শোনো - Shono

শোনো - Shono মন খুলে বলুন, ভালো থাকুন, ভালো রাখুন।

প্রতিদিন হাজারো ভাবনা ভীড় করে মাথায়। ভাবনার আকাশে জমে মেঘ। অযাচিত দুশ্চিন্তা ঘিরে ধরে আমাদের। জীবন চলার পথে না বলা গোপন কষ্টে দমবন্ধ করা অনুভূতি আসে মনে। ভরসার খোঁজে ছুটে যাই কাছের মানুষের কাছে। কিন্তু দিন শেষে প্রয়োজন ফুরালে প্রিয়জনও যেন বদলে যায়। কষ্টগুলো দুর্বলতা ভেবে হাসি ঠাট্টায় মেতে উঠে চারপাশের সকলে।

এমন পরিস্থিতিতে আপনার সকল না বলা দুঃখ কষ্টের কথা শুনতে আমরা আছি আপনার পাশে।

বলুন নিঃসংকোচে, প্রাণ খুলে। যথাযথ গোপনীয়তা রক্ষা করে বিশ্বস্ত বন্ধুর মতো আমরা শুনবো আপনার সকল না বলা কথা।

Something looks new?Not louder.Not bigger.But deeper.We’ve been listening.We’ve been evolving.And now…We’re ready to sho...
30/03/2026

Something looks new?

Not louder.
Not bigger.
But deeper.

We’ve been listening.
We’ve been evolving.

And now…
We’re ready to show you what SHONO is becoming.

Stay close.

20/03/2026
আমরা শরীর খারাপ হলে কত কিছু করি। ডাক্তারের কাছে যাই। ওষুধ খাই। টেস্ট করাই। ডায়েট ঠিক করি।কিন্তু মন খারাপ হলে আমরা কী করি...
10/03/2026

আমরা শরীর খারাপ হলে কত কিছু করি। ডাক্তারের কাছে যাই। ওষুধ খাই। টেস্ট করাই। ডায়েট ঠিক করি।

কিন্তু মন খারাপ হলে আমরা কী করি? বেশিরভাগ সময় আমরা বলি, “এগুলো মাথা থেকে বের করে দাও”, “এত ভাবার কী আছে?”, “সব ঠিক হয়ে যাবে”, ইত্যাদি।

কিন্তু সত্যি করে বলুন তো, মন কি সত্যিই এত সহজে ঠিক হয়ে যায়?

আমাদের বয়স যখন ৩০–৫৫ এর মধ্যে, তখন জীবনের চাপও কম থাকে না। সংসার, সন্তান, ক্যারিয়ার, টাকা-পয়সা, সম্পর্কের টানাপোড়েন…

শরীর অসুস্থ হলে আমরা ভয় পাই। কিন্তু মন ক্লান্ত হয়ে গেলে আমরা সেটাকে গুরুত্বই দিই না কেনো?

আমরা কি শিখিনি মনও অসুস্থ হতে পারে?

নাকি আমরা এখনো বিশ্বাস করি, মনের কষ্টকে গুরুত্ব দেওয়া দুর্বলতা?

------------------------------

যোগাযোগ: 📩 ইনবক্স করুন অথবা কল করুন: 01793-915066

#মানসিকস্বাস্থ্য
#শোনো

08/03/2026

# #আন্তর্জাতিকনারীদিবস #নারীদিবস #নারীশক্ত #সমঅধিকার

07/03/2026

Psychology ব্যাপারটা কি আসলেই কঠিন?

আমরা প্রতিদিন শরীরের যত্ন নিই, প্রয়োজনে ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, বিশ্রাম নেই।

কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের মনেরও ততটাই যত্ন নিই?

Psychology আমাদের বুঝতে সাহায্য করে,

কেন আমরা কষ্ট পাই ..
কেন সম্পর্ক ভেঙে যায়
কেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলি
কেন একই ভুল বারবার করি ..

Psychology আমাদের শেখায়,

নিজের অনুভূতিকে বোঝা
চাপ ও উদ্বেগ সামলানো
সুস্থ সম্পর্ক তৈরি করা
নিজের মূল্য বুঝতে শেখা

একজন মানুষ যদি নিজের মনকে না বোঝে, তাহলে সে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধু আবেগ বা ভয় থেকে নেয়।

আর তাই psychology বোঝা কোনো দুর্বলতা না, এটা সচেতনতা।

#মানসিকস্বাস্থ্য
#মনখারাপ #নিজেকেবুঝুন
# #শোনো

আজ World Teen Mental Health Day।আমরা যখন বলি,“এই বয়সে এত দুঃখ কিসের? ফোনটা নামাও, ঠিক হয়ে যাবে। এটা তো শুধু ফেজ।”তখন হয়ত...
02/03/2026

আজ World Teen Mental Health Day।

আমরা যখন বলি,
“এই বয়সে এত দুঃখ কিসের? ফোনটা নামাও, ঠিক হয়ে যাবে। এটা তো শুধু ফেজ।”

তখন হয়তো আমরা বুঝতে পারি না, এই ‘ফেজ’ এর ভেতরেই লুকিয়ে থাকতে পারে উদ্বেগ, হতাশা, আত্মবিশ্বাসের ভাঙন, বা ভয়ংকর একাকীত্ব।

আমরা বুঝতে পারি না, কৈশোরে পৌঁছানো ছেলেটা বা মেয়েটা নাটক করছে না। তারা লড়ছে, এমন এক অনুভূতির সাথে যার ভাষা তারা এখনো শিখে উঠতে পারেনি।

আজকের দিনটা মনে করিয়ে দেয়, শাসনের আগে শুনি।
উপদেশের আগে জিজ্ঞেস করি, “তুমি সত্যি কেমন আছো?”

---------------
যোগাযোগ: 📩 ইনবক্স করুন অথবা কল করুন: 01793-915066


#শোনো #মানসিকস্বাস্থ্য

রাত ১১টার পর,সবাই ঘুমিয়ে গেলে,নারীরা তখন একটু বসে।হাতের কাজ শেষ। বাচ্চার হোমওয়ার্ক শেষ। স্বামীর খাওয়া শেষ। বাড়ির দায়িত্ব...
23/02/2026

রাত ১১টার পর,
সবাই ঘুমিয়ে গেলে,
নারীরা তখন একটু বসে।

হাতের কাজ শেষ। বাচ্চার হোমওয়ার্ক শেষ। স্বামীর খাওয়া শেষ। বাড়ির দায়িত্ব শেষ। শুধু একটা জিনিস শেষ হয় না, মনের ভেতরের চুপচাপ ক্লান্তি।

২৫ থেকে ৫৫, এই বয়সে একজন নারী কতগুলো চরিত্রে অভিনয় করেন জানেন?

স্ত্রী।
মা।
কন্যা।
বন্ধু।
বউমা।
কর্মজীবী নারী।

দায়িত্বের স্তম্ভ।

কিন্তু প্রশ্ন হলো, নারীর নিজের জায়গাটা কোথায়?

নারীদের মধ্যে একটি প্রচলিত কথা/ডায়লোগ হচ্ছে, “আমি ঠিক আছি।” কিন্তু সেই “ঠিক আছি” কথাটার ভেতরেই থাকে, বছরের পর বছর, নিজেকেই নিজে ঠিক করে নেয়ার একাকিত্বের কষ্ট।

আমরা বিশ্বাস করি, একজন সুস্থ নারী মানেই একটি সুস্থ-সুখী পরিবার।

❤️‍🩹 তন্বিতা ঘোষ, আমাদের সাথে যুক্ত আছেন সাইকোলজিস্ট হিসেবে।

তিনি কাজ করেন নারীর মানসিক স্বাস্থ্য, সম্পর্কের চাপ, আত্মপরিচয় সংকট এবং আসক্তি বিষয়ক সাপোর্ট নিয়ে।

যোগাযোগ:

📅 অনলাইন সেশন
🕓 বিকাল ৪টা – ৮টা (রবিবার ও বুধবার)
📩 ইনবক্স করুন অথবা কল করুন: 01793-915066

#নারীরমানসিকস্বাস্থ্য #শোনো #মানসিকস্বাস্থ্য #সম্পর্কেরচাপ, #আত্মপরিচয়সংকট

21/02/2026

এই ভাষা দিবসে, নিজের অনুভূতি ও সম্মান নিয়ে সচেষ্ট হই।

সব সম্পর্ক, ঝগড়ায় ভাঙে না।কিছু সম্পর্ক ভাঙে নীরবতায়।সে দায়িত্বশীল।সে খারাপ ব্যবহার করে না।সে প্রতারণাও করে না।তবু …আপনি ...
20/02/2026

সব সম্পর্ক, ঝগড়ায় ভাঙে না।
কিছু সম্পর্ক ভাঙে নীরবতায়।

সে দায়িত্বশীল।
সে খারাপ ব্যবহার করে না।
সে প্রতারণাও করে না।

তবু …

আপনি যখন কাঁদেন, সে তখন আপনার কারণকে পাত্তাও দেয় না।
আপনি যখন কষ্ট পান, সে তখন উদাসীন।
আপনি যখন কথা বলতে চান, সে বিষয় পাল্টে দেয়।
আপনি যখন অনুযোগ জানান, সে চুপ হয়ে যায়।

এই মানুষগুলো Emotionally Unavailable বা আবেগগতভাবে অনুপস্থিত।

তারা খারাপ না।
কিন্তু তারা অনুভূতির গভীরে নামতে ভয় পায়।
তারা নিজেদের আবেগ বোঝে না, তাই আপনার আবেগও ধরতে পারে না।

ফলাফল?

আপনি সম্পর্কে থেকেও একা অনুভব করেন।

মনে রাখবেন,
ভালোবাসা চাওয়া অপরাধ না।
অনুভূতিগত সংযোগ চাওয়া বিলাসিতা না।

কেউ যদি আপনার ভালোবাসা, আবেগ বা ত্যাগের ভাষা না বোঝে, এর মানে আপনি “অতিরিক্ত” না।

আপনাদের প্রয়োজন পেশাদার কাউন্সেলিং, ব্যক্তিগত গণ্ডি নির্ধারণ করা, এবং খোলামেলা, চাপমুক্ত যোগাযোগের ক্ষেত্র গড়ে তোলা।

#সম্পর্ক #মানসিকস্বাস্থ্য #শোনো

Address

Dhaka

Opening Hours

Monday 01:00 - 20:00
Tuesday 01:00 - 20:00
Wednesday 13:00 - 20:00
Thursday 13:00 - 20:00
Friday 15:00 - 20:00
Sunday 11:00 - 23:00

Telephone

+8801748695756

Website

Alerts

Be the first to know and let us send you an email when শোনো - Shono posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to শোনো - Shono:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram