25/12/2025
কেনো Vaxitet (Adsorbed Tetanus Vaccine BP) দেওয়া দরকার?
আজ একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকে অনেক কিছু জানতে পারবেন।
এক ভাই বিল্ডিংয়ের কাজ তদারকি করতে গিয়ে হঠাৎ হাঁটার পথে পায়ে একটি পেরেক ঢুকে যায়।
তিনি সঙ্গে সঙ্গেই আমাকে ফোন দেন, বলে ডাক্তার ভাই পায়ে পেরেক ঢুকে গেছে কি করবো এখন! বললাম চেম্বারে আসেন।
এসেই বলে,
“ডাক্তার ভাই,পায়ে খুব ব্যথা করছে, পেরেক ঢুকছে, ভয় লাগছে ইনফেকশন হবে না তো?”
পরীক্ষা করে দেখি,
👉 পায়ের তালুতে পাংচার ইনজুরি।
👉 রক্তপাত হয়েছে।
👉 মাটি/ধুলো লেগেই আছে।
আমি প্রথমেই যা করলাম,
✔ ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করে দিলাম।
✔ জীবাণুমুক্ত করে ড্রেসিং করলাম।
✔ প্রয়োজনীয় ওষুধ দিলাম।
এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত,
👉 Vaxitet (Tetanus Vaccine) দেওয়া।
✔️ দিয়ে দিলাম। 💉
কেনো টিটেনাস ভ্যাকসিন এত জরুরি?
👉 পেরেক, কাঁচ, কাঁটা, ব্লেড, মাটি লাগা ক্ষত এসব জায়গায় Clostridium tetani নামের এক ভয়ংকর জীবাণু থাকতে পারে।
এই জীবাণু শরীরে ঢুকলে হয় Tetanus (ধনুষ্টংকার)।
⚠️ Tetanus হলে কী হয়?
অনেকেই জানেন না, কিন্তু এটা মারাত্মক রোগ,
❌ চোয়াল শক্ত হয়ে যায়।
❌ মুখ খুলতে পারে না রোগী।
❌ শরীর বেঁকে যায়।
❌ খিঁচুনি হয়।
❌ শ্বাসকষ্ট হয়।
❌ চিকিৎসা না পেলে মৃত্যুও হতে পারে।
⚠️ সবচেয়ে ভয়ংকর বিষয়,
একবার টিটেনাস হলে কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, শুধু প্রতিরোধই বাঁচাতে পারে।
💉 Vaxitet কেনো দেওয়া হলো?
উপরোক্ত ভাইয়ের ক্ষেত্রে,
✔ পেরেক ঢোকা = High risk wound.
✔ মাটি/ধুলো লেগেছিল।
✔ আগের টিটেনাস নেওয়ার ইতিহাস ছিল না।
👉 তাই Vaxitet (Adsorbed Tetanus Vaccine BP) দেওয়া বাধ্যতামূলক।
এই ভ্যাকসিন শরীরকে আগে থেকেই প্রস্তুত করে,
যাতে টিটেনাস জীবাণু ঢুকলেও রোগ না হয়।
ভ্যাকসিন দেওয়ার পর ভাই বললেন,
“ডাক্তার ভাই, আমি তো ভাবিই নাই পেরেক ঢুকলে এত বড় বিপদ হতে পারে। আজ না আসলে বুঝতেই পারতাম না।”
📌 সবার জন্য সচেতনতা,
👉 পেরেক, কাঁচ, লোহা, কাঁটা, ব্লেডে কাটা লাগলে,
👉 মাটি বা নোংরা স্থান জনীত জায়গায় কারনে ক্ষত হলে!
⛔ দেরি না করে,
✔ ক্ষত পরিষ্কার করুন।
✔ ড্রেসিং করুন।
✔ টিটেনাস ভ্যাকসিন নিন।
গ্রাম হোক বা শহর,
ছোট ইনজুরি অবহেলা করলে বড় বিপদ হতে পারে।
প্রতিরোধই সেরা চিকিৎসা।
টিটেনাস ভ্যাকসিন জীবন বাঁচায়।