Aesthetic & Baby Care

Aesthetic & Baby Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aesthetic & Baby Care, Paediatrician, Beside Pubali Bank, Eastern Housing Main Road, extension Pallabi, Adjacent to Duaripara bus stand, Rupnagar, Mirpur 11. 5, Dhaka.
(2)

Dr. Ahmed Nazmul Anam

MBBS | FCPS (Pediatrics) | MD (Pediatric Cardiology)
Associate Professor (ICMH Matuail)
এই চ্যানেলে শিশুর
✔️ খাবার ও ওজন
✔️ জ্বর, খিঁচুনি ও অন্যান্ন রোগ
✔️ শিশুর হার্টের সমস্যা
✔️ অভিভাবকদের সাধারণ ভুল
📌 ভিডিও ভালো লাগলে শেয়ার করুন

28/02/2026

বাবুর এডিনযে়ড এর চিকিৎসা না করালে কি কি সমস্যা হয় || ডাঃ আহমেদ নাজমুল আনাম || FCPS, MD- Assistant Professor, ICMH

27/02/2026

Total Allergy Panel Test করে জানুন আপনার বাবুর কোন খাবারে এলার্জি

26/02/2026

এডিনযে়ড কি ? এডিনযে়ড হলে কি সমস্যা হয় ।

24/02/2026

হেডফোন কি শ্রবণশক্তি হ্রাস করে || ডাঃ আহমেদ নাজমুল আনাম || FCPS, MD- Assistant Professor, ICMH

21/02/2026

বাবুদের অসুস্থতার সময় কি ধরণের খাবার খাওযা়নো প্রয়োজন।

21/02/2026

আমার বইতে লেখা আমার লেখক পরিচিতি:

ডা. আহমেদ নাজমুল একজন শিশু চিকিৎসক, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও শিশুস্বাস্থ্য পরামর্শক। তিনি ২০০১ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে Bangladesh College of Physicians and Surgeons থেকে ২০১২ সালে শিশুস্বাস্থ্যে এফসিপিএস ডিগ্রি লাভ করেন এবং ২০২০ সালে Bangladesh Medical University থেকে পেডিয়াট্রিক কার্ডিওলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকুরিতে যোগদান করেন। বর্তমানে তিনি Institute of Child & Mother Health-এ সহযোগী অধ্যাপক এবং PICU প্রধান হিসেবে কর্মরত এবং নিষ্ঠার সঙ্গে শিশুদের চিকিৎসাসেবা প্রদান করে আসছেন।

পেশাগত উৎকর্ষতার লক্ষ্যে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ভারতে Narayana Health-এ শিশু হৃদরোগে ফেলোশিপ সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের Boston University থেকে শিশু পুষ্টি বিষয়ে উন্নত প্রশিক্ষণ লাভ করেন।

ক্লিনিক্যাল দায়িত্বের পাশাপাশি তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। তার “Dr. Ahmed Nazmul Anam” ইউটিউব চ্যানেল ও “Aesthetic & Baby Care” ফেসবুক পেজে প্রায় ১৫ লক্ষ অনুসারী রয়েছে, যেখানে নিয়মিত শিক্ষামূলক কনটেন্টের মাধ্যমে অভিভাবকদের নির্ভরযোগ্য দিকনির্দেশনা প্রদান করা হয়। এই বইটি তার দীর্ঘ ক্লিনিক্যাল ও ডিজিটাল অভিজ্ঞতার সমন্বিত রূপ।

তিনি এক শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন পরিবারে বেড়ে উঠেছেন। তাঁর বাবা মরহুম জালাল উদ্দিন আহমেদ একজন প্রাক্তন যুগ্ম সচিব ছিলেন। তাঁর মা নুরুন নাহার আহমেদ একজন সম্মানিত লেখিকা এবং Khilgaon Government Boy's High School-এর প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

ব্যক্তিজীবনে তার সহধর্মিণী ডা. সায়লা আফরোজ সুমি একজন এস্থেটিক ডার্মাটোলজিস্ট। তিনি দুই সন্তান—নীলিম ও নিশামের গর্বিত পিতা।

20/02/2026

আমার বইটি লেখার ভূমিকা:
শিশুদের সুস্থতা মানে শুধু হাসপাতাল বা প্রেসক্রিপশনের বিষয় নয়—এটি সঠিক তথ্য, সময়মতো সিদ্ধান্ত এবং অভিভাবকদের আত্মবিশ্বাসের নাম। এই বিশ্বাস থেকেই কয়েক বছর আগে আমি শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছড়ানোর উদ্দেশ্যে একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শুরু করি। সেখানে নিয়মিত ভিডিওর মাধ্যমে বাবা–মায়েদের সবচেয়ে সাধারণ প্রশ্ন, ভয়, ভুল ধারণা এবং বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ হয়।

এই ভিডিওগুলো করতে গিয়ে আমি বুঝতে পারি—একই প্রশ্ন বারবার আসছে, অনেক অভিভাবক ভিডিও দেখতে পারছেন না, আবার অনেকে লিখিত আকারে সাজানো তথ্য খুঁজছেন। সেই বাস্তব চাহিদা থেকেই এই বইটির জন্ম। বলা যায়, এই বইটি মূলত আমার ইউটিউব ও ফেসবুক পেজের ভিডিওগুলোরই পরিশীলিত, বিস্তৃত এবং সংকলিত রূপ।

এই বইয়ের প্রতিটি অধ্যায়ের পেছনে আছে বাস্তব অভিজ্ঞতা—ভিডিও কমেন্ট, লাইভ সেশন, ইনবক্সে আসা প্রশ্ন এবং হাজারো বাবা–মায়ের দুশ্চিন্তার গল্প। চিকিৎসাবিজ্ঞানের নির্ভুলতা বজায় রেখে বিষয়গুলোকে সহজ, সংক্ষিপ্ত এবং ব্যবহারিক ভাষায় উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যেন ঘরে বসেই একজন অভিভাবক প্রয়োজনীয় ধারণা পেয়ে যান।

আমি মনে করি, ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু হওয়া সচেতনতার যাত্রা যদি একটি বইয়ের মাধ্যমে আরও বেশি মানুষের ঘরে পৌঁছাতে পারে, তবেই এর উদ্দেশ্য পূরণ হয়। এই বইটি যদি কোনো শিশুর ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কিংবা কোনো অভিভাবকের অপ্রয়োজনীয় ভয় কমাতে পারে—তাহলে ইউটিউব ভিডিও থেকে বই পর্যন্ত এই পথচলা সার্থক হবে।

শিশুদের সুস্থ, নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের জন্য এই ছোট্ট প্রয়াস আপনাদের কাজে আসুক—এই প্রত্যাশাই রইল।

20/02/2026

১ লা মার্চ থেকে বইমেলায় আমার লেখা বই শিশু ও মায়ের যত্ন বের হচ্ছে।সব বয়সের ডায়েট চার্ট সহ আমার জনপ্রিয় ভিডিও গুলো বই আকারে নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে।চেম্বার গুলোতেও পাবেন।

20/02/2026

গলায় এরকম গুটি ফুললে ভয় পাবেননা এগুলো। লিমফ নোড। কিছু পরীক্ষা করতে হবে ডাক্তারের পরামর্শে!

19/02/2026

🌙 রমজানের নিঃশব্দ এক আর্তি…

অনেকেই এই জীবনে অনেক কিছু চায়।
আমার চাওয়া খুব ছোট… কিন্তু হৃদয়ের খুব গভীর থেকে।

আমি শুধু এমন একজন শিশু ডাক্তার হতে চাই,
যে অসহায় বাবুর কষ্ট একটু কমাতে পারে…
রাতভর কাঁদতে থাকা এক মায়ের চোখে একটু ভরসা দিতে পারে।

আমি আদর্শ শিক্ষক হতে চাই,
যেন আমার ছাত্ররা শুধু ডিগ্রি না — মানবিকতা শিখে।

আমি ভালো বাবা হতে চাই,
আমার সন্তানের চোখে নায়ক না, ভরসা হতে চাই।
ভালো স্বামী হতে চাই,
যেন আমার সঙ্গী আমার মধ্যে সম্মান আর শান্তি খুঁজে পান।

আমি মা-বাবার দোয়ার যোগ্য সন্তান হতে চাই।
ভাইবোনের শক্তি হতে চাই।

আর সবচেয়ে বড় কথা —
আমি একজন সত্যিকারের মুসলিম হতে চাই,
যে নিঃশব্দে মানুষের উপকার করে যায়।

এই রমজানে আমার একটাই দোয়া —
হে আল্লাহ…
আমার জীবনটা এমন করে দিন
যেন কোনো বাবুর কান্না থামানোর পেছনে
আমার নামটা জড়িয়ে থাকে।

আপনাদের কাছে শুধু একটা অনুরোধ —
আমার জন্য দোয়া করবেন। 🌙✨

রমজান মোবারক।

18/02/2026

📢 সচেতনতা ও কৃতজ্ঞতা বার্তা
প্রতি বুধবার ফরাজি হাসপাতাল–এ ইকো করানোর জন্য যে উপচে পড়া ভিড় দেখা যায়, তা আমাদের একটি বিষয় পরিষ্কার করে—
অভিভাবকরা এখন অনেক বেশি সচেতন।
আপনাদের ধন্যবাদ ❤️
বিশেষ করে সেই সব বাবা-মাকে, যারা তাদের বাবুর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হচ্ছেন—
যেসব শিশুদের
🔹 ঘন ঘন ঠান্ডা লাগে
🔹 ওজন ঠিকমতো বাড়ছে না
🔹 দুর্বলতা বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়
এসব লক্ষণকে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় ছোট ছোট উপসর্গের পেছনে বড় কারণ লুকিয়ে থাকতে পারে, যা সময়মতো ধরা পড়লে সহজেই চিকিৎসা সম্ভব।
আপনাদের এই সচেতনতা একটি সুস্থ ভবিষ্যতের জন্য বড় পদক্ষেপ।
এভাবেই সন্তানের যত্নে পাশে থাকুন, নিয়মিত ফলো-আপ করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
সুস্থ বাবু, হাসিখুশি পরিবার 🌸

18/02/2026

সুখবর! অফুরন্ত সিরিয়াল! শনিবার সকাল 10:30 AM থেকে আলোক ডায়াগনস্টিক মিরপুর 10 এ রোগী দেখবো বিকাল 5 টা পর্যন্ত। যোগাযোগ
01769969854

Address

Beside Pubali Bank, Eastern Housing Main Road, Extension Pallabi, Adjacent To Duaripara Bus Stand, Rupnagar, Mirpur 11. 5
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Aesthetic & Baby Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aesthetic & Baby Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category