Nutrition Corner

Nutrition Corner Nutrition counseling center for babies, special children, and all who are care about their Health.

সব কিছুর জন্য ই আলহামদুলিল্লাহ "স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে ন...
15/08/2022

সব কিছুর জন্য ই আলহামদুলিল্লাহ

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দেখোনা? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

-মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি

আসসালামু আলাইকুম সামনে আসছে পবিত্র কুরবানী ঈদ।এ ঈদে আমরা আমাদের সাধ্য অনুযায়ী পছন্দের প্রিয় পশুটি কুরবানী দিয়ে থাকি।আজকে...
07/07/2022

আসসালামু আলাইকুম
সামনে আসছে পবিত্র কুরবানী ঈদ।এ ঈদে আমরা আমাদের সাধ্য অনুযায়ী পছন্দের প্রিয় পশুটি কুরবানী দিয়ে থাকি।
আজকে আমরা জেনে নিব কিভাবে মাংস ফ্রিজে খুব ভালো ভাবে সংরক্ষণ করা যায়।

গরু বা খাসির মাংস আপনি রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারেন। হিমশীতল এবং খাদ্য সুরক্ষার বিষয়ে ইউএসডি’র নির্দেশিকা হলো, মাংস সংরক্ষণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তা যেন, শূন্য ডিগ্রি ফারেনহাইট (-১৮ ডিগ্রি সেন্টিগ্রেড) এ জমাট বাঁধে। এর ফলে ব্যাকটেরিয়া, ইস্টসহ ক্ষতিকর জীবাণুগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। পাশাপাশি খাবার নষ্ট করে যেসব এনজাইম, সেগুলোর কার্যক্রমও ধীর হয়ে যায়।
এফডিএ’র পরামর্শ অনুযায়ী, এভাবে নির্দিষ্ট তাপমাত্রায় মাংস সংরক্ষণ করে আপনি ৪-১২ মাস পর্যন্ত খেতে পারবেন। তবে গরুর কাঁচা মাংস ফ্রিজে রাখলে তিন থেকে চার মাসের মধ্যে খেয়ে ফেলা ভালো। কারণ, তিন চার মাস পর মাংসের পুষ্টিগুণ, গুণগত মান কমতে থাকে। তবে ফ্রিজের তাপমাত্রা শূন্য ডিগ্রি ফারেন হাইটে থাকলে মাংস প্রায় এক বছর পর্যন্ত রাখা যাবে। তবে পুষ্টিগুণ সেরকম পাওয়া যাবে না।
সেক্ষেত্রে মাংসের সাইজগুলো একটু বড় করে রাখতে হবে। অন্যদিকে কিমাজাতীয় গরু বা খাসির মাংস ৩-৪ মাসের বেশি হিমায়িত করা উচিত নয়। অন্যাদিকে রান্না করা মাংস আপনি হিমায়িত করে ২-৩ মাস পর্যন্ত খেতে পারবেন। এর বেশি হলে খাবারের পুষ্টিগুণ কমতে শুরু করবে।
মাংসে যতটা কম চর্বি থাকবে; তা বেশিদিন সংরক্ষণ করা যাবে। তাই মাংস সংরক্ষণের আগে অবশ্যই চর্বি সরিয়ে রাখতে হবে। মাংস সংরক্ষণ করতে অবশ্যই জিপলক ব্যাগ ব্যবহার করা উচিত। মাংস ছোট ছোট প্যাকেটে সংরক্ষণ করবেন। অনেকেই বড় প্যাকেট করে থাকেন, বারবার সেই প্যাকেট ভিজিয়ে পরিমাণমতো মাংস রেখে আবারও ওই প্যাকেট ফ্রিজে রেখে দেন। এমনটি করলে মাংস নষ্ট হয়ে যাবে।
তবে সেই ব্যাগ যেন খাদ্য নিরাপত্তা দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন প্লাস্টিক ব্যাগ বা বক্স ব্যবহার করবেন না। সবচেয়ে ভালো হয় ভ্যাকিউম-সিল্ড ব্যাগ ব্যবহার করা। মাংসের পুষ্টিমান ও স্বাদ ভালো রাখতে মাংস সংরক্ষণের আগে প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্নভাবে মাংস কাটা, ধোয়া এবং সঠিক পাত্র ব্যবহার করা।
এছাড়া খাসির মাংসের ক্ষেত্রে দুই থেকে তিন মাস রাখতে পারবেন ফ্রীজে । কলিজার ক্ষেত্রে ১৫ থেকে এক মাস। এ ছাড়া উট, মহিষ তিন থেকে চার মাস রাখা যাবে। আর ভেড়া রাখা যাবে দুই থেকে তিন মাস। রান্না করা ও কাঁচা উভয়ের ক্ষেত্রে বিষয়টি একরকম। তবে এগুলোও শূন্য ডিগ্রি ফারেনহাইটে ডিপ ফ্রিজে এক বছর রাখা যাবে। তবে স্বাদ, পুষ্টিগুণ এগুলো থাকবে না। আর মুরগির মাংস সর্বোচ্চ এক মাস ফ্রিজে সংরক্ষণ করা যাবে।

সবাইকে অগ্রিম ঈদ মুবারক 😊

আসসালামু আলাইকুম 👉আপনার ডায়বেটিস কনট্রোল থাকছে না আমি বলব আপনি হাঁটেন👉আপনার ফ্যাটি লিভার, আমি বলব আপনি হাঁটেন👉আপনার লিপি...
02/07/2022

আসসালামু আলাইকুম

👉আপনার ডায়বেটিস কনট্রোল থাকছে না আমি বলব আপনি হাঁটেন
👉আপনার ফ্যাটি লিভার, আমি বলব আপনি হাঁটেন
👉আপনার লিপিড প্রোফাইল বেশি, টিজি, কোলেস্টেরল বেশি, আমি বলব আপনি হাঁটেন
👉আপনার পেটে সমস্যা, পেট ফেঁপে থাকে বা আইবিএস রয়েছে,আমি বলব আপনি হাঁটেন
👉আপনার পলিসিস্টিক ওভারী, পিরিয়ড ঠিকমত হচ্ছে না, আমি বলব আপনি হাঁটেন
👉আপনার হরমোনাল ইমব্যালান্স, থাইরয়েডিসম, আমি বলব আপনি হাঁটেন
👉আপনার ওজন বেশি, বেলি ফ্যাট বেশি, আমি বলব হাঁটেন
👉আপনার ওজন কম ওজন বাড়াতে চাচ্ছেন, আমি বলব আপনি হাঁটেন
👉আপনার রক্তে ইউরিক এসিড বেশি, আপনার জয়েন্ট পেইন, আমি বলব আপনি হাঁটেন
👉আপনার ঘুম হচ্ছে না, আপনি স্ট্রেস কমাতে পারছেন না, আপনি ডিপ্রেশনে ভুগছেন, আমি বলব আপনি হাঁটেন
👉আপনার ইমিউনিটি কম, কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছেন, আমি বলব আপনি হাঁটেন

(বিষয়টি সব রোগে দুইবেলা প্যারাসিটামলের মত 😊)
তবে এইসকল রোগের ম্যাকানিজম যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন অন্যান্য মেডিসিনের মত হাঁটাটাও আপনার জন্য কতটা জরুরী কেননা হাটলে আপনার বডিতে কিছু হরমোন নিঃসৃত হয় যা এসকল রোগের এন্টিবডি হিসেবে কাজ করে।
মোটকথা হাঁটার কোনো বিকল্প নেই। সব বয়সেই এটা অভ্যাস করে ফেলুন।

ফৌজিয়া সুলতানা পুপুন
ক্লিনিক্যাল ডায়টেশিয়ান ও পাবলিক হেল্থ নিউট্রিশনিস্ট
অনলাইন এপয়েনমেন্ট এর জন্য পেইজ এ ইনবক্স করেন
ধন্যবাদ।

27/06/2022
18/06/2022
10/06/2022

আপনি জানেন কি দোকানের ভাজাপোড়া খাবারগুলো আরো বেশি ক্রিস্পি করার জন্য তেলের সাথে পেট্রোল বা ডিজেল ব্যবহার করা হয়।

World nutrition day.Attending a scientific seminar on 'The immunological aspects of milk as golden nutrition '
08/06/2022

World nutrition day.
Attending a scientific seminar on 'The immunological aspects of milk as golden nutrition '

আলহামদুলিল্লাহ কালিশুরী ব্লাড ডোনার ক্লাব থেকে আয়োজিত মেডিক্যাল ক্যামপেইন এ অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আমাকে আমন্...
06/06/2022

আলহামদুলিল্লাহ কালিশুরী ব্লাড ডোনার ক্লাব থেকে আয়োজিত মেডিক্যাল ক্যামপেইন এ অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আমাকে আমন্ত্রিত করার জন্য এবং দেশের গরীব দুঃখী মানুষের পাশে দাড়াবার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।জনস্বাস্থ্য পুষ্টিতে পুষ্টিবিদদের ভূমিকা অনস্বীকার্য।

আসসালামু আলাইকুম ছোট্টো একটা রেসিপি শেয়ার করিচকোলেট পিনাট বাটার ভাজা চিনাবাদাম খোসা ছারিয়ে নিয়ে গুড়া দুধ কোকো পাউডার যে ...
01/06/2022

আসসালামু আলাইকুম

ছোট্টো একটা রেসিপি শেয়ার করি
চকোলেট পিনাট বাটার

ভাজা চিনাবাদাম খোসা ছারিয়ে নিয়ে
গুড়া দুধ
কোকো পাউডার
যে কোনো ভেজিটেবল ওয়েল
মিস্টি করার জন্য চিনি বা মধু
স্বাদের জন্য অল্প লবন

সব একসাথে নিয়ে ব্লেন্ড করলেই ব্যাস হয়ে গেল মজাদার চকোলেট পিনাট বাটার।
যেসব বাচ্চাদের ওজন কম বা খেতে চায় না তাদের নাস্তায় রুটি বা পাউরুটির সাথে দিতে পারেন ওথবা টিফিনেও দিতে পারেন।
ভালো থাকবেন 😊

26/05/2022

যত ডায়েট করেন আর যাই করেন একবেলা ভাতের সাথে আমডাল, আলুভর্তা আর ডিমভাজি খেয়ে দেইখেন কেমন সুখ সুখ অনুভূতি হবে 😀

24/05/2022

আজ ২৪ শে মে বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস
ভালো থাকুক বিশ্বের সকল মানুেষর মানষিক স্বাস্থ্য

23/05/2022

আসসালামু আলাইকুম
যারা গ্যাসের ঔষধ একনাগাড়ে খেয়ে যাচ্ছেন তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। গবেষকেরা বলেছেন দীর্ঘদিন গ্যাসট্রিক এর মেডিসিন নিতে থাকলে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি থাকে যেমক স্টোমাক ক্যানসার, কিডনি ফেইলর,নিদ্রাহীনতা ইত্যাদি।
এই প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগ আপনার শরীরে এসিড ক্ষরণে বাধা দিচ্ছে যা হয়তো আপনার সাময়িক সুবিধা দিচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। গবেষণায় দেখা গিয়েছে পয়তাল্লিশ পারসেন্ট আলসার রোগের কারন হিসেবেই এই ড্রাগের নাম এসেছে। গবেষকদের কথা হল যে সমস্যার সমাধান লাইফস্টাইল পরিবর্তন করে সম্ভব তা কেনো মেডিসিনের উপর নির্ভর করে থাকতে হবে।মেডিসিন সহজলভ্য বলে। প্রেসক্রিপশন ছাড়া এন্টাসিড জাতীয় ঔষধ ও কেনা ঠিক নয়।রিএলাইজ করুন প্রতিকার এর চেয়ে প্রতিরোধ টা বেশি জরুরি। আপনার লাইফস্টাইল পরিবর্তন করলে ছোটো খাটো সমস্যা এমনিতেই ভালো হয়ে যাবে।ভালো থাকুন 😊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutrition Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category