলমান হামের ( Measles ) টিকা ক্যাম্পেইনে কোন কোন শিশুকে টিকা দেওয়া হবে , আর কাদেরকে দেওয়া যাবে না , এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন ।
তাদের সুবিধার্থে এখানে উত্তর গুলো দেয়া হলো -
যারা টিকা পাবে :-
------------------------
🔴 বয়স:- ৬মাস থেকে ৫৯ মাস পর্যন্ত সকল বাচ্চা।
🔴 বাচ্চাকে অবশ্যই সুস্থ হতে হবে।
🔴 পূর্বে ২ টা ডোজ কমপ্লিট থাকলেও টিকা দিবেন।
🔴 শিশু হাম আক্রান্ত হয়ে থাকলে হাম থেকে সুস্থ্য হবার ৩০ দিন পর টিকা দিতে পারবেন।
যারা টিকা পাবে না :-
-----------------------------
🔴 বয়স: যাদের বয়স ৬ মাসের কম অথবা ৫ বছরের বেশি।
🔴 অসুস্থ বাচ্চা বিশেষ করে হাম আক্রান্ত, হামের উপসর্গ আছে এমন কিংবা জ্বর-কাঁশি থাকলে টিকা পাবে না।
🔴 ৪ সপ্তাহের মধ্যে ইতিমধ্যেই হামের টিকা দিয়ে থাকলে ক্যাম্পেইন এ টিকা দিবেন না।
🔴 Immuno compromised বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন , যেমন - Primary immunodeficiency diseases , severe HIV, certain cancers আক্রান্ত রোগীরা টিকা নিবেন না।
★ আপনার এলাকায় কবে টিকা দেওয়া শুরু হবে , তা মিডিয়াতে চোখ রাখলেই জানতে পারবেন।
ডা. মোঃ মোজাম্মেল হোসেন
শিশুরোগ বিশেষজ্ঞ।