AAMRA NARI

AAMRA NARI Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AAMRA NARI, Road # 10/A, House # 262/1, 2nd floor, West Dhanmondi, Dhaka-1209, Dhaka.

23/02/2026

'A Collaborative Knowledge Sharing Session' on 'Breast Cancer Awareness & Expert Medical Consultation' by 'Aamra Nari' and 'Community Bank Bangladesh PLC,' held on 17th February in Observance of World Cancer Day (4th February).


20/02/2026
''যশোরের যশখেজুরের রস''..প্রচলিত এসব ঢঙের কাব্যিক কথা শেষ করে দিয়েছে সমাজ, রাষ্ট্র এবং আমাদের প্রজন্মকে! যার দরুন কোনো ম...
08/01/2026

''যশোরের যশ
খেজুরের রস''
..প্রচলিত এসব ঢঙের কাব্যিক কথা শেষ করে দিয়েছে সমাজ, রাষ্ট্র এবং আমাদের প্রজন্মকে! যার দরুন কোনো মরদ নেই একজন মডেল বা আইকন হিসাবে! এ চিত্র সারা দেশেই অলমোস্ট!

কীভাবে?

সে মেলা কথা!
যদি ধরি গত ৫০ বছরে অমন 'রস' আর 'যশের' মতো প্রোডাকটিভ কী আছে গর্ব করার মতো এই যশোরে?
উত্তর খুঁজতে হলে আমাদের এখানে গার্বেজ রাজনীতির সামিয়ানার নিচে আশ্রিত এবং ছত্রছায়ায় কুলাঙ্গার, ননপ্রোডাক্টিভ, গার্বেজ চাঁদাবাজদেরই হাতড়াতে হবে!

সে যাই-ই হোক;
ডাঃ মোঃ বনি আমিন, সহকারী অধ্যাপক (ক্যান্সার সার্জারী ), বিশেষজ্ঞ ক্যান্সার ও জেনারেল সার্জন(জেএমসিএস); ডাঃ আহমেদ ফারুক , কনসালট্যান্ট, আকুপাংচার এন্ড বায়ো এনার্জেটিক মেডিসিন, প্রাভা হেলথ, বনানী, ঢাকা; পেইন ও প্যারালাইসিস বিশেষজ্ঞ, ফিজিওথেরাপি চিকিৎসক শিবলী নোমানী, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান,জেড এইচ শিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঢাকা , চেয়ারম্যান, পিপিআরসি।

উনাদের উপর আমার কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি, সামর্থ্য সত্যি সত্যিই নেই!

আমার 'আমরা নারী'র প্রচেষ্টার সাথে শত শত ডাক্তার, পুলিশসহ নানানভাবে সরকারি, বেসরকারি হাজার হাজার সুন্দর সুন্দর মানুষ রয়েছেন, তাদের উপর আমি একইভাবে কৃতজ্ঞ।

বনি আমার এলাকার ছোটোভাই। কালকে তার চেম্বার অফ রেখেছে আমার দাবি মেটাতে গিয়ে। একইভাবে বাকি দু'জন; নোমানী ভাই ও ফারুক ভাই।

২৪/৭ লেগে থেকে, অজস্র নাইয়ে'র ভেতরেও আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কাজ এগোচ্ছে, মন্দ কী?

ঢাকা থেকে যশোর যাওয়া আসা, 'আমরা নারী'র সাথে থাকা। জাগতিক, বৈষয়িক কোনো কিছু বিনিময় ছাড়া এমন অনেক অনেক মানুষ আমরা নারী'কে সাপোর্ট করছে।

টিপিক্যাল কোনো ধান্দা, ফন্দি ফিকির আমরা নারী'র ত্রিসীমায় নেই! তবে যে মিশন, ভিশন সেটি সর্বগ্রাসী! মিলে গেলেই কেল্লা ফতে!

আমরা নারী নিয়ে আমি খুবই আশাবাদী, দৃঢ় প্রত্যয়ী।
টুক টুক করে 'আমরা নারী'র প্রতিদিন অ্যাচিভমেন্ট ও সাকসেস রয়েছে। অচিরেই এই প্রতিষ্ঠান যেখানে পৌঁছানোর ঠিক সেখানে পৌছাবে, ইনশাআল্লাহ।

03/10/2025

🌸 ‘পিঙ্ক মান্থ অক্টোবর’
স্তন ক্যান্সার সচেতনতা মাস
বিশ্বব্যাপী অক্টোবর মাসকে ‘পিঙ্ক মান্থ’ হিসেবে পালন করা হয় স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসাবে।

নারীর স্বাস্থ্য, জীবন ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে 'বাংলাদেশ প্রতিদিন' Bangladesh Pratidin Health হেলথ এবং 'আমরা নারী' AAMRA NARI-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান “জীবনের জয়গান”।

🎥 আজকের পর্ব
অক্টোবর - স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে
“জীবনের জয়গান” | পর্ব – ৩ | Breast Cancer | Health Tips

আজকের আলোচনার বিষয়:
👉 প্লাস্টিক সার্জারির পর রোগীরা কীভাবে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন?

📚 অনুষ্ঠান ধারাবাহিকতা
এই সিরিজে দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিদিন হাজির হচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য, দিকনির্দেশনা ও স্বাস্থ্য টিপস নিয়ে। আলোচনায় থাকবে—
* স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ
* সময়মতো শনাক্তকরণ
* প্রতিরোধ ও সচেতনতা
* আধুনিক চিকিৎসা ব্যবস্থা

এই আয়োজন নিঃসন্দেহে নারীদের জন্য হয়ে উঠবে একটি সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার।

📺 সম্প্রচার
অক্টোবর মাসজুড়ে প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল পেজে প্রচারিত হচ্ছে “জীবনের জয়গান: স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান”, যেখানে প্রতিদিন একজন বিশেষজ্ঞ চিকিৎসক শেয়ার করবেন তার মূল্যবান অভিজ্ঞতা ও পরামর্শ।

📌 বিশেষ আয়োজন
২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা স্কুল অডিটোরিয়াম পর্যন্ত আয়োজিত হয় স্তন ক্যান্সার সচেতনতা র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষের উপস্থিতি ও সমর্থনে এই আয়োজন হয়েছে এক স্মরণীয় উদ্যোগ।

🎯 আমাদের লক্ষ্য
‘আমরা নারী’ ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে ৫০টিরও বেশি সচেতনতামূলক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে। আমাদের উদ্দেশ্য একটাই—
“দেশের প্রতিটি নারী হবে স্বাস্থ্য সচেতন, আর সমাজ হবে স্বাস্থ্যনিরাপদ।”

🙏 কৃতজ্ঞতা
এই উদ্যোগে অংশগ্রহণকারী সকল প্রখ্যাত চিকিৎসকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ তাঁদের, যারা অল্প সময়ে আমার আহ্বানে সাড়া দিয়ে তাঁদের অমূল্য সময় দিয়েছেন।

👉 অনুরোধ
যারা এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য:
অক্টোবর মাসজুড়ে ‘জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল’-এ ফ্রি ব্রেস্ট স্ক্রিনিং-এর সুযোগ থাকবে।

এছাড়া ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা সম্পর্কিত যেকোনো সঠিক তথ্য, কোথায় ও কীভাবে সেবা পাওয়া যাবে সে বিষয়ে পরামর্শ কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তা প্রয়োজন হলে আপাতত সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

***কমেন্টে দেয়া বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল পেজটি ফলো করুন। নিশ্চয়ই আপনাদের সবার উপকারে আসবে।***

02/10/2025

‘মা’ হওয়া আসলে একটি আজীবন চলমান প্রক্রিয়া। কষ্ট, ধৈর্য, সহিষ্ণুতা বা সহ্য করার ক্ষমতা; ত্যাগ আর তিতিক্ষার নিরন্তর পথ পেরিয়েই জন্ম নেয় আদর্শ ও উৎকৃষ্ট এক ‘মা’। 'আমরা নারী' এমনই একটি 'মা'.....খুব জলদি!

''স্তন ক্যা'ন্সার কি সার্জারিতে নিরাময় হয়?''
নারীদের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান | `জীবনের জয়গান’ | পর্ব - ২ | Breast Cancer | Health Tips

স্তন ক্যা ন্সারের প্রতিরোধ বিষয়ে পরামর্শ - 'নারীদের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতামূলক', অনুষ্ঠান 'জীবনের জয়গান' | পর্ব - ১ | Breast Cancer | Health Tips

'অক্টোবর' বিশ্বব্যাপী পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য, জীবন ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে 'বাংলাদেশ প্রতিদিন' Bangladesh Pratidin এবং 'আমরা নারী' AAMRA NARI–এর এই যৌথ উদ্যোগে প্রতিদিনই আপনাদের সামনে হাজির হচ্ছেন দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা, মূল্যবান তথ্য ও পরামর্শ নিয়ে।

এই ধারাবাহিক এপিসোডগুলো থেকে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, সঠিক সময়ে শনাক্তকরণ, প্রতিরোধ এবং উন্নত চিকিৎসা সম্পর্কে ধারাবাহিক আলোচনা থাকবে। নিঃসন্দেহে এই উদ্যোগ আমাদের নারীদের জন্য একটি গোছানো সমৃদ্ধ তথ্যভাণ্ডার হয়ে থাকবে।

আজ থেকে শুরু করে পুরো অক্টোবর মাসব্যাপী, প্রতিদিন 'বাংলাদেশ প্রতিদিন'–এর অফিসিয়াল পেজে প্রচারিত হবে “জীবনের জয়গান: স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান”, যেখানে প্রতিদিন একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করবেন।
২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা স্কুল অডিটোরিয়াম পর্যন্ত আয়োজিত হয়েছে স্তন ক্যান্সার সচেতনতা র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান; জেলার সর্বোচ্চ প্রটোকলের উপস্থিতি ও সমর্থনে।

আমাদের পরিকল্পনা 'আমরা নারী'র আয়োজন ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে ৫০টিরও বেশি ইভেন্ট আয়োজনের। বাকিটা আল্লাহর ভরসা। আমরা বিশ্বাস করি, “আমাদের প্রচেষ্টা ভেজালমুক্ত। উদ্দেশ্য একটাই, দেশের প্রতিটি নারী হবে স্বাস্থ্য সচেতন, সমাজ হবে স্বাস্থ্যনিরাপদ।”

এই অনুষ্ঠানে আগত আমার সকল সম্মানিত বিশেষজ্ঞ ডাক্তারদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। বিশেষভাবে ধন্যবাদ জানাই তাঁদের, যারা আমার আন্তরিক অনুরোধে বিশ্বাস করে আস্থা রেখেছেন এবং দৃঢ়তার সাথে অতি অল্প সময়ে আমাকে তাঁদের অমূল্য ও সবচেয়ে মূল্যবান ‘সময়’ দিয়েছেন।

***সবার প্রতি অনুরোধ, কমেন্টে দেয়া বাংলাদেশ প্রতিদিনের পেজটি ফলো করে রাখতে পারেন, উপকৃত হবেন সবাই।***

02/10/2025

নিরন্তর 'নাই'-এর শক্তি পরীক্ষা! জয়!

স্তন ক্যা ন্সারের প্রতিরোধ বিষয়ে পরামর্শ - 'নারীদের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতামূলক', অনুষ্ঠান 'জীবনের জয়গান' | পর্ব - ১ | Breast Cancer | Health Tips

'অক্টোবর' বিশ্বব্যাপী পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য, জীবন ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে 'বাংলাদেশ প্রতিদিন' Bangladesh Pratidin Health এবং 'আমরা নারী' AAMRA NARI–এর এই যৌথ উদ্যোগে প্রতিদিনই আপনাদের সামনে হাজির হচ্ছেন দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা, মূল্যবান তথ্য ও পরামর্শ নিয়ে।
এই ধারাবাহিক এপিসোডগুলো থেকে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, সঠিক সময়ে শনাক্তকরণ, প্রতিরোধ এবং উন্নত চিকিৎসা সম্পর্কে ধারাবাহিক আলোচনা থাকবে।

নিঃসন্দেহে এই উদ্যোগ আমাদের নারীদের জন্য একটি গোছানো সমৃদ্ধ তথ্যভাণ্ডার হয়ে থাকবে।

আজ থেকে শুরু করে পুরো অক্টোবর মাসব্যাপী, প্রতিদিন 'বাংলাদেশ প্রতিদিন'–এর অফিসিয়াল পেজে প্রচারিত হবে “জীবনের জয়গান: স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান”, যেখানে প্রতিদিন একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করবেন।

২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা স্কুল অডিটোরিয়াম পর্যন্ত আয়োজিত হয়েছে স্তন ক্যান্সার সচেতনতা র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান; জেলার সর্বোচ্চ প্রটোকলের উপস্থিতি ও সমর্থনে।

আমাদের পরিকল্পনা 'আমরা নারী'র আয়োজন ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে ৫০টিরও বেশি ইভেন্ট আয়োজনের। বাকিটা আল্লাহর ভরসা। আমরা বিশ্বাস করি, “আমাদের প্রচেষ্টা ভেজালমুক্ত। উদ্দেশ্য একটাই, দেশের প্রতিটি নারী হবে স্বাস্থ্য সচেতন, সমাজ হবে স্বাস্থ্যনিরাপদ।”

এই অনুষ্ঠানে আগত আমার সকল সম্মানিত বিশেষজ্ঞ ডাক্তারদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। বিশেষভাবে ধন্যবাদ জানাই তাঁদের, যারা আমার আন্তরিক অনুরোধে বিশ্বাস করে আস্থা রেখেছেন এবং দৃঢ়তার সাথে অতি অল্প সময়ে আমাকে তাঁদের অমূল্য ও সবচেয়ে মূল্যবান ‘সময়’ দিয়েছেন।

***সবার প্রতি অনুরোধ, কমেন্টে দেয়া বাংলাদেশ প্রতিদিনের পেজটি ফলো করে রাখতে পারেন, উপকৃত হবেন সবাই।***

'আমরা নারী' একটি স্বপ্নের ধীরে ধীরে বেড়ে ওঠাবছরের পর বছর নিরলস পরিশ্রম, ভালোবাসা আর বিশ্বাসের পরশে গড়ে উঠেছে ‘আমরা নারী’...
05/05/2025

'আমরা নারী' একটি স্বপ্নের ধীরে ধীরে বেড়ে ওঠা
বছরের পর বছর নিরলস পরিশ্রম, ভালোবাসা আর বিশ্বাসের পরশে গড়ে উঠেছে ‘আমরা নারী’। আজ এটি কেবল একটি নাম নয়, বরং মানবিকতার একটি কোমল চারাগাছ, যে চারায় আমরা স্বপ্ন বুনেছি, হয়তো একদিন সেটি মহীরূহ হয়ে উঠবে, যার ছায়ায় মানুষ খুঁজে পাবে আশ্রয়, আলোর দিশা ও সাহসের সংস্পর্শ।
আমাদের বিশ্বাস, একদিন ‘আমরা নারী’ হয়ে উঠবে জনকল্যাণের জন্য একটি পূর্ণাঙ্গ সহায়তা-ছাতা যেখানে একজন মানুষ প্রয়োজন মাফিক দিকনির্দেশনা, চিকিৎসা, মানসিক সাপোর্ট ও সচেতনতা লাভ করতে পারবেন একটি মাত্র প্ল্যাটফর্মে, ইনশাআল্লাহ।
আমরা মনে করি, বাংলাদেশ হাজারো মেধাবী, সৎ, দক্ষ ও মানবিক মানুষে ভরপুর একটি দেশ। সেই মহান মানুষদের একটি তালিকা আমরা তৈরি করছি; কারণ ‘আমরা নারী’ সবসময়ই সৌভাগ্যবান, এমন অনেক মহৎ হৃদয়ের মানুষ আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। এর চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না।
আজ ৫ মে ২০২৫, ‘আমরা নারী’-র পথচলায় যুক্ত হলো একটি নতুন অধ্যায়।
ডঃ আহমেদ ফারুক যিনি একজন অভিজ্ঞ চিকিৎসক, বিশেষজ্ঞ: আকুপাংচার ও লেজার মেডিসিন (প্রাভা হেলথ অ্যান্ড ফ্যামিলি ডাক্তার, বনানী, ঢাকা) তিনি আমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
এই সমঝোতার মাধ্যমে ‘আমরা নারী’-র সদস্যরা তাঁর চিকিৎসা প্রতিষ্ঠান থেকে বিশেষ ছাড়, সেবা এবং পেশাগত পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো: পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে একে অপরকে সমৃদ্ধ করা এবং ‘আমরা নারী’-র সদস্যদের জন্য মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করা।
একটি গুরুত্বপূর্ণ তথ্য:
১. আকুপাংচার হলো বিশ্বের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতির একটি, যা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শরীরের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশে এই চিকিৎসায় অভিজ্ঞ ও খ্যাতিমান চিকিৎসকের সংখ্যা হাতে গোনা, আর ড. আহমেদ ফারুক তাঁদের অন্যতম।
২. ব্যথাজনিত জটিল যেকোনো সমস্যায় তাঁর চিকিৎসাপদ্ধতি যেন এক অলৌকিক ছোঁয়া। বিশেষ করে স্ট্রোক ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য তিনি হয়ে উঠেছেন একটি বিশ্বস্ত নাম।
আপনারা ইচ্ছে করলেই এই অভিজ্ঞতাটি নিতে পারেন। আমরা বিশ্বাস করি, নিরাশ হবেন না।
পরিশেষে, ‘আমরা নারী’ AAMRA NARI পরিবারের পক্ষ থেকে অভিভাবকসম শ্রদ্ধেয় ডঃ আহমেদ ফারুক ভাইয়াকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আজকের এই সহযোগিতার চুক্তি এবং আমাদের সম্মানিত উপদেষ্টা হিসেবে পাশে দাঁড়ানোর জন্য আপনাকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।
আপনার বিশ্বাস, আমাদের অনুপ্রেরণা। অনেক অনেক শুভকামনা ভাইয়া। ভালো থাকবেন সব সময়।

বছরের পর বছর ধীরে ধীরে ভালোবাসা, পরিশ্রম আর বিশ্বাসের বুননে 'আমরা নারী' AAMRA NARI আজ একটি স্নিগ্ধ ছোট্ট চারাগাছ হয়ে উঠে...
04/05/2025

বছরের পর বছর ধীরে ধীরে ভালোবাসা, পরিশ্রম আর বিশ্বাসের বুননে 'আমরা নারী' AAMRA NARI আজ একটি স্নিগ্ধ ছোট্ট চারাগাছ হয়ে উঠেছে। আমাদের স্বপ্ন, একে একদিন শতবর্ষী মহীরূহে পরিণত করা, যেখানে মানুষ আশ্রয় খুঁজে পাবে, আলো পাবে, সাহস পাবে। ইনশাআল্লাহ, 'আমরা নারী' হয়ে উঠবে জনকল্যাণের জন্য একটি ওয়ান-স্টপ সাপোর্ট আমব্রেলা।

আমরা বিশ্বাস করি, এই দেশটা সৎ, মেধাবী, দক্ষ এবং হৃদয়বান অসংখ্য মানুষের দেশ। সেইসব মানুষদের একটি তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। কারণ 'আমরা নারী' বরাবরই আশীর্বাদপুষ্ট সেইসব মহৎ মানুষের সান্নিধ্যে। আর এর চেয়ে বড় শক্তি আর কী হতে পারে?

'আমরা নারী'-র সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে লীনা’স স্কিন এন্ড এসথেটিকস-এর সঙ্গে (ঠিকানা: ৫৯ (নতুন), সাতমসজিদ রোড, ডেলভিস্তা ফুলঝুরি, লেভেল ১১, ধানমণ্ডি, ঢাকা)। এই সমঝোতার মাধ্যমে 'আমরা নারী'-র সদস্যরা প্রতিষ্ঠানটির বিভিন্ন চিকিৎসা ও রূপচর্চা সংক্রান্ত সেবায় বিশেষ ছাড় ও অফার উপভোগ করতে পারবেন।

এই চুক্তির মূল লক্ষ্য হচ্ছে: উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে একে অপরকে সমৃদ্ধ করা এবং ‘আমরা নারী’-র সদস্যদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা।

লীনা’স স্কিন এন্ড এসথেটিকস-এর প্রধান সেবাসমূহ:
🔹 ফেসিয়াল এসথেটিকস
🔹 কসমেটিক ইনজেকটেবলস
🔹 চুল গজানো ও ট্রান্সপ্লান্ট
🔹 কসমেটিক গাইনোকলজি
🔹 ডারমাটো সার্জারি
🔹 লেজার থেরাপি
🔹 মেডিক্যাল গ্রেড ফেসিয়াল

আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই লীনা’স স্কিন এন্ড এসথেটিকস-এর কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক, প্রিয় ডা. লীনা মালেককে, এমন সহমর্মিতার সহযোগিতার জন্য।

'আমরা নারী' AAMRA NARI ও PPRC - পিপিআরসি 'PPRC - পিপিআরসি (ধানমন্ডি ১, বাড়ি  #৫, ঢাকা)' এর মধ্যে সমঝোতা স্মারক (MoU)PPRC...
10/02/2025

'আমরা নারী' AAMRA NARI ও PPRC - পিপিআরসি 'PPRC - পিপিআরসি (ধানমন্ডি ১, বাড়ি #৫, ঢাকা)' এর মধ্যে সমঝোতা স্মারক (MoU)

PPRC - পিপিআরসি (ধানমন্ডি ১, বাড়ি #৫, ঢাকা) বিশেষায়িত ক্লিনিক: ব্যথা ব্যবস্থাপনা, ফিজিওথেরাপি ও নিউরোমাসকুলার পুনর্বাসন, হিজামা ও আকুপাংচার।

সত্য, ন্যায়, অধিকার এবং শক্তির এক অপূর্ব সমন্বয় 'আমরা নারী'। এটি শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং একটি আন্দোলন, একটি স্বপ্ন, আমাদের খাবার/নিরাপদ খাবার, স্বাস্থ্য/সুস্থ্যতা, শিক্ষা/শিক্ষা অধিকার, সংস্কৃতি শিক্ষা/ সংস্কৃতি বিকাশ অধিকার, ক্ষমতায়ন এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতি বহন করে। ওমেন বেসড এই প্লাটফর্মের লক্ষ্য সমাজের প্রান্তিক জনগোষ্ঠী সহ মানুষের কল্যাণ নিশ্চিত করা।

এই লক্ষ্য অর্জনে 'আমরা নারী' ও ''PPRC - পিপিআরসি' এর মধ্যে এটি শুধুই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিতই নয়; বরং সমাজের কল্যাণের জন্য একসাথে পথ চলা, একসাথে কাজ করা।

''PPRC - পিপিআরসি' একটি বিশেষায়িত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান যারা তথাকতিথ ক্লিনিক বা হসপিটালের বাণিজ্যিক ধারার নয়। প্রকৃতভাবেই মানুষের স্বাস্থ্য সেবা সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এই ক্লিনিক। এই সমঝোতা স্মারকের মাধ্যমে 'আমরা নারী'র সদস্যরা/ প্রকারভেদে বিনামূল্যে বা স্বল্প খরচে স্বাস্থ্য সেবা, পরামর্শ ও স্বাস্থ্য শিক্ষার সহায়তা পাবেন। বিশেষ করে অর্থনৈতিকভাবে অসচ্ছল, নিপীড়িত, বঞ্চিত এবং নির্যাতিত নারী ও সমাজের অন্যান্য পিছিয়ে থাকা জনগোষ্ঠী সর্বোচ্চ সুবিধা পাবে।

'আমরা নারী' AAMRA NARI ও 'PPRC - পিপিআরসি এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য:

নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ
• 'আমরা নারী' এবং 'PPRC - পিপিআরসি' এর সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিকভাবে অসচ্ছল, নিপীড়িত, বঞ্চিত ও নির্যাতিত নারীসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠী বিনামূল্যে বা স্বল্প খরচে বিশেষায়িত স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, হিজামা ও পুনর্বাসন সেবা পাবে।

• সচেতনতা ও স্বাস্থ্য শিক্ষার প্রসার
o স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক স্বাস্থ্য শিক্ষা প্রদান, যাতে সমাজের সকল স্তরের মানুষ বিশেষ করে নারী ও যুবসমাজ স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক সুবিধা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করে।

• সমাজকল্যাণমূলক পারস্পরিক সহযোগিতা ও সমর্থন
o দুটি প্রতিষ্ঠান যৌথভাবে নারী ক্ষমতায়ন ও মানবাধিকারের জন্য কাজ করবে, যাতে সমাজের দুর্বল ও অবহেলিত জনগোষ্ঠী ন্যায়বিচার ও মৌলিক অধিকার পেতে পারে।

• সাশ্রয়ী ও কার্যকর চিকিৎসা সেবা প্রদান
o প্রচলিত বাণিজ্যিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার বাইরে গিয়ে একটি ন্যায়সঙ্গত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যেখানে চিকিৎসা হবে মানুষের প্রয়োজন অনুযায়ী, অতি মুনাফাকেন্দ্রিক নয়।

• সামাজিক আন্দোলন ও ন্যায়বিচারের জন্য সম্মিলিত উদ্যোগ
o 'আমরা নারী' ও 'PPRC - পিপিআরসি' কেবলমাত্র একটি স্বাস্থ্যসেবা ভিত্তিক সমঝোতা নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনের অংশ, যা নারীর অধিকার, স্বাস্থ্যসেবা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করবে।

'আমরা নারী' বিশ্বাস করে যে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে শক্তিশালী পারস্পরিক সহযোগিতা এবং সার্বজনীন নিরবিচ্ছন্ন সমর্থন প্রয়োজন। এই সমঝোতা স্মারক সেই পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশেষ ধন্যবাদ ''PPRC - পিপিআরসি' এর কর্ণধার, বন্ধু, ডাক্তার শিবলী নোমানী Shibly Nomani (পরামর্শক ও প্রধান, ফিজিওথেরাপি, জেড.এইচ. সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল) ভাইকে, যিনি এই মহৎ উদ্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তার প্রতিষ্ঠান ও ব্যক্তি সহায়তা আমাদের পথচলাকে আরও দৃঢ় করবে, ইনশাআল্লাহ।

'আমরা নারী' ও 'দি প্লিডার্স' এর মধ্যে সমঝোতা স্মারক (MoU)সত্য, ন্যায়, অধিকার এবং শক্তির এক অপূর্ব সমন্বয় 'আমরা নারী'। ...
08/02/2025

'আমরা নারী' ও 'দি প্লিডার্স' এর মধ্যে সমঝোতা স্মারক (MoU)

সত্য, ন্যায়, অধিকার এবং শক্তির এক অপূর্ব সমন্বয় 'আমরা নারী'। এটি শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং একটি আন্দোলন, একটি স্বপ্ন, যা নারী অধিকার, ক্ষমতায়ন এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতি বহন করে। আমাদের লক্ষ্য নারী ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা।

এই লক্ষ্য অর্জনে 'আমরা নারী' ও 'দি প্লিডার্স' এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

'দি প্লিডার্স' একটি বিশেষায়িত আইন সহায়তা সংস্থা, যারা ন্যায়বিচার ও আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই সমঝোতা স্মারকের মাধ্যমে 'আমরা নারী'র সদস্যরা বিনামূল্যে বা স্বল্প খরচে আইনগত পরামর্শ ও সহায়তা পাবেন। বিশেষ করে অর্থনৈতিকভাবে অসচ্ছল, নিপীড়িত, বঞ্চিত এবং নির্যাতিত নারী ও সমাজের অন্যান্য পিছিয়ে থাকা জনগোষ্ঠী সর্বোচ্চ সুবিধা পাবে।

এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য:

* আইনি সহায়তার মাধ্যমে আপামর জনসাধারণ, বিশেষভাবে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।

* স্কিল ডেভেলপমেন্ট, লিডারশিপ, রিসার্চ ও ডেভেলপমেন্ট কার্যক্রমের মাধ্যমে যুব সম্প্রদায় এবং ভবিষৎ প্রজন্মকে দক্ষ তৈরী করা।

* সমাজে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি এবং তাদের আইনি ও মানবিক অধিকারের বিষয়ে ধারণা প্রদান।

* ন্যায়বিচার, ন্যায্যতার পথ সুগম করা এবং একটি নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা বাড়ানো।

'আমরা নারী' বিশ্বাস করে যে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে শক্তিশালী পারস্পরিক সহযোগিতা এবং নিরবিচ্ছন্ন সমর্থন প্রয়োজন। এই সমঝোতা স্মারক সেই পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশেষ ধন্যবাদ 'দি প্লিডার্স' এর কর্ণধার, ছোট ভাই Neoaz Morshed ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদকে, যিনি এই মহৎ উদ্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তার সহায়তা আমাদের পথচলাকে আরও দৃঢ় করবে, ইনশাআল্লাহ।🙏

'আমরা নারী' AAMRA NARI সারাদেশের সর্বসাধারণের জন্য একটি ওয়ান স্টপ সাপোর্ট আমব্রেলা।MoU গুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রত...
29/01/2025

'আমরা নারী' AAMRA NARI সারাদেশের সর্বসাধারণের জন্য একটি ওয়ান স্টপ সাপোর্ট আমব্রেলা।

MoU গুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলোর সেবা বা পণ্য 'আমরা নারী'র সদস্যদের জন্য ক্যাশ ডিসকাউন্ট এবং বিভিন্ন ধরণের অফার সমূহ পেতে সহযোগিতা করা।

রূপালী মটরস নড়াইল (বৃহত্তর যশোর) জেলার একটি স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত (টিভিএস মোটর বাইক- এর ডিস্ট্রিবিউটার) প্রতিষ্ঠান।

'আমরা নারী' ও রূপালী মটরস '-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। প্রতিষ্ঠানটি থেকে আমরা নারীর সদস্যরা নগদ ক্রয়ে ডিসকাউন্ট ও ইনস্টলমেন্টের সুবিধা পাবেন। এই MoU 'আমরা নারী'র মেম্বারদের জন্য বিশেষ অফার ও সেবা নিশ্চিত করণের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন মূল্যবোধের প্রসার ঘটানো।

ধন্যবাদ রূপালী মটরস এর কর্ণধার @ Dalu Khan ডালু ভাইকে।🙏

.....তবেই 'আমরা নারী' AAMRA NARI আমাদের একটি ভরসার জায়গা তৈরী হচ্ছে, ইনশাআল্লাহ।নায্যতার, অধিকারের, শক্তির একটি কেন্দ্র ...
29/01/2025

.....তবেই 'আমরা নারী' AAMRA NARI আমাদের একটি ভরসার জায়গা তৈরী হচ্ছে, ইনশাআল্লাহ।

নায্যতার, অধিকারের, শক্তির একটি কেন্দ্র বিন্দু আর একটি বছর খালি সুস্থ্য ভাবে বেঁচে থাকতে পারলেই! দেখা যাক!

সাসটেইনেবলিটি, স্কিল ডেভেলপমেন্ট, লিডারশিপ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। সাথে সাদা কালো রং চেনা। জীবনবোধ। ব্যাস!

আমি ঠকবো না, আপনিও আমাকে ঠকাতে পারবেন না;এমনকি রাষ্ট্রও না। ওই দিন আসবেই আমাদের ন্যায্যতার অধিকার ও হিসাব আমরা আদায় করে নেবো। এসবের সমন্বিত নাম 'আমরা নারী';খুব বেশি কিছু চাওয়া না।

MoU গুলোর একমাত্র উদ্দেশ্য অনেক রকম। সাথে স্কিল ডেভেলপমেন্ট। সাদা কালো। 'আমরা নারী' ও রাসেল'স 'ল' ডেস্ক -এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। প্রতিষ্ঠানটি থেকে আমরা নারীর সদস্যরা আইনী পরামর্শ, সেবা পাবেন। বিশেষভাবে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল মানুষজন সর্বোচ্চ সুবিধা পাবেন।

এই MoU 'আমরা নারী'র মেম্বারদের জন্য। উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন মূল্যবোধের প্রসার ঘটানো এবং সত্যি সত্যি সমাজে ভালো কিছুর জন্য চেষ্টার একটি যৌথ প্রচেষ্টা।

ধন্যবাদ রাসেল'স 'ল' ডেস্ক-এর কর্ণধার মোহাম্মদ রাসেল সিদ্দিকী, ব্যারিষ্টার রাসেল ভাইকে।

Address

Road # 10/A, House# 262/1, 2nd Floor, West Dhanmondi, Dhaka-1209
Dhaka
1209

Telephone

+8801748928498

Services

Specialties

Alerts

Be the first to know and let us send you an email when AAMRA NARI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AAMRA NARI:

Share