Mostafiz & Shraboni's World

Mostafiz & Shraboni's World আমাদের জীবনে প্রতিদিন যেসব ক্ষুদ্র ক্ষুদ্র অথচ তাৎপর্যবহুল ঘটনা ঘটে চলেছে তারই কিছু সাক্ষ্য এই পেজ।
(2)

আচ্ছা, এভাবে মেসেজে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে? 😄
26/04/2026

আচ্ছা, এভাবে মেসেজে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে? 😄

গত শুক্রবার গিয়েছিলাম নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলাধীন সুবর্ণগ্রাম অ্যামিউজম্যান্ট পার্কে Suvarnagrama Amusement Park & R...
26/04/2026

গত শুক্রবার গিয়েছিলাম নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলাধীন সুবর্ণগ্রাম অ্যামিউজম্যান্ট পার্কে Suvarnagrama Amusement Park & Resorts আমি গিয়েছিলাম মূলত অফিস প্রোগ্রামে। মোটামুটি একটা দিন পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে কাটানোর জন্য পারফ্যাক্ট জায়গা।
ঢাকা থেকে ভুলতা-গাউছিয়ার দিকের যেকোনো বাসে করে গাউছিয়া আসতে হবে। তারপর অটোতে মাত্র ১০ টাকা ভাড়ায় চলে আসা যাবে সুবর্ণগ্রাম। এটা একেবারে মেইন রোডের পাশেই।
এন্ট্রি টিকেট প্রতিজন ৩০০/-। এন্ট্রির সাথে একটা রাইড ফ্রি পাওয়া যায়।
পার্কের ভেতরে অনেকগুলো দোলনা, বেঞ্চ, বসার জায়গা আছে। ফ্যামিলি নিয়ে গেলে অনায়াসে সেগুলোর যেকোনো একটায় বসে সময় পার করে দেয়া যাবে।
এছাড়াও ভেতরে আছে স্পিডবোট, গাড়ি, ট্রেন (যদিও ট্রেনও গাড়ির চাকায়ই চলে) 😄, আরও কিছু রাইডস। রাইডগুলোতে উঠতে জনপ্রতি ৫০/- নিবে। আমি কোনো রাইডে উঠিনি। আমার টিকেট কলিগদের বাচ্চাদের দিয়ে দিছিলাম। ✊
পার্কের ভেতরে খাবারের রেস্টুরেন্ট আছে। নাম- পদ্মা রেস্টুরেন্ট। খাবারের মান ভালো, তবে দামটা একটু বেশিই মনে হয়েছে। এখনো পার্কের বেশকিছু জিনিস নির্মাণাধীন (আরও একটা রেস্টুরেন্ট, কয়েকটা রাইড ইত্যাদি)। এগুলো কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে।
আমরা যেহেতু শুক্রবার গিয়েছিলাম, পার্কের ভেতরে জুমার নামাজ আদায়ের ব্যবস্থা ছিলো। মসজিদটা অনেক বড় এবং পরিষ্কার। এই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে।
তবে সুবর্ণগ্রামের সবচেয়ে ইউনিক ব্যাপার আমার চোখে যেটা মনে হয়েছে তা হলো- এর ওয়াল পেইন্টিংগুলো। এতো রিয়েলিস্টিক, হাই ডেফিনিশন এবং অনেকটা ফানি (মিনিংফুল) পেইন্টিং আমি খুব কমই দেখেছি। একজন ভিজিটর হিসেবে আমি এই ডিজাইনারকে 'হ্যাটস অফ' জানাই।
আশা আছে শীঘ্রই আবার যাবো ইনশাআল্লাহ, পরিবারসহ।

তুমি প্রিয়তম দুর্লভ— আকাশের মতো,কখনো হয় না পাওয়া,  তবু ব্যক্তিগত! ~ সাদাত হোসাইন 💜💚💙
25/04/2026

তুমি প্রিয়তম দুর্লভ— আকাশের মতো,
কখনো হয় না পাওয়া, তবু ব্যক্তিগত!

~ সাদাত হোসাইন 💜💚💙

আজ গিয়েছিলাম, নারায়ণগঞ্জ এর অনেক সুন্দর একটা রিসোর্টে। অসাধারণ সুন্দর একটা রিসোর্ট। নাম সুবর্নগ্রাম এমিউজম্যান্ট পার্ক। ...
24/04/2026

আজ গিয়েছিলাম, নারায়ণগঞ্জ এর অনেক সুন্দর একটা রিসোর্টে। অসাধারণ সুন্দর একটা রিসোর্ট। নাম সুবর্নগ্রাম এমিউজম্যান্ট পার্ক। সারাদিন জম্পেশ ছবি তুলেছি। তারমধ্যে এই ছবিটা সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে।
📷 24-04-2026

কোনো এক রূপকথার জগতেতুমি তো এসেছ আমারই হতে 💜💙▶️ লেকের পাশে 📷
23/04/2026

কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছ আমারই হতে 💜💙
▶️ লেকের পাশে 📷

23/04/2026

পেট্রোল পাম্পে গাড়ির সিরিয়াল দেয়ার জন্য লোক লাগলে নক দিয়েন। আমি কিন্তু ড্রাইভিং পারি না, শুধু সিরিয়াল ধরব আরকি। 😄

বাগান বিলাস  |  ২৩ এপ্রিল, ২০২৬অফিসে যাওয়ার পথে তাদের সাথে দেখা ⛰️
23/04/2026

বাগান বিলাস | ২৩ এপ্রিল, ২০২৬
অফিসে যাওয়ার পথে তাদের সাথে দেখা ⛰️

22/04/2026

পোলাও শব্দটা পুরুষবাচক শব্দ। এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে 'মাইয়াও'! 😄

সুবিচার নিশ্চিত হোক- এটাই কাম্য
22/04/2026

সুবিচার নিশ্চিত হোক- এটাই কাম্য

এটা হচ্ছে আমাদের Boss এর খেলনা। তাকে বললাম, "বাবা, এইটা হচ্ছে রোবট।" এখন Boss এই খেলনাকে বিভিন্ন নির্দেশ দিচ্ছে। বলতেছে,...
22/04/2026

এটা হচ্ছে আমাদের Boss এর খেলনা। তাকে বললাম, "বাবা, এইটা হচ্ছে রোবট।" এখন Boss এই খেলনাকে বিভিন্ন নির্দেশ দিচ্ছে। বলতেছে, "রোবট তুমি পানি নিয়ে আসো, মাঠে যাও, ঘুমাই পড়ো ইত্যাদি।" কিন্তু বেচারা রোবট তো তার নির্দেশ মানে না! 😄😄😄

শহুরে লেক  |  Cily lake  💙💜💚
22/04/2026

শহুরে লেক | Cily lake 💙💜💚

আমাদের উপজেলা অফিসের জানালা দিয়ে দেখা দৃশ্য 💚। এজন্যই বলে, প্রকৃতি মানুষের মনকে বুস্ট-আপ করে। ❤️
21/04/2026

আমাদের উপজেলা অফিসের জানালা দিয়ে দেখা দৃশ্য 💚। এজন্যই বলে, প্রকৃতি মানুষের মনকে বুস্ট-আপ করে। ❤️

Address

Demran

Alerts

Be the first to know and let us send you an email when Mostafiz & Shraboni's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mostafiz & Shraboni's World:

Share