07/04/2026
চোখের যত্নকে আরও সহজ ও উন্নত করতে অ্যারিস্টো আই হাসপাতাল-এর সাথে স্বাস্থ্য লিমিটেড-এর (MoU) স্বাক্ষর ✍️👁️
চোখের সেবাকে সবার জন্য সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর করতে স্বাস্থ্য লিমিটেড এবং অ্যারিস্টো আই হাসপাতাল একসাথে কাজ শুরু করেছে।
ডিজিটাল স্বাস্থ্যসেবাকে আরও সহজ, কার্যকর এবং সবার নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাস্থ্য লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
🔹 মীর আয়মান আলী – চিফ এক্সিকিউটিভ অফিসার
🔹 মোঃ আমান উল্লাহ সজল – হেড অফ বিজনেস ডেভলপমেন্ট
🔹 হুজাইফা হাসান – বি২বি এক্সিকিউটিভ (কর্পোরেট সেলস)
এবং অ্যারিস্টো আই হাসপাতাল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
🔹 প্রফেসর মেজর জেনারেল (অব.) কামরুল হাসান খান – চিফ এক্সিকিউটিভ অফিসার
🔹 প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন – কনসালট্যান্ট, অ্যানেসথেসিয়া
🔹 মোঃ আনামুল হক – ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট
এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে Shastho AI ব্যবহারকারীরা অ্যারিস্টো আই হাসপাতাল-এ আরও সহজে উন্নতমানের চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।