Fit With Molua Khan

Fit With Molua Khan I utilize my expertise to assist individuals in enhancing their physical and mental well-being in a manner that is durable and sustainable.

06/04/2026

১২ সপ্তাহের মেন্টরশীপ রিভিউ
by Khela Rani Kor

মেন্টর - Molua Khan

উচ্চতা: ৫'৪"
পূর্বের ওজন: ৬১.৬ কেজি
বতর্মান ওজন: ৫৮ কেজি
কমেছে প্রায়: ৩.৬ কেজি

আমি যখন বেবি কনসিভ করি তখন আমার ওজন খুব একটা বাড়েনি, কারন আমি খেতে পারতামনা। আমি জব করি, তাছাড়া তখন আমি বাসায় একা থাকতাম। সারাদিন অফিস করে এসে আর খেতে ইচ্ছে করতো না। ফলে সবমিলিয়ে ৭ কেজি ওজন বেড়েছিলো। কিন্তু সমস্যা শুরু হয় বেবি হওয়ার পর। ওজন ৬২ কেজিতে ফিক্সড হয়ে যায়। কোনোভাবেই কমছিলো না। আমাদের জেনেটিক ধারা হলো বয়সের সাথে ওজন বাড়ে। কোনোভাবেই যখন ওজন কমছিলোনা তখন আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম এই ওজন আর কমবেনা। কিন্তু চেষ্টা চালিয়েই গেলাম। তারপর মেন্টরশীপ নিতে চাইলাম কিন্তু দ্বিধা- দ্বন্দে ছিলাম। মেসেন্জার গ্রুপে সার্ভিস কেমন হবে তা নিয়ে। পেমেন্ট করবো কি করবোনা ভেবেই কাটিয়ে দিলাম ২ সপ্তাহ। অবশেষে সাহস করে পেমেন্টটা করেই ফেললাম, ভাবলাম দেখিই না কি হয়। কিছুদিন পর সব সন্দেহ দূর হয়ে গেলো। আমি জব, ছোট বেবি, ফ্যামেলি সামলানো সব মিলিয়ে খুব বিজি থাকি কিন্তু আমার মেন্টর খুব আন্তরিকতার সাথে সব বুঝিয়ে দিতেন। আমি ব্যস্ততার জন্য উনার সাথে টাইমিং মেলাতে পারতামনা, উনিই উল্টো আমার সাথে টাইমিং করে কথা বলে নিয়ে। কাস্টমাইজড ডায়েট চার্ট দিয়েছেন। অনেক হেল্পফুল এক্সারসাইজ সাজেস্ট করেছেন। রেগুলার এক্সারসাইজ করেছি, হেটেছি আর ডায়েট চার্ট ফলো করেছি। প্রতি সপ্তাহে আপডেট দিয়েছি। কোথাও কনফিউশন থাকলে আপাকে কল করে ক্লিয়ার হয়ে নিয়েছি। আমার বডি মেজারমেন্টও হারে কমেছে ভালোই। মেন্টর সবসময় এপ্রিসিয়েট করেছেন আমার এচিভমেন্টগুলোকে। সবকিছু সামলে সত্যিই এই জার্নিটা আমার জন্য অনেক কষ্টকর ছিলো কিন্তু উনি আমাকে এপ্রিশিয়েট করেছেন। আমার কাছে একসময় সুগার ফ্রি চা/ কফি পান করাটা পৃথিবীর কঠিন কাজ মনে হতো, আর এখন মনে হয় এটাই বেস্ট। এখন এমন হয়েছে যে এক্সারসাইজ, ডায়েট জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। আমার এই ক্লিন ইটিং আর এক্টিভ লাইফস্টাইল অব্যাহত রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আর শুভকামনা।
আমার মেন্টর Molua khan-এর জন্য
শুভকামনা।

http://youtube.com/post/UgkxzlbZH3465jwVNgq4GCUsVuZp9mZMCc1p?si=CgEr6_dJySVYt5rC

05/04/2026

ফিটনেস নিয়ে সচেতন, ডায়েট চার্ট ফলো ও টুকটাক এক্সারসাইজ করেই ফ্যাট লস করা সাধারন ব্যাপার । আবার সেটাও যখন হেলদি ওয়েতে পারফেক্ট না হয় তবে নানা রকম জটিলতা তৈরী হয়।
এখন এটুকুই যাদের জন্য কঠিন লাগে তাদের মাসলবিল্ডিং বিষয়ক আলোচনায় না যাওয়াই বেটার ।কারন এই মাসল বিল্ডিং খুব সেনসিটিভ,অনেক দৃঢ় মানসিকতা ও দীর্ঘমেয়াদী ডেডিকেশনের ব্যাপার ।
বডিবিল্ডিং করতে যারা একান্তই আগ্রহী তাদের ধৈর্য ও পরিশ্রমের পরীক্ষা দিতে হবে । এটা অল্প সময়ের চেষ্টাই পেয়ে যাবেন এমন বিষয় নয়।

শুরুতে ফ্যাট লস করে তারপর মাসল বিল্ড করতে পারেন আবার দুটো একই সাথে করতে গেলে আরো সাধনার প্রয়োজন।তবে পরামর্শ হল ফ্যাট লস করে মাসল বিল্ডে মনযোগী হওয়া।

শরীরে মাসল গঠন হয় কিভাবে ?
যখন কেউ প্রতিনিয়ত এক্সারসাইজের ভলিউম/ওজন বাড়িয়ে মাসলকে চ্যালেঞ্জ করতে থাকে তখন সেই মাসল বৃদ্ধি পায় যাকে মাসল হাইপারট্রফি বলে।
যখন মাসল ফাইবার ভেংগে নতুন করে মাসল তৈরী করে তখন মাসল হাইপারট্রফি হয়, বডি ডেমেজ ফাইবার রিপেয়ার করে আকারে বাড়ায় ।
কিছু হরমোন যেমন টেস্টোস্টেরন, insulin growth hormone এবং insulin growth factor সহ কয়েকটি নির্দিষ্ট হরমোনও মাসল বৃদ্ধি এবং রিপেয়ারের ক্ষেত্রে ভূমিকা রাখে।
এই হরমোনগুলো কাজ করে যেভাবে —
# শরীরে প্রোটিন প্রসেসকে উন্নত করে
# প্রোটিন ভাঙ্গা প্রতিরোধ করে
# স্যাটেলাইট সেলগুলি সক্রিয় করে ,এটা এক ধরণের স্টেম সেল যা মাসল গঠনে ভূমিকা রাখে
# অ্যানাবোলিক হরমোনকে প্রভাবিত করে , যা মাসল বৃদ্ধি এবং প্রোটিন সংশ্লেষণ করে
# টিস্যু গ্রোথ বাড়ায়
স্ট্রেনথ এবং রেজিসটেনস ট্রেনিং বডিকে হেল্প করে —
# পিটিউটারি গ্লান্ড থেকে গ্রোথ হরমোন রিলিজ করে ।
# টেস্টোটেরন রিলিজ প্রভাবিত করে ।
# মাসল হতে টেস্টোটেরনের সেন্সিটিভিটি উন্নত করে ।
কতদিন সময় লাগতে পারে মাসল বিল্ডেঃ —
শুরুর ৩ মাসের মাঝে বিগিনার লেভেলে কয়েক ইঞ্চি মাসল বাড়তে পারে , আরো কিছুটা গেইন হতে পারে পরবর্তী আরও ২-৩ মাসে । ছয় মাস পর সাধারনত ধীরে বাড়বে যেমন ০.৯ কেজি প্রতি বছরে ।

কতটা মাসল গেইন হতে পারেঃ
# এখন বাস্তবতা বলবো যেন আপনাদের এক্সপেক্টেশন ফুলফিল না হলে হতাশ না হয়ে পরেন ।পুরো বিষয় নির্ভর করবে শারীরিক কাঠামো ও গঠনের উপর
যদি আপনি দীর্ঘদিন এক্সারসাইজ করেন তবে টোটাল সাইজ অনুযায়ী নেচারাল ওয়েতে বাড়বে — বড় শোল্ডার, থিক রিস্ট ও এংকেলের হলে আর্ম সাইজ বাড়বে 3” ( 7.5 cm)
যদি কারো উচ্চতা 5'4'' আর হিপ ন্যারো হয় এক্ষেত্রে প্রায় ১০বছর ওয়ার্কাউটের পরও তেমন মাসল বিল্ড হওয়ার সম্ভাবনা কম যেটা লার্জ ফ্রেমে হবে।
রেফারেন্সঃ http://ajcn.nutrition.org/content/75/6/1012.long

ফিটনেস স্বপ্নে পাওয়া যায়না, তাই ডায়েট-এক্সারসাইজে ফাঁকি দিয়ে এটা সম্ভব নয়। ধূমপান -মাদক এসবে আসক্তি মাসল বিল্ডে বাঁধা প্রদান করবে ।

http://youtube.com/post/UgkxloRpq5FlF_xEC3_GcUYPTbjTVH0YdjnO?si=GuMbZI9XULYkXhb0

এক্সারসাইজ সঠিক হচ্ছে  কিনা  বুঝবেন কিভাবে ?ফিটনেস নিয়ে সচেতন বেশীরভাগ মানুষ এক্সারসাইজ করেন।অনেকেই প্রশ্ন করেন ওয়ার্কা...
31/03/2026

এক্সারসাইজ সঠিক হচ্ছে কিনা বুঝবেন কিভাবে ?

ফিটনেস নিয়ে সচেতন বেশীরভাগ মানুষ এক্সারসাইজ করেন।

অনেকেই প্রশ্ন করেন ওয়ার্কাউট ঠিকমত হচ্ছে কিনা কিভাবে বুঝবো ?

বডি ওয়েট ও মেজারমেন্ট ট্র্যাক করলে বডিতে পরিবর্তন হলে সহজেই বোঝা যায়।
এছাড়াও আরো কিছু বিষয়ে লক্ষ্য করলেই বোঝা যায় ওয়ার্কাউট কতটা পজিটিভ পরিবর্তন করছে।

🔺প্রগ্রেসঃ ওয়ার্কাউটে প্রগ্রেস অনেকভাবে লক্ষ্য করা যায়, যেমন -
আগের চাইতে এনার্জিটিক ফিল করা,
বেশী ওজন তুলতে পারা,
রেপিটেশন বেশী দেয়া এবং
ফ্লেক্সিবিলিটি বেশী হওয়া প্রগ্রেস বোঝায়।

🔺রেস্টিং হার্টরেটঃ ইফেক্টিভ ওয়ার্কাউটের পরে হেলদি হার্ট হলে হার্টরেট দ্রুত নরমাল মানে রেস্টিং অবস্হায় ফিরে আসে,আর যদি কয়েক ঘন্টা পরেও নরমাল না হয় তবে বুঝতে হবে ওভারট্রেনিং হচ্ছে ।

🔺নো ইনজুরিঃ এক্সারসাইজের ফর্মেশন ও পসচার পারফেক্টলি করলে ইফেক্টিভ হবে ফলে
ইন্জুরির সম্ভাবনা কমে যাবে।

🔺ঘুমঃ বিভিন্ন স্টাডিজে বলা হয়েছে পারফেক্ট এক্সারসাইজ তখনই সম্ভব হবে যখন ঘুম পরিপূর্ন হবে ।অপরদিকে ভাল এক্সারসাইজ করার ফলে ঘুম প্রপার হয়।

🔺মুডঃ ইফেক্টিভ ওয়ার্কাউটের সাথে ভাল মুডের স্ট্রং কানেকশন রয়েছে।
প্রপার এক্সারসাইজে এনড্রোফিন হরমোন রিলিজ হয় যেটা পেইন ও স্ট্রেস রিলিফ করে মুড ভাল করে। ফলে মানসিকভাবে ভাল থাকতে হেল্প করে।

🔺মোটিভেশনঃ রেগুলার ওয়ার্কাউটে বডি শেইপে আসার ফলে পরবর্তীতে সেটা ধরে রাখতেও মোটিভেট করে।



http://youtube.com/post/UgkxQEDFITchlR9wTTYsgwAhYD-v0KLHvu80?si=IUfdhEQpX5V8Qcn7

  স্ট্রেস একটা কমন শব্দ এখনকার সময়ে..একটা দিন যেন স্ট্রেস ছাড়া চলা যায়না।ডাক্তারের সাজেশনে মেডিসিনের সাথে স্ট্রেস ফ্রি ...
29/03/2026


স্ট্রেস একটা কমন শব্দ এখনকার সময়ে..একটা দিন যেন স্ট্রেস
ছাড়া চলা যায়না।
ডাক্তারের সাজেশনে মেডিসিনের সাথে স্ট্রেস ফ্রি থাকতে বলা যেন রেনডম হয়ে গেছে।
এখন রোজকার জীবনে সব স্মুথ চলতে থাকবে সেটাও তো স্বাভাবিক না তাইনা?
তবে এই সাধারন স্ট্রেস বা এক্টু বেশী স্ট্রেস কে কিভাবে কন্ট্রোল বা মেইনটেন করা যায় সেটা নিয়ে বরং ডিসকাস করতে পারলে যদি উপকার হয়।

স্ট্রেস কে কয়েকটি ভাগে ভাগ করে কিভাবে রিকোভার করা যায় সে বিষয়ে নিচে আলোচনা করা হলঃ

🔹ফিজিক্যাল স্ট্রেস ( শারীরিক চাপ )

কারনঃ
ইনজুরি,অসুস্থতা,অতিরিক্ত ব্যায়াম,ঘুমের স্বল্পতা,শরীরের ভেতরে বিষাক্ত পদার্থের উপস্থিতি।

রিকোভারিঃ
পুষ্টিকর খাবার,বিভিন্ন মুভমেন্ট ( এক্সারসাইজ ),
পর্যাপ্ত ঘুম।

🔹ইমোশনাল স্ট্রেস ( আবেগজনিত চাপ )

কারনঃ
হতাশা,রাগ,লজ্জা,ভয়,উদাসীনতা,আত্ন সচেতনতার ঘাটতি,মানসিক শ্রম।

রিকোভারিঃ
স্বীকৃতি, নিজেকে যথাযথভাবে প্রকাশ করা,আবেগ প্রকাশের পূর্বে পর্যাপ্ত সময় নিয়ে ভাবা,পজিটিভ চিন্তা ভাবনা করা,নিজেকে সবসময় শান্ত রাখা( হঠাৎ উত্তেজিত না হওয়া)

🔹এনভায়রনমেন্টাল স্ট্রেস ( পরিবেশগত চাপ )

কারনঃ
কোলাহল,আলো,দূষণ,তাপমাত্রা , বৈষম্য,নিরাপত্তার ঘাটতি,ক্ষোভ (মনোযোগ বিঘ্নিত হওয়া)।

রিকোভারিঃ
নিজের জন্য শান্ত নিরিবিলি স্থান বেছে নেয়া,পর্যাপ্ত নিরাপত্তার ব্যাবস্থা করা,মনোযোগ বিঘ্নিত হয় এমন জিনিসপত্র দূরে রাখা,পর্যাপ্ত শরীরের যত্ন নেয়া।

🔹সোশ্যাল স্ট্রেস ( সামাজিক চাপ )

কারনঃ
সম্পর্কের ক্ষেত্রে
চাপ,একাকিত্ব,কারো সাথে বিবাদ,প্রত্যাখান,সামাজিকতার ঘাটতি এবং বৈষম্য।

রিকোভারিঃ
অন্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কারো সাথে বিবাদ( ঝগড়া) থাকলে তা কমিউনিকেশন এর মাধ্যমে সমাধান করা।বন্ধুত্বপূর্ন এবং মুক্তমনা কমিউনিটিতে যুক্ত হওয়া,সম্পর্কের মাঝে সুরক্ষা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।

🔹ম্যান্টাল স্ট্রেস ( মানসিক চাপ )

কারনঃ
সিদ্ধান্তহীনতা,অতিরিক্ত ইনফরমেশন,সবকিছু পারফেক্ট হতে হবে এমন ভাবনা রাখা, মানসিক সমর্থনের অভাবে প্রতিবন্ধকতা, জ্ঞানের স্বল্পতা এবং ভাষার অদক্ষ্যতা ও কাজ পরিবর্তন করা।

রিকোভারিঃ

স্ট্রেস রিলিফ হতে হলে সময়ের মধ্যে কাজ শেষ করতে চেষ্টা করতে হবে,এজন্য সময় ভিত্তিক কিছু মানসিক গেম খেলা যেমন সুডুকো,কিউব এবং দাবা খেলা যায়।এছাড়া ক্রিয়েটিভ কাজ যেমন ছবি আকা,রান্না কিংবা লেখালেখি করা যায়।এভাবে নানা রকম কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে,ফলে স্ট্রেস নেয়ার সময় থাকবে না।




http://youtube.com/post/Ugkx-IJK6iM-65MduQCFB16eUhgHVOaO3nyo?si=qxBudyTN4PABXwzw

১২ সপ্তাহের বেসিক মেন্টরশীপ রিভিউ by Samira Akhterমেন্টর - Molua Khan আপুপূর্বের ওজন: 83.1কেজিবতর্মান ওজন: 73.7 কেজিকমেছ...
28/03/2026

১২ সপ্তাহের বেসিক মেন্টরশীপ রিভিউ
by Samira Akhter

মেন্টর - Molua Khan আপু
পূর্বের ওজন: 83.1কেজি
বতর্মান ওজন: 73.7 কেজি
কমেছে প্রায় : 9.4 কেজি
ওয়েস্ট কমেছে: 4 ইঞ্চি
হাইট: 5 ফুট 3 ইঞ্চি

ছোটবেলা থেকেই আমি মোটাসোটা। তবে লাস্ট কয়েক মাসে ওজন আরো দ্রুত বেড়ে যায়।বাইরের খাবার খাওয়া হতো অনেক। ওজন ও অনেক বেড়ে গিয়েছিলো। ছোট বেলা থেকেই আমার শরীর নিয়ে আমাকে অনেক ধরনেরই বাজে মন্তব্য শুনতে হয়েছে। তবে ইদানীং ওয়েট গেইন করাই চেনা জানা লোক এমনকি রিলেটিভ্সরা আমাকে নানা ভাবে কথা শুনাতে লাগলো। খুব কষ্ট পেয়ে খাওয়া দাওয়া হইতো কমিয়েছি কিন্তু কিছু দিন পর আবার বেশি খেলাম।ফল যা তাই থেকে গেলো।
আসলে একটা সঠিক লাইফস্টাইল এবং গাইডলাইনের অভাব ছিলো আমার।

মনে আছে ৩১ আগস্ট কাছের একজনের কথায় খুব বেশি আঘাত পাই।অনেক বেশি দিশেহারা হয়ে গিয়েছিলাম।কি করবো বুঝতে পারছিলাম না।তবে জেদ এসেছিলো নিজের মধ্যে, যে এবার কিছু না কিছু করতেই হবে।এরপর এই গ্রুপের কথা আসে আমার মাথায়।আমি তখন একদমই নতুন ছিলাম এই গ্রুপে।কিছুই জানতাম না।তবে কিছু পোস্ট রিভিউ দেখে জানতে পারি মেন্টরশিপ এর কথা।জানতে পারলাম মলুয়া আপুর কথা।তাসলিমা আপু আর Pooja Mimi Bose আপুর রিভিউ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।এরপর কোনো কিছু না ভেবেই মলুয়া আপুকে নক দেই।সব সমস্যার কথা আপুকে খুলে বলার পর আপু আমাকে আশ্বস্ত করে এবং আমাকে গাইড করার জন্য রাজি হয়।তখন ওয়েট ছিলো ৮৩.১।আপুকে সব ইনফরমেশন এর মাঝে দিয়ে দেই।সব প্রোসেসিং শেষ করে আপু আমাকে ডায়েট চার্ট দেয় সেপ্টেম্বর এর ৪ তারিখে আর শুরু হয় সেপ্টেম্বর এর ৫ তারিখ থেকে।আমি আপুর সাথে শুরুতে কথা বলার পরই খাবারের পরিমান একদমই কমিয়ে দেই। এরপর ৪ তারিখে খাবার বা সামান্য ওয়াটার ওয়েট বাদ দিয়ে আসে ৮২.২।এরপর আপুর দেওয়া ডায়েট চার্ট এবং এক্সারসাইজ ফলো করতে থাকি।লাস্ট ওয়েট ছিল ৭৩.৯। (৩ দিন পুর্বের) আজকে রিভিউ দেওয়ার দিন ওয়েট ৭৩.৭।আলহামদুলিল্লাহ ওয়েট কমেছে প্রায় ৯ কেজি ৪০০ গ্রাম।খাবার ২-১ বার একটু এদিক ওদিক হয়েছে যদিও।আর একটু বেশি ইফোর্ট দিলে হয়তো আর বেশি ভালো রেজাল্ট পেতাম।শেষের দিকে মাইগ্রেনের পেইনে তেমন এক্সারসাইজ করতে পারিনি। তবে যতটুকু অর্জন হয়েছে তার জন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। (আলহামদুলিল্লাহ এখন ৪-৫ বছর আগের পছন্দের জামা গুলোও পরতে পারছি)

মলুয়া আপুর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো।আপুর জন্যই অল্প হলেও নিজের সঠিক পথ টা খুঁজে পেয়েছি। নিয়মিত খবর নিয়েছেন আপু।সমস্যায় পড়লে আপু বিকল্প পথও দেখিয়ে দিয়েছেন।কিছু খারাপ সময়ে আপু পাশে না থাকলে আমার পক্ষে এই জার্নি এতো ভালো ভাবে শেষ করা সম্ভব হতো না।অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা আপুর জন্য। ❤️❤️

🌸 কোনো দিন সঠিক ডায়েট+এক্সারসাইজ না করতে পারা এবং না হাটা আমি আজ ক্যালরি কাউন্ট করে খাই।এক্সারসাইজ করি বা হাটি।আগে যেখানে রিকশা ছাড়া চলতামই না।এসবই আমার বড় অর্জন। 💝আলহামদুলিল্লাহ অনেক অভ্যাসের চেঞ্জ আনতে পেরেছি নিজের মধ্যে।আল্লাহর রহমতে পুরো ক্রেডিটই মলুয়া আপুর।তবে লক্ষ্যে পৌঁছাতে এখনো অনেকটা পথ বাকি।❤️

http://youtube.com/post/Ugkx6wY7HGCatPZHa4KzQexng3ti-ZfyR437?si=vfw-t8ba0AG_T_6C

কোলাজেন নিয়ে বিস্তারিত  পড়ুন:https://m.youtube.com/post/Ugkx59P5pip9wm-kh-RZbKp2_CH_5PZnefyQ?fbclid=IwVERDUAQxp31leHRuA2...
26/03/2026

কোলাজেন নিয়ে বিস্তারিত পড়ুন:

https://m.youtube.com/post/Ugkx59P5pip9wm-kh-RZbKp2_CH_5PZnefyQ?fbclid=IwVERDUAQxp31leHRuA2FlbQIxMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR6Pymlksqu85vEUBQZ421zkkPw9F3tqQmVl_a_6hU_zqM8wSmalAsBKFBU5BA_aem_mPwvOOyL9vfRunSsC2OjpQ

কোলাজেন সাপ্লিমেন্ট: সত্যিই কাজ করে, নাকি শরীরই নিজের কোলাজেন ফ্যাক্টরি? আমাদের শরীর প্রতিদিন নিজেই কোলাজেন তৈরি...

Dear Valued Clients,Wishing you and your loved ones a joyful and blessed Eid ul-Fitr. May this festive season bring peac...
20/03/2026

Dear Valued Clients,

Wishing you and your loved ones a joyful and blessed Eid ul-Fitr. May this festive season bring peace, happiness, and prosperity to your home. Eid Mubarak!

Kindly note that our operations will be on pause for Eid holidays from 21st to 24th March. We will resume regular activities and begin responding to all queries from 25th March.

Thank you for your continued trust and understanding.

Warm regards,
Molua Khan

টপিক : প্রি-ডায়েট বেসিকডায়েট মানে সঠিক ও পরিমিত খাদ্যাভাস, আপনার শরীরের চাহিদা - এক্টিভিটি অনুযায়ী পরিবর্তিত হতে পারে ...
19/03/2026

টপিক : প্রি-ডায়েট বেসিক

ডায়েট মানে সঠিক ও পরিমিত খাদ্যাভাস, আপনার শরীরের চাহিদা - এক্টিভিটি অনুযায়ী পরিবর্তিত হতে পারে ..সাথে পরিমিত পানি-পান,ও ঘুমের কমবিনেশন যে কতটা জরুরী সেটা আপনাকে জানতে হবে । আরো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হল -
স্ট্রেস ফ্রি থাকা ।
সেই সংগে আনহেলদী - প্রসেসড , তৈলাক্ত - জাংকফুড , প্যাকেট - চিনি জাতীয় খাদ্যগ্রহণ যে কতটা ক্ষতিকর এসব সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা জরুরী । ডায়েট করছেন সাথে আনহেলদী প্রসেসড খাবার এডাজাসট করে খেয়ে নিচ্ছেন তাতে করে আপনার হেলদি থাকার প্রবনতা ব্যাহত হবে ।
আপনাকে ডায়েটের উদ্দেশ্য জানতে হবে , শুধু ওজন কমিয়ে নেয়াটাই যৌক্তিক নয় , সঠিক প্রপার ভাবে করছেন কিনা সেটাই গুরুত্ব বহন করে ।
আপনারা যখন ডায়েট প্রসেসে মানে চার্ট ফলো শুরু করেন , তখন স্বভাবতই মনে করেন কঠিন একটা রুলসে আবদ্ধ হচ্ছেন । ব্যাপারটা কিন্তু আসলে সেরকম নয় , একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে সেই বাসার গতানুগতিক খাবার থাকে চার্টে শুধু পরিমান টা একটু ভিন্ন যেমন -

🔷ভাত ছিল বেশী ( কার্ব কমেছে চার্টে )

🔷মাছ-মাংস কম খেয়েছেন ( প্রোটিন বেড়েছে চার্টে )

🔷তেল খেয়েছেন বেশী ( হেলদি পরিমিত ফ্যাট খেতে হচ্ছে )

🔷 চিনি - বিস্কিট - চানাচুর- মুড়ি -ভাজাপোড়া ইজিলি খেয়েছেন ( বাদাম-দুধ-টকদই-ফল তে কনভার্ট হয়েছে )

🔷আলুতে অভ্যস্থ ( সবুজ সবজি - শাক- সালাদ থাকে চার্টে )

সুতরাং পার্থক্য তেমন কিছুই না , শুধু আপনার নিজস্ব চাহিদা অনুযায়ী পরিমান সম্পর্কে জ্ঞান-অর্জন। বেসিক নিউট্রিশন জ্ঞান ( ফ্যাট, কার্ব,প্রোটিন এসব কত টা আপনার ডায়েট পদ্ধতি অনুযায়ী প্রয়োজন ) নিজের বিএমার-টিডিইই এবং হেলদি খাবার সিলেক্টসহ সেসবের ক্যালরি জানতে হবে ।

তাই ডায়েট মানেই নির্দিষ্ট ছকে বাঁধা জীবন নয় বরং হেলদি লাইফস্টাইল
যেভাবে চলার মাধ্যমে
আপনি সুস্হ্য শরীর পাবেন ।

http://youtube.com/post/Ugkx8seFBaooidM2f0uJLLFYtuBtzfgWLOMH?si=fgyWk4kUzB3yNvzj

12 Weeks Basic Mentorship Reviewby Amina Khatun  Mim  Mentor - Molua KhanPrevious weight : 69.3 kgCurrent weight : 62.8 ...
18/03/2026

12 Weeks Basic Mentorship Review
by Amina Khatun Mim

Mentor - Molua Khan
Previous weight : 69.3 kg
Current weight : 62.8 kg
Weight loss : 6.5 kg
Height : 5.00 ft

My diet adventure with Molua Apu kicked off in October. Before teaming up with her, I tried some self-experiments like everyone else (keto -> felt like punishment, intermittent fasting -> felt like fasting during Roja, hungry all day and stomach full all night). At the start, I had a one-on-one call with Apu. She listened carefully and shared unique perspectives on all the issues I was facing. This was a big motivation for me even before the actual diet began. It felt amazing to see Apu herself being so physically active.
Following that, Apu provided detailed explanations for every little confusion that might pop up during or after the journey. She adjusted my diet chart twice to match my changing weight. Before the diet, I wasn't much of a veggie person, but Apu turned veggies into the heroes of my diet plan :P
The most important thing I gained from this diet journey is knowledge. Of course, I lost weight, which was my main goal. But now, I see food as medicine rather than just something to fill my mind's black hole during stress. I've learned which foods are good for me and which ones I should be careful about.

http://youtube.com/post/UgkxI483Si0vTnsM1ppl0O4Ct0jYT-nYvi8G?si=BFhYOb-ClgGw5HdG

12 week special mentorship review byNusrat Tarannum Ahmed Mentor name: Molua khanPervious weight: 97 kgCurrent weight: 9...
14/03/2026

12 week special mentorship review by
Nusrat Tarannum Ahmed

Mentor name: Molua khan
Pervious weight: 97 kg
Current weight: 90 kg as
Total weight loss: 7 kg

Ei group ta te onek shomoy dhore achi.
Shob shomoy shobar before/after pic dekhe onek inspired hotam.nije nije ponditi kore calorie na mepe onek diet kortam but temon result petam na.result and valo guidance na pawar fole abar diet ta chere ditam… finally mind set up korlam akjon mentor nibo Jar nam Molua khan apu.
Uni ato bold and strong personalityr akjon manush i really admire her. Ami jekhane jekhane problem face korsi & bujte oshubidha hoyeche ,totobar unake phone ba msg diye birokto korechi.
Uni ato friendly and mishuk akta manush ato shundor kore amake bujhay dito. MashaAllah ami ei 7kg je komiyechi atai amar jonno onek kichu.hoyto aro try korle effort dile arektu komate partam but kajer pressure and physical kichu problem er jonno parinai. But ei je exercise korar je akta agroho amr moddhe ekhn ashche,ami daily akhon olpo shomoyer jonno holeo gym e jai,hatahati kori othoba bashay cycling kori… Alhamdulillah for everything and thank u so much
Molua apu for helping me out throughout this journey❤️
onek doa and
valobasha apnar jonno .

http://youtube.com/post/Ugkxd3og37GGq0nD3esYWoCROgDgNGBGhE99?si=JmHEPpV3wwQ5PZdQ

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Fit With Molua Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fit With Molua Khan:

Share

Category

About Molua Khan

PERSONAL BACKGROUND

Hello, I am Molua Khan. I’ve been working for Lose to Gain since the beginning of the platform. In the beginning, I gave free suggestions for the group members and in the meantime continued the expert course from NESTA (National Exercise & Sports Trainer Association, USA). Being a scholar from NESTA, I have all the theoretical and practical knowledge and experience in the field of nutrition and exercise.

Before starting formal practice as a mentor, I transformed myself by proper diet and exercise. I enjoy living out my passion for health and fitness. Fitness is my passion. I love to stay fit and healthy myself. Along with that I love inspiring others to see their potential, and motivating them to achieve their goals. I believe in making health a lifestyle choice, not just a temporary solution and I believe in keeping fitness fun and motivating. I have a vision through Lose to Gain to make people educated in nutrition and fitness in our country. So, let me help you look better, feel better and lead a life you absolutely love.