Dr. Mumtahena Afroz Nisha

Dr. Mumtahena Afroz Nisha Dr. Mumtahena Afroz Nisha is a General Physician & Nutrition Consultant at Millennium Specialized Hospital Ltd. For Online counselling : 01867262901(WhatsApp)

She also works as a Lecturer Department of Anatomy at Dhaka National Medical College.

সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ সালের শুভেচ্ছা। নতুন বছর আপনার এবং আমার জীবনকে করুক সুন্দর, বর্ণিল এবং আনন্দময় ।
14/04/2026

সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ সালের শুভেচ্ছা।
নতুন বছর আপনার এবং আমার জীবনকে করুক সুন্দর, বর্ণিল এবং আনন্দময় ।

Case:ওরাল ক্যান্ডিডিয়াসিস (Oral Candidiasis), অথবা থ্রাশ (Thrush) Candida albicans নামক ছত্রাকের অতিরিক্ত বৃদ্ধির ফলে স...
09/04/2026

Case:
ওরাল ক্যান্ডিডিয়াসিস (Oral Candidiasis), অথবা থ্রাশ (Thrush)
Candida albicans নামক ছত্রাকের অতিরিক্ত বৃদ্ধির ফলে সৃষ্ট একটি সংক্রমণ।

**কেন হয়ে থাকে?**
👉যে কোন কারনে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।
যেমন : পুষ্টিহীনতা, ক্যান্সার
👉ডায়াবেটিস
👉যাদের অ্যাজমা জনিত সমস্যার কারণে steroid যুক্ত ইনহেলার ব্যবহার করতে হয়।
👉 দীর্ঘদিন এন্টিবায়োটিক ব্যবহার করলে।
👉মুখ গহবরের যত্ন ঠিকমতো না করা।

**​ সাধারণ লক্ষণসমূহ **
👉কোথায় বেশি হয়?
জিহ্বা, গালের ভেতরের অংশ, তালু সাদাটে,
এগুলো দেখতে অনেকটা ছানা বা জমাট বাঁধা দুধের মতো।

**কি কি সমস্যা অনুভুতি হয়ে থাকে? **
👉স্বাদের পরিবর্তন, অথবা খাবার খাওয়ার সময় বা গিলতে ব্যথা হওয়া।
👉সাদা অংশটি ঘষলে রক্ত বের হতেপারে অথবা নিচে লালচে ও কালশিটে ভাব দেখা দিতে পারে।

👉মুখের কোনে লাল হয়ে (Angular cheilitis)যেতে পারে অথবা ফেটে যেতে পারে ।

**ব্যবস্থাপনা ও প্রতিকার**
👉সাধারণত অ্যান্টিফাঙ্গাল (Anti fungal) ওষুধের (লোজেঞ্জ, মাউথওয়াশ বা ট্যাবলেট) প্রয়োজন হয়।
তবে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় নিচের পদক্ষেপগুলো সহায়ক হতে পারে:
বিভাগ

** পরামর্শ **

👉মুখের পরিচ্ছন্নতা (oral hygiene)
👉ক্ষতস্থানে আঘাত যেন না লাগে সেজন্য নরম টুথব্রাশ ব্যবহার করবেন।
👉একই টুথব্রাশ বার বার করবেন না, দুই মাস পর বদলে ফেলুন।

👉দাঁতের যত্ন

প্রতিদিন রাতের খাবারের পরে এবং সকালবেলা নাস্তা করার পর ব্রাশ করবেন।

👉খাবার নির্বাচন

>চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন, কারণ চিনি ছত্রাকের বৃদ্ধিতে সাহায্য করে।
>প্রোবায়োটিক যুক্ত টক দই খাওয়া উপকারী হতে পারে।
>প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফ্রেশ ফলমূল খাওয়া।

👉কুলকুচি করা
হালকা গরম পানিতে লবণ মিশিয়ে (১ কাপ পানিতে আধা চা চামচ লবণ) মুখ কুলকুচি করলে আরাম পাওয়া যায় অথবা ডাক্তারের পরামর্শ মত মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন

Dr. Mumtahena Afroz Nisha
Nutrition Consultant
Millennium specialised hospital, Sutrapur, dhaka- 1100

Case: Diabetic Foot Ulcerডায়াবেটিক ফুট আলসার কি?কাদের বেশি হয়ে থাকে? কেন হয়ে থাকে?সাধারণত যাদের ডায়াবেটিস আছে, তাদের শ...
03/04/2026

Case: Diabetic Foot Ulcer
ডায়াবেটিক ফুট আলসার কি?
কাদের বেশি হয়ে থাকে?
কেন হয়ে থাকে?
সাধারণত যাদের ডায়াবেটিস আছে, তাদের শরীরের স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে থাকে। আর ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে স্নায়ুতন্ত্রের দুর্বলতা আরো প্রকোট আকার ধারণ করে। তখন শরীরের অনেক অংশেই অনুভূতি কমে যায় বিশেষ করে হাতের তালু এবং পায়ের তালুতে। যদি যদি কেউ পায় খুবই সামান্য আঘাত পেয়ে থাকে তখন সেই আঘাতের অনুভূতি বোঝার ক্ষমতা লোপ পায়। তারপর সেই আঘাত এক সময় আলসারের রূপ নিতে পারে।
তাই যাদের ডায়াবেটিস আছে তারা সব সময় সতর্ক থাকুন থাকুন খাদ্যাভ্যাস,ওষুধ এবং শারীরিক পরিশ্রমের ব্যাপারে সচেতন থাকুন।

Dr. Mumtahena Afroz Nisha
Nutrition consultant
Millennium specialised hospital, Sutrapur, Dhaka-1100

01/04/2026

Patient review :
❤️❤️ A healthy weight loss journey ❤️❤️

আমাদের শরীরের সুস্থতা ও কোষ গঠনের জন্য আমিষ অপরিহার্য। তবে সবার জন্য এই চাহিদা এক নয়। দৈনিক কতটুকু আমিষ প্রয়োজন, তা মূলত...
31/03/2026

আমাদের শরীরের সুস্থতা ও কোষ গঠনের জন্য আমিষ অপরিহার্য।
তবে সবার জন্য এই চাহিদা এক নয়।
দৈনিক কতটুকু আমিষ প্রয়োজন, তা মূলত নির্ভর করে আপনার ওজন এবং শারীরিক পরিশ্রমের ওপর।
​নিচে এ বিষয়ক একটি নির্দেশিকা দেওয়া হলো:

​প্রতিদিন আমিষের চাহিদা আপনার কতটুকু প্রয়োজন?
​সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রোটিনের চাহিদা নিচের সহজ নিয়মে হিসাব করা যায়:
​১)আপনি যদি খুব বেশি ব্যায়াম বা ভারী কাজ না করেন, তবে আপনার প্রতি কেজি ওজনের জন্য ০.৮ গ্রাম আমিষ প্রয়োজন।
​উদাহরণ:
আপনার ওজন যদি ৬০ কেজি হয়, তবে আপনার দরকার (৬০ \times ০.৮) = ৪৮ গ্রাম আমিষ।

​২) যারা নিয়মিত ব্যায়াম বা পরিশ্রম করেন
​যারা নিয়মিত দৌড়ান, জিম করেন, অ্যাথলেট, তাদের জন্য আমিষের চাহিদা বেশি। এক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য ১.২ থেকে ১.৭ গ্রাম পর্যন্ত আমিষের প্রয়োজন হতে পারে।

​৩) গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের শরীরের বাড়তি চাহিদার জন্য সাধারণের তুলনায় বেশি (দৈনিক প্রায় ৭০-৭১ গ্রাম) আমিষ গ্রহণ করা উচিত।
​আমিষের প্রধান উৎসসমূহ
​খাদ্যতালিকায় বৈচিত্র্য আনতে আপনি নিম্নের খাবারগুলো রাখতে পারেন।
**​ প্রাণিজ উৎস ** 🐔🐂🐐🍺🍗🐟
মাছ, মাংস, ডিম, দুধ এবং দই।
** ​উদ্ভিজ্জ উৎস ** 🥜🧀
ডাল (মসুর, মুগ), শিমের বিচি, বাদাম, সয়াবিন এবং পনির।
​মনে রাখা জরুরি
​একসাথে বেশি প্রোটিন না খেয়ে সারাদিনের প্রতি বেলার খাবারে অল্প অল্প করে ভাগ করে নিন।

​কিডনির সমস্যা থাকলে প্রোটিন গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
​সুস্থ থাকুন, সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করুন!

আমার আজকের সকালের নাশতা :" খোলাজা পিঠা " ❤️❤️ আপনারা কি দিয়ে নাশতা করেছেন, কমেন্ট করে জানাবেন 🙂
29/03/2026

আমার আজকের সকালের নাশতা :
" খোলাজা পিঠা " ❤️❤️
আপনারা কি দিয়ে নাশতা করেছেন, কমেন্ট করে জানাবেন 🙂

25/03/2026

প্রতিদিন হাইপো থাইরয়েডের রোগী পাচ্ছি। অনেক চিন্তার বিষয়। 😦😦

বর্তমানে বাংলাদেশে Measles (হাম) আবারও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে ঢাকা’র সংক্রামক র...
24/03/2026

বর্তমানে বাংলাদেশে Measles (হাম) আবারও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে ঢাকা’র সংক্রামক রোগ হাসপাতালগুলোতে হামের রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, এমনকি হাসপাতালের সক্ষমতার উপর চাপ তৈরি করছে। �
The Daily Star
ক্লিনিক্যাল দৃষ্টিকোণ থেকে এটি একটি “highly contagious but preventable disease”—যেখানে অধিকাংশ আক্রান্ত শিশুই হয় টিকা নেয়নি, অথবা টিকার কভারেজ অসম্পূর্ণ। বাস্তবতায় দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতা ও টিকা গ্রহণে অনীহা এই বৃদ্ধির অন্যতম কারণ।
বাংলাদেশে পূর্বেও একাধিকবার হামের প্রাদুর্ভাব হয়েছে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে। গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের বড় অংশই শিশু, বিশেষ করে ৫–১৪ বছর বয়সী। �
MSJ Online
ডাক্তারের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—
👉 প্রতিরোধ (Vaccination)
👉 দ্রুত শনাক্তকরণ
👉 জটিলতা প্রতিরোধ
সংক্ষেপে বলা যায়—বাংলাদেশে হাম এখনো নির্মূল হয়নি; বরং টিকাদান কভারেজে সামান্য ঘাটতি থাকলেই এটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এখনই সচেতনতা বাড়ানো এবং শতভাগ টিকাদান নিশ্চিত করা জরুরি—না হলে এটি আবার বড় আকারের প্রাদুর্ভাবে রূপ নিতে পারে। 🩺💉

23/03/2026

আজকে পুরনো ঢাকার কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান থেকে ঘুরে এলাম। আপনারাও পরিবারসহ ঘুরে আসতে পারেন।

সবাই কমেন্ট করে জানাবেন ছবির গাছটি কোন ফলের? 🙂🙂
22/03/2026

সবাই কমেন্ট করে জানাবেন ছবির গাছটি কোন ফলের? 🙂🙂

22/03/2026

সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন সকালে ৩০ মিনিট হাটবেন। 🙂

ডাউন সিনড্রোম কোনো অসুখ নয়—এটি একটি ভিন্নতা, এক বিশেষত্ব। এই শিশুরা একটু আলাদা, কিন্তু তাদের অনুভূতি, ভালোবাসা আর স্বপ্ন...
21/03/2026

ডাউন সিনড্রোম কোনো অসুখ নয়—এটি একটি ভিন্নতা, এক বিশেষত্ব। এই শিশুরা একটু আলাদা, কিন্তু তাদের অনুভূতি, ভালোবাসা আর স্বপ্ন আমাদের মতোই গভীর ও সত্য। তারা হয়তো একটু ধীরে শেখে, কিন্তু তাদের হাসি, সরলতা আর আন্তরিকতা আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তোলে।
তাদের প্রয়োজন করুণা নয়—প্রয়োজন বোঝাপড়া, গ্রহণযোগ্যতা আর সমান সুযোগ। কারণ সঠিক ভালোবাসা, যত্ন আর সহায়তা পেলে তারাও নিজের মতো করে জীবনকে আলোকিত করতে পারে।
চলুন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে “ভিন্নতা” কোনো বাধা নয়, বরং সৌন্দর্য। যেখানে প্রতিটি শিশুই সমানভাবে মূল্যবান, সম্মানিত এবং ভালোবাসার অধিকারী। 💙

Address

Sutrapur
Dhaka
1100

Telephone

+8801867262901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mumtahena Afroz Nisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mumtahena Afroz Nisha:

Share

Category