Cancer Care & Medical Services

Cancer Care & Medical Services প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে অনেক ধরনের ক্যান্সারই নিরাময়যোগ্য।

কখন কোন স্যালাইন দিব ⁉️১) নরমাল স্যালাইন (NS)নাম: ০.৯% সোডিয়াম ক্লোরাইডব্যবহার:পানিশূন্যতা, বমি, ডায়রিয়াশক, ট্রমা, রক্তক...
29/04/2026

কখন কোন স্যালাইন দিব ⁉️

১) নরমাল স্যালাইন (NS)
নাম: ০.৯% সোডিয়াম ক্লোরাইড
ব্যবহার:
পানিশূন্যতা, বমি, ডায়রিয়া
শক, ট্রমা, রক্তক্ষরণ
প্রাথমিক ফ্লুইড রিসাসিটেশন
রক্ত সঞ্চালনের সাথে নিরাপদ

যখন ব্যবহার নয়:
ফ্লুইড ওভারলোড (হার্ট ফেইলিউর, পালমোনারি ইডিমা)
তীব্র হাইপারনাট্রেমিয়া
বেশি পরিমাণে দিলে হাইপারক্লোরেমিক মেটাবলিক এসিডোসিসের ঝুঁকি

২) রিঙ্গার’স ল্যাকটেট (RL / হার্টম্যান সল্যুশন)
ব্যবহার:
বার্ন, ট্রমা, অপারেশন পরবর্তী রোগী
মেটাবলিক এসিডোসিস (ল্যাকটেট → লিভারে বাইকার্বোনেট)
প্লাজমার কাছাকাছি কম্পোজিশনের ডিহাইড্রেশন

যখন ব্যবহার নয়:
তীব্র লিভার ফেইলিউর
হাইপারকালেমিয়া (পটাশিয়াম আছে)
রক্ত সঞ্চালনের সাথে উপযুক্ত নয় (ক্যালসিয়াম আছে)

৩) ডেক্সট্রোজ ৫% ইন ওয়াটার (D5W)
ব্যবহার:
হাইপোগ্লাইসেমিয়া
মেইনটেন্যান্স ফ্লুইড
হাইপারনাট্রেমিয়া (ফ্রি ওয়াটার রিপ্লেসমেন্ট)

যখন ব্যবহার নয়:
শক বা রিসাসিটেশনে (ভলিউম এক্সপ্যান্ডার নয়)
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
বাড়তি ইনট্রাক্রেনিয়াল প্রেসার

৪) ডেক্সট্রোজ নরমাল স্যালাইন (DNS)
ব্যবহার:
যাদের ভলিউম + গ্লুকোজ দুটোই দরকার
অপারেশনের পর বা দীর্ঘ সময় না খেলে
যখন ব্যবহার নয়:
হাইপারগ্লাইসেমিয়া
ফ্লুইড ওভারলোড অবস্থা

৫) হাফ নরমাল স্যালাইন (০.৪৫% NaCl)
ব্যবহার:
মেইনটেন্যান্স ফ্লুইড
হাইপারনাট্রেমিয়া
যখন ব্যবহার নয়:
শক, ট্রমা, বার্ন
(খুব হাইপোটনিক → রক্তচাপ আরও কমাতে পারে)

৬) কলেরা স্যালাইন
ব্যবহার:
কলেরায় তীব্র পানিশূন্যতা (প্রচুর পাতলা পায়খানা)
ম্যাসিভ ফ্লুইড লস থেকে হাইপোভোলেমিক শক
মেটাবলিক এসিডোসিস ঠিক করে
পায়খানার সাথে হারানো সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম পূরণ করে

যখন ব্যবহার নয়:
তীব্র হাইপারকালেমিয়া
তীব্র লিভার ফেইলিউর
রক্ত সঞ্চালনের সময় (ক্যালসিয়াম সাইট্রেটের সাথে সমস্যা করে)

🩺 সচেতন বার্তা
সব স্যালাইন এক না।
ভুল রোগে ভুল ফ্লুইড = বাড়তি জটিলতা।
নিজে সিদ্ধান্ত নয়—ডাক্তারের পরামর্শই শেষ কথা।

Atikurzzaman Nayem
সংগৃহীত।
#স্যালাইন_সচেতনতা





28/04/2026

বর্তমানে আমাদের সমাজে একটা খুব সাধারণ কিন্তু ভুল ধারণা ছড়িয়ে আছে— “ব্রেস্ট ক্যান্সার মানেই ব্রেস্ট কেটে ফেলতে হবে।” বাস্তবতা কিন্তু এতটা সরল না। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় মূলত দুই ধরনের সার্জারি হয়—একটি হলো পুরো ব্রেস্ট কেটে ফেলা (মাস্টেকটমি), আরেকটি হলো শুধু টিউমার কেটে ফেলা (ব্রেস্ট কনজারভিং সার্জারি), যেখানে পরে রেডিওথেরাপি নিতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিক রোগীর ক্ষেত্রে এই দুই পদ্ধতিতেই বাঁচার সম্ভাবনা প্রায় সমান। তাহলে প্রশ্ন আসে—কেন এত রোগীর ব্রেস্ট কেটে ফেলা হয়? অনেক সময় রোগ দেরিতে ধরা পড়ে, টিউমার বড় হয়ে যায় বা একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে—তখন ব্রেস্ট রাখা নিরাপদ হয় না। আবার অনেক রোগীর জন্য নিয়মিত রেডিওথেরাপি নেওয়াও সম্ভব হয় না। এসব ক্ষেত্রে মাস্টেকটমি বাস্তবিকভাবে ভালো সিদ্ধান্ত হতে পারে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। অনেক রোগী ঠিকমতো বুঝে সিদ্ধান্ত নেন না। ভয়, আশেপাশের মানুষের কথা, বা “পুরোটা কেটে ফেললেই নিশ্চিন্ত”—এই ধারণা থেকে তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অনেক সময় পর্যাপ্ত কাউন্সেলিংও হয় না—ডাক্তার কী বললেন, কেন বললেন, বিকল্প কী—এসব পরিষ্কার হয় না। মনে রাখা জরুরি— শরীরের একটি অংশ কেটে ফেললেই ক্যান্সার থেকে শতভাগ মুক্তি নিশ্চিত হয় না। আবার সব ক্ষেত্রে ব্রেস্ট রাখা ঝুঁকিপূর্ণও না। চিকিৎসা নির্ভর করে রোগের স্টেজ, টিউমারের ধরন, এবং সম্পূর্ণ চিকিৎসা পরিকল্পনার উপর। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন— আমার ক্ষেত্রে কোন অপশনগুলো আছে? প্রতিটির সুবিধা-অসুবিধা কী? আমি কি পুরো বিষয়টা বুঝে সিদ্ধান্ত নিচ্ছি? ভয় থেকে নয়, বুঝে সিদ্ধান্ত নিন। কারণ সঠিক চিকিৎসা মানে শুধু অপারেশন না—সঠিক তথ্য, সঠিক পরামর্শ, আর সচেতন সিদ্ধান্ত।

@

✅✅FNAC রিপোর্টে “ক্যান্সার” লেখা থাকলেও কেন আবার বায়োপসি দরকার?👉🏻অনেক সময় রোগীরা  FNAC রিপোর্ট নিয়ে আসেন, যেখানে “Cancer...
26/04/2026

✅✅FNAC রিপোর্টে “ক্যান্সার” লেখা থাকলেও কেন আবার বায়োপসি দরকার?

👉🏻অনেক সময় রোগীরা FNAC রিপোর্ট নিয়ে আসেন, যেখানে “Cancer” লেখা থাকে। এরপর যখন বায়োপসি করতে বলা হয়,
🤔স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে—
“আবার টেস্ট কেন? এটা কি অপ্রয়োজনীয়?”
চলুন সহজভাবে বিষয়টা বুঝে নেই .

✅✅ FNAC আসলে কী বলে?
FNAC (Fine Needle Aspiration Cytology)-এ একটি চিকন সূঁচ দিয়ে কিছু কোষ নেওয়া হয়। এটি বলতে পারে—ক্যান্সারের সম্ভাবনা আছে। কিন্তু এটি বলতে পারে না—
• ক্যান্সারের সঠিক ধরন (Type)
• গ্রেড (কতটা aggressive)
• গুরুত্বপূর্ণ মলিকুলার তথ্য
অর্থাৎ, FNAC আমাদের একটি ধারণা দেয়, কিন্তু পুরো ছবি দেয় না।

✅✅বায়োপসি কেন এত গুরুত্বপূর্ণ?
বায়োপসিতে টিউমারের একটি ছোট টিস্যু (মাংসের অংশ) নেওয়া হয়। এতে জানা যায়—
• ক্যান্সারের নির্দিষ্ট ধরন
• গ্রেড ও আচরণ
• Immunohistochemistry (IHC) রিপোর্ট করানো যায়।
• প্রয়োজন হলে Molecular test / NGS করানো যায়

👉🏻এই তথ্যগুলোর উপর শুধু ক্যান্সার নিশ্চিত করা হয়, তা না আসলে চিকিৎসা কি কি হবে, সেটা ও নির্ভর করে, এছাড়াও কখনও কখনও বায়োপসিতেও নির্দিষ্ট কোন ধরনের ক্যান্সার বলা কঠিন হয় সেক্ষেত্রে আমরা বায়োপসি করা থাকলে ওখান থেকে immunohistochemistry পরীক্ষা করে নিশ্চিত হতে পারি ।
আধুনিক ক্যান্সার চিকিৎসা কেন বায়োপসির উপর নির্ভরশীল?
আজকের দিনে ক্যান্সার চিকিৎসা “one-size-fits-all” না। রোগীভেদে চিকিৎসা আলাদা হয়—
• Targeted therapy
• Immunotherapy
• Hormone therapy
এসব চিকিৎসা দিতে হলে টিউমারের ভেতরের “মলিকুলার তথ্য” জানা জরুরি—
যা FNAC দিয়ে সম্ভব নয়, কিন্তু বায়োপসি দিয়ে সম্ভব।
চিকিৎসার বড় সিদ্ধান্তগুলো নির্ভর করে বায়োপসির উপর
✔️ আগে অপারেশন হবে, নাকি কেমোথেরাপি
✔️ কোন কেমো ড্রাগ সবচেয়ে কার্যকর
✔️ ইমিউনোথেরাপি লাগবে কিনা
✔️ ভবিষ্যতে টার্গেটেড বা হরমোন থেরাপি লাগবে কিনা
সংক্ষেপে মনে রাখুন
FNAC = প্রাথমিক ধারণা
Biopsy = সম্পূর্ণ রোগ নির্ণয় + সঠিক চিকিৎসার রোডম্যাপ।
“রিপোর্টে শুধু ‘ক্যান্সার’ লেখা থাকাই শেষ কথা নয়—
সঠিক চিকিৎসার জন্য সঠিক ও পূর্ণাঙ্গ ডায়াগনোসিস সবচেয়ে জরুরি।”
তাই FNAC থাকলেও বায়োপসি করা অপ্রয়োজনীয় নয়, বরং এটি সঠিক চিকিৎসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

ডাঃ মনি রানী
সহকারী অধ্যাপক
রেডিওথেরাপি।
সংগৃহীত।


#কেমোথেরাপি



#ক্যান্সার

⭐ডে কেয়ার কেমোথেরাপি সেন্টার✅✅অত্যন্ত যত্নের সাথে ক্যান্সার রোগীদের কেমোথেরাপি পুশ করা হয়।✅কেমো মেডিসিন মিক্সিং এর জন্...
25/04/2026

⭐ডে কেয়ার কেমোথেরাপি সেন্টার

✅✅অত্যন্ত যত্নের সাথে ক্যান্সার রোগীদের কেমোথেরাপি পুশ করা হয়।
✅কেমো মেডিসিন মিক্সিং এর জন্য রয়েছেন প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ প্যারামেডিকস এবং নার্স।
✅ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সকল সুবিধা রয়েছে।

✴️✴️মেডিকেল অনকোলজিস্ট এবং রেডিয়েশন অনকোলজিস্ট রয়েছেন।

✅আপনার নিজের ডাক্তারের সুপারভিশনেও কেমোথেরাপি নিতে পারবেন।
✅নিজেরা সকল মেডিসিন আনতে পারবেন।
✅এছাড়াও কেমো মেডিসিনের (দেশি / বিদেশি ) ব্যবস্থা আছে।

✴️✴️ইন্ডিয়ান প্রটোকল অনুযায়ী কেমোথেরাপি দেয়ার ব্যবস্থা আছে (দেশের একজন অনকোলজিস্টের আন্ডারে থাকতে হবে।
✅কেমোপোর্টের মাধ্যমে কেমো পুশ করার জন্য এক্সপার্ট আছেন।
✅সিভি লাইন করা ও কেমো দেয়ার ব্যবস্থা আছে।
✅IV BCG দেয়ার জন্য এক্সপার্ট পুরুষ/ মহিলা নার্স আছেন।
✅রেডিও থেরাপির প্রয়োজন থাকলে দ্রুত সময়ে সিরিয়ালের ব্যবস্থায় সহযোগিতা করা হবে।
✅পেলিয়েটিভ কেয়ারের সুব্যবস্হা আছে।

✅আপনার ডিমান্ড অনুযায়ী সকল ব্যবস্থা করা হবে।

😍😍ডে কেয়ার চার্জ মাত্র ২০০০৳
(আর কোনো হিডেন চার্জ নেই)।

✅✅দি মার্কস মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, মিরপুর ১৪
✅যোগাযোগ 01540129969
এ্যাডেলিন ফলিয়া,
চীফ কো- অর্ডিনেটর
ডে কেয়ার কেমোথেরাপি সেন্টার



#ক্যান্সার




#কেমোথেরাপি
#ডেকেয়ারকেমোথেরাপিসেন্টার

❇️✴️কৃমিনাশক ঔষধ খাওয়ার নিয়ম :✅৭ মাস হতে ১ বছর বয়স : Syp. Pyrantel Pamoate সাত মাস হতে এক বছর পর্যন্ত ওজন অনুসারে খাওয়া...
24/04/2026

❇️✴️কৃমিনাশক ঔষধ খাওয়ার নিয়ম :

✅৭ মাস হতে ১ বছর বয়স : Syp. Pyrantel Pamoate সাত মাস হতে এক বছর পর্যন্ত ওজন অনুসারে খাওয়ানো যায়। পরপর দুই দিন বা ৭ দিন অন্তর খাওয়ানো যাবে। ঔষধ (Syp. Melphin) খাওয়ার এক ঘন্টা আগে বা পরে খাওয়াতে হবে। ভরা পেটে খেলে বমি হতে পারে। মনে রাখবেন, Syp. Melphin জ্বর থাকলে খাওয়ানো নিষেধ।

✅১ বছর হতে উপরে বয়স : Syp. Albendazole এক বছর হতে দুই বছর ১ চামচ, ২ বছরের উপরে ২ চামচ খাওয়ানো যায়। এক শিশিতে আছে দুই চামচ। Syp. Alben পর পর দুই দিন বা ৭ দিন অন্তর খালি পেটে খেতে হবে। সাধারণত পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের সিরাপ দেয়া যায়। পাঁচ বছরের পর হতে আমৃত্যু Tab. Alben পরপর দুই দিন বা ৭ দিন অন্তর চুষে বা চিবিয়ে খেতে হয়। মনে রাখবেন, Syp. Alben বা Tab. Alben জ্বর থাকলে খাওয়ানো নিষেধ।

✅• কৃমিনাশক ঔষধ সাত মাস বয়সেও খাওয়ানো যাবে যদি কৃমির উপসর্গ থাকে।

✅• কৃমিনাশক ঔষধ নিয়মিত ৩ মাস অন্তর খাওয়ানো যাবে।

✅• কৃমির সমস্যা অত্যধীক থাকলে প্রথমবার কৃমিনাশক ঔষধ খাওয়ার দেড় মাস পরে আবারো কৃমিনাশক ঔষধ খাওয়ানো যাবে। যেহেতু কৃমির লাইফ সাইকেল দেড় মাস সেজন্য কৃমিনাশক ঔষধের ধরন পরিবর্তন করে দিতে হবে।

✅• কৃমিনাশক ট্যাবলেট বা কৃমিনাশক সিরাপ খাওয়ানোর পর দশ মিনিট চুপচাপ বসে থাকতে হবে, না হয় বমি হতে পারে কারণ মুখ হতে পেট পর্যন্ত ঔষধ আসতে সময় নেয় দশ মিনিট।

✅• অনেক দিন কৃমিনাশক ঔষধ না খেলে বড় কৃমিগুলো পেটের অভ্যন্তর যেখানে খাবার হজম হয় ( ইলিয়াম এর ভিলাই) হতে গলার উপরে উঠে যেতে পারে। তখন পেটে ব্যাথা অনূভুত হয়। এর ফলে খাবার হজম হয় না, ডায়রিয়া হতে পারে। তখন কৃমিনাশক ঔষধ পরিমাণে বেশী না খাওয়ালে কাজ হয় না। এমতাবস্থায় রোগীর হাসপাতালে ভর্তি হওয়া ভালো। তখন রোগীকে স্যালাইন + অন্ত্রের ঘা কমানোর ঔষধ + ডায়রিয়ার কারণ এর চিকিৎসা একসাথে দিতে হবে। মনে রাখবেন, এ সময়ে রোগীর শরীরে পানির অভাব হলে কিডনীর ক্ষতি হতে পারে।

✅• কৃমি কিন্তু ডায়াবেটিস করে বা ডায়াবেটিস থাকলে রোগটি বাড়িয়ে দিতে পারে। বড় কৃমিগুলো অন্ত্রের অভ্যন্তর হতে গলার উপরে উঠে আসার সময় অগ্নাশয়ের মাথায় আঘাত করে, যেখানে বিটা সেল থাকে। পাশেই পিত্ত থলিতে ঢুকে পড়ে। আরো উপরে উঠে গলা পর্যন্ত চলে আসে, তখন বমি হয়। আরো উপরে উঠে মুখ দিয়ে বের হয়। কোন কারণে নাক দিয়ে বের হলে ট্রাকিয়াতে প্যাচ লাগিয়ে রোগী মারা যেতে পারে। তাই ইমার্জেন্সি অপারেশনের ক্ষেত্রে অন্যান্য চিকিৎসার পাশাপাশি রোগীকে Levamisole খেতে দেয়া হয়।

👩‍👦 অন্য বাবা-মায়ের উপকারে আসতে পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী।

ধন্যবাদ 🙏

ডা. মানিক মজুমদার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু)
নবজাতক, শিশু, কিশোর ও কিশোরী স্বাস্থ্য বিশেষজ্ঞ
নবজাতক, শিশু পুষ্টি ও শিশু নিউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত
কনসালটেন্ট (শিশু)
ময়মনসিংহ।
Collected post

#সুস্থ_শিশু #শিশুস্বাস্থ্য #শিশুরযত্ন #মা_বাবার_জন্য #সচেতন_হোন #ডাক্তারের_পরামর্শ #শিশুর_স্বাস্থ্য #শিশুর_যত্ন #বাংলাদেশ #বাংলা_প্যারেন্টিং

✅ হেপাটাইটিসের সাধারণ লক্ষণগুলো!🟡 চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)🤢 বমি ভাব বা বমি হওয়া😴 অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি🍽...
23/04/2026

✅ হেপাটাইটিসের সাধারণ লক্ষণগুলো!

🟡 চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)
🤢 বমি ভাব বা বমি হওয়া
😴 অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি
🍽️ ক্ষুধামন্দা (খেতে ইচ্ছা না করা)
🤒 হালকা জ্বর
💢 পেটের ডান পাশে ব্যথা (লিভারের জায়গায়)
🚽 প্রসাব গাঢ় হলুদ বা বাদামি রঙের হওয়া
💩 পায়খানার রঙ ফ্যাকাসে হওয়া
🦴 শরীর ব্যথা বা জয়েন্টে ব্যথা।
Collected


টার্গেটেড থেরাপি ইনজেকশন বিভাসিজুমেব (inj. Bevacizumab 400mg).✅প্রোপার কুল চেইন মেইনটেইন করা।✅দাম হাতের নাগালে।👉🏻আমাদের ...
22/04/2026

টার্গেটেড থেরাপি ইনজেকশন বিভাসিজুমেব (inj. Bevacizumab 400mg).
✅প্রোপার কুল চেইন মেইনটেইন করা।
✅দাম হাতের নাগালে।
👉🏻আমাদের টার্গেট : ওষুধের অধিক দামের কারনে যেন কারো চিকিৎসা ব্যবহত না হয়।

কারো প্রয়োজন থাকলে নক দেবেন।

Urothelial carcinoma মূত্রথলির ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ইমিউনো থেরাপি ইনজেকশন IV BCG এভেইলেবল। কারো প্রয়োজন থাকলে নক...
21/04/2026

Urothelial carcinoma মূত্রথলির ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ইমিউনো থেরাপি ইনজেকশন IV BCG এভেইলেবল। কারো প্রয়োজন থাকলে নক করবেন।
01540129969





#ক্যান্সার

20/04/2026

❇️ক্যান্সার পেশেন্ট কি ডাব,দুধ খেতে পারবে?

✴️ডাব:হ্যাঁ ক্যান্সার পেশেন্ট ডাব খেতে পারবে।তবে ক্যান্সার পেশেন্ট যদি ডায়াবেটিকস পেশেন্ট হয় তবে একদিন পর পর খেতে পারবেন আর যদি নন ডায়াবেটিকস পেশেন্ট হয় তবে প্রতিদিন খেতে পারবেন।

✴️দুধ:হ্যাঁ ক্যান্সার পেশেন্ট দুধও খেতে পারবে তবে যদি তা তার জন্য সহজে হজম হয়।তা নাহলে শক্তি সঞ্চয়ের জন্য বিকল্প ভাবে দুধের তৈরি পুডিং,নরমাল চিজ নয় মজারেলা চিজ,দই ইত্যাদি খেতে হবে।
Collected


“মাড়ি সাদা হয়ে গেছে… এটা হতে পারে ক্যান্সার!!!! ৪৮ বছর বয়সী এ নারীকয়েকদিন ধরে ক্লান্তি, মাড়িতে ব্যথা আর অস্বাভাবিক ফোলা ...
18/04/2026

“মাড়ি সাদা হয়ে গেছে… এটা হতে পারে ক্যান্সার!!!!

