Dr Mahmuda Afroz

Dr Mahmuda Afroz Dedicated Medical Professional | Health Advisor
(8)

17/04/2026

সাদা স্রাব সমস্যা না
কিন্তু যদি—
গন্ধ থাকে; রঙ হলুদ/সবুজ হয়; চুলকানি থাকে, তাহলে এটা ইনফেকশনের ইঙ্গিত❗️

16/04/2026

প্রেগন্যান্সিতে কম খেলে বাচ্চা ছোট হবে—এই কথাটা কিন্তু পুরোপুরি সত্য না!
গুরুত্বপূর্ণ হলো কি খাচ্ছেন, কতটা পুষ্টিকর খাবার নিচ্ছেন—শুধু বেশি খাওয়া না।

🍽️ প্রেগন্যান্সিতে আসলে কতটুকু খেতে হবে?সবাই বলে— দুজনের জন্য খাও❗️কিন্তু সত্যিটা একটু আলাদা । ▪️ ১ম ৩ মাস (1st trimeste...
10/04/2026

🍽️ প্রেগন্যান্সিতে আসলে কতটুকু খেতে হবে?

সবাই বলে— দুজনের জন্য খাও❗️

কিন্তু সত্যিটা একটু আলাদা ।

▪️ ১ম ৩ মাস (1st trimester):

➖ বাড়তি ক্যালোরি প্রায় লাগে না,

➖ স্বাভাবিক খাবারই যথেষ্ট।

▪️ ৪–৬ মাস (২nd trimester):

➖ দিনে ~300 extra calorie,

➖ (এক বাটি ভাত + ডাল / ১টা ডিম + ১ গ্লাস দুধ)।

▪️ ৭–৯ মাস (৩rd trimester):

➖ দিনে ~450 extra calorie,

➖ (balanced meal + healthy snacks)

🛑 বেশি খেলে কী সমস্যা❓

➖ অযথা ওজন বেড়ে যায়

➖ gestational diabetes risk

➖delivery complicated হতে পারে

✅ তাহলে কী করবে?

✔️ অল্প অল্প করে বারবার খাবে

✔️ protein, iron, calcium rich খাবার রাখবে

✔️ পানি ঠিকমতো খাবে

📌 মনে রাখবেন গর্ভাবস্থা মানেই দুজনের খাবার খেতে হয় এটি ভুল।

09/04/2026

বিয়ের পরই বাচ্চা না হলে সমস্যা মেয়ের—এই ধারণাটা outdated❗️

✅ সত্যিটা হলো ~

▪️ Infertility case-এর প্রায় ৪০% কারণ ছেলেদের

▪️ ৪০% মেয়েদের

▪️ আর বাকি ২০% দুজনের বা unexplained

তাহলে প্রশ্ন হলো—
সব দোষ শুধু মেয়ের ঘাড়ে পড়ে কেন❓

08/04/2026

❌ “সিজার করলে সহজে মা হওয়া যায়”❗️

✅ সিজার একটি বড় অপারেশন, এতে ঝুঁকি ও সময়—দুটোই বেশি লাগে।

06/04/2026

অনিয়মিত মা-সি-ক হলে যা করবেন: ✔️ মা-সি-ক চক্র নিয়মিত ট্র্যাক করুন,
✔️ স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন,
✔️ অস্বাস্থ্যকর খাবার কমিয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করুন,
✔️ নিয়মিত ব্যায়াম করুন।

05/04/2026

❌ ভুল ১: মাসিক হলে গোসল করা যাবে না❗️

✔ সত্য: পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা বরং আরও জরুরি❗️

🩸 মা-সি-ক (Menstruation) নিয়ে কিছু জরুরি কথামা-সি-ক কোনো লজ্জার বিষয় না—এটা একজন নারীর শরীরের স্বাভাবিক ও সুস্থতার লক্ষণ...
04/04/2026

🩸 মা-সি-ক (Menstruation) নিয়ে কিছু জরুরি কথা

মা-সি-ক কোনো লজ্জার বিষয় না—এটা একজন নারীর শরীরের স্বাভাবিক ও সুস্থতার লক্ষণ। তবুও এখনও অনেক ভুল ধারণা আছে আমাদের মাঝে।

♦️ মা-সি-ক কতদিন থাকে?
—সাধারণত ৩–৭ দিন।

♦️ কতদিন পরপর হয়?
—২৮ দিন গড় হলেও ২১–৩৫ দিনের মধ্যে হলে স্বাভাবিক ধরা হয়।

♦️ কখন চিন্তার বিষয়?

• খুব বেশি র-ক্ত-পাত (প্রতি ১–২ ঘন্টায় প্যা-ড ভিজে যাচ্ছে)

• ৭ দিনের বেশি চলা

• অসহ্য ব্যথা

• হঠাৎ করে মা-সি-ক বন্ধ হয়ে যাওয়া (pregnancy ছাড়া)

♦️ এই সময় কী খেয়াল রাখবেন?

✔ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা

✔ নিয়মিত প্যা-ড/কাপ পরিবর্তন করা

✔ পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খাওয়া

❗ মনে রাখবেন, মা-সি-ক নিয়ে চুপ করে না থেকে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন।

01/04/2026

🩺 সাদা স্রাব (White discharge) – সবসময় কি সমস্যা?

অনেক মেয়েই সাদা স্রাব দেখলে ভয় পেয়ে যান।
কিন্তু সত্যটা হলো — সব সাদা স্রাবই রোগ না।

🔹 কখন এটা স্বাভাবিক?

• পি-রি-য়ডের আগে/পরে

• ওভুলেশনের সময়

• হরমোনাল পরিবর্তনে

🔹 কখন চিন্তার কারণ?

⚠️ দুর্গন্ধ থাকলে

⚠️ চুলকানি বা জ্বালাপোড়া হলে

⚠️ হলুদ/সবুজ রঙ হলে

👉 এসব লক্ষণ থাকলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।

31/03/2026

অনেকেই ভাবেন PCOS (Polycystic O***y Syndrome) থাকলে মা হওয়া কঠিন বা অসম্ভব।
কিন্তু বাস্তবতা হলো — সঠিক চিকিৎসা ও লাইফস্টাইল মেনে চললে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগন্যান্সি সম্ভব।

30/03/2026

স-হ-বা-সের আগে ও পরে প্রস্রাব করার অভ্যাস থাকলে অনেক যৌ-ন-বাহিত সংক্রামক রোগের ঝুঁকি কমে❗️

28/03/2026

🛑 কখন প্রেগন্যান্সি টেস্ট করবেন❓

অনেকে খুব তাড়াহুড়া করে টেস্ট করেন, ফলে ভুল রিপোর্ট আসে।

✅ মা-সি-ক মিস হওয়ার অন্তত ৫–৭ দিন পর টেস্ট করুন

✅ সকালে ঘুম থেকে উঠে প্রথম প্রস্রাব ব্যবহার করুন

✅ স্ট্রিপ ঠিকভাবে ব্যবহার করুন

✅ নেগেটিভ এলে ৩–৫ দিন পর আবার টেস্ট করতে পারেন

❗ খুব তাড়াতাড়ি টেস্ট করলে ফলাফল ভুল হতে পারে।

সন্দেহ থাকলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mahmuda Afroz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category