LASIK SMILE চশমামুক্ত জীবন

LASIK SMILE  চশমামুক্ত জীবন We provide advanced technology & latest innovative modalities in Laser vision correction

চশমা কি আপনার নিত্যসঙ্গী? 👓সকালে উঠে চশমা খোঁজা আর মাস্ক পরলে চশমার কাঁচ ঝাপসা হয়ে যাওয়া—এই যন্ত্রণা থেকে মুক্তি চান?আধু...
05/04/2026

চশমা কি আপনার নিত্যসঙ্গী? 👓

সকালে উঠে চশমা খোঁজা আর মাস্ক পরলে চশমার কাঁচ ঝাপসা হয়ে যাওয়া—এই যন্ত্রণা থেকে মুক্তি চান?

আধুনিক LASIK প্রযুক্তির মাধ্যমে এখন চশমা ছাড়াই পৃথিবীকে দেখা সম্ভব একদম স্পষ্টভাবে! মাত্র কয়েক মিনিটের ব্যথামুক্ত পদ্ধতি আর জীবন বদলে যাবে চিরতরে।

✨ কেন ল্যাসিক করাবেন?

চশমা বা কন্টাক্ট লেন্সের ঝামেলা থেকে মুক্তি।

খুবই দ্রুত এবং নিরাপদ পদ্ধতি।

অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক কাজে ফেরা যায়।

আপনার চোখের পাওয়ার কি ল্যাসিকের জন্য উপযুক্ত?

চশমা মুক্ত জীবনের শুরু হোক আজই! 👁️✨

অনেকেরই ধারণা ল্যাসিক সার্জারি খুব জটিল বা ভয়ের কিছু। আসলে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে LASIK অত্যন্ত নিরাপদ এবং কার্যকর একটি পদ্ধতি।

🔹 সুবিধাসমূহ:
✅ কোনো সেলাই বা ইনজেকশন নেই।
✅ রিকভারি সময় খুবই কম।
✅ দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সমাধান।

চশমা ছাড়াই দেখুন পৃথিবীর সব রঙ! 🌈

LASIK Surgery মানেই চশমার বোঝা থেকে মুক্তি আর এক নতুন আত্মবিশ্বাস। আধুনিক প্রযুক্তি এখন আপনার হাতের কাছেই।

কমেন্টে কোনো প্রশ্ন থাকলে বলুন

চশমা কিংবা কন্টাক্ট লেন্সের ঝামেলা থেকে মুক্তি চান? আধুনিক প্রযুক্তির SMILE Surgery হতে পারে আপনার জন্য সেরা সমাধান! 👓✨আ...
05/04/2026

চশমা কিংবা কন্টাক্ট লেন্সের ঝামেলা থেকে মুক্তি চান? আধুনিক প্রযুক্তির SMILE Surgery হতে পারে আপনার জন্য সেরা সমাধান! 👓✨

আপনার চোখের সুরক্ষায় কেন বেছে নেবেন SMILE?

ব্লেডলেস ও ফ্ল্যাপলেস: কোনো কাটা-ছেঁড়া বা সেলাইয়ের ভয় নেই।

দ্রুত রিকভারি: অস্ত্রোপচারের কয়েক ঘণ্টার মধ্যেই স্বাভাবিক কাজে ফেরা সম্ভব।

অত্যন্ত নিরাপদ: এটি বর্তমানে চোখের লেজার সার্জারির মধ্যে সবথেকে উন্নত ও নিরাপদ পদ্ধতি।

চশমামুক্ত জীবনের নতুন পথচলা শুরু হোক আজই! 👁️

04/04/2026
Facts of LASIK
15/02/2026

Facts of LASIK

Regular comprehensive eye check-ups play a crucial role in early detection, appropriate management, and long-term protec...
15/02/2026

Regular comprehensive eye check-ups play a crucial role in early detection, appropriate management, and long-term protection.

::  ল্যাসিক কারা করাতে পারে?• যাঁদের বয়স ১৮ বছরের ওপর• যাঁদের চশমার পাওয়ার -১.০০ বা + ১.০০ এর ওপর• গত ১ বছরের মধ্যে চশমা...
14/02/2026

:: ল্যাসিক কারা করাতে পারে?

• যাঁদের বয়স ১৮ বছরের ওপর
• যাঁদের চশমার পাওয়ার -১.০০ বা + ১.০০ এর ওপর
• গত ১ বছরের মধ্যে চশমার পাওয়ার বাড়েনি
• অন্তঃসত্ত্বা নয় (মহিলাদের জন্য)
• যাঁদের চোখে অন্য কোন অসুখ নেই
• যাঁরা চশমা বা কন্ট্যাক্ট লেন্স পরতে চান না

ল্যাসিক করাতে কত সময় লাগে?
ল্যাসিক সার্জারিতে আসল লেজার সময় প্রতি চোখে মাত্র ১০ থেকে ২০ সেকেন্ড লাগলেও অপারেশনের পূর্বে অন্যান্য আনুসাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বসাকুল্যে ৫ থেকে ৭ মিনিট সময় লাগে।

ল্যাসিক করানোর ক’দিন পর কাজে যেতে পারবো?
- ১ থেকে ৩ দিন পর

অপারেশনের পর কি কি করা যাবে না এবং কতদিন ?
- প্রথম দিন থেকে দেড়মাস পর্যন্ত চোখ ঘষবেন না, কচলাবেন না
- ২ সপ্তাহ পর্যন্ত চোখের মধ্যে বাইরের পানি দিবেন না।
- ৬ সপ্তাহ পর্যন্ত ডুব দিয়ে গোসল করবেন না।
- ড্রাইভিং করা যাবেনা - ২ সপ্তাহ

Be aware of Glaucoma.Do your Eye check up routinely.
14/02/2026

Be aware of Glaucoma.
Do your Eye check up routinely.

21/11/2023

💕

রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটির কারণে অন্ধ হতে পারে শিশু ____________রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি (ROP )। চোখের বিশেষ ...
07/08/2023

রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটির কারণে অন্ধ হতে পারে শিশু ____________

রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি (ROP )। চোখের বিশেষ রোগ। ৩৪ সপ্তাহের আগে জন্ম নেয়া নবজাতকের অনেকেই চোখের এ রোগে আক্রান্ত হয়ে অন্ধ হচ্ছে সারাজীবনের জন্য। এই রোগে রেটিনার রক্তক্ষরণের পাশাপাশি তা ছিড়ে যাওয়ার আশংকা থাকে। জন্মের কয়েক সপ্তাহের মধ্যে চোখের আরওপি পরীক্ষা করালে অন্ধত্ব থেকে বাঁচানো সম্ভব ।

ROP এর জন্য ঝুঁকির কারণ -

-প্রিম্যাচুরিটি ( ৩২ সপ্তাহের পূর্বে জন্ম নেয়া )
-কম জন্ম ওজন ( জন্ম ওজন ২০০০ গ্রাম এর কম )
-জন্মের পর অক্সিজেন সাপোর্ট এ রাখতে হয়েছিল এমন শিশু
-সংক্রমণ
-রক্ত সঞ্চালন

রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটির লক্ষণ -

ROP প্রায়শই উপসর্গবিহীন আবার শিশুর অস্বাভাবিক তাকানো , কোন কিছু ফলো করতে না পারা , চিনতে না পারা ,চোখের মনি সাদা হওয়া এমন উপসর্গ ও হতে পারে । তবে শিশুর অন্ধত্ব প্রায়ই পিতামাতারা 6-8 মাস বয়সে বা কখনও কখনও তার পরেও বুঝতে পারে যা দুর্ভাগ্যজনক ।

ক্ষেত্রবিশেষে পরবর্তিতে দেখা দিতে পারে অস্বাভাবিক দৃষ্টি ,আড়াআড়ি চোখ, গুরুতর মায়োপিয়া , রেটিনাল ডিটাচমেন্ট ।

তাই এসকল ক্ষেত্রে উপসর্গের জন্য অপেক্ষা না করে দ্রুত স্ক্রীনিং করানো প্রয়োজন।

ROP স্ক্রীনিং -

34 সপ্তাহের আগে জন্মগ্রহণকারী এবং 2 কেজির কম ওজনের শিশুদের জীবনের প্রথম 28 দিনের মধ্যে ROP পরীক্ষা করা উচিত। প্রাথমিক পরীক্ষার পর সাপ্তাহিক বা দুই সাপ্তাহিক ব্যবধানে ফলোআপ পরীক্ষা করা হয় যতক্ষণ না দৃষ্টিশক্তির জন্য হুমকিস্বরূপ ROP বিকাশ করছে কিনা তা সনাক্ত করা সম্ভব হয় বা সম্পূর্ণ ঝুঁকি মুক্ত বলা সম্ভব হয়

চিকিৎসা পদ্ধতি -

লেজার ফটোক্যাগুলেশন হল দৃষ্টির জন্য হুমকিস্বরূপ ROP চিকিত্সার প্রধান ভিত্তি। স্টেজ 3 এবং প্লাস ডিজিজ ROP-এর জন্য ফটোক্যাগুলেশন প্রয়োজন হয়। স্টেজ 4 এবং 5 এর জন্য হয় স্ক্লেরাল বাকলিং , ভিট্রেক্টমি । জোন 1 রোগের নির্বাচিত ক্ষেত্রে অ্যান্টি VEGF ইনজেকশন । এছাড়াও অবস্থা বিবেচনায় ভিন্ন পদ্ধতি একাধিক পদ্ধতি বিবেচ্য হতে পারে ।

একটি বেসরকারি গবেষণা বলছে, দেশে ১২ শতাংশ নবজাতকই অন্ধত্বের ঝুকি নিয়ে জন্ম নিচ্ছে। তাই ৩৪ সপ্তাহের আগে জন্ম নেয়া এবং ২ কেজি কম ওজনের শিশুদের দ্রুত আরওপি পরীক্ষা করানোর পরামর্শ রইল সকল সচেতন পিতামাতার প্রতি ।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when LASIK SMILE চশমামুক্ত জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share