SUO XI Hospital - Acupuncture

SUO XI Hospital - Acupuncture Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SUO XI Hospital - Acupuncture, Hospital, SUO XI Hospital(Acupuncture) , 24/1shaan Tower, Chamelibag, Dhaka.
(3050)

*Top Rated Acupuncture Hospital in Bangladesh * *Best Acupuncture Treatment in Dhaka *
*Best Quality * ISO Certified hospital for Acupuncture, Physiotherapy & combination Treatment. আকুপাংচার ও অন্যান্য চিকিৎসার মাধ্যমে নিম্নলিখিত রোগের সন্তোষজনক ফলাফল পাওয়া যায় :

১) অষ্টিও আর্থ্রাইটিস, রিওমাটয়েড আথ্রাইটিস, ইউরিক এসিড, গাউট সহ যেকোন বাতের ব্যথা।

২) কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, PLID, ফ্রোজেন শোল্ডার সহ যেকোন ব্যথা।
৩) মাইগ্রেন, মাথা ব্যথা, অনিদ্রা।

৪) করোনা পরবর্তী ফুসফুসের বিভিন্ন শ্বাসকষ্ট সহ ফুসফুস জনিত যেকোনো COPD, এ্যাজমা, হাঁপানী ও ‍শ্বাসকষ্ট সহ ফুস্ফুস জনিত যে কোন সমস্যা ।

৮) যৌন অক্ষমতা ।

| আকুপাংচার চিকিৎসা সহ অন্যান্য চিকিৎসা পদ্ধতি :

১) আকুপাংচার।

২) ট্র্যাডিশনাল চাইনিজ মেথড ঃ
বহু পুরাতন পদ্ধতি যা চাইনিজরা ব্যবহার করে তার ব্যবহার।

৩) চাইনিজ থেরাপি ঃ
চিকিৎসাক্ষেত্রে চাইনিজরা যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তার ব্যবহার।

৪) ফিজিওথেরাপি।

৫) চেষ্ট থেরাপি।

06/02/2026

পেটের সমস্যা লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি | পেটের সমস্যা দূর করার উপায় | SUO XI Hospital - Acupuncture

অপুষ্টি: কারণ, লক্ষণ ও প্রতিরোধের কার্যকর উপায়অপুষ্টি হলো এমন একটি শারীরিক সমস্যা দেখা দেয়, যখন শরীর প্রয়োজনীয় পুষ্টি উপ...
06/02/2026

অপুষ্টি: কারণ, লক্ষণ ও প্রতিরোধের কার্যকর উপায়

অপুষ্টি হলো এমন একটি শারীরিক সমস্যা দেখা দেয়, যখন শরীর প্রয়োজনীয় পুষ্টি উপাদান - যেমন প্রোটিন, ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট ও চর্বি পর্যাপ্ত পরিমাণে পায় না বা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এর ফলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অপুষ্টি শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও বয়স্ক মানুষসহ যে কারও হতে পারে।

অপুষ্টির প্রধান কারণ
অপুষ্টির পেছনে নানা কারণ থাকতে পারে, যেমন-

১. সঠিক ও সুষম খাদ্যের অভাব
২. দীর্ঘদিন অসুস্থতা বা হজমের সমস্যা
৩. দরিদ্রতা বা খাদ্য সংকট
৪. অনিয়মিত খাবার গ্রহণ
৫. অতিরিক্ত ফাস্টফুড বা পুষ্টিহীন খাবার খাওয়া
৬. মানসিক চাপ বা খাওয়ার অনীহা

যদি দীর্ঘদিন ধরে ওজন কমতে থাকে, শরীর দুর্বল লাগে বা শিশুদের বৃদ্ধি স্বাভাবিক না হয়, তাহলে দ্রুত অপুষ্টি থেকে বাঁচার উপায় জেনে রাখুন কাজে আসতে পারে ...

অপুষ্টি থেকে বাঁচার উপায়

১. প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করুন
২. ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, শাক-সবজি ও ফল নিয়মিত খান
৩. পর্যাপ্ত পানি পান করুন
৪. সময়মতো স্বাস্থ্য পরীক্ষা করুন
৫. শিশুদের জন্য বুকের দুধ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করুন

যে ১০ লক্ষণ দেখলে বুঝবেন আপনি অপুষ্টিতে ভুগছেন...

06/02/2026

প্রশ্নোত্তর পর্বের
আজকের বিষয় - PLID (পিএলআইডি) , জেলি বের হয়ে যাওয়া, হাড় ক্ষয় ও কোমর ব্যথা...

06/02/2026

কোথায় গেলে পেটের সমস্যা ভালো হয়?

দীর্ঘ ২০ বছর ধরে আইবিএস (IBS) সমস্যায় ভুগছিলেন তিনি। বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরও স্থায়ী সমাধান পাননি। অবশেষে শশী হাসপাতালের এবং হলদি লাইফস্টাইল পদ্ধতির মাধ্যমে মাত্র ১৪ দিনের চিকিৎসায় তিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজের অভিব্যক্তি জানাচ্ছেন।

05/02/2026

হাঁটু ব্যথা হলে কি করনীয়?
রোগী আগে ব্যথার ট্যাব/লেট খেলে ১০-১৫ মিনিট ভালো থাকতো, বিনাওষুধে এখন তিনি সম্পূর্ণ সুস্থ!

বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় ও চিকিৎসাবাতের ব্যথা কেন হয়?বাতের ব্যথা বা আর্থ্রাইটিস মূলত হাড়ের জয়েন্টের একটি প্রদাহ...
05/02/2026

বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় ও চিকিৎসা

বাতের ব্যথা কেন হয়?
বাতের ব্যথা বা আর্থ্রাইটিস মূলত হাড়ের জয়েন্টের একটি প্রদাহজনিত সমস্যা। এর প্রধান কারণ হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ভুল কাজ করা, যা সুস্থ জয়েন্টকেই আক্রমণ করে বসে। এছাড়া বয়স বাড়লে হাড়ের মাঝখানের নরম অংশ ক্ষয়ে যায়, রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং বংশগত কারণেও এই রোগ হতে পারে। অতিরিক্ত ওজন জয়েন্টের ওপর বাড়তি চাপ ফেলে হাড়ের ক্ষতি করে। পাশাপাশি পুরনো আঘাত, শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন-ডি এর অভাব এবং অস্বাস্থ্যকর জীবনযাপন বাতের ব্যথার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

বাতের ব্যথা বা আর্থ্রাইটিস একটি দীর্ঘমেয়াদী রোগ হলেও সঠিক জীবনযাপন এবং ঘরোয়া কিছু অভ্যাসের মাধ্যমে এই ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিচে বাতের ব্যথা কমানোর কার্যকর ঘরোয়া উপায়গুলো উল্লেখ করা হলো:

১. গরম বা ঠান্ডা সেঁক দেওয়া
২. মরিঙ্গা বা আদার চা পান করা
৩. ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খাওয়া
৪. ওজন নিয়ন্ত্রণে রাখা
৫. নিয়মিত ব্যায়াম ও স্ট্রেচিং করা
৬. পর্যাপ্ত ভিটামিন-ডি গ্রহণ করা
৭. লাইফস্টাইল পরিবর্তন করা

বাতের ব্যথার স্থায়ী সমাধানের জন্য প্রচলিত ওষুধের পাশাপাশি প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদি দীর্ঘদিনের বাতের ব্যথা ঘরোয়া উপায়, ওষুধ বা অপারেশনে ভালো না হয়, তবে শশী হাসপাতালে রয়েছে আকুপাংচারসহ আধুনিক প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি।

আকুপাংচার মূলত একটি প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীরের নির্দিষ্ট কিছু পয়েন্টে অত্যন্ত সূক্ষ্ম সুঁই ফুটিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা হয় এবং শরীরের প্রাকৃতিক রোগ নিরাময় ক্ষমতাকে সক্রিয় করা হয়। শশী হাসপাতালে অভিজ্ঞ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এই পদ্ধতির মাধ্যমে কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই বাতের প্রদাহ ও জয়েন্টের জড়তা দূর করা সম্ভব। যারা দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছেন এবং ওষুধের ওপর নির্ভরতা কমাতে চান, তাদের জন্য এই প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি একটি অত্যন্ত কার্যকর এবং নিরাপদ বিকল্প হতে পারে।

05/02/2026

হাঁটু ব্যথার কারণে (OA Knee) শশী হাসপাতালে এসেছিলেন দুইজনের সাপোর্ট নিয়ে।
হাঁটু সবসময় ফুলে থাকতো, হাঁটু ভাঁজ করে বসতে পারতেন না তাই চেয়ারে বসে নামায পড়তেন। শশী হাসপাতালে ভর্তি থেকে মাত্র ১১ দিন চিকিৎসার পর এখন তিনি হাঁটু সম্পূর্ণ ভাঁজ করে বসে নামায পড়তে পারেন।

04/02/2026

কোমর ব্যথার কারণে ৪ বার ইনজেকশন নিয়েও ব্যথা থেকে মুক্তি মিলেনি।

তীব্র ব্যথা কোমর থেকে পায়ের থোড়ার মাংসপেশীতে ছড়িয়ে পড়তো এবং বাম পায়ের রগে টান লাগতো, সামনে ঝুঁকতে কষ্ট হতো। শশী হাসপাতালের সম্পূর্ণ ওষুধ বিহীন চিকিৎসায় মাত্র ১০ দিনে ব্যথা সামনে ঝুঁকে নামাজ পড়ার কষ্ট থেকে সম্পূর্ণ মুক্ত মিললো।

বিশ্ব ক্যান্সার দিবস; সচেতনতাই পারে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই জিততে!প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব...
04/02/2026

বিশ্ব ক্যান্সার দিবস; সচেতনতাই পারে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই জিততে!

প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day)। এই দিনের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, ভয় ও ভুল ধারণা দূর করা এবং প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা।

বর্তমান বিশ্বে ক্যান্সার একটি ভয়াবহ কিন্তু নিয়ন্ত্রণযোগ্য রোগ! যদি সময়মতো সঠিক পদক্ষেপ বা চিকিৎসা নেওয়া যায়।

ক্যান্সার প্রতিরোধে করণীয়
বিশ্ব ক্যান্সার দিবস আমাদের মনে করিয়ে দেয়—প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা।

ক্যান্সার প্রতিরোধের উপায়:

✔️ ধূমপান ও তামাক সম্পূর্ণভাবে পরিহার করা
✔️ নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন
✔️ শাকসবজি, ফলমূল ও পুষ্টিকর খাবার গ্রহণ

* সবুজ শাকসবজি (পালং, ব্রকলি ও লাউ)
* মৌসুমি ফল (আপেল, পেঁপে ও কমলা)
* বাদাম ও বীজ (কাঠবাদাম ও তিসি)
* চর্বিহীন মাছ ও ডাল
* ঘরে তৈরি স্যুপ ও খিচুড়ি

✔️ অতিরিক্ত ফাস্টফুড ও চিনি কমানো
✔️ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা
✔️ প্রয়োজনীয় ভ্যাকসিন গ্রহণ (যেমন HPV, Hepatitis B)

আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারি, যদি নিজের প্রতি সচেতন হই।

03/02/2026

ওষুধ ও ইনজেকশন ছাড়াই পিঠে ব্যথা সমাধান | পিঠে ব্যথার চিকিৎসা | Upper Back pain Treatment in Dhaka

স্ট্রোক কেন হয়? স্ট্রোকের লক্ষণ ও আধুনিক চিকিৎসা স্ট্রোক (Stroke) বর্তমান সময়ের এই জটিল সমস্যা হয়ে উঠেছে মারাত্মক ও জীব...
03/02/2026

স্ট্রোক কেন হয়? স্ট্রোকের লক্ষণ ও আধুনিক চিকিৎসা

স্ট্রোক (Stroke) বর্তমান সময়ের এই জটিল সমস্যা হয়ে উঠেছে মারাত্মক ও জীবননাশের ঝুঁকিপূর্ণ রোগ। বিশ্বব্যাপী প্রতি বছর লাখো মানুষ স্ট্রোকে আক্রান্ত হন এবং অনেকেই স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন। তবে সময়মতো সচেতনতা, সঠিক চিকিৎসা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে স্ট্রোক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই লেখায় আমরা জানবো—
👉 স্ট্রোক কেন হয়
👉 স্ট্রোকের লক্ষণ কী কী
👉 স্ট্রোকের আধুনিক ও কার্যকর চিকিৎসা পদ্ধতি

স্ট্রোক কেন হয়?
স্ট্রোক প্রধানত দুই ধরনের কারণে হয়ে থাকে—

১️. ইস্কেমিক স্ট্রোক (Ischemic Stroke)

➡️ মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট (Clot) বাঁধার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়
➡️ এটি সবচেয়ে বেশি দেখা যায় (প্রায় ৮০%)

কারণসমূহ:

* উচ্চ রক্তচাপ
* ডায়াবেটিস
* হৃদরোগ
* কোলেস্টেরল বেশি থাকা
* ধূমপান
* স্থূলতা
* শারীরিক পরিশ্রমের অভাব

২️. হেমোরেজিক স্ট্রোক (Hemorrhagic Stroke)

➡️ মস্তিষ্কের কোনো রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হলে এই স্ট্রোক হয়

কারণসমূহ:

* অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ
* মাথায় আঘাত
* ব্রেইন এনিউরিজম
* অতিরিক্ত মদ্যপান

স্ট্রোকের লক্ষণ হঠাৎ করে দেখা দেয়। দ্রুত চিনে ফেলা খুবই জরুরি।

সাধারণ লক্ষণগুলো হলো—

১. মুখ বেঁকে যাওয়া
২. কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে না পারা
৩. শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া
৪. হাত বা পা নড়াতে সমস্যা
৫. চোখে হঠাৎ কম দেখা বা ঝাপসা দেখা
৬. মাথা ঘোরা
৭. তীব্র মাথাব্যথা
৮. অজ্ঞান হয়ে যাওয়া

👉 মনে রাখুন: FAST নিয়ম

F (Face): মুখ বাঁকা
A (Arm): হাত তুলতে না পারা
S (Speech): কথা অস্পষ্ট
T (Time): দেরি না করে দ্রুত হাসপাতালে নিন

স্ট্রোক রোগের চিকিৎসা :

* আকুপাংচার চিকিৎসা
* ফিজিওথেরাপি
* অকুপেশনাল থেরাপি
* স্পিচ থেরাপি

এই আধুনিক চিকিৎসার মাধ্যমে আপনার কথা জড়তা বা অস্পষ্ট দূর করার সম্ভব।

03/02/2026

পিঠে ব্যথার কারণে (upper back pain) বসতে কষ্ট হতো, খাবার খাওয়ার সময় ১০ মিনিটের বেশি বসতে পারতেন না।

দীর্ঘদিন ওষুধ খেয়ে এবং থেরাপি নিয়েও কোনো ফলাফল না পেয়ে অবশেষে শশী হাসপাতালে ভর্তি হন। মাত্র ৯ দিনের ইনডোর কেয়ারে এখন তিনি বিনা ওষুধে সম্পূর্ণ ব্যথা মুক্ত এবং দীর্ঘ সময় বসে খাবার খেতে পারেন।

Address

SUO XI Hospital(Acupuncture) , 24/1shaan Tower, Chamelibag
Dhaka
1217

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8809613100600

Alerts

Be the first to know and let us send you an email when SUO XI Hospital - Acupuncture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SUO XI Hospital - Acupuncture:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category