৪৮ বছর বয়সী এ নারী
কয়েকদিন ধরে ক্লান্তি, মাড়িতে ব্যথা আর অস্বাভাবিক ফোলা নিয়ে হাসপাতালে যান।
তিনি নিজেও ভাবছিলেন
হয়তো সাধারণ কোনো দাঁতের সমস্যা…
ভিটামিনের অভাব… বা ছোটখাটো ইনফেকশন।
মুখ খুলে দেখা গেল
পুরো মাড়ি অস্বাভাবিক সাদা
ফুলে আছে
ছুঁলেই ব্যথা

রক্ত পরীক্ষার
রিপোর্ট আসার পর দেখা গেল…

White Blood Cell (WBC): ২,২৫,০০০/mm³

আরও পরীক্ষা করে ধরা পড়লো
এটা Leukemia
রক্তের ক্যান্সার।

আর মাড়ির এই সাদা, ফুলে যাওয়া অবস্থা?
এটা আসলে ক্যান্সার কোষ মাড়ির ভেতরে ঢুকে পড়েছে
যা অনেক সময় Acute Myeloid Leukemia-এর লক্ষণ হিসেবে দেখা যায়।

আমরা মাড়ির সমস্যা সেভাবে গুরুত্ব ই দেইনা

এই লক্ষণগুলো দেখলে অবহেলা করবেন না:
✅মাড়ির রং হঠাৎ সাদা বা ফ্যাকাশে হয়ে যাওয়া
✅অস্বাভাবিক ফুলে যাওয়া
✅বারবার রক্ত পড়া
সাথে অকারণ ক্লান্তি

👉🏻👉🏻সঠিক সময়ে ধরা পড়লে চিকিৎসা সম্ভব।
✴️এই রোগীও chemotherapy নেওয়ার পর
মাড়ির অবস্থা ভালো হয়েছে
ক্যান্সার নিয়ন্ত্রণে এসেছে

❇️“মুখের ভেতরের ছোট পরিবর্তনও
অবহেলা করবেন
নাকি গুরুত্ব দিয়ে একবার পরীক্ষা করাবেন
এই সিদ্ধান্তটাই পার্থক্য গড়ে দেয়।

শেয়ার করুন, প্রিয় মানুষ হোক সচেতন..

ডা.আব্দুর রহমান।
সংগৃহিত।
#ক্যান্সার





🤩🤩ডে কেয়ার কেমোথেরাপি সেন্টারের পথ চলা শুরু।🤩🤩✅✅অত্যন্ত যত্নের সাথে ক্যান্সার রোগীদের কেমোথেরাপি পুশ করা হয়।✅কেমো মেডি...
17/04/2026

🤩🤩ডে কেয়ার কেমোথেরাপি সেন্টারের পথ চলা শুরু।🤩🤩

✅✅অত্যন্ত যত্নের সাথে ক্যান্সার রোগীদের কেমোথেরাপি পুশ করা হয়।
✅কেমো মেডিসিন মিক্সিং এর জন্য রয়েছেন প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ প্যারামেডিকস এবং নার্স।
✅ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সকল সুবিধা রয়েছে।

✴️✴️মেডিকেল অনকোলজিস্ট এবং রেডিয়েশন অনকোলজিস্ট রয়েছেন।

✅আপনার নিজের ডাক্তারের সুপারভিশনেও কেমোথেরাপি নিতে পারবেন।
✅নিজেরা সকল মেডিসিন আনতে পারবেন।
✅এছাড়াও কেমো মেডিসিনের (দেশি / বিদেশি ) ব্যবস্থা আছে।

✴️✴️ইন্ডিয়ান প্রটোকল অনুযায়ী কেমোথেরাপি দেয়ার ব্যবস্থা আছে (দেশের একজন অনকোলজিস্টের আন্ডারে থাকতে হবে।
✅কেমোপোর্টের মাধ্যমে কেমো পুশ করার জন্য এক্সপার্ট আছেন।
✅সিভি লাইন করা ও কেমো দেয়ার ব্যবস্থা আছে।
✅IV BCG দেয়ার জন্য এক্সপার্ট পুরুষ/ মহিলা নার্স আছেন।
✅রেডিও থেরাপির প্রয়োজন থাকলে দ্রুত সময়ে সিরিয়ালের ব্যবস্থায় সহযোগিতা করা হবে।
✅পেলিয়েটিভ কেয়ারের সুব্যবস্হা আছে।

✅আপনার ডিমান্ড অনুযায়ী সকল ব্যবস্থা করা হবে।

😍😍ডে কেয়ার চার্জ মাত্র ২০০০৳
(আর কোনো হিডেন চার্জ নেই)।

✅✅দি মার্কস মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, মিরপুর ১৪
✅যোগাযোগ 01540129969
এ্যাডেলিন ফলিয়া,
চীফ কো- অর্ডিনেটর
ডে কেয়ার কেমোথেরাপি সেন্টার



#ক্যান্সার




#কেমোথেরাপি
#ডেকেয়ারকেমোথেরাপিসেন্টার

অনেকেই ভাবেন—ক্যান্সার হঠাৎ করে হয়।আজ ভালো আছি, কাল হঠাৎ ধরা পড়লো।কিন্তু সবসময় না।  বেশিরভাগ কোলন ক্যান্সার আসলে ধীরে ধী...
16/04/2026

অনেকেই ভাবেন—ক্যান্সার হঠাৎ করে হয়।
আজ ভালো আছি, কাল হঠাৎ ধরা পড়লো।
কিন্তু সবসময় না।
বেশিরভাগ কোলন ক্যান্সার আসলে ধীরে ধীরে তৈরি হয়—বছরের পর বছর ধরে।
প্রথমে হয় ছোট পলিপ
Colon Polyp

তারপর ধীরে ধীরে…
এই পলিপের কোষগুলো বদলায়
(ডাক্তারি ভাষায় dysplasia)
একসময়
এটা রূপ নেয় Colorectal Cancer-এ
তখন আর এটা শুধু একটা দানা না
এটা একটা অনিয়মিত, ক্ষতযুক্ত মাংসপিণ্ড
যা রক্তপাত করতে পারে, ব্লক করতে পারে, শরীরে ছড়িয়ে পড়তে পারে
এই পুরো প্রক্রিয়াটা হতে পারে ৫–১০ বছরে…
আর এই সময়টাতে
আপনি একদম স্বাভাবিক থাকেন

লক্ষণ কবে আসে?
যখন রোগ অনেকটাই এগিয়ে যায়
পায়খানার সাথে রক্ত
হঠাৎ পায়খানার অভ্যাস বদলে যাওয়া
অকারণে ওজন কমা
রক্তস্বল্পতা (Iron deficiency anemia)

কিন্তু শুরুতে? কিছুই না।

তাহলে বাঁচার উপায়?
Colonoscopy
এটাই গেম চেঞ্জার।
পলিপ থাকা অবস্থাতেই ধরা পড়ে
তখনই কেটে ফেলা যায়
ক্যান্সারে রূপ নেওয়ার আগেই থামানো যায়

কারা করবেন?
৪৫ বছরের পর নিয়মিত
পরিবারে কারো কোলন ক্যান্সার থাকলে—এর আগেই
প্রতিদিন আমরা কত কিছু অবহেলা করি
“সময় নেই”
“সমস্যা তো নাই”
“পরে দেখবো”
কিন্তু
ভেতরে কিছু হচ্ছে না, এটা ভাবা সবচেয়ে বড় ভুল।
একদিন হঠাৎ রিপোর্ট হাতে আসে…
আর তখন মনে হয়
“ইশ, যদি একটু আগে জানতাম…”

ক্যান্সার একদিনে হয় না।
সময় দেয়, সুযোগ দেয়…
আমরাই সেটা নেই না।

চলুন নিজেকে নিয়ে ভাবী আরেকবার, সচেতন হই

ডা.আব্দুর রহমান।
সংগৃহীত।

Address

৬৫৯, আশিদাগ, উঃ কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট , ঢাকা।
Dhaka
1206

Telephone

+8801716652710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cancer Care & Medical Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share