Heart Specialist in Bangladesh - Dr. Arnab Kumar Choudhury

Heart Specialist in Bangladesh -  Dr. Arnab Kumar Choudhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Heart Specialist in Bangladesh - Dr. Arnab Kumar Choudhury, Doctor, National Institute of Cardiovascular Diseases, Kallyanpur, Dhaka-1216.
(1)

ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
এমবিবিএস,এমডি(কার্ডিওলজি)
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা
সিরিয়াল : ০৯৬৬৬৭৮৭৮০৬(পপুলার,শ্যামলি) ০১৭২০-৪২২৪৪৮(অ্যালায়েন্স,শ্যামলি,ঢাকা )
০১৩২৪-৭৩১৭৭৭(ঈশ্বরদী চেম্বার)
০১৭২৫-৫৪৫২০২(লালপুর চেম্বার) 🩺 Welcome to the official page of **Dr. Arnab Kumar Choudhury**, Consultant Cardiologist & Medicine Specialist at the **National Institute of Cardiovascular Diseases & Hospital**, Dhaka. With years of experience in treating heart disease, hypertension, and internal medicine, Dr. Choudhury is dedicated to promoting heart health through evidence-based care and public education.

💓 **Special Interests**:
- Cardiac Rehabilitation & Preventive Cardiology
- Coronary Artery Disease (CAD)
- Anticoagulation & Antiplatelet Therapy
- Lifestyle & Diet Counseling for Heart Patients

📍 **Chamber Locations**:
- Alliance Hospital Ltd., Shymoli, Adabor, Dhaka
- Popular Diagnostic Centre Ltd., Bogura

🎥 **Health Education**:
Follow Dr. Choudhury’s [YouTube channel](https://www.youtube.com/) for expert tips in Bengali on heart care, blood pressure control, and healthy living.

📞 For appointments, updates, and health tips—stay connected!

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ইকোরত অবস্থায় আমরা।Echocardiogram হার্টের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যার মাধ্যমে আমরা...
01/02/2026

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ইকোরত অবস্থায় আমরা।Echocardiogram হার্টের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যার মাধ্যমে আমরা হার্টের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারি।আপনারা হার্টের অবস্থা জানতে ইকো পরীক্ষা করাতে পারেন।

31/01/2026

এঞ্জিওগ্রাম কেন করা হয়?

মিস্টার রহমান (ছদ্মনাম) আমাদের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে এসেছিলেন হার্ট অ্যাটাক ও সাথে হার্টের ছন্দজনিত সমস্যা...
30/01/2026

মিস্টার রহমান (ছদ্মনাম) আমাদের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে এসেছিলেন হার্ট অ্যাটাক ও সাথে হার্টের ছন্দজনিত সমস্যা (Complete Heart Block) নিয়ে।আমরা তার হার্ট অ্যাটাকের চিকিৎসা সাথে অস্হায়ী পেসমেকার প্রতিস্থাপন করে তার ক্রিটিকাল অবস্থার সাময়িক উন্নতি করেছিলাম।পরবর্তীতে ১৪ দিন ফলোআপ করেও উনার ছন্দজনিত সমস্যার উত্তোরণ না ঘটায় আমরা তার হৃদপিণ্ডে স্হায়ী পেসমেকার প্রতিস্থাপন করি।পরবর্তী দিন থেকেই রোগি অনেকটা সুস্থ বোধ করেন।
রোগির এই সুস্হতায় আমাদের একান্ত কাম্য
মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সর্বদা এভাবে অসুস্থ রোগির পাশে থাকার সামর্থ্য দেন

সুপ্রভাত, সকলকেসেন্টমার্টিনের পথে পথে....
28/01/2026

সুপ্রভাত, সকলকে
সেন্টমার্টিনের পথে পথে....

সেন্টমার্টিন যাচ্ছি।আগামী কয়েকটি দিন ওখানে কাটাব।মাঝেমধ্যে শত ব্যস্ততা সত্ত্বেও মন ও হার্ট ভাল রাখার জন্য ছোট ছোট ট্রিপে...
27/01/2026

সেন্টমার্টিন যাচ্ছি।আগামী কয়েকটি দিন ওখানে কাটাব।মাঝেমধ্যে শত ব্যস্ততা সত্ত্বেও মন ও হার্ট ভাল রাখার জন্য ছোট ছোট ট্রিপের গুরুত্ব অপরিসীম।

#হার্ট_সুস্থ_রাখতে_ভ্রমণের_উপকারিতা
১. মানসিক চাপ কমে, হার্টের উপর চাপও কমে
দীর্ঘদিনের স্ট্রেস হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ ও অনিয়মিত হার্টবিটের ঝুঁকি বাড়ায়। ভ্রমণের সময় কাজের চাপ থেকে দূরে থাকা, নতুন পরিবেশ উপভোগ করা কর্টিসল হরমোন কমায়—ফলে হার্ট স্বস্তি পায়।

২. শারীরিক সক্রিয়তা বাড়ে
ভ্রমণে হাঁটা, পাহাড়ে ওঠা, সমুদ্রতটে চলাফেরা—এসবই হালকা থেকে মাঝারি ব্যায়ামের মতো কাজ করে। এতে রক্ত সঞ্চালন ভালো হয়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হার্টের কর্মক্ষমতা বাড়ে।

৩. রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে
রিল্যাক্সড পরিবেশে থাকলে সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম কম সক্রিয় থাকে, ফলে রক্তচাপ ও হার্ট রেট স্বাভাবিকের দিকে আসে।

৪. ভালো ঘুম হয়
ভ্রমণে মানসিক প্রশান্তি ও শারীরিক ক্লান্তির কারণে ঘুমের গুণগত মান ভালো হয়। ভালো ঘুম হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি কমে।

৫. ডিপ্রেশন ও উদ্বেগ কমায়
ডিপ্রেশন নিজেই একটি স্বাধীন হার্ট রোগের ঝুঁকি। ভ্রমণ মুড ভালো করে, ডোপামিন ও সেরোটোনিন বাড়ায়—যা হৃদযন্ত্রের জন্য পরোক্ষভাবে সুরক্ষামূলক।

৬. সামাজিক সংযোগ বাড়ে
পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণ সামাজিক বন্ধন শক্ত করে। গবেষণায় দেখা গেছে—যাদের সামাজিক সম্পর্ক ভালো, তাদের হার্টের রোগ কম হয়।

৭. জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনে
ভ্রমণের পর অনেকেই স্বাস্থ্যকর জীবনযাত্রায় ফিরে আসতে অনুপ্রাণিত হন—নিয়মিত হাঁটা, ধূমপান ছাড়া, ওজন নিয়ন্ত্রণ ইত্যাদি।

#হার্ট_রোগীদের_জন্য_ছোট_পরামর্শ
ক.ভ্রমণের আগে চিকিৎসকের পরামর্শ নিন
খ.ওষুধ সঙ্গে রাখুন
গ.অতিরিক্ত ক্লান্তি ও ডিহাইড্রেশন এড়িয়ে চলুন
ঘ.হালকা হাঁটা ও পর্যাপ্ত বিশ্রাম নিন

#ডা_অর্ণব_কুমার_চৌধুরী
ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা

26/01/2026

বুকে ব্যথা ছাড়া হার্ট অ্যাটাকের আর কি কি উপসর্গ থাকতে পারে?

চ্যানেল ২৪ এ হৃদরোগিদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান "রমজানে হৃদরোগীদের করণীয়" শীর্ষক অনুষ্ঠানের রেকর্ডিং শেষে...
26/01/2026

চ্যানেল ২৪ এ হৃদরোগিদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান "রমজানে হৃদরোগীদের করণীয়" শীর্ষক অনুষ্ঠানের রেকর্ডিং শেষে...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) তথা, এক্স BSMMU বা এক্স পিজি হাসপাতালের বর্তমান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মূল্য তাল...
26/01/2026

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) তথা, এক্স BSMMU বা এক্স পিজি হাসপাতালের বর্তমান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মূল্য তালিকা সকলের জ্ঞাতার্থে নিচের ছবিগুলোর মাধ্যমে দেওয়া হল।

লালপুর, নাটোর আমার দেশের বাড়ি।দেশের মানুষের ভালবাসার টানে প্রতি শুক্রবার ছুটে যায় লালপুরে।জন্মস্হানের মানুষদের সেবা দানে...
25/01/2026

লালপুর, নাটোর আমার দেশের বাড়ি।দেশের মানুষের ভালবাসার টানে প্রতি শুক্রবার ছুটে যায় লালপুরে।জন্মস্হানের মানুষদের সেবা দানে একটা আত্মিক শান্তি পাওয়া যায়, যা অন্যখানে কিছুটা হলেও কম।সকলে দোয়া করবেন মৃত্যুর আগ পর্যন্ত যেন লালপুরবাসীকে সেবা দিয়ে যেতে পারি।

24/01/2026

শীতে হার্টের রোগীদের যেসব নিয়ম মেনে চলতে হবে



22/01/2026

ঠাণ্ডা, কাশি কি ছোঁয়াচে রোগ?

21/01/2026

শীতে বাচ্চাদের রোগের সংক্রমণ কেন বেশি হয়?

Address

National Institute Of Cardiovascular Diseases, Kallyanpur
Dhaka-1216
1207

Telephone

+8801886169192

Website

https://www.youtube.com/@DRARNABKUMARCHOUDHURY

Alerts

Be the first to know and let us send you an email when Heart Specialist in Bangladesh - Dr. Arnab Kumar Choudhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Heart Specialist in Bangladesh - Dr. Arnab Kumar Choudhury:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram