PURE

PURE Trust in purity. Our Every item are highly hygiene maintained and also best in the town. Just order and Try. Our first priority is Customer satisfaction.

08/11/2025
24/06/2022
কিভাবে ভালভাবে খাবার সংরক্ষন করবেন মানুষকে বাঁচার জন্য আহার গ্রহন করতে হয়। তাই খাবার আমাদের জীবনের এক অতি গুরুত্বপূর্ণ অ...
06/05/2022

কিভাবে ভালভাবে খাবার সংরক্ষন করবেন

মানুষকে বাঁচার জন্য আহার গ্রহন করতে হয়। তাই খাবার আমাদের জীবনের এক অতি গুরুত্বপূর্ণ অংশ। আর জন্য খাবারের মধ্যে কোন তারতম্য থাকে তাহলে তার প্রভাব আমাদের শরীরের উপর পড়ে। আর রান্না করা খাবার সংরক্ষন করতে হয় যাতে তা পরে খাওয়া যায়। কিন্তু খাবার সংরক্ষনে ঝুঁকি থাকে যার কারনে রোগ-বিসুখ হওয়ার সম্ভবনা বেড়ে যায়। তাই আজকে আমরা খাবার সংরক্ষন সম্পর্কে ভালভাবে জানব

তাপমাত্রার তারতম্যে খাবার নষ্ট হোয়ার ঝুঁকি থাকে

খাবার নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়া একটি নির্দিষ্ট তাপমাত্রায় দ্রুত বৃদ্ধি পায় এবং খাবার নষ্ট করে ফেলে। ব্যাকটেরিয়া ৫ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে খাবারে ঢুকে বৃদ্ধি পেতে থাকে আর খাবারের বারোটা বাজিয়ে দেয়। তাই অনেক সময় দেখা যায় গরমের দিন বাইরে রাখা নষ্ট হয়ে গেছে। তাই খাবার কোন সময় গরম জায়গায় রাখবেন না যদি না তখনি খেয়ে ফেলেন। আর খাবার আগে ভালো করে গরম করে নিন

যেমস্ত খাবার খুব দ্রুত নষ্ট হয়ে যায়

কিছু কিছু খাবার আছে যা অতি দ্রুত নষ্ট হয়ে যায়। টাই এদের জন্য বাড়তি সতর্কতা নিতে হয়। এই সমস্ত খাবারগুলো হলঃ

কাঁচা এবং রান্না করা মাংস যেমন মুরগী, গরু ইত্যাদি

দুগ্ধ জাতীয় খাবার যেমন দুধ, পনির এবং দুধ দিয়ে রান্না করা যেকোন ডেসার্ট

ডিম এবং ডিমের তৈরি যেকোন খাবার

যেকোন মাছ বা কাঁটা মাছের অংশ

রান্না করা ভাত বা রুটি অথবা পাস্তা

ফাস্ট ফুড যেমন বার্গার, পিজ্জা বা স্যাইন্ডউইচ ইত্যাদি

প্যাকেটে থাকা খাবার নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে যদি না প্যাকেট ছিঁড়ে ফেলা হয়

ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় খাবার সংরক্ষন

ফ্রিজে অবশ্যই একটি নির্দিষ্ট তাপমাত্রায় খাবার সংরক্ষন করা উচিত। একটি ফ্রিজের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়া উচিত। তাহলে খাবার পচবে না। আর ফ্রিজের যেখানে বরফ জমে সেখানে তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়া উচিত।

গরম খাবার কিভাবে ঠান্ডা করবেন

গরম খাবার সংরক্ষন করার আগে অবশ্যই তা ভালভাবে ঠান্ডা করে নিন এর জন্য খাবার দ্রুত ঠান্ডা করার জন্য কিছু উপায় ব্যবহার করুন তার মধ্যে দুটি হল

খাবার দ্রুত ঠান্ডা করার জন্য আপনি চাইলে অল্প অল্প করে কয়েকটি প্লেটে বেড়ে নিন। তাহলে ধীরে ধীরে সেগুলো ঠান্ডা হয়ে যাবে

ফ্রিজের ভেতরে কখনাই গরম খাবার রাখবেন না। খাবারের গরম ভাপ চলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন। তারপর খাবার ফ্রিজের ভেতর রাখুন।

ফ্রিজে খাবার রাখা

যখন বাজার করবের অবশ্যই ঠান্ডা বরফি জিনিস সবার পরে কিনবেন। নাহলে তা দ্রুত গরম হয়ে পড়বে এবং নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। গরমে দিনে বা অনেক দেরি হলে তাহলে সাথে একটি ঠান্ডা রাখার ব্যাগ রাখুন। ঘরে পৌছার সাথে সাথে ঠান্ডা খাবার ফ্রিজের ডিপে ঠান্ডা বরফ জায়গায় রেখে দিন।

রান্না করা খাবার আলাদা রাখুন

কাঁচা শাক-সবজি বা মাছ মাংস রান্না করা খাবার থেকে সবসময় আলাদা রাখুন। কারণ কাঁচা জিনিস থেকে ব্যাকটেরিয়া খুব দ্রুত রান্না করা খাবারে ছড়িয়ে পড়তে পারে। আর যদি ফ্রিজ থেকে বের করে খাবার গরম করে না খাওয়া হয় তবে অসুখ-বিসুখ হওয়ার সম্ভবনা থাকে।

তাই রান্না করা খাবার উপরের অংশে রাখুন আর কাঁচা জিনিস দ্রব্য সব সময় ফ্রিজের নিচে রাখুন। কারণ নাহলে উপরে থাকা কাঁচা জিনিস দ্রব্যদ্রির থেকে পানি বেয়ে নিচে রান্না করা খাবারের উপরে পড়ার ঝুঁকি থাকে। এভাবে ব্যাকটেরিয়া ছড়ানোর ঝুঁকি বেশি থাকে। সবচেয়ে ভাল হয় রান্না করা খাবার কন্টেইনারে ভরে তারপর ফ্রিজে রাখুন।

খাবার নষ্ট হয়ে গেলে ফেলে দিন

অনেক সময় খাবারে বিভিন্ন কারনে বা ভুলের জন্য খাবার নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়ায়। তাই এক্ষেত্রে খাবার ফেলে দেওয়া উচিত। খাবার যদি অতি গরমের মধ্যে চার ঘন্টার বেশি বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে খাবার ফ্রিজে রাখবের না। কারণ খাবার নষ্ট হওয়ার ঝুঁকি আর তার সাথে সাথে নষ্ট খাবার থেকে বিষাক্ত ব্যাকটেরিয়া ফ্রিজে রাখা অন্যান্য খাবারে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। আর অবশ্যই ফ্রিজে রাখা যেকোন খাবার যেমন পাউরুটির মেয়াদ উত্তীর্ণের তারিখ সব সময় চেক করে নিবেন। খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তা সাথে সাথে ফেলে দিন।
কালেক্টেড পোষ্ট

আসসালামু আলাইকুম🌸💮🌸💮🌸💮🌸✅পিংক সল্ট এর কিছু উপকারিতা-১. শরীরের PH ব্যালান্স নিয়ন্ত্রণে রাখে।২. ঘুম এর কোয়ালিটি ইমপ্রুভ কর...
23/04/2022

আসসালামু আলাইকুম
🌸💮🌸💮🌸💮🌸
✅পিংক সল্ট এর কিছু উপকারিতা-
১. শরীরের PH ব্যালান্স নিয়ন্ত্রণে রাখে।
২. ঘুম এর কোয়ালিটি ইমপ্রুভ করে।
৩. শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগ কে প্রতিরোধ এ সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
৪. শরীরের ফ্লুইড ব্যালান্স নিয়ন্ত্রণে রাখে এবং ডিহাইড্রেশন থেকে রক্ষা করে।

আসসালামু আলাইকুম☘️🌸☘️🌸☘️🌸☘️🌸⭕⭕ সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে ও ফিট থাকতে ইফতারিতে  নিজের জন্য হেলদি কিছু রাখ...
08/04/2022

আসসালামু আলাইকুম
☘️🌸☘️🌸☘️🌸☘️🌸
⭕⭕ সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে ও ফিট থাকতে ইফতারিতে
নিজের জন্য হেলদি কিছু রাখছেন তো⁉️
♻️♻️খুব বেশি প্রস্তুতি ছাড়াই ডেইলি ডায়েটে যোগ করতে পারেন সুপারফুড চিয়াসীড।
✅এছাড়াও শরবত বা জুসে চিয়াসীড, মধু,পিংক সল্ট যোগ করুন - পানিশূন্যতা পূরনে ও দূর্বলতা কাটাতে অত্যন্ত কার্যকর।
✅✅ডেজার্ট তৈরীতে ব্যবহার করুন চিয়াসীড,মধু,মিক্সড নাটস্ & সীডস্, পিংক সল্ট - টেস্ট এবং হেলথ্ বেনিফিট পাবেন।

সারাদেশে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। আপনার পরিবারকে ডায়রিয়া থেকে মুক্ত রাখতে 👇 ✔ বিশুদ্ধ পানি পান করুন✔ খাবার সবসময় ঢেকে রাখু...
08/04/2022

সারাদেশে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। আপনার পরিবারকে ডায়রিয়া থেকে মুক্ত রাখতে 👇
✔ বিশুদ্ধ পানি পান করুন
✔ খাবার সবসময় ঢেকে রাখুন ও খাওয়ার আগে গরম করে নিন
✔ স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করুন এবং
✔ সঠিকভাবে হাত পরিষ্কার করুন।

যে বিশ্বাসগুলো আমাদের ভাল রাখে...১. আপনার অনুভূতির নিয়ন্ত্রক সব সময় আপনি নিজে। তাই নিজের রাগ, কষ্ট, আনন্দের দায়ভার এব...
29/03/2022

যে বিশ্বাসগুলো আমাদের ভাল রাখে...

১. আপনার অনুভূতির নিয়ন্ত্রক সব সময় আপনি নিজে। তাই নিজের রাগ, কষ্ট, আনন্দের দায়ভার এবং অধিকার কখনোই অন্য কাউকে দিবেন না।

২. সবকিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু কিছু জিনিস পারবেন। যদি যা আপনার নিয়ন্ত্রনে নেই, তার পিছে ছুটতে থাকেন, তবে আপনার নিয়ন্ত্রণাধীন জিনিসগুলোও হারাবেন।

৩. অন্যেরা আপনাকে সাহায্য করতে পারবে, পরামর্শ দিতে পারবে, ধাক্কা দিতে পারবে, কিন্তু জীবনে আল্টিমেটলি আপনার নিজের কাজ আপনাকেই করা লাগবে।

৪. প্রতিটি মানুষের জীবনে চলার রাস্তা ভিন্ন। তাই পাশের রাস্তা মানুষটির সাথে নিজেকে তুলনা করা বোকামি।

৫. আত্মসম্মানবোধ খুব জরুরী। কারণ, আপনি নিজে নিজেকে সম্মান করতে না জানলে, বাইরের মানুষ কোনদিন আপনাকে সম্মান করবে না।

৬. সব সময় পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়; চুপ থাকা মানেই দুর্বলতা নয় ; ছেড়ে দেয়া মানেই ব্যর্থতা নয়।

৭. খেয়াল রাখতে হবে, আমকে দিয়ে কারো উপকার না হলেও, ক্ষতি যাতে না হয়।

৮. প্রকৃতির একটা অদ্ভুত প্রতিরোধ ক্ষমতা আছে।তাই মন খারাপ হলে প্রকৃতির কাছাকাছি জান।

৯. একাকীত্ববোধ খুবই ভয়ংকর; পৃথিবীতে অধিকাংশ মানুষই সারাজীবন একা থাকলে ভাল থাকে না।

১০. নিজের জীবন এবং সুখের দায়িত্বভার কোনদিন কখনোই অন্য কাউকে দিবেন না। এই ২টি জিনিস মহামূল্যবান।
*LifeSpring

28/03/2022

হঠাৎ হাসপাতালে এতো ডায়রিয়ার রোগী। আতঙ্ক আসাটা স্বাভাবিক। এখন পুরনো কিছু কথা আবারও তুলে ধরতে চাই।

ডায়রিয়া হয়েছে কিভাবে বুঝবেন?

পেট মোচড় দিয়ে উঠে, সাথে পায়খানাও তরল। দিনে ৩ বা তারও বেশি বার বাথরুমে যাওয়া লাগে। এ অবস্থা যদি ১ দিন থেকে সপ্তাহখানেক চলে তাহলে তাকে ডায়রিয়া বলে অবহিত করা যায়।

যদি টানা ১-২ দিন এরকম অবস্থা চলে তাহলে বুঝতে হবে রোগী অ্যাকুইট ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

অপরদিকে কয়েক সপ্তাহ হলে রোগী ক্রনিক ডায়রিয়ায় আক্রান্ত। এ অবস্থায় চিকিৎসকের স্বরণাপন্ন হতে হবে।

কি কারনে ডায়রিয়া হতে পারে :

⭕ আমাদের প্রতিদিনের খাবারে এত বেশি ভেজাল যুক্ত হয়েছে যে, এসব ভেজাল মিশ্রিত খাবারে থাকা রোটা, নরো ভাইরাস, E. coli ব্যাকটেরিয়া ইত্যাদি শরীরে ডায়রিয়া রোগের বাসা বাঁধায়।

⭕প্যারাসাইট নামক একপ্রকার মাইক্রো-অরগানিজম যা ভেজাল মিশ্রিত খাবারে অধিকাংশ সময় পাওয়া যায়। এ মাইক্রো-অরগানিজম শরীরে ডায়রিয়ার সৃষ্টি করে।

⭕Antibiotics, Cancer drugs ব্যক্তিকে ডায়রিয়ায় আক্রান্ত করতে পারে।

⭕বর্তমানে আমরা ভাতের মতো গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে থাকি।গ্যাস্ট্রিকের জন্য অতিপরিচিত ওষুধ Antacids (এন্টাসিড) যদি ম্যাগনেশিয়ামযুক্ত হয় তবে এ ওষুধটি একজন সুস্থ ব্যক্তিকে ডায়রিয়া রোগে আক্রান্ত করতে পারে।

⭕ফুড ইনটলারেন্স থাকলে ডায়রিয়া হয়ে থাকে।

⭕ যদি কেউ ল্যাক্টোজ ইনটলারেন্স হয় তবে সে দুধ পান করলে তার ডায়রিয়া হতে পারে। এরূপ ফুড ইনটলারেন্স থাকলে খাদ্যাভাসে পরিবর্তন আনা প্রয়োজন।

⭕কোলন ফাংশনে সমস্যা যেমন - IBS (Irritable Bowel Syndrome) হলে ডায়রিয়া হয়ে থাকে। যা নিরাময়ের প্রধান উপায় খাদ্যতালিকায় পরিবর্তন আনা।

২০২০-২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছে অসংখ্য মানুষ। এতে অনেকেরই ডাইজেসটিভ সিস্টেম দূর্বল হয়েছে। তাই বিশেষ সতর্কতা প্রয়োজন।

ডায়রিয়া কিভাবে প্রতিরোধ করবেন :

✅ বিশুদ্ধ পানি ব্যবহার করা।
✅ কাঁচা পানি পান না করা, কাঁচা সবজি, ফল ধোয়াসহ দাঁত ব্রাশ করার জন্যও বিশুদ্ধ পানি ব্যবহার করা।
✅যেকোনো যায়গার পানি পান করার অভ্যাস ত্যাগ করা।
✅রাস্তার খাবারসহ বাইরের যেকোনো খাবার এড়িয়ে চলা।
✅সাবান দিয়ে হাত ধোয়া। বিশেষ করে খাবারের আগে, টয়লেট ব্যবহারের পর এবং রান্নার কাজ শুরুর পূর্বে অবশ্যই হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে।

অনেক কিছু জানা হলো। এবার সুস্থতাকে নিজের জীবনে বুনে রাখার দায়িত্ব আপনার।

আসসালামু আলাইকুম🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🟢সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। নিজের যত্নে, সু্স্থ থাকতে,কর্মক্ষম থাকতে প্রতিদিনের খাদ্য তাল...
08/03/2022

আসসালামু আলাইকুম
🌿🌺🌿🌺🌿🌺🌿🌺
🟢সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত।
নিজের যত্নে, সু্স্থ থাকতে,কর্মক্ষম থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন হেলদি ফুড।
♻️✅চিয়া সীডের পুষ্টিগুণ:
🥛দুধের চেয়ে ৫ গুণ বেশী ক্যালসিয়াম
🍊কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি
🌱পালং শাকের চেয়ে ৩ গুণ বেশী আয়রন (লোহা)
🍌কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম
🐠স্যামন মাছের থেকে ৮ গুণ বেশী ওমেগা-৩

04/03/2022

অতিরিক্ত খাই খাই ভাব কমাতে কি করবেনSolution for Overeating disorderডাঃ মুজিবুর রহমানএম.ডি, কার্ডিওলজিস্ট, ফাউন্ডার ভেন্টেজ ন্যাচারা....

Address

Mirpur-06
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when PURE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram