Riyad Homeo Hall

Riyad Homeo Hall আল্লাহ তা‘আলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার ঔষধ বা নিরাময়ের ব্যবস্থা রাখেননি।
তিরমিজি, ২০৩৮।

11/11/2025

বিপদে মুসিবতে...

26/10/2025

হাঁপানি রোগ প্রতিরোধে করণীয়

২. বেশি করে পেট ভর্তি খাবার খাবেন না।

24/10/2025

শীতকাল উঁকি দিচ্ছে...
শীতের এই আগমন দেখে অনেকেই ভীত হচ্ছে...
কারণ শীত এলেই তার হাঁপি কাশি শ্বাসকষ্ট বৃদ্ধি পায়...
আমরা ধারাবাহিকভাবে এ বিষয়ে কিছু পরামর্শ দিব।
আশা করি আপনারা উপকৃত হবেন।

হাঁপানি রোগ প্রতিরোধে করণীয় –

১. ভিটামিন-এ জাতীয় খাবার যেমন: কলিজা ও গাজর খাবেন। সবুজ শাকসবজি বিশেষ করে পালংশাক ও মধু অ্যাজমার জন্য উপকারী।

23/10/2025

শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে মস্তিষ্ক এবং হৃদপিণ্ড বা হার্টকে নিয়েই ভাবনা থাকে বেশি। এর যে কোন একটি বিকল হলে মহাবিপর্যয় নেমে আসে। রোগ বিবেচনায় অবশ্য হার্টকে নিয়েই বেশি ভয়। তাই হার্ট সুস্থ ও স্বাভাবিক রাখতে চলছে নানা ধরনের গবেষণা। শত শত বছর ধরে চলা এসব গবেষণা উপায়ও বাতলে দিয়েছে অনেক।

22/10/2025

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
আল্লাহর শপথ! তোমাদের উপর দারিদ্র্য ও অভাব-অনটনের আশঙ্কা আমি করি না। আমি তোমাদের ব্যাপারে এ আশঙ্কা করি যে, যেমনভাবে তোমাদের উপর প্রাচুর্য ও ঐশ্বর্য ঢেলে দেয়া হবে, যেমনিভাবে পূর্ববর্তীদের উপরও প্রাচুর্য ও ঐশ্বর্য ঢেলে দেয়া হয়েছিল।
অতঃপর তোমরা তেমনিভাবে প্রতিযোগিতা করবে যেমন করে তারা প্রতিযোগিতা করেছে। পরিশেষে তোমাদেরকেও ধ্বংস করে দিবে যেমনিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে।

[সহিহ মুসলিম, হাদিস নং ৭৩১৫]

17/10/2025

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ

সেই বান্দার উপর আল্লাহ তা’আলা রাহমাত বর্ষণ করুন, যে তার কোন ভাইয়ের মান-সম্মান ও ধন-সম্পদের ব্যাপারে যুলুম করেছে। কিয়ামাত দিবসে এ ব্যাপারে তাকে পাকড়াও করার পূর্বেই যেন সে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেয়। কারণ, সে স্থানে (আখিরাতে) দিরহাম, দীনারের (বিনিময় প্রদানের) ব্যবস্থার থাকবে না। সুতরাং তার কোন ভালো আমল থাকলে (যুলুমের পরিমাণ অনুযায়ী) তা নিয়ে যাওয়া হবে। আর ‍যদি কোন ভালো আমল না থাকে, তাহলে মাযলুমদের গুনাহ তার উপর চাপিয়ে দেয়া হবে।

[জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৪১৯, হাদিসের মান: সহিহ হাদিস]

16/10/2025

‘আবদুল্লাহ ইবনু ‘আমর রা. থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন,

মসজিদে জুমার নামাজে তিন ধরনের লোক এসে থাকে।
এক শ্রেণির লোক জুমায় উপস্থিত হয়ে এদিক-ওদিক ঘুরাফেরা করে এবং অনর্থক কথা বলে।

আরেক শ্রেণীর লোক জুমায় এসে দু‘আ ইত্যাদিতে মশগুল থাকে। আল্লাহ ইচ্ছা করলে তাদের দুআ কবুল করতে পারেন, আবার নাও করতে পারেন।

আরেক ধরনের লোক মসজিদে উপস্থিত হয়ে খুতবা পাঠের সময় নিশ্চুপ থাকে, অন্যের ঘাড়ের উপর দিয়ে চলাফেরা করে না এবং কাউকে কষ্ট দেয় না। ঐ ব্যাক্তির জন্য বিগত জুমা হতে এ পর্যন্ত এবং অতিরিক্ত আরো তিনদিন পর্যন্ত এ নীরবতা গুনাহের কাফফারা হবে। কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, “যে ব্যাক্তি একটি নেকীর কাজ করবে বিনিময়ে তাকে তার দশ গুন সওয়াব দেয়া হবে”।

[সুনানে আবু দাউদ ১১১৩ (ইফাঃ), হাদিসের মানঃ হাসান হাদিস।]

পাদটীকা:

মসজিদে গিয়ে কাউকে কষ্ট দেয়া বা কাউকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া নিষেধ। মসজিদে প্রবেশ করে যেখানে জায়গা পাওয়া যাবে সেখানেই বসে পড়তে হবে। অবশ্য শুরু থেকেই প্রত্যেকের এমন ভাবে বসা উচিত যেন সামনের কাতারগুলোতে ফাঁকা জায়গা না থাকে। যেন পিছন থেকে মানুষকে ডিঙ্গিয়ে সামনে আসার প্রয়োজন না হয়। এ বিধান জুমা-সহ সকল নামাজের ক্ষেত্রেই প্রযোজ্য।"

#জুমআ #শুক্রবার #ফজিলাত

10/10/2025

‎রাসূলুল্লাহ ﷺ এর মুক্তদাস সাওবান (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
আমার জন্য পৃথিবীকে গুটিয়ে দেয়া হলো। ফলে আমি তার পূর্ব-পশ্চিম সবদিক দেখতে পেলাম। আমাকে হরিদ্রাভ বা লাল এবং সাদা বর্ণের দু’টি খনিজ ভাণ্ডার অর্থাৎ সোনা-রূপার ভাণ্ডার দেয়া হয়েছে। আমাকে বলা হলো, পৃথিবীর যতখানি তোমার জন্য গুটানো হয়েছিল, তোমার রাজত্ব সেই সীমা পর্যন্ত বিস্তৃত হবে। অতঃপর আমি মহান আল্লাহর নিকট তিনটি জিনিস প্রার্থনা করলামঃ আমার উম্মাত যেন ব্যাপকভাবে দুর্ভিক্ষের শিকার হয়ে তার দ্বারা ধ্বংস না হয়। তাদেরকে দলে উপদলে বিচ্ছিন্ন করে তাদের এক দলকে অপর দলের সশস্ত্র সংঘর্ষের স্বাদ আস্বাদন না করানোর আবেদন করলাম। আমাকে বলা হলো, “আমি কোন ফয়সালা করলে তা মোটেও পরিবর্তিত হওয়ার নয়। তবে আমি তোমার উম্মাতকে দুর্ভিক্ষপীড়িত করে তাদের ধ্বংস করবো না এবং তাদের বিরুদ্ধে বিশ্বের সকল বিরোধী শক্তিকে যুগপৎ একত্র করবো না, যতক্ষণ না তারা পরস্পরকে ধ্বংস করে এবং একে অপরকে হত্যা করে”। আমার উম্মাতের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হলে কিয়ামত পর্যন্ত আর অস্ত্রবিরতি হবে না। আমি আমার উম্মাতের ব্যাপারে অধিক ভয় করছি পথভ্রষ্ট নেতৃবৃন্দের। অচিরেই আমার উম্মাতের কোন কোন গোত্র বা সম্প্রদায় প্রতিমা পূজায় লিপ্ত হবে এবং আমার উম্মাতের কতক গোত্র মুশরিকদের সাথে যোগ দিবে। অচিরেই কিয়ামতের নিকটবর্তী সময়ে ত্রিশজন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। আমার উম্মাতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হয়ে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, মহান আল্লাহর চূড়ান্ত নির্দেশ (কিয়ামত) না আসা পর্যন্ত। তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না। আবূ হাসান (রাঃ) বলেন, অতঃপর আবূ আবদুল্লাহ (রাঃ) এ হাদীস বর্ণনা শেষে বললেন, কতই না ভয়াবহ এ হাদীস।

[সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৯৫২, হাদিসের মান: সহিহ হাদিস]

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্ণিতঃ নবী ﷺ বলেছেনঃ মাসজিদে জুমু’আহর সালাতে তিন ধরনের লোক এসে থাকে। এক শ্রেণীর লোক জুম...
04/09/2025

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্ণিতঃ নবী ﷺ বলেছেনঃ

মাসজিদে জুমু’আহর সালাতে তিন ধরনের লোক এসে থাকে।

এক শ্রেণীর লোক জুমু’আহয় উপস্থিত হয়ে অনর্থক কথা ও কাজে লিপ্ত হয়। সে তার ‘আমল অনুসারেই তার অংশ পাবে।

আরেক শ্রেণীর লোক জুমু’আহুয় এসে দু‘আ করে, মহান ও সর্বশক্তিমান আল্লাহর নিকট প্রার্থণা করে। তিনি ইচ্ছে করলে তাদের দু‘আ কবুল করতে পারেন অথবা নাও করতে পারেন।

আরেক শ্রেণীর লোক জুমু’আহয় উপস্থিত হয়ে চুপচাপ থাকে, কোন মুসলিমের ঘাড় ডিঙ্গিয়ে যায় না এবং কাউকে কষ্ট দেয় না। এই কাজ গুলো ঐ ব্যাক্তির জন্য ঐ জুমু’আহ হতে পরবর্তী জুমু’আহ পর্যন্ত এবং অতিরিক্ত আরো তিনদিন পর্যন্ত গুনাএর কাফফারা হবে কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, “যে ব্যাক্তি একটি নেকীর কাজ করবে বিনিময়ে তাকে তার দশ গুন সওয়াব দেয়া হবে” (সূরাহ আল-আনআমঃ ১৬০)।

[সুনানে আবু দাউদ, হাদিস নং ১১১৩
হাদিসটি হাসান সহিহ।]

কে বুদ্ধিমান? কে নির্বোধ? ‎শাদ্দাদ ইবনু আওস (রাঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ ﷺ বলেনঃ সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নাফসকে ...
03/09/2025

কে বুদ্ধিমান?
কে নির্বোধ?

শাদ্দাদ ইবনু আওস (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ ﷺ বলেনঃ
সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নাফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে।
আর সেই ব্যক্তি নির্বোধ ও অক্ষম যে তার নাফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ্ তা’আলার নিকটে বৃথা আশা পোষণ করে।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান। “মান দানা নাফসাহু” বাক্যাংশের তাৎপর্য এই যে, কিয়ামাতের দিন আত্মাকে হিসাবের সম্মুখীন করার পূর্বেই যে ব্যক্তি দুনিয়াতে নিজের নাফসের হিসাব-নিকাশ নেয়।
উমার ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, “হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই তোমরা নিজেদের কৃতকর্মের হিসাব নাও এবং মহাসমাবেশে হাযির হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। যে ব্যক্তি দুনিয়াতে তার হিসাব-নিকাশ নেয়, কিয়ামাতের দিন তার হিসাব অত্যন্ত হালকা ও সহজ হবে”।
মাইমূন ইবনু মিহরান বলেন, কোন ব্যক্তি খাঁটি মুত্তাকী হতে পারবে না যে পর্যন্ত না সে আত্মসমালোচনা করবে। যেমন কোন ব্যক্তি তার শরীকের নিকট হতে পুঙ্খানুপুঙ্খ হিসেব নেয় যে, সে খাদ্যদ্রব্য ও কাপড়-চোপড় কোথা থেকে কত মূল্যে সংগ্রহ করেছে।

[জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৪৫৯, তাহকীক আলবানীঃ দুর্বল।]

21/08/2025

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ পাঠের ফযীলত

নবী ﷺ বলেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ্ তার উপর দশবার দরুদ পাঠ করবেন।” [১]

নবী ﷺ আরও বলেন, “তোমরা আমার কবরকে ঈদ তথা সম্মিলনস্থলে পরিণত করবে না, আর তোমরা আমার উপর দরূদ পাঠ কর;কেননা তোমাদের দরূদ আমার কাছে পৌঁছে যায়, তোমরা যেখানেই থাক না কেন।” [২]

নবী ﷺ আরও বলেন, “যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অতঃপর সে আমার উপর দরূদ পড়লো না, সে-ই কৃপণ।” [৩]

রাসূলুল্লাহ ﷺ আরও বলেন, “পৃথিবীতে আল্লাহর একদল ভ্রাম্যমাণ ফেরেশতা রয়েছে যারা উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম আমার কাছে পৌঁছিয়ে দেয়।” [৪]

রাসুলুল্লাহ্ ﷺ আরও বলেন, “যখন কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, তখন আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন, যাতে আমি সালামের জবাব দিতে পারি।” [৫]

[১] হাদীসটি সংকলন করেছেন, মুসলিম ১/২৮৮, নং ৩৮[৪]
[২] আবূ দাউদ ২/২১৮, নং ২০৪৪; আহমাদ ২/৩৬৭, নং ৮৮০[৪] আর শাইখ আলবানী একে সহীহ আবি দাঊদে ২/৩৮৩, সহীহ বলেছেন।
[৩] তিরমিযী, ৫/৫৫১, নং ৩৫৪৬, ইত্যাদি। আরও দেখুন, সহীহুল জামে‘ ৩/২৫; সহীহুত তিরমিযী, ৩/১৭৭।
[৪] নাসাঈ, ৩/৪৩, নং ১২৮২; হাকেম, ২/৪২[১] আর শাইখ আলবানী একে সহীহুন নাসাঈ ১/২৭৪, সহীহ বলেছেন।
[৫] আবূ দাউদ, নং ২০৪[১] আর শাইখ আলবানী সহীহ আবি দাউদে ১/৩৮৩, একে হাসান হাদীস বলেছেন।

Address

দর্শনা বাসস্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গার দিকে যেতে রাস্তার ডান পাশে
Darsana

Telephone

+8801916373228

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riyad Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Riyad Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram