Dhaka Pain & Paralysis Physiotherapy Center

Dhaka Pain & Paralysis Physiotherapy Center Physiotherapy is treatment to restore, maintain, and make the most of a patient's mobility, function

⭕ ACL, PCL ইনজুরি বা হাটুর অপারেশনের পরে আক্রান্ত পা কেন চিকন হয়ে যায়?গবেষণায় দেখা গেছে, ACL বা PCL injury অথবা হাটুর...
18/04/2026

⭕ ACL, PCL ইনজুরি বা হাটুর অপারেশনের পরে আক্রান্ত পা কেন চিকন হয়ে যায়?

গবেষণায় দেখা গেছে, ACL বা PCL injury অথবা হাটুর অপারেশনের পর আক্রান্ত পায়ের মাংসপেশি কমে গিয়ে পা চিকন হয়ে যেতে পারে।

⭕ পা চিকন হয়ে যাওয়ার কারণসমূহ (গবেষণা ভিত্তিক):

১. মাংসপেশি ক্ষয় (Muscle atrophy):
ব্যথা ও কম ব্যবহারের কারণে উরুর সামনের মাংসপেশি দ্রুত ছোট হয়ে যায়।
(Palmieri-Smith et al., 2008)

২. Arthrogenic muscle inhibition:
হাঁটু ফোলার কারনে উরুর মাংসপেশির সক্রিয়তা কমে যায়, ফলে মাংসপেশি দুর্বল হয়ে যায়।
(Hart et al., 2010)

৩. হাটুতে ভর কম দেওয়া:
আক্রান্ত পায়ে কম ভর দেওয়ার কারণে মাংসপেশির পরিমাণ কমে যায়।
(Williams et al., 2005)

৪. অচল রাখা বা হাটুর ব্রেস ব্যবহার করা:
দীর্ঘদিন পা অচল রাখলে বা ব্রেস ব্যবহার করলে দ্রুত মাংসপেশির আয়তন কমে যায় ও আক্রান্ত পা চিকন হয়ে যায়। (Ge**er et al., 2007)

৫. ফিজিক্যাল এক্টিভিটি কমে যাওয়া:
হাঁটা-চলা কমে যাওয়ায় উরু ও পায়ের নিচের অংশের মাংসপেশি পাতলা হয়ে যায়। (Thomas et al., 2016)

সঠিক ফিজিওথেরাপি রিহ্যাব এবং সঠিক পুষ্টি পেলে এই সমস্যা সম্পুর্ণ প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব। Dhaka Pain & Paralysis Physiotherapy Centre

⭕  আপনার কী পায়ের পেছনের পেশির খিঁচুনি বা Calf cramp হয়?Calf cramp কী? এটা কখন হয়? কেন হয়? Calf cramp হলে পায়ের পেছনের (...
13/04/2026

⭕ আপনার কী পায়ের পেছনের পেশির খিঁচুনি বা Calf cramp হয়?Calf cramp কী? এটা কখন হয়? কেন হয়?

Calf cramp হলে পায়ের পেছনের (Gastrocnemius ও Soleus) পেশিতে হঠাৎ করে টান এবং খিচুনির মত অনুভব হয়। এই ক্র্যাম্প কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত থাকতে পারে। এসময়ে পায়ে প্রচন্ড ব্যথা ও অস্বস্তি লাগে।

⭕ সাধারণত কখন calf cramp হয়?

১/ রাতে ঘুমের সময় (Nocturnal cramps)
২/ ব্যায়ামের সময় বা ব্যায়ামের পর
৩/ দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকলে
৪/ গরম আবহাওয়ায় বা অতিরিক্ত ঘাম হলে
৫/ শরীরে পানিশূন্যতা সৃষ্টি হলে

⭕ Calf cramp হওয়ার গবেষণাভিত্তিক কারণ :

1/ ডিহাইড্রেশন (শরীরে পানির ঘাটতি):
শরীরে পানি কমে গেলে electrolyte imbalance হয়, যা muscle excitability বাড়িয়ে cramp তৈরি করে (Bergeron, 2008)।

2/ ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা (Na⁺, K⁺, Mg²⁺):
বিশেষ করে magnesium ও potassium কমে গেলে neuromuscular transmission বিঘ্নিত হয় ফলে খিঁচুনি হয়। (Schwellnus, 2009)

3/ অতিরিক্ত বা দীর্ঘ সময় ব্যায়াম (Muscle fatigue)
Muscle fatigue হলে spinal reflex activity বেড়ে যায়, যা involuntary contraction সৃষ্টি করে। (Schwellnus et al., 1997)

4/ দীর্ঘ সময় একই ভাবে দাড়িয়ে বা বসে থাকা :
দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকলে muscle shortening হয় এবং blood circulation কমে গিয়ে cramp হতে পারে। (Katzberg, 2015)

5/ নার্ভের অতিরিক্ত এ্যাকটিভিটি:
গবেষণায় দেখা গেছে, cramp-এর সময় motor neuron hyperactivity থাকে, যা পেশিকে কে হঠাৎ করে সংকুচিত করে। (Miller et al., 2010)
01717246492

11/04/2026
ঘাড়, কোমর, হাঁটু বা পিঠের ব্যথায় ভুগছেন?দীর্ঘদিনের জয়েন্ট পেইন বা ইনজুরির পর দুর্বলতা কি কমছে না?DPPPC Physiotherapy নিয়...
11/04/2026

ঘাড়, কোমর, হাঁটু বা পিঠের ব্যথায় ভুগছেন?
দীর্ঘদিনের জয়েন্ট পেইন বা ইনজুরির পর দুর্বলতা কি কমছে না?
DPPPC Physiotherapy নিয়ে এসেছে আপনার জন্য সঠিক সমাধান।

✔ ব্যক্তিগত সমস্যার উপর ভিত্তি করে চিকিৎসা
✔ দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট
✔ দ্রুত ও কার্যকর ফলাফল

বাসায় গিয়ে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়।

আজই শুরু করুন ফিজিওথেরাপি, ফিরে পান স্বাভাবিক ও সক্রিয় জীবন 💙

📞 অ্যাপয়েন্টমেন্ট: 01717246492

📩 ইনবক্স করুন এখনই

ফ্রোজেন শোল্ডার কেন হয়?১. ডায়াবেটিস ও মেটাবলিক রোগডায়াবেটিস রোগীদের মধ্যে ফ্রোজেন শোল্ডার হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাব...
05/04/2026

ফ্রোজেন শোল্ডার কেন হয়?

১. ডায়াবেটিস ও মেটাবলিক রোগ
ডায়াবেটিস রোগীদের মধ্যে ফ্রোজেন শোল্ডার হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। রক্তে অধিক শর্করা কোলাজেনের গঠন পরিবর্তন করে, যা কাঁধের ক্যাপসুলে ফাইব্রোসিস ও স্টিফনেস সৃষ্টি করে। (Sun et al., 2024; StatPearls, 2024) PMC

২. দীর্ঘ সময় কাঁধ না নাড়ানো (Immobilization)
আঘাত, সার্জারি বা ব্যথার কারণে দীর্ঘ সময় কাঁধ না নাড়ালে জয়েন্ট ক্যাপসুল শক্ত হয়ে যায় এবং ফ্রোজেন শোল্ডার হতে পারে। (StatPearls, 2024) NCBI

৩. থাইরয়েড ও হরমোনজনিত সমস্যা
গবেষণায় দেখা গেছে থাইরয়েড রোগীদের মধ্যে Adhesive Capsulitis হওয়ার ঝুঁকি বেশি। হরমোনজনিত পরিবর্তন প্রদাহ ও টিস্যু শক্ত হওয়ার সাথে সম্পর্কিত। (Chuang et al., 2023) PubMed

৪. কাঁধে আঘাত বা সার্জারি
ট্রমা বা অপারেশনের পর ব্যথার কারণে মুভমেন্ট কমে গেলে Secondary Frozen Shoulder হতে পারে। (StatPearls, 2024; Rangan, 2015) NCBI

৫. বয়স ও লিঙ্গ (বিশেষ করে ৪০–৬০ বছরের নারী)
মধ্যবয়সী ব্যক্তি, বিশেষ করে নারীদের মধ্যে ফ্রোজেন শোল্ডার বেশি দেখা যায় এবং এটি একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। (Abudula et al., 2024; Sun et al., 2024) SpringerLink

[Why Does Frozen Shoulder Occur? (Research-Based)
1. Diabetes and Metabolic Disorders
The risk of frozen shoulder is significantly higher in patients with diabetes. Chronic hyperglycemia alters collagen structure, leading to fibrosis and stiffness of the shoulder capsule. (Sun et al., 2024; StatPearls, 2024) PMC
2. Prolonged Shoulder Immobilization
Long periods of shoulder immobility due to injury, surgery, or pain can cause the joint capsule to tighten, which may lead to frozen shoulder. (StatPearls, 2024) NCBI
3. Thyroid and Hormonal Disorders
Research shows that individuals with thyroid disease have a higher risk of developing adhesive capsulitis. Hormonal changes are associated with inflammation and capsular stiffness. (Chuang et al., 2023) PubMed
4. Post-Trauma or Post-Surgical Condition
Reduced shoulder movement following trauma or surgery can result in secondary frozen shoulder due to pain and limited mobility. (StatPearls, 2024; Rangan, 2015) NCBI
5. Age and Gender (Especially 40–60 years and Female)
Frozen shoulder is more common in middle-aged individuals, particularly women, and this has been identified as an important risk factor. (Abudula et al., 2024; Sun et al., 2024) SpringerLink

পায়ের গোড়ালি মচকালে প্রথম ৭২ ঘন্টায় আপনার করনীয় কী?1/ Protection (সুরক্ষা):মচকানো গোড়ালি আরও ক্ষতি থেকে রক্ষা করতে হবে ...
05/04/2026

পায়ের গোড়ালি মচকালে প্রথম ৭২ ঘন্টায় আপনার করনীয় কী?

1/ Protection (সুরক্ষা):
মচকানো গোড়ালি আরও ক্ষতি থেকে রক্ষা করতে হবে যেন পুনরায় ব্যাথা বা আঘাত না লাগে। ব্রেস, টেপিং বা স্প্লিন্ট ব্যবহার করা যেতে পারে। (Citation: 1,2)

2/ Rest (বিশ্রাম)
প্রথম ২৪–৭২ ঘণ্টা মচকানো পায়ে ভর দেয়া যাবে না এবং অতিরিক্ত নড়াচড়া করা যাবে না। এতে করে নতুন করে কোন ইনজুরি হবেনা এবং তারাতারি হিলিং শুরু হবে। (Citation: 2,3)

3/ Ice (বরফ প্রয়োগ):
১৫–২০ মিনিট বরফ লাগানো, প্রতি ২–৩ ঘণ্টা অন্তর প্রয়োগ করলে ব্যথা ও ফোলা কমে এবং analgesic effect দেয়। (Citation: 1,3)

4/ Compression (চাপ প্রয়োগ):
ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে হালকা চাপ দিলে ফোলা ভাব কমে এবং পায়ের কোষগুলো ভালো সাপোর্ট পায়। (Citation: 2,3)

5/ Elevation (উঁচুতে রাখা)
আহত পা হার্ট লেভেলের উপরে রাখলে venous return বাড়ে এবং ফোলা কমে। (Citation: 2,3)

💜 সুস্থ জীবনের জন্য এখনই ফিজিওথেরাপি হোম সার্ভিস 💜 ফিজিওথেরাপি শুধু ব্যথা কমানো নয়— এটি শরীরকে সুস্থ, সক্রিয় ও শক্তিশালী...
04/04/2026

💜 সুস্থ জীবনের জন্য এখনই ফিজিওথেরাপি হোম সার্ভিস 💜

ফিজিওথেরাপি শুধু ব্যথা কমানো নয়—
এটি শরীরকে সুস্থ, সক্রিয় ও শক্তিশালী করে তোলে।
নিয়মিত থেরাপি আপনার চলাফেরা, ব্যালান্স এবং কনফিডেন্স ফিরিয়ে আনে।
ওষুধের উপর নির্ভর না করে, এটি শরীরের ভেতরের ন্যাচারাল হিলিং পাওয়ারকে জাগিয়ে তোলে।

💜 আপনার সুস্থতাই আমাদের দায়িত্ব 💜
স্ট্রোক, ব্যথা বা প্যারালাইসিস আপনাকে হার মানাতে পারবে না।
আমাদের অভিজ্ঞ থেরাপিস্টরা আছেন আপনার পাশে—
🔹 “ঘরে বসেই সুস্থতার সমাধান”
🔹 “আপনার ব্যথা কমুক, হাসি ফিরুক”
🔹 “ফিজিওথেরাপি এখন আপনার দোরগোড়ায়”

👩‍⚕️ অভিজ্ঞ ও প্রশিক্ষিত থেরাপিস্টরা আপনার ঘরে গিয়েই যত্ন নেবেন সর্বোচ্চ আন্তরিকতায়।

🌿 সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন — স্বাস্থ্য হোক আপনার সবচেয়ে বড় সম্পদ।











📞 এখনই কল করুন: 01717-246492

ফিজিওথেরাপিস্টমোসাঃ শাহিনুর খাতুন (পিটি)--------------------------------------------------------------------------------...
22/12/2025

ফিজিওথেরাপিস্ট
মোসাঃ শাহিনুর খাতুন (পিটি)
------------------------------------------------------------------------------------------------
বিপিটি (ঢাকা বিশ্ববিদ্যালয় )
(DHA) দুবাই হেলথ লাইসেন্স-২০২২
ফিজিওথেরাপিস্ট খিদমা হসপিটাল, ঢাকা
স্পেশাল ট্রেইন্ড ইন মাসকিউলোস্কেলিটাল এবং নিউরোফিজিওথেরাপি বাত-ব্যথা, প্যারালাইসিস স্পোর্টস ইনজুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ
--------------------------------------------------------------------------------------------------
যে সকল রোগী দেখবেন
১. হাড় ক্ষয় জনিত সমস্যা
২. হাটু ব্যথা বা হাটু অস্টিও আর্থ্রাইটিস
৩. ঘাড় ব্যথা
৪. কোমর ব্যথা
৫. জয়েন শক্ত হয়ে যাওয়া
৬. পোস্ট হাটু প্রতিস্থাপন
৭. পোস্ট অপারেশনপুনর্বাসন
৮. অপারেশন পরবর্তী ব্যথা ও শক্ত হয়ে যাওয়া
৯. পক্ষাঘাত
১০. পায়ের পেছনের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া
১১. পায়ের গোড়ালি ব্যথা
১২. খেলাধুলা জনিত আঘাত
১৩. লিগামেন্ট ইনজুরি
১৪. মাসেল এম্প স্ট্রেইন, স্পেইন স্টোক পরবর্তী প্যারালাইসিস জিবিএস
১৫. মুখ বেঁকে যাওয়া
১৬. স্পাইনাল কর্ড ইনজুরি
১৭. সেরিব্রাল পালসি
১৮. অটিজম, ক্লাব ফুট, হিপ ব্যাথা ও হিপ জয়েন শক্ত হয়ে যাওয়া
১৯. সিজারিয়ান পরবর্তী কোমর ব্যথা
২০. ইউরিনারি ইনকন্টিনেন্স
২১. ফ্যাকচার কেস
-------------------------------------------------------------------------------------------------

সময়: প্রতিদিন সকাল ৮ টা-রাত ১০ টা

✅অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে (২৪/৭) যোগাযোগ করুন: 01717246492
-----------------------------------------------------------------------------









13/12/2025

কোমর ব্যথা? মুক্তি মিলবে আধুনিক চিকিৎসায়!

দিনের পর দিন কোমর ব্যথায় ভুগছেন?
ওষুধ, মালিশ, ব্যায়াম—সবই করে দেখেছেন, কোন সমাধান পাচ্ছেন না?

ব্যথার সমস্যায় দেশের সেরা চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি আপনার পাশে।

কোন ধরণের অপা*রেশন বা সা*র্জারী ছাড়াই কোমর ব্যথা স্থায়ীভাবে ভাল করতে আমরা যে সকল আধুনিক চিকিৎসা সেবা দিয়ে থাকি তা হলোঃ
✅ ওজোন থেরাপি
✅ পি ই এম থেরাপি
✅ ম্যগনেটিভ ওয়েভ
✅ ফোকাস শক-ওয়েভ থেরাপি
✅ ম্যানুয়াল ফিজিওথেরাপি

ব্যথা নিয়ে অভিজ্ঞ ডাক্তার এর পরামর্শ পেতে এখনি মেসেজ দিন বা কল করুনঃ +8801717246492

12/08/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Bonoshree Rampura Dhaka
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Pain & Paralysis Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Pain & Paralysis Physiotherapy Center:

Share