The Echo Of Emotions

The Echo Of Emotions Welcome to "The Echo of Emotions" Our page, Here, we explore the depths of the human heart.

আমি মধ্যবিত্ত।বিয়ে করলাম মাস্টার্স পাস মেয়েকে।ভেবেছিলাম স্ত্রী চাকরি পেলে সংসারে সচ্ছলতা আসবে।এই সময়ে এসে একা হাতের ইনকা...
05/09/2024

আমি মধ্যবিত্ত।বিয়ে করলাম মাস্টার্স পাস মেয়েকে।ভেবেছিলাম স্ত্রী চাকরি পেলে সংসারে সচ্ছলতা আসবে।

এই সময়ে এসে একা হাতের ইনকাম দিয়ে সংসার চালানো খুব মুশকিল।কোম্পানি জবে যা বেতন পাই টেনেটুনে সংসার চলে।

স্ত্রীর চাকরি হলো।২৫ হাজার টাকা বেতন।সংসারে দেয় ৫ হাজার।বাকি টাকা তার কাছেই রাখে।প্রশ্ন করলে বলে

" তোমার টাকায় তো সংসার চলছেই,বাড়তি আমিও ৫ হাজার টাকা দিই।তাহলে বাকও টাকার হিসেব চাচ্ছো কেনো? "

স্ত্রীর এমন উত্তরে আমার আর কিছু বলার থাকে না।পরের বছর না ফিরতেই কোল জুরে ফুটফুটে ছেলে সন্তান।রোজ রাতে ছেলেকে ও দুধ খাওয়ায় আর আমরা টুকটাক গল্প করি।প্রায় সময়ই ও বলে

" ছেলেকে শহরের বড় স্কুলে পড়াবো।ভালো টিউশন রাখবো "

এদিকে আমি দীর্ঘশ্বাস ফেলি।সরকারি স্কুলের বাইরে পড়ানোর সামর্থ্য আমার নাই,ইচ্ছেও নাই।স্ত্রীর এক কথা,ছেলেকে দামী স্কুলে পড়াবে।একদিন রাগ করে বললাম

" দামী স্কুল, দামী টিউশন পড়াবে ভালো কথা।এতো টাকা কোথায়? "

" আমার চাকরির টাকাটা জমিয়ে রেখেছি।ও বড় হতে হতে ওই টাকার পরিমান আরো বাড়বে।আর শুনো,সামনের সপ্তাহে ব্যাংকে যাবো,টাকা তুলবো "

" কত টাকা? "

" এক লাখ "

" এতো টাকা জমে গেছে? "

" এক বছর ধরে জমাচ্ছি যে।ওই টাকা দিয়ে তুমি একটা সাইড ব্যবসা ধরো।ছেলে বড় হচ্ছে,ওর ভবিষ্যত আসতে আসতে অনেক টাকার প্রয়োজন "

স্ত্রীর কথায় রীতিমতো আমি হতভম্ব।কি বলবো বুঝতে পারলাম না।তার ক'দিন পরেই মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন।মাথার ভেতরে ছোট সাইজের ঘা হয়েছে।বিদেশ,মাদ্রাজে নিয়ে যেতে হবে।

স্ত্রী বললো " ওই টাকাটা দিয়ে মায়ের চিকিৎসা হবে না? "

" ওটা তো তুমি এতো কষ্ট করে জমিয়েছো,ছেলেকে দামী স্কুলে পড়াবে বলে।সেটা দিয়ে দিবে? "

" সাধারণ স্কুলে পড়েও অনেকে অনেক কিছু হচ্ছে।তুমি মাকে ওই টাকা দিয়ে চিকিৎসা করাতে নিয়ে যাও "

অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বললাম " যারা তোমার মতো মা পায় তাদের দামী স্কুলে পড়ার কি প্রয়োজন?পারিবারিক শিক্ষা যে সন্তান পায় সেই তো প্রকৃত শিক্ষিত। "।।

28/08/2024
তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো, তাহলে তুমি মূল্যহীন 🙂It’s true 😊
01/06/2024

তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো, তাহলে তুমি মূল্যহীন 🙂

It’s true 😊

Abdus Salam  · Follow  · একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ◑ দুধে: ফরমালিন।◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান...
27/05/2024

Abdus Salam · Follow
·
একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ
◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে থাকতেই পারে: হরমোন ও কীটনাশক।
◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
◑ ফলের রস তৈরী: কেমিকেলস দিয়ে।
◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
◑ চাল চকচক করতে: ইউরিয়া।
◑ পিয়াজি,তেলেভাজা, জিলাপিতে: এমোনিয়া।
আরও আছে...
◑ জল-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেটিক মেশিনে নয় হাতে ঢালা হয়। মেশিন গুলো পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র জলে ধোয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যবহার হয়, সসেও তাই।
◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লস্যি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
◑ মসলায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো কেমিকেল।
◑ সয়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনাশক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।
কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই...
- সংগৃহীত

৫০ বছর আগে জন্মাইলে বড় বাচা বেচে যেতাম। বাপের সাথে মাঠে যাইতাম, ধান লাগাইতাম।পাট লাগাইতাম, মাছ ধরতাম জাল দিয়ে।নদীতে নেমে...
26/05/2024

৫০ বছর আগে জন্মাইলে বড় বাচা বেচে যেতাম।
বাপের সাথে মাঠে যাইতাম, ধান লাগাইতাম।
পাট লাগাইতাম, মাছ ধরতাম জাল দিয়ে।
নদীতে নেমে আচ্ছা মত ডুবাইতাম।
২০-২২ বছর বয়সে বিয়ে করতাম।
ঘর হইত মাটির।
বৃস্টি হইলে চুয়ে চুয়ে পানি পড়তো খড়ের চাল দিয়ে,
চালে উঠে সেটা ঠিক করতাম।
লাইফ ক্যারিয়ার সাক্সেস, পিজ্জা বার্গার, আইফোন, ম্যাকবুক, ফেসবুক, ড্রোন,
মাসের বাসা ভাড়া, গাড়ি ,বাইক,
কিসু নিয়ে কোন চিন্তা নাই।
পছন্দ করা মেয়ের বাপ স্টাব্লিশড না হইলে বিয়ে দিবেনা সেই চিন্তা নেই।
গাড়ি বাড়ির চিন্তা নেই।
দুনিয়া নিয়া চিন্তা নাই, কে ভাইরাল হইলো নাকি কারেন্ট ইস্যু কি , এসব ভাবার টাইম নাই। সন্ধার পরেই ঘুম।
বাসা ভাড়া দেয়ার প্যারা নাই।
বাবা মা ছেড়ে দুরে একলা থাকা নেই।
কাজ করো খাও ঘুমাও,
হার্ট এটাক, হার্টে ব্লক, অফিসের প্যারা,বসের ঝারি।
অন্ততপক্ষে টেনশন মুক্ত থাকতে পারতাম।

ওয়াল্টনকে বয়কট ❌করা মানে ভারতের ষড়যন্ত্রকে সফল✅ করা😢😢😢"রূপান্তর" নাটকের ব্যাপারেওয়াল্টন কর্তৃপক্ষ জানিয়েছে, নাটকের পো...
19/04/2024

ওয়াল্টনকে বয়কট ❌করা মানে ভারতের ষড়যন্ত্রকে সফল✅ করা😢😢😢
"রূপান্তর" নাটকের ব্যাপারে
ওয়াল্টন কর্তৃপক্ষ জানিয়েছে,
নাটকের পোস্টার টা ছিল এমন ছিল না। গল্প টা তেও এরকম কোন আভাস ছিল না। যখন কনফার্ম করা হয় তখন বোঝার উপায় ছিল না গল্প এমন হবে। ডিরেক্টর নাকি শেষ মুহুর্তে কিছু সিন এ গল্প চেঞ্জ করে পরবর্তীতে পোস্টার চেঞ্জ করে। এখন যত দ্রুত সম্ভব এটা ডিলিট করা হবে।

দেখা যাক তারা কি করে। দেশী পণ্যের জন্য আমরা একটু ধৈর্য্য ধরি।

আপডেট : ওয়াল্টন অফিসিয়ালি এটার জন্য ক্ষমা চেয়েছে+মামলা করবে বলেছে।❤️✅

ATTENTION 🚫আল্লাহ বলছেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। ...
24/10/2023

ATTENTION 🚫

আল্লাহ বলছেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। যাতে করে তারা শিরক থেকে আরও অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে না বসে।’ (আনআ’ম আয়াত, ১০৮)।

রাসুল (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার নষ্ট করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মদ(সাঃ) ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করবো। (সুনানে আবু দাউদ : ৩০৫২।)

প্রিয় নবী (সা.) বলেছেন, ‘অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ ৪০ বছরের রাস্তার দূরত্ব থেকেই ওই ঘ্রাণ পাওয়া যাবে।’ (বুখারি : ৩১৬৬।)

যারা দূর্গা পুজার মন্দিরে ভাঙচুর করেছেন বা যারা এইসব করলে অনেক নেকি পাওয়া যায় মনে করেন তাদের জন্য উপরোক্ত আয়াত এবং হাদিস।

মানবিক একজন মানুষ। এই গরমে নিজের ঘরে এসি ব্যবহার না করে রাস্তার মানুুষদের গরমে শীতল হাওয়া দেওয়ার জন্য রাস্তার পাশের দেওয়...
06/10/2023

মানবিক একজন মানুষ। এই গরমে নিজের ঘরে এসি ব্যবহার না করে রাস্তার মানুুষদের গরমে শীতল হাওয়া দেওয়ার জন্য রাস্তার পাশের দেওয়ালে এসি লাগিয়ে দিয়েছে। সত্যিই এমন ভালো মানুষ এখনও জগতে আছে।।

Address

Road 4, Block D, Bashundhara Residential Area, Vatara
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when The Echo Of Emotions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share