21/12/2025
থ্যালাসিমিয়া আক্রান্ত রোগী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতালের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। এবারের পর্বের আলোচনার বিষয় ছিল ‘থ্যালাসিমিয়া রোগীদের জন্য পুষ্টির গুরুত্ব’।
এই মতবিনিময় সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়ঃ
🔹 থ্যালাসিমিয়া কী ও আক্রান্ত রোগীদের সাধারণ পুষ্টি সমস্যা
🔹 রোগীদের জন্য সঠিক পুষ্টির গুরুত্ব
🔹 রোগীদের আয়রনের আধিক্য ও নিয়ন্ত্রণ
🔹 আক্রান্ত শিশুদের জন্য ডায়েট চার্ট
🔹 বাংলাদেশে পুষ্টি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ
🔹 চিকিৎসক ও পরিবারের দায়িত্ব ও কর্তব্য
সভায় বক্তারা বলেন, থ্যালাসিমিয়া রোগীদের জন্য রক্তপরিসঞ্চালন ও নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি সঠিক পুষ্টি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরী। পরিবার ও চিকিৎসকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে থ্যালাসিমিয়া রোগীরা আরও সুস্থ, নিরাপদ ও সক্রিয় জীবনযাপন করতে সক্ষম হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।