ডা. মোঃ গওছুল আযম

ডা. মোঃ গওছুল আযম Neurosurgeon/ Spine Surgeon/ Assistant Professor/Doctor/Health Educator

সেবাসমূহ – ডা. মোঃ গওছুল আযম (নিউরোসার্জন ও স্পাইন সার্জন)

১. ব্রেন সার্জারি ও নিউরোলজিক্যাল ডিজঅর্ডারস
🔹 ব্রেন টিউমার সার্জারি
✺ গ্লিওমা, মেনিনজিওমা, পিটুইটারি অ্যাডেনোমা, CP অ্যাঙ্গেল টিউমার, অ্যাকৌস্টিক নিউরোমা, হেম্যাঙ্গিওব্লাস্টোমা
✺ মিনিমালি ইনভেসিভ ব্রেন টিউমার সার্জারি
✺ এন্ডোস্কোপিক ব্রেন টিউমার অপারেশন
✺ পিটুইটারি টিউমারের জন্য ট্রান্সস্পেনয়েডাল সার্জারি
✺ স্পাইনাল ইনট্রাডিউরাল টিউমার

অপারেশন

🔹 মাথাব্যথা ও মাইগ্রেন
✺ ক্রোনিক মাথাব্যথার মূল্যায়ন ও চিকিৎসা
✺ নিউরোসার্জিকাল হেডেক ম্যানেজমেন্ট

🔹 ব্রেনের রক্তনালীর সমস্যা ও সার্জারি
✺ ব্রেন অ্যানিউরিজম সার্জারি (Clipping & Coiling)
✺ আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (AVM) সার্জারি
✺ ক্যারোটিড এনডার্টেকটমি (Carotid Endarterectomy) সার্জারি
✺ ক্যাভারনোমা ও ডিউরাল AV ফিস্টুলা সার্জারি

🔹 স্ট্রোক ও প্যারালাইসিস ম্যানেজমেন্ট
✺ ইসকেমিক ও হেমোরেজিক স্ট্রোক ম্যানেজমেন্ট
✺ ডিকমপ্রেসিভ ক্রানিওটমি (Decompressive Craniectomy)
✺ রিকানালাইজেশন ও সার্জিক্যাল স্ট্রোক ম্যানেজমেন্ট

🔹 মাথায় পানি জমা ও হাইড্রোসেফালাস
✺ VP Shunt, VA Shunt, LP Shunt সার্জারি
✺ এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টোমি (ETV)
✺ অ্যাকোয়াডাক্টাল স্টেনোসিস সার্জারি

🔹 খিচুনি ও মৃগী রোগের সার্জারি
✺ রেফ্র্যাক্টরি এপিলেপ্সির জন্য সার্জারি
✺ হেমিসফেরেকটমি, কালোসোটমি

🔹 পারকিনসন ডিজিজ ও মুভমেন্ট ডিজঅর্ডার সার্জারি
✺ ডীপ ব্রেন স্টিমুলেশন (DBS)
✺ স্প্যাস্টিসিটির জন্য বেকলফেন পাম্প ইমপ্লান্টেশন
✺ ট্রাইজেমিনাল নিউরালজিয়া সার্জারি (Microvascular Decompression - MVD)


২. স্পাইন সার্জারি ও মেরুদণ্ডের সমস্যাসমূহ
🔹 মেরুদণ্ডের আঘাত ও ফ্র্যাকচার ম্যানেজমেন্ট
✺ স্পাইনাল কর্ড ইনজুরি ও ট্রমা সার্জারি
✺ ভার্টিব্রাল ফ্র্যাকচার সার্জারি (কাইফোপ্লাস্টি / ভার্টিব্রোপ্লাস্টি)

🔹 PLID, সার্ভাইক্যাল স্পন্ডিলোসিস ও ডিস ডিজিজ
✺ PLID (Lumbar & Cervical) সার্জারি: Microdiscectomy, Endoscopic Spine Surgery
✺ সার্ভাইক্যাল স্পন্ডিলোসিস ও মায়েলোপ্যাথি ম্যানেজমেন্ট
✺ মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি (MISS)

🔹 কোমর ও ঘাড় ব্যথা সার্জারি
✺ ফ্যাসেট জয়েন্ট ব্লক ও ইনজেকশন
✺ রেডিওফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন (RFA)

🔹 মেরুদণ্ডের টিউমার সার্জারি
✺ ইনট্রাডিউরাল ও এক্সট্রাডিউরাল টিউমার অপারেশন
✺ মেটাস্ট্যাটিক স্পাইনাল টিউমার ম্যানেজমেন্ট

🔹 মেরুদণ্ডের বিকৃতি (Spinal Deformity) ও স্কলিওসিস সার্জারি
✺ স্কলিওসিস ও কাইফোসিস কারেকশন সার্জারি
✺ শিশুদের স্পাইনাল ডিসঅর্ডার সার্জারি


৩. শিশু নিউরোসার্জারি
✺ জন্মগত ব্রেন ও স্পাইনাল সমস্যা
✺ মাইলোমেনিনজোসিল ও এনসেফালোসিল সার্জারি
✺ ক্রানিওসিনোস্টোসিস কারেকশন সার্জারি
✺ শিশুদের ব্রেন টিউমার সার্জারি


৪. নিউরো ট্রমা ও জরুরি নিউরোসার্জারি
✺ ট্রমাটিক ব্রেন ইনজুরি (TBI) ম্যানেজমেন্ট
✺ অ্যাকিউট ইন্টারক্রানিয়াল হেমোরেজ (ICH, SDH, EDH) অপারেশন
✺ ক্রানিওপ্লাস্টি (Cranioplasty) সার্জারি


৫. নার্ভের অপারেশন ও পার্ফেরাল নার্ভ সার্জারি
✺ কারপাল টানেল সিনড্রোম ও নার্ভ কমপ্রেশন সার্জারি
✺ ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি সার্জারি
✺ পার্ফেরাল নার্ভ টিউমার অপারেশন


চেম্বারঃ
বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন (বিসিআর)
২৩৪/সি(দ্বিতীয় তলা), কাঁটাবন মোড়, ঢাকা।
চেম্বার লোকেশন: https://maps.app.goo.gl/87UA4g58Y1A6DQmw7

সময়ঃ বিকাল ৩টা- সন্ধ্যা ৬টা (শনিবার, সোমবার, বুধবার)

সিরিয়ালের জন্য অথবা ভিডিও কলে পরামর্শ পেতে কল করুন: +8801320766504 (WhatsApp,IMO)

ধন্যবাদ

28/05/2026

কোরবানির ঈদ মানেই আনন্দ, পরিবার, আর প্রিয় খাবারের আয়োজন।
কিন্তু প্রতি বছর ঈদের পর হাসপাতালগুলোতে হঠাৎ করেই বেড়ে যায় নানা শারীরিক সমস্যার রোগী। এর বড় একটি কারণ— অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত রেড মিট খাওয়া।

বিশেষ করে যেগুলো বেশি দেখা যায়ঃ
▪️ দিনে ৩–৪ বেলা গরু বা খাসির মাংস
▪️ অতিরিক্ত তেল, ভাজা ও ঝাল মসলা
▪️ পানি কম পান করা
▪️ রাত জাগা ও কম ঘুম

এর ফলে যেসব সমস্যা হতে পারে—
⚠️ হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাওয়া
⚠️ ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে যাওয়া
⚠️ গ্যাস্ট্রিক ও বদহজম
⚠️ বুক জ্বালা, বমি বমি ভাব
⚠️ ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া

তাহলে কী করবেন?

✅ দিনে একবেলা মাংস খেলেই যথেষ্ট
✅ বাকি বেলায় রাখুন সবজি, ডাল ও ফল
✅ পর্যাপ্ত পানি পান করুন
✅ খাওয়ার পরে অন্তত ২০–৩০ মিনিট হাঁটুন
✅ অতিরিক্ত ভাজাপোড়া ও চর্বি এড়িয়ে চলুন
✅ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন

কোরবানি শুধু মাংস খাওয়ার উৎসব নয়, এটি সংযম ও সচেতনতারও শিক্ষা।
পরিমিত খাবারই পারে ঈদের আনন্দকে নিরাপদ ও সুস্থ রাখতে।

Eid Mubarak
27/05/2026

Eid Mubarak

Eid Mubarak ♥️
27/05/2026

Eid Mubarak ♥️

ফজরের আজান শেষ হয়েছে একটু আগে। গ্রামের মসজিদ থেকে বের হয়ে ৬২ বছরের আব্দুল কাদের সাহেব হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন। হঠ...
26/05/2026

ফজরের আজান শেষ হয়েছে একটু আগে। গ্রামের মসজিদ থেকে বের হয়ে ৬২ বছরের আব্দুল কাদের সাহেব হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি অদ্ভুতভাবে থেমে গেলেন। ডান হাত থেকে তসবিহ পড়ে গেল মাটিতে। মুখের একপাশ বেঁকে গেছে, কথাও জড়িয়ে যাচ্ছে।

তার বন্ধু রহিম সাহেব প্রথমে ভাবলেন—“হয়তো প্রেসার কমেছে।”
কিন্তু কাদের সাহেব শুধু অস্পষ্টভাবে বললেন,
“লা… ইলা… হা…”

রহিম সাহেব সঙ্গে সঙ্গে বুঝলেন কিছু একটা বড় সমস্যা হয়েছে। কয়েকদিন আগে জুমার খুতবায় ইমাম সাহেব বলেছিলেন—
“স্ট্রোক হলে সময় নষ্ট করা যাবে না। দ্রুত হাসপাতালে নিতে হবে। চিকিৎসা নেওয়াও আল্লাহর উপর ভরসারই অংশ।”

তিনি আর দেরি করলেন না। লোকজন ডেকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, সময়মতো চিকিৎসা পাওয়ায় কাদের সাহেব বেঁচে গেলেন। কয়েক সপ্তাহ পর তিনি আবার মসজিদে হাঁটতে হাঁটতে আসতে পারলেন।

একদিন মসজিদের বারান্দায় বসে তিনি বললেন—
“আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন, ডাক্তার দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নেওয়াও ইবাদতের অংশ।”

স্ট্রোকের লক্ষণ মনে রাখুন:

মুখ বেঁকে যাওয়া

হাত-পা দুর্বল হয়ে যাওয়া

কথা জড়িয়ে যাওয়া

হঠাৎ ভারসাম্য হারানো

স্ট্রোক মানেই দেরি নয় — দ্রুত হাসপাতালে যান।
কারণ অনেক সময়, কয়েক মিনিটই একজন মানুষের জীবন বদলে দেয়।

25/05/2026

নেতৃত্বের আনুগত্য, অভ্যন্তরীণ ঐক্য এবং নিয়তের বিশুদ্ধতা (একনিষ্ঠতা) ছাড়া কোনো বড় লক্ষ্য বা বিজয় অর্জন সম্ভব নয়।

চিকিৎসকরা সাধারণত অন্যের জীবন বাঁচানোর গল্পের নায়ক হন।কিন্তু সেই চিকিৎসকের নিজের মা যখন অসহ্য ব্যথায় কষ্ট পান, তখন একজ...
25/05/2026

চিকিৎসকরা সাধারণত অন্যের জীবন বাঁচানোর গল্পের নায়ক হন।
কিন্তু সেই চিকিৎসকের নিজের মা যখন অসহ্য ব্যথায় কষ্ট পান, তখন একজন সন্তানের অসহায়ত্ব আর দশজন মানুষের মতোই হয়ে যায়।

গত সপ্তাহে চুয়াডাঙ্গা থেকে আমার মেডিকেল কলেজের এক জুনিয়র, বর্তমানে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, তার মাকে নিয়ে আসেন।
গত প্রায় ১৫ দিন ধরে তিনি তীব্র কোমর ব্যথা ও পায়ের অসহনীয় যন্ত্রণায় ভুগছিলেন। অবস্থা এতটাই খারাপ ছিল যে ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। সারাক্ষণ ব্যথায় কাঁদতেন।

ঈদ সামনে।
একজন ছেলের একটাই চাওয়া ছিল — “স্যার, ঈদের আগে আম্মুকে একটু স্বাভাবিক করে দেন…”

রোগীর অবস্থা দেখে আমরা আর দেরি করিনি। হাসপাতালে আসার পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সফলভাবে অপারেশন সম্পন্ন করি।

সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত ছিল অপারেশনের পরের দিন।
ব্যথা অনেকটাই কমে যাওয়ায় তিনি নিজেই বাসায় যাওয়ার জন্য তাগাদা দিতে থাকেন। মুখের সেই স্বস্তির হাসি, পরিবারের স্বস্তি আর সন্তানের চোখের কৃতজ্ঞতা — একজন চিকিৎসকের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি।

মানুষের সেবা করাই আমাদের কাজ।
তবে একজন চিকিৎসক ও তার পরিবারের পাশে দাঁড়াতে পারা সত্যিই অন্যরকম এক অনুভূতি, এক ধরনের সৌভাগ্য। ❤️

24/05/2026

হযরত মূসা (আ.)-এর এক গভীর ঘটনার মাধ্যমে জানুন কেন সুস্থতা জীবনের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সফলতা এবং সবচেয়ে ...

সাত মাসের গর্ভবতী একজন মা…একদিকে নতুন জীবনের স্পন্দন, অন্যদিকে মৃত্যুর সাথে প্রতিনিয়ত লড়াই।গত এক বছর ধরে মাথাব্যথা ছিল...
24/05/2026

সাত মাসের গর্ভবতী একজন মা…
একদিকে নতুন জীবনের স্পন্দন, অন্যদিকে মৃত্যুর সাথে প্রতিনিয়ত লড়াই।

গত এক বছর ধরে মাথাব্যথা ছিল। ধীরে ধীরে শুনতে সমস্যা, তারপর শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া। শেষ এক মাসে অবস্থার এতটাই অবনতি হয় যে অজ্ঞান অবস্থায় তাকে Dhaka Medical College Hospital-এ ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়লো ব্রেনের অত্যন্ত জটিল এবং বিপজ্জনক একটি টিউমার। এমন এক অবস্থান, যেখানে অপারেশন মানেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।
কিন্তু সময় অপেক্ষা করে না। মায়ের জীবন ঝুঁকিতে, আর তার গর্ভের ছোট্ট শিশুটিও প্রতিটি মুহূর্তে লড়াই করছে।

অবশেষে জরুরি অপারেশনের সিদ্ধান্ত নিতে হলো।
অপারেশন থিয়েটারে তখন শুধু একজন রোগী না — দুইটি প্রাণের জন্য যুদ্ধ চলছিল।

একজন নিউরোসার্জনের জীবনে কিছু মুহূর্ত থাকে, যেখানে চিকিৎসাবিজ্ঞান, দায়িত্ব, ভয়, বিশ্বাস আর মানবিকতা একসাথে মিশে যায়। এটি ছিল তেমনই একটি মুহূর্ত।

আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।
এখনও লড়াই চলছে।
দোয়া করবেন, যেন মা এবং তার অনাগত সন্তান— দুজনেই সুস্থভাবে এই কঠিন সময় পার করে ফিরে আসতে পারে।

আল্লাহ ভরসা। 🤲

24/05/2026

CP Angle Brain Tumor অপারেশনের পর জটিলতা | মাথার পানি জমে Hydrocephalus | সফল VP Shunt Surgery।

📝 Description:
৭ দিন আগে আমরা একটি রোগীর Microscopic CP Angle Brain Tumor Surgery সম্পন্ন করেছিলাম। অপারেশনের পর রোগী সুস্থ ও স্থিতিশীল ছিল।
কিন্তু ৭ দিন পর রোগীর তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা ও অস্বস্তি শুরু হয়। পরবর্তীতে CT Scan-এ দেখা যায়, মস্তিষ্কের ভেতরের পানি (CSF) বের হওয়ার স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। এই অবস্থাকে Hydrocephalus বলা হয়।
পানি বের হতে না পারায় ব্রেইনের ভেতরে প্রেসার তৈরি হয়, যার ফলে রোগীর এসব উপসর্গ দেখা দেয়।
এই অবস্থায় মাথার অতিরিক্ত পানি বের করার জন্য সাধারণত VP Shunt অথবা EVD প্রয়োজন হতে পারে। আমরা রোগীর VP Shunt Surgery সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ্‌, বর্তমানে রোগী ভালো আছেন।

এই ভিডিওতে থাকছে—
✔️রোগীর সমস্যার লক্ষণ
✔️Hydrocephalus কেন হয়
✔️CT Scan Findings
✔️VP Shunt Surgery-এর প্রয়োজনীয়তা
✔️অপারেশনের পর রোগীর বর্তমান অবস্থা

⚠️ Brain Tumor Surgery-এর পর তীব্র মাথাব্যথা, বমি, মাথা ঘোরা বা অস্বাভাবিক ঘুম ঘুম ভাব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চেম্বার:-
বিসিআর ডায়াগনস্টিক সেন্টার।
নিউ এ্যালিফেন্ট রোড,কাঁটাবন বাস স্টপের উত্তর পাশে, ঢাকা-১২০৫। অথবা শাহবাগ পিজি হাসপাতালের পশ্চিমে, কাঁটাবন, ঢাকা
চেম্বারের সময়: শনিবার, সোমবার ও বুধবার। ৩.৩০ টা থেকে ৬.৩০ পর্যন্ত।
সিরিয়ালের জন্য অথবা ভিডিও কলে পরামর্শ পেতে কল করুন: +8801320766504 WhatsApp অথবা +8801882580286.
চেম্বারে গুগল ম্যাপ: https://g.co/kgs/KgZVm9
ওয়েবসাইট: www.drgaousulazam.com

23/05/2026

কোমর ব্যথা (পিএলআইডি) অপারেশনের পরে রোগীর অভিজ্ঞতা!

ডা. মোঃ গওছুল আযম
নিউরোসার্জন ও স্পাইন সার্জন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (নিউরোসার্জারি)
এফএসি‌এস (আমেরিকা), এফআইসিএস (আমেরিকা)
রেসিডেন্সি প্রোগ্রাম (বিএমইউ)
ফেলোশিপ: মিনিমালি ইনভেসিভ মাইক্রোস্কোপিক ও এন্ডোস্কোপিক
ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জারি (তুরস্ক, ভারত ও কোরিয়া)
সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

অ্যাপয়েন্টমেন্ট / ভিডিও কনসালটেশন:
01882-580286 | 01320-766504

23/05/2026

যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় (আল্লাহর জন্য অর্থ) ব্যয় করে এবং যারা নিজের ক্রোধ হজম করতে ও মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত। আল্লাহ এরূপ পুণ্যবানদেরকে ভালোবাসেন।

—আলে ইমরান - ১৩৪

Address

Bangladesh Centre For Rehabilitation (BCR), 234/C, Katabon More, New Elephant Road-
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when ডা. মোঃ গওছুল আযম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. মোঃ গওছুল আযম:

Share

Category