16/12/2025
Astragalus (অ্যাস্ট্রাগালাস)
King of Immune Herbs হিসেবে পরিচিত।
যাদের বার বার অথবা অল্পতেই সর্দি ,কাশি,ঠান্ডা লেগেই থাকে মূলত তাদের জন্য এটা।
ইমিউন সিস্টেমে প্রভাব :
• Astragalus শরীরের ইমিউন সেল (যেমন T-cells, B-cells) সক্রিয় করে।
• ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদন বাড়ায়।
• ফলে বার বার সর্দি ও কাশি কম হয় কারণ শরীর সহজে সংক্রমণের মোকাবিলা করতে পারে।
Astragalus (Astragalus membranaceus) একটি এডাপ্টোজেনিক ও ইমিউনোস্টিমুল্যান্ট হার্বস।
মূল কাজ: ইমিউন শক্ত করা ও প্রটেকশন
✔️ বারবার সর্দি–কাশি হওয়া কমায়
✔️ শরীরের ডিফেন্স সিস্টেম (Wei Qi) শক্ত করে
✔️ ফুসফুস ও শ্বাসনালি শক্তিশালী করে
✔️ দুর্বলতা, সহজে অসুস্থ হওয়া—এগুলোতে ভালো কাজ করে
এর Adaptogenic প্রভাব:
•Astragalus স্ট্রেস হরমোন (কর্টিসল) নিয়ন্ত্রণে সাহায্য করে।
অনেকেই হার্বস চুজ করতে পারেনা আমি কোনটা খাব ,কোনটা না !!
তারা যদি এইটুকু জানে যে ,কোন হার্বস কি টাইপ adaptogen তাহলে সহজেই সিলেক্ট করতে পারবেন।
Adaptogenic হার্বস মানে হলো—
এমন হার্বস যা শরীরকে স্ট্রেসের সাথে মানিয়ে নিয়ে adapt করতে সাহায্য করে এবং শরীরের ব্যালান্স (homeostasis) ঠিক রাখে।
সহজ ভাষায়
Adaptogen = শরীরকে পরিস্থিতি অনুযায়ী স্মার্টভাবে কাজ করতে শেখায়
এর মধ্যে ও আবার স্ট্রং এবং স্মার্ট Adaptogen ও হয়।
স্মার্ট Adaptogen Gentle কিন্তু খুব টার্গেটেডভাবে কাজ করে।
পরিচিত কিছু Adaptogenic হার্বস এর নাম যদি বলি তাহলে _
*STRONG Adaptogenic Herbs ( stress, immunity, stamina)
• Ashwagandha – মানসিক স্ট্রেস, ঘুম, কর্টিসল কমানো
• Panax Ginseng – এনার্জি, পারফরম্যান্স, burnout
• Rhodiola rosea – চরম ক্লান্তি, ফোকাস, মেন্টাল স্ট্রেস
• Astragalus – ইমিউনিটি, স্ট্যামিনা, রিকভারি
• Cordyceps – এনার্জি, ফুসফুস, অক্সিজেন ইউটিলাইজেশন
• Licorice root – adrenal exhaustion, low cortisol
• Schisandra berry – stress tolerance, liver–adrenal axis
• Tongkat Ali – testosterone boost, physical stamina, reproductive stress
• Reishi mushroom – nervous system, deep stress, immune balance
• Licorice root – adrenal exhaustion, low cortisol
*SMART / Gentle Adaptogenic Herbs
• Shatavari – হরমোনাল স্ট্রেস, female endocrine balance
• D**g Quai – PMS, period pain, blood + hormone support
• Maca root – hormone–libido–stress balance
• Red Clover – female hormonal balance, mild estrogenic support
• Vitex (Chasteberry) – hormonal balance, menstrual cycle regulation
কোন একদিন শুধু Adaptogen নিয়েই লিখব।
☘️আমি কিছুদিন পরেই অন্য একটা আবহাওয়া যাচ্ছি , ঘুরতে গিয়ে সিক হতে চাইনা সো বডিকে প্রিপ্রেয়ার করার জন্য আমি এটা টনিক হিসেবে খাচ্ছি। এই টনিক ইমিউনিটি বুষ্টার হিসেবে আমার জন্য বেশ ভাল কাজ করে ,তাই ভাবলাম রেসিপি টা ও শেয়ার করি।
Ginger granular
Astragalus
Rock suger
এই পরিমান আমি ৭ দিন খেতে পারবো
যেহেতু আমি অলস 🙂 তাই একসাথে বানিয়ে ফ্রিজে রেখে দেই তাই পিকচারে পরিমান বেশি দেখতে পাচ্ছেন।
যদিও অ্যাস্ট্রাগালাস এমনিতেই হালকা মিষ্টি স্বাদের। এক্সট্রা সুগার লাগেনা কিন্তু উইন্টারে রক সুগার throat soothing করতে ভাল কাজ করে আর মিষ্টি আমার সবসময়ই বেশ পছন্দ।
আদা (Ginger) তো আমরা সবাই জানি ন্যাচারের স্ট্রং এন্টি-ইনফ্লেমেটরি (anti-inflammatory) একটি উপাদান।
***ছোট,বড়,ছেলে ,মেয়ে সবাই খেতে পারবেন।