24/12/2025
একটা রিল দেখলাম। যে রিলটা বানিয়েছে সে কোন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট না। কিন্তু থিমটা আমার অসাধারন লেগেছে। সে বলছে ভালোবাসা মানে হচ্ছে 'রিলেটিভ এক্সপেন্স'। জিনিসটা সহজ করে বুঝানোর জন্যে সে বলেছে যে, ধরে নিন আপনি ইলন মাস্ককে ডেট করছেন। সে আপনাকে একটা ফেরারি গিফট করলো। এখন এইটা কিন্তু তার হাই লেভেল অফ এফোর্ট না। কারন তার মোট সম্পত্তির সাথে তুলনা করলে আপনাকে একটা ফেরারি দেয়া মানে আপনাকে একবেলা ম্যাকডোনাল্ডস এ খাওয়ানো। কিন্তু তার হাই লেভেল অফ এফোর্ট তাইলে কী? তার হাই লেভেল অফ এফোর্ট হচ্ছে যদি সে তার সময় থেকে একটা পুরা দিন আপনার সাথে কাটায়। কারন টাইম হচ্ছে তার scarcity. তার সম্পদ infinite কিন্তু টাইম finite. একই ভাবে আপনার বয়ফ্রেন্ড যদি অনেক বেশি না কামায় এবং আপনাকে সারাদিন সময় দেয় সেইটা হাইয়েস্ট এফোর্ট না। because he has plenty of time. কিন্তু সে যদি ১০ হাজার কামায়ে ৯ হাজার আপনার উপর খরচ করে, সেইটা high level of effort wheather it is sufficient for you or not.
মূলত এদিকে এইটা বুঝানো হচ্ছে যে আপনার কাছে যেই জিনিস অত্যন্ত এভেইলেভেল সেইটা কাউকে দেয়া মানে তাকে ভালোবাসা না। ভালোবাসা হলো আমার ৫ টাকা আছে সেখান থেকে ৪ টাকাই যখন আমি তোমাকে দিব, তার মানে আমি আমার সেই অল্প থেকেই তোমাকে ভালোবাসি। এবং তোমাকে সর্বোচ্চ দিতে পারি। এই আইডিয়াটা মেইনলি আসছিলো একটা এনশিয়েন্ট স্টোরি থেকে। যেখানে একজন বিলিয়নিয়ার অনেক টাকা দান করে একটা চ্যারিটিতে। এক বিধবা ২ পয়সা দান করেন। হিসাবে বিধবা বেশি দান করেন, কারন বিলিয়নিয়ার তার কোটি টাকা থেকে দিয়েছে আর সেই বৃদ্ধা তার অল্প টাকা থেকে দিয়েছে। তার রিসোর্স কম কিন্তু অবদান বেশি।
নিজের কাছে যা আছে সহজভাবে তা দিয়ে দেয়া ভালোবাসা তবে হাইয়েস্ট ইন্ডিকেটর না। নিজের কম থেকেও কাউকে দিয়ে দেয়া মানে হচ্ছে আমার এই কমটুকু দিয়েই আমি তোমাকে ভালোবাসি। সবচেয়ে বেশি। কেউ ভালোবাসে কীনা সেইটা বুঝতে তার কমের দিকে তাকান। কম থেকে সেই জিনিস কীভাবে সে আপনার সাথে ভাগ করে নেয় সেইটা দেখেন। এতেই বুঝবেন ভালোবাসা কতটুকু। যা আছে তা দেয়া সহজ। কিন্তু যা কম আছে তা থেকেও কাউকে দিয়ে দেয়ার মানে হচ্ছে 'আমার এই কমের চেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি' and this is what matters!
@