06/05/2026
মাইক্রোপ্লাস্টিক (Microplastics) এখন আমাদের খাবার, পানি, এমনকি বাতাসেও ছড়িয়ে পড়েছে—এগুলো খুব ছোট (৫ মিমি-এর কম) প্লাস্টিক কণা, যা শরীরে ঢুকে বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
🧬 মাইক্রোপ্লাস্টিকের ক্ষতির প্রভাব
১. হরমোনের ভারসাম্য নষ্ট (Endocrine disruption)
মাইক্রোপ্লাস্টিকে থাকা কেমিক্যাল (যেমন BPA, phthalates) শরীরের হরমোনের কাজকে বাধাগ্রস্ত করে। এতে
PCOS
বন্ধ্যাত্ব
থাইরয়েড সমস্যা
বাড়তে পারে।
২. প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস
শরীরে ঢোকার পর এগুলো কোষে inflammation তৈরি করে এবং oxidative stress বাড়ায়—যা দীর্ঘমেয়াদে
হৃদরোগ
ডায়াবেটিস
ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
৩. অন্ত্রের (Gut) স্বাস্থ্য নষ্ট
মাইক্রোপ্লাস্টিক gut microbiome-এর ভারসাম্য নষ্ট করে, ফলে
IBS (Irritable Bowel Syndrome)
হজমের সমস্যা
পুষ্টি শোষণ কমে যাওয়া
দেখা দিতে পারে।
৪. লিভার ও কিডনির ওপর প্রভাব
গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক লিভার ও কিডনিতে জমে toxic effect তৈরি করতে পারে।
৫. ইমিউন সিস্টেম দুর্বল করে
এগুলো immune response পরিবর্তন করে, ফলে শরীর সংক্রমণের বিরুদ্ধে দুর্বল হয়ে যেতে পারে।
৬. শ্বাসতন্ত্রের সমস্যা
বাতাসের মাধ্যমে ঢুকলে ফুসফুসে irritation সৃষ্টি করে—বিশেষ করে যারা দূষিত এলাকায় থাকেন।
⚠️ আমরা কোথা থেকে মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি?
বোতলজাত পানি (plastic bottle)
প্লাস্টিক প্যাকেট ও খাবারের কন্টেইনার
সামুদ্রিক মাছ
প্রসেসড ফুড
ধুলো ও বাতাস
🛡️ কিভাবে ঝুঁকি কমাবেন?
প্লাস্টিক বোতলের বদলে কাঁচ/স্টিল ব্যবহার করুন
গরম খাবার প্লাস্টিকে রাখবেন না
fresh, whole food বেশি খাবেন
packaged food কমান
পানি ফিল্টার করে পান করুন
তামান্না রুবিন
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও জনস্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