16/01/2026
৩০ এর পর আপনার স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া উচিত?
রুটিনটা কীভাবে সেট করবেন, কোন স্টেপগুলো জরুরি—এই সবকিছু নিয়েই আজকের পোস্ট 💆♀️✨
🌤 Morning Time Skincare Routine (৩০+)
🔹 Gentle & Hydrating Cleanser
দিন শুরু করবেন অবশ্যই একটা মাইল্ড, হাইড্রেটিং ক্লিঞ্জার দিয়ে।
৩০ এর পর স্কিনে ড্রাইনেস খুব সহজেই চলে আসে, তাই ক্লিঞ্জার বাছাইয়ের সময় এই বিষয়টা মাথায় রাখবেন।
🔹 Vitamin C – Must Have
৩০ এর পর কোলাজেন লস বাড়তে থাকে, স্কিন ধীরে ধীরে লুজ হয়ে যায়।
এই সময় Vitamin C রুটিনে রাখা খুবই জরুরি—এটা কোলাজেন সাপোর্ট করে আর স্কিনকে গ্লোয়ি, হেলদি রাখতে হেল্প করে।
🔹 Peptide (Optional but Powerful)
Morning এ Vitamin C এর সাথে চাইলে Peptide serum অ্যাড করতে পারেন।
এটা আপনার anti-aging রুটিনকে আরও বুস্ট করবে।
🔹 Light Moisturizer
অনেকে সকালে ময়েশ্চারাইজার স্কিপ করেন—কিন্তু ৩০+ স্কিনে এটা করা একদমই উচিত না।
সিরামের পর হালকা, gel-based moisturizer ব্যবহার করবেন, এতে স্কিন সহজে ডিহাইড্রেট হবে না।
🔹 Sunscreen – Mandatory ☀️
সকালের রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ।
বাড়ির বাইরে যান বা না যান—সানস্ক্রিন স্কিপ করা যাবে না।
🌙 Night Time Skincare Routine (৩০+)
🔸 Retinol (৩ দিন/সপ্তাহ)
৩০ এর পর রাতের রুটিনে Retinol রাখা মাস্ট।
সপ্তাহে ৩ দিন যথেষ্ট—এর বেশি নয়।(retinol night এ অন্য কোন এক্টিভ ইনগ্রিডিয়েন্ট এর প্রডাক্ট রাখবেন না।
যাস্ট ডাবল ক্লিঞ্জিং > পি সাইজ রেটিনল > ময়েশ্চারাইজার
🔸 AHA/BHA (১–২ দিন/সপ্তাহ)
এক্সফোলিয়েশনের জন্য সপ্তাহে ১ বা ২ দিন AHA/BHA serum বা toner ব্যবহার করবেন।
🔸 Rest Days = Healing Days
বাকি দিনগুলোতে স্কিনকে রেস্ট দিন।
এই দিনগুলোতে রাতে শুধু হাইড্রেশনে ফোকাস রাখুন—hydrating serum + moisturizer।
✨ মনে রাখবেন:
৩০ এর পর স্কিনকেয়ার মানে বেশি প্রডাক্ট না, বরং সঠিক প্রডাক্ট আর ব্যালান্সড রুটিন।
Consistency ই important